আসাম

শিলিগুড়ি হিলকার্ট রোডে চালু হল আধার সেবা কেন্দ্র

শিলিগুড়ি হিলকার্ট রোডে চালু হল আধার সেবা কেন্দ্র

শিলিগুড়িতে আধার সমস্যা সমাধানে এগিয়ে এল প্রশাসন । গত কয়েকবছর ধরে আধার কার্ডের একাধিক সমস্যা নিয়ে জর্জরিত শহর শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন গ্রামাঞ্চলগুলি। মাঝে শিলিগুড়ি পোস্ট অফিসে এই সংক্রান্ত কাজ হলেও মাঝেমধ্যে পরিষেবা ব্যাহত হত কিংবা গ্রাহকের চাপে ঠিকঠাক পরিষেবা দেওয়ার কাজ ব্যাহত হত। এই সমস্যা সমাধানে আজ থেকে চালু হল আধার সেবা কেন্দ্র। এদিন শিলিগুড়ি হিলকার্ট রোডের মেঘদূত সিনেমাহলের পাশে মুখার্জি নার্সিংহোমের পাশে এই সেবা কেন্দ্র চালু হয়। আধার কার্ড সম্বন্ধীয় যাবতীয় সমস্যা সমাধান করবে এই কেন্দ্র। এই সেবা কেন্দ্র চালু হওয়ায় জনসাধারণের আধার সমস্যার অনেকটাই সমাধান হবে এমনটাই খবর।
Read More
দশ বছরের নিচের শিশুদের চিড়িয়াখানায় ঢোকার অনুমতি দিল

দশ বছরের নিচের শিশুদের চিড়িয়াখানায় ঢোকার অনুমতি দিল

পুজোর মাসের শুরুতেই খুলেছিল চিড়িয়াখানা। ঢোকার মুখে সকলের থার্মাল স্ক্রিনিং করে স্যানিটাইজার হাতে মেখে ঢুকতে হয়েছে দর্শকদের। কোথাও জটলা করতে দেওয়া হয়নি কোনও দর্শককে। এবার বাচ্চাদের নিয়ে ঢোকার ক্ষেত্রে দর্শকদের ছাড়পত্র দিয়ে দিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কোভিড বিধি মেনে দশ বছরের নিচের শিশুরাও ঢুকতে পারবে আলিপুর চিড়িয়াখানায়, সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
Read More
বিধ্বংসী অগ্নিকান্ড তপসিয়ায়

বিধ্বংসী অগ্নিকান্ড তপসিয়ায়

তপসিয়ার দাতাবাবা এলাকার একটি রাসায়নিকের গুদামে বিধ্বংসী অগ্নিকান্ড ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। আগুন লাগার পরেই দ্রত ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী জাভেদ খান। দমকলের ৭টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। দমকল সূত্রে জানা গিয়েছে, প্রথম আগুন লাগে রাসায়নিকের গুদামে। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন চড়িয়ে পড়ে। মাত্র কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সংলগ্নও বস্তির ঘরগুলিকে। এই ঝুপড়িতে প্রায় ২৫০টি পরিবারের বসবাস। সেই সব পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
Read More
আধার ও প্যান লিংকের সময়সীমা নির্দিষ্ট হল

আধার ও প্যান লিংকের সময়সীমা নির্দিষ্ট হল

ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান সংযুক্তির সময়সীমা নির্দিষ্ট করার নির্দেশ দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ৩১ ডিসেম্বরের মধ্যে করে ফেললেই ভালো যদি তা একান্ত সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই ৩১ মার্চের মধ্যে করে ফেলতেই হবে বলে ব্যাংকগুলিকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এই সংযুক্তিকরণের কাজ পাশাপাশি তিনি আরও বেশি করে ডিজিটাল লেনদেনের দিকে নজর দিতে চেয়েছেন। এদিন সীতারামন জানিয়েছেন, ব্যাংক গ্রাহকদের কাছে ডিজিটাল নয় এমন আর্থিক লেনদেনকে নিরুৎসাহিত করতে হবে। প্রয়োজন হলে তাদের সাহায্য করতে হবে ‌প্রযুক্তিগত শিক্ষা দেওয়ার ব্যাপারে।
Read More
‘পাট রানী’ চলবে দীপাবলি থেকে

‘পাট রানী’ চলবে দীপাবলি থেকে

পাট আর ট্রাম - দুই–ই বাংলার ঐতিহ্য। দীপাবলি থেকেই কলকাতার রাস্তায় ঘুরে বেড়াবে ‘‌পাট রানী’‌। ট্রামের নাম দেওয়া হয়েছে ‘‌পাট রানী’‌। পাটের তৈরি ব্যাগ, ঘর সাজানোর সরঞ্জাম, বাহারি জিনিস এসব নিয়েই এবার কলকাতা চলবে ওই  ট্রামটি। জানালেন রাজ্য পরিবহন দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর। বার্তা দেবে, যে প্লাস্টিকের বদলে পাটের জিনিস ব্যবহার করলে দূষণ কমবে অনেকটাই। ট্রামে পাটের যে সামগ্রি মিলবে, সেগুলো তৈরি করছেন প্রেসিডেন্সি এবং দমদম জেলের বন্দিরা। একে তো দেশীয় ঐতিহ্য অন্যদিকে পরিবেশ বান্ধব আর রুচিসম্মত হওয়ায় এসব পণ্য কিনতে তরুণ প্রজন্মের ভিড় ছিলো চোখে পড়ার মতো।
Read More
ছটপুজো নিয়ে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

ছটপুজো নিয়ে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

করোনা পরিস্থিতিতে ছটপুজো নিয়ে গাইডলাইন দিল কলকাতা আদালত। কলকাতা হাই কোর্টের তরফে সাফ বলা হয়েছে, ছট পুজোয় কোনও শোভাযাত্রা করা যাবে না। সরকারের নজরদারিতে যে সকল ঘাটগুলিতে ছটপুজোর আয়োজন করা হবে ছোটো গাড়িতে করে প্রতি পরিবারের ২ জন সেখানে যেতে পারবেন। প্রয়োজনে রাজ্য ১৪৪ ধারা জারি করতে পারে বলেও জানিয়েছে আদালত। মাস্ক-স্যানিটাইজার ব্যবহার আবশ্যিক। তবে এখনও রবীন্দ্র সরোবরের ক্ষেত্রে কার্যকর নয় এই গাইডলাইন।
Read More
রেল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের

রেল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের

বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরুর আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য ও রেল। করোনা মহামারির জেরে সাত মাস বন্ধ থাকার পর বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, জগদ্ধাত্রী পুজো বা কালীপুজোয় যে সব জায়গায় ঠাকুর দেখার ভিড় হয়, সেখানে পুজোর দিনগুলোয় ট্রেন না চালানোই ভাল। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের তরফে স্টেশনের প্রবেশদ্বার ও বাইরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Read More
হোয়াইট হাউসে থেকেই চালিয়ে চাকরি যাবেন জিল বাইডেন

হোয়াইট হাউসে থেকেই চালিয়ে চাকরি যাবেন জিল বাইডেন

২০০৯ সাল থেকে ২০১৭ সাল টানা ৮ বছর জো বাইডেন ছিলেন উপরাষ্ট্রপতি। আর সেই কারণেই টানা ৬৯ বছরের বাইডেন-পত্নী জিল বাইডেন ৮ বছর ছিলেন আমেরিকার সেকেন্ড লেডি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে জো বাইডেন সাদা বাড়ির দখল নেওয়ার পর, তিনিই হলেন আমেরিকার ফার্স্ট লেডি। পেশায় তিনি একজন অধ্যাপক। তবে তিনি জানালেন আমেরিকার ফার্স্ট লেডি হওয়ার পরেও তিনি চাকরি ছাড়ছেন না। হোয়াইট হাউসে থেকেই চালিয়ে যাবেন তাঁর চাকরি। তাঁর এই সিদ্ধান্ত আমেরিকার ২৩১ বছরের ইতিহাসে এই প্রথম। দু-দুটো মাস্টার ডিগ্রী রয়েছে তাঁর ঝুলিতে। পেশায় তিনি ওয়াহো বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। ১৯৭৭ সালে জো বাইডেনের সঙ্গে বিয়ে হয় জিলের। সবকিছুতেই জো-র…
Read More
মঙ্গলবার গভীর রাতে বিহারের চূড়ান্ত ফল

মঙ্গলবার গভীর রাতে বিহারের চূড়ান্ত ফল

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বিহারের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে পারে মঙ্গলবার গভীর রাতে৷ করোনার কারণে বুথে ভিড় কমাতে এবার সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৬ হাজার৷ অর্থাৎ ১ লক্ষ ৬ হাজার ইভিএম-এর গণনা করতে হবে৷ করোনার জন্য সুরক্ষা বিধি মানতে এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫০ থেকে ৫১ রাউন্ড পর্যন্ত গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ বিহারে ৪ কোটি ১০ লক্ষ ভোট পড়েছে৷
Read More
গ্রেফতার রিপাবলিক টিভির মুখ্য আধিকারিক ঘনশ্যাম সিং

গ্রেফতার রিপাবলিক টিভির মুখ্য আধিকারিক ঘনশ্যাম সিং

ভুয়ো টিআরপি মামলায় মঙ্গলবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেফতার হলেন রিপাবলিক মিডিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট তথা ড্রিস্ট্রিবিউশনের দায়িত্বপ্রাপ্ত মুখ্য আধিকারিক ৪৪ বছর বয়সী ঘনশ্যাম দিলীপকুমার সিং। আজই আদালতে পেশ করা হবে তাঁকে। এদিন সকালে থানের বাড়ি থেকেই গ্রেফতার করে তাঁকে। পুলিশ কাস্টডির দাবি জানাবে ক্রাইম ব্রাঞ্চ। এই মামলায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।
Read More