আসাম

বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র

বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র

নয়াদিল্লি: করোনা সংক্রমণের জেরে ভারতে গত ২৩ মার্চ থেকে বন্ধ রাখা হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। এই পরিস্থিতিতে এখনই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করতে নারাজ কেন্দ্র। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান বন্ধ থকবে বলে জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। ডিজিসিএ জানিয়েছেন ৩০শে নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ান আপাতত বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র ভারত থেকে নয়, অন্য দেশ থেকেও ভারতে যাত্রীবাহী বিমান আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কেন্দ্র দ্বারা নির্দিষ্ট কিছু রুটে বিমান চলাচল হবে।
Read More
কালীপুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ হতে পারে

কালীপুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ হতে পারে

কালীপুজোয় বাজির ধোঁয়া মারণ হয়ে উঠতে পারে কোভিডরোগীদের জন্য। এই কালীপুজোকে কেন্দ্র করে বাতাসে যা দূষণ ছড়াবে, তা কোভিডরোগীদের ক্ষেত্রে আরও বেশি মারাত্মক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই যে কোনো মুল্যে এ বার বন্ধ করতে হবে বাজি পোড়ানো। এই দূষণ ঠেকাতেই এ বার ফের আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মামলাকারী অজয় দে। পুজোর ছুটির পর ৩ নভেম্বর আদালত খুললেই এই মর্মে পিটিশন ফাইল করা হবে। ইনি সেই মামলাকারী, যাঁর মামলায় দুর্গাপুজোর মণ্ডপ দর্শকহীন করার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সব রকম বাজি পোড়ানোর উপরেই বিধিনিষেধ আরোপ করা হোক, এই আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করা হবে। করোনায় আক্রান্ত হলে এমনিতেই ফুসফুসজনিত সমস্যা থাকে।…
Read More
মাস্ক না পরলে জরিমানা, জারি করল মহারাষ্ট্র সরকার

মাস্ক না পরলে জরিমানা, জারি করল মহারাষ্ট্র সরকার

করোনা সংক্রমণ কালে করোনার রক্ষাকবচ মাস্ক পরা একান্ত জরুরি৷ অথচ একশ্রেনির মানুষ নিয়মনীতির তোয়াক্কা না করেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন৷ ভারতের অনেক রাজ্যেই মাস্ক না পরার জন্য জরিমানা চালু করেছে৷ এমন অবস্থায় মাস্ক পরা নিশ্চিত করতে বিশেষ নিয়ম জারি করল মহারাষ্ট্র প্রশাসন৷ যা আগামী সপ্তাহের শুরু থেকে চালু হতে পারে৷ বৃহন্মুম্বই পুরসভা তাদের পুর এলাকায় এই নিয়ম কার্যকর করেছে৷ মাস্ক না পরে রাস্তায় কেউ ধরা পড়লেই জরিমানা দিতে হবে আর তৎক্ষণাত টাকা দিতে না পারলে সমাজসেবার কাজ করানো হবে৷ ট্রেন চড়তেও এবার অভিনব ব্যবস্থা চালু করেছে মহারাষ্ট্র সরকার৷ মাস্ক ছাড়া মুম্বইয়ের ট্রেনে চড়লেই দিতে হবে ২০০ টাকা জরিমানা৷ আর টাকা…
Read More
নাবালিকা ধর্ষণ আলিপুরদুয়ারে,গ্রেপ্তার দুই

নাবালিকা ধর্ষণ আলিপুরদুয়ারে,গ্রেপ্তার দুই

টিউশন থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হল ১৬ বছরের এক নাবালিকা। হানা গেছে মাধ্যমিক পরীক্ষার্থী ওই তরুণী মঙ্গলবার সকাল বেলা টিউশন থেকে বাড়ি ফেরার পথে এলাকার পরিচিত এক ছেলে মোটর বাইকে তুলে গদাধর নদীর ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই নৃশংস ঘটনায় ওই অভিযুক্তকে সাহায্য করে আরো একজন। সূত্রের খবর , মেয়েটিকে কোন কিছু খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে। এবং পরবর্তীতে মেয়েটিকে নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে দুটি। পরবর্তীতে অচৈতন্য অবস্থায় মেয়েটিকে গ্রামবাসীরা দেখতে পায় নদীর জঙ্গলে এবং মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেওয়া হয় ।পরিবারের লোক এসে মেয়েটিকে বাড়িতে নিয়ে যায় এবং পরবর্তীতে সমস্ত ঘটনা…
Read More
রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হিন্দু সংহতির

রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হিন্দু সংহতির

আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক দল গঠনের তোড়জোড় শুরু করছে দক্ষিণপন্থী ধর্মীয়-সামাজিক সংগঠন হিন্দু সংহতি । আর হিন্দু সংহতির এই সিদ্ধান্ত রাজ্যে রাজ্য বিজেপির সমস্যা যে বাড়বে তা অনুমান করছেন অনেকে । জানা গেছে হিন্দু সংহতির নেতা দেবতনু ভট্টাচার্য রাজ্যে হিন্দু মতাদর্শকে আরো দৃঢ় করতে আগামী বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিতেই সংগঠনের নিচুতলার সদস্যরা খুশি । স ম্প্রতি হিন্দু সংহতির নেতা তপন ঘোষের মৃত্যুতে সংগঠনের দায়িত্ব নেন দেবতনু ভট্টাচার্য। এরপরই রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের ক্ষমতাকে দৃঢ় করতে এবার রাজনীতির দিকে ঝুঁকছেন। সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের প্রায় ৫০ টি আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে তারা। মূলত…
Read More
৭২ ঘন্টা পর নিখোঁজ মহিলার দেহ উদ্ধার হল ডোবা থেকে

৭২ ঘন্টা পর নিখোঁজ মহিলার দেহ উদ্ধার হল ডোবা থেকে

প্রায় ৭২ ঘন্টা পর নিখোঁজ মহিলার দেহ উদ্ধার হল ডোবা থেকে। ডোবায় মৃতদেহ ভেসে উঠতে দেখেই চাঞ্চল্য ছড়িয়েছে দিনাজপুরের বুনিয়াদপুর অঞ্চলে। জানা গিয়েছে নিরো পাহান নামে এক আদিবাসী মহিলা দশমীর পর দিন থেকেই নিখোঁজ হয়ে যায়। প্রায় ৭২ ঘণ্টা পর ডোবার জল থেকে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের করখা এলাকায়। জানা যায় দশমীর পরদিন থেকেই নিখোঁজ ছিলেন বুনিয়াদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর চল্লিশের আদিবাসী মহিলা নিরো পাহান। শুক্রবার সকালে করখা বাজারের পার্শ্ববর্তী এক ডোবাতে নিখোঁজ মহিলার মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে…
Read More
মণীশ শুক্ল খুনে গ্রেফতার আরও দুই

মণীশ শুক্ল খুনে গ্রেফতার আরও দুই

ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে পঞ্জাব থেকে আরও দু’‌জন শার্পশুটারকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ সিআইডি। ধৃত সুজিত রাই ও রোশনকুমার রাই দু’‌জনেই বিহারের ছাপড়ার বাসিন্দা। সিআইডি জানিয়েছে, বিহার থেকে তারা সড়কপথে কলকাতায় আসে। বিহারের জেলে থাকা বিচারাধীন বন্দি সুবোধ সিংয়ের সঙ্গেই এদের মূল আলাপ। সুবোধ সিং–ই এদের মোটা টাকার বিনিময়ে মণীশ শুক্লা খুনের অপারেশনে নিয়োগ করে। মণীশ শুক্ল ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
Read More
ফের আগুন লাগল ইসলামপুরের ফায়ার স্টেশনে

ফের আগুন লাগল ইসলামপুরের ফায়ার স্টেশনে

মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের একই জায়গায় আগুন। আবারও আজ ইসলামপুর বিদ্যুৎ দপ্তরে আগুন লাগে। জানা গেছে এদিন ইসলামপুরের মিলন পল্লী এলাকার ফায়ার স্টেশনে আচমকা আগুন লাগে। খবর পেয়ে দমকল এসে আগুন আয়ত্তে আনে। এই ঘটনায় ঘটনাস্থলে জমায়েত ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, মাত্র কয়েকদিন আগেই একই জায়গায় আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়েছে কর্তৃপক্ষ এর বিরুদ্ধে। কেন বার বার একই জায়গায় আগুন লাগছে? এই প্রশ্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি বলে তাদের অভিযোগ। যদিও বিদ্যুৎ দপ্তরে কর্তব্যরত আধিকারিক রাজা সাহা জানান, ট্রান্সফরমারের তেল থেকে আগুন লেগে গেছে। সেখানে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি যে…
Read More
ন্যায্য মজুরির দাবিতে কালো দিবস পালন রেলকর্মীদের

ন্যায্য মজুরির দাবিতে কালো দিবস পালন রেলকর্মীদের

রেল শ্রমিকদের ন্যায্য মজুরি, অন্যান্য সুবিধা এবং রেল বেসরকারি করনের প্রতিবাদে আজ মালদার টাউন স্টেশনে প্রতিবাদ মিছিল এবং কালো দিবস পালন করল অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ এসোসিয়েশনের সদস্যরা। জানা গেছে, অ্যাসোসিয়েশন এর সদস্যরা শুক্রবার দুপুরে মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় কালো দিবস পালন করল । রেলকে বেসরকারিকরণ সহ শ্রমিকদের ন্যায্য মজুরি সহ একাধিক দাবি জানিয়ে তারা আজকের দিনটাতে কালো দিবস পালন করল আগামী দিনে তাদের দাবি-দাওয়া না পূরণ হলে তাহলে রেলের চাকা আর চলতে দেবে না তেমনি হুঁশিয়ারি দিলেন সংগঠনের সদস্যরা
Read More
অশ্লীল গালিগালাজের প্রতিবাদ  করায় আক্রান্ত কলেজছাত্রী

অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করায় আক্রান্ত কলেজছাত্রী

বাড়ির পাশে মদ্যপের অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করায় আক্রান্ত হল এক কলেজছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার গৌড় রোড এলাকায়। কলেজ ছাত্রী পূজা ঘোষের অভিযোগ বাড়ির সামনে মদ্যপ দীপ ঘোষ অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করলে তার প্রতিবাদ করে। সে সময় ওই মদ্যপ যুবক পূজা ঘোষ এবং তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ।। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ
Read More