আসাম

শিলিগুড়ির কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন অশোক ভট্টাচার্য

শিলিগুড়ির কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন অশোক ভট্টাচার্য

শিলিগুড়ির কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন অশোক ভট্টাচার্য।পুজোর পর থেকেই শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লক এলাকায় করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করল শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক অশোক ভট্টাচার্য। সূত্রের খবর পুজোর পর থেকে দিন দিন যেহারে শিলিগুড়িতে করোনা সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে চিন্তিত অশোক বাবু। ইতিমধ্যে রাজ্যসরকার শিলিগুড়ির কোভিড হাসপাতালগুলিকে সরকারি নিয়ন্ত্রণ উঠিয়ে দিতে চাইছে । এতে সমস্যা যে আরো বাড়তে পারে সেই উদ্বেগের কথা জানিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন তিনি।
Read More
এনজেপি থানা ঘেরাও বিজেপির

এনজেপি থানা ঘেরাও বিজেপির

নদিয়ায় বিজেপি কর্মীর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ এনজেপি থানা ঘেরাও করল শিলিগুড়ির বিজেপি কর্মীরা। উল্লেখ্য গত রবিবার নদীয়ার গয়েশপুরে শাসকদলের হার্মাদ বাহিনীর কাছে বিজয় সিং নামে বিজেপির এক যুবনেতা ফের নিশংস ভাবে হত্যা হয়েছে। ওই কর্মী হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি । বিজেপির অভিযোগ, গত এক বছরে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় ১১০ জন বিজেপি কর্মী নিশংস ভাবে খুন হয়েছে।তার পরেও দোষীরা অধরা।তারই প্রতিবাদে রাজ্য বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। সেই কর্মসূচির অংশ হিসেবে এনজেপি থানায় বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এবং স্মারকলিপি প্রদান করা…
Read More
শাস্ত্রী নগরে চুরির ঘটনায় গ্রেপ্তার পাঁচ

শাস্ত্রী নগরে চুরির ঘটনায় গ্রেপ্তার পাঁচ

শাস্ত্রী নগরে চুরির ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। উল্লেখ্য গত ২৪ অক্টোবর শিলিগুড়ির শাস্ত্রী নগরে একটি বাড়ির টিভি ফ্রিজ সহ সমস্ত আসবাব চুরি যায়। এই ঘটনার কিনারা করতেই তিন চোর সহ পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে আরো লক্ষাধিক টাকার পিতলের সামগ্রী সহ আরো অনেক আসবাব পত্র উদ্ধার করেছে ভক্তিনগর থানার পুলিশ। পুলিশের দাবি ওই অভিযুক্তরা ইতিমধ্যে আরো অনেক চুরির ঘটনায় যুক্ত রয়েছে। তিন অভিযুক্ত চোর সুমন সরকার, বিট্টু পাল ও গুড্ডু সাহা। অভিযুক্ত ওই তিনজনের বাড়ি শিলিগুড়ি শহরেই । এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে।
Read More
কোয়ারেন্টাইনে গেলেন হু প্রধান

কোয়ারেন্টাইনে গেলেন হু প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানোম ঘেব্রেইয়েসাস তাঁর টুইটার হ্যান্ডেলে জানালেন সম্প্রতি এক তিনি কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছেন। রবিবার তিনি জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত তিনি শারীরিক ভাবে সুস্থ এবং কোনও উপসর্গ এখনও মধ্যে দেখা যায়নি। হু-এর প্রোটোকল মেনে আগামী কয়েক দিন বাড়ি থেকেই কাজ করব।’ এখনও পর্যন্ত সর্বোচ্চ কোভিড আক্রান্ত রোগী দেখাগিয়েছে আমেরিকায়।
Read More
বর্তমানে দ্রুত হ্রাস পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা

বর্তমানে দ্রুত হ্রাস পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা

টানা সাত সপ্তাহ ধরে দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা কমছে। সদ্য শেষ হওয়া সপ্তাহে করোনা সংক্রমণের হার, শেষ পাঁচ সপ্তাহের মধ্যে সব থেকে কম। গত রবিবার পর্যন্ত সাপ্তাহিক হিসেবে দেখা গিয়েছে করোনা সংক্রমণের হার কমেছে ১২ শতাংশ। রবিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা হয়েছেন ৩ হাজার ৯৮৭ জন। ১৯-২৫ অক্টোবর নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছিল সব থেকে বেশি। ওই সপ্তাহে আক্রান্তের সংখ্যা কমেছিল ৬৭ হাজার ৪৯০। এদিন বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৭৭ হাজার ৬৫১ জন। যার মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্ত ৮৯৪ জন। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন চার…
Read More
অগ্নিদগ্ধ হয়ে মৃত জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী

অগ্নিদগ্ধ হয়ে মৃত জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী

সবার ভাগ্যের পূর্বাভাস করতে পারতেন তিনি। কিন্তু নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হবে সেটা বুঝতে পারেননি শহরের জনপ্রিয় জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। রবিবার সাতসকালে আগুন লাগে তাঁর বসতবাড়ি, কেষ্টপুর বারোয়ারিতলার বাড়ির দোতলায়। দমকলের ২টি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। যখন এই অগ্নিকাণ্ড ঘটে তখন বাড়িতেই ছিলেন জয়ন্ত শাস্ত্রী। বাড়ি থেকে বেরোতে পারেননি শাস্ত্রী। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, আগুনে শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।
Read More
আবার লকডাউন শুরু ইংল্যান্ডে

আবার লকডাউন শুরু ইংল্যান্ডে

দ্বিতীয় পর্বের লকডাউন শুরু হল ইংল্যান্ডে৷ করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ লক্ষ৷ দেশে লকডাউনের ঘোষণা করলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ এই মুহূর্তে ইংল্যান্ডে এটা করোনার সেকেন্ড ওয়েভ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে লকডাউন শুরু হয়েছে যা ডিসেম্বরের ২ তারিখ অবধি চলবে৷ এক একদিনে ইংল্যান্ডে ২০ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন৷ গোটা ইউরোপের মধ্যে  ব্রিটেনেই  করোনার জেরে এখনও অবধি মৃতের সংখ্যা সবচেয়ে বেশি৷ জনসন জানিয়েছেন বিশেষ কারণ ছাড়া কোনওভাবেই বাড়ির বাইরে বেরোতে দেওয়া হবে না৷ অত্যাবশকীয় নয় এরকম সমস্ত দোকান বন্ধ থাকবে৷ ব্রিটেনের দীর্ঘ ইতিহাসে এটা অন্যতম বড় সিদ্ধান্ত৷
Read More
ফ্রিজ থেকে গোখরে সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে

ফ্রিজ থেকে গোখরে সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে

ফ্রিজ থেকে গোখরে সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। জানা গিয়েছে এদিন জলপাইগুড়ি ক্লাব রোড এলাকার বাসিন্দা পল্টন সাহার বাড়িতে ফ্রিজ খুলতেই দেখা যায় ডিপ ফ্রিজে ঢুকে রয়েছে এক আস্ত গোখরে সাফ। দ্রুত ফ্রিজ বন্ধ করে বাড়ির মালিক খবর দেয় বন বিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সর্প বিশারদ দেবার্ঘ্য রক্ষিত। তিনি এসে সাপটিকে ওই ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করেন। তিনি জানিয়েছেনসাপটির মাথা ডিপ ফ্রিজে ঢুকে ছিল। এরপর ফ্রিজের মেকার ডেকে এনে ফ্রিজটিকে ঘর থেকে রাস্তায় এনে ফ্রিজের পেছন কেটে ডিপ ফ্রিজ বক্স টিকে বার করলে তার থেকে বের হয় একটি স্পেকটিক্যাল কোবরা। ফ্রিজটি বেশকিছুদিন অব্যাবহৃত অবস্থায় থাকায়ফ্রিজের জল বেরোনোর…
Read More
বেড খালি নেই হাসপাতালে

বেড খালি নেই হাসপাতালে

কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে করোনা রোগীদের বেড পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে৷ ফিরিয়ে দিচ্ছে কলকাতার বহু হাসপাতাল৷ অধিকাংশ বেসরকারি হাসপাতালের আইসিইউতে কোনও বেডই খালি নেই৷ শহরের বেশির ভাগ বেসরকারি হাসপাতালগুলি জানিয়েছে সমস্ত আইসিইউ বেডই ভর্তি হয়ে গিয়েছে৷ রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে হাসপাতালগুলি৷ অন্তত ১০০ জন রোগীকে ফিরিয়েছে কলকাতার পাঁচ থেকে ছ'টি নামী বেসরকারি হাসপাতাল৷ বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্যিই করল করোনা৷ পুজো মিটতেই হাসপাতালে ভর্তি শুরু৷ আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে চিকিৎসক ও বিশেষজ্ঞরা৷  
Read More
করোনা টেস্টেরাজ্যে সম্ভাব্য প্রথম  উত্তরবঙ্গ মেডিকেল কলেজ

করোনা টেস্টেরাজ্যে সম্ভাব্য প্রথম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ

করোনা টেস্টে এগিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। জানা গিয়েছে মেডিকেলের কোভিড টেস্ট ল্যাবে করোনা টেস্টের সংখ্যা দুই লক্ষ পার করল। এতে খুশি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। সূত্রের খবর রাজ্যে সম্ভাব্য প্রথম এই করোনা টেস্টে এগিয়ে রইল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ভিআরডি ল্যাব। দীর্ঘ সাত-আট মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ডাক্তাররা করোনা টেস্ট করে। এদিন বিভাগের প্রধান জানিয়েছেন উত্তরের করোনা পরিস্থিতি মোকাবিলার প্রথম ধাপই করোনা টেস্ট । আর তাঁরা সেই কাজটাই করে চলেছেন দীর্ঘ করোনাকালীন সময় থেকে। রাজ্যে করোনা টেস্টের সংখ্যার নিরিখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই কাজে খুশি উত্তরের মানুষেরা।
Read More