আসাম

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাতিল

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাতিল

কলকাতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের টেস্ট পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেস্ট পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সিলেবাস চূড়ান্ত করতে না পারলে টেস্ট পরীক্ষায় কার্যত নেওয়া যাবে না। তিনি বলেন, "২০২১ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের টেস্ট পরীক্ষা দিতে হবে না। সব ছাত্র ছাত্রী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন।" স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশের মতে এ ক্ষেত্রে টেস্ট পরীক্ষা না নেওয়ার ফলে বাড়তি সুবিধা পাবে স্কুলগুলি। কারণ স্কুল যদি খুলে দেওয়া যায় তাহলে সময় পাওয়া যাবে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়ার। এরই জেরে ছাত্র-ছাত্রীদের খানিকটা সিলেবাস শেষ করে এ…
Read More
১৬৫০০ টেট উত্তীর্ণ প্রার্থীদের শীঘ্রই নিয়োগ -জানালেন মুখ্যমন্ত্রী

১৬৫০০ টেট উত্তীর্ণ প্রার্থীদের শীঘ্রই নিয়োগ -জানালেন মুখ্যমন্ত্রী

টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য খুশির খবর নিয়ে আসল রাজ্যসরকার। আজ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারেও স্পষ্ট করে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন টেট উত্তীর্ণ কুড়ি হাজার প্রার্থীদের মধ্যে ষোলো হাজার পাঁচশো প্রার্থীকে খুব আগামী ২১ এর জানুয়ারি মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা দপ্তরকে। এছাড়াও যে আড়াই লক্ষ ছাত্রছাত্রী নতুন টেট পরীক্ষায় বসার জন্য যে আবেদন করেছে তাদেরও খুব শীঘ্রই অফলাইনের।মাধ্যমে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন শিক্ষাদপ্তরকে।
Read More
বিহারে বিজেপির জয়ে জলপাইগুড়িতে সমর্থকদের বিজয় মিছিল

বিহারে বিজেপির জয়ে জলপাইগুড়িতে সমর্থকদের বিজয় মিছিল

বিহারে সরকার গড়ছে বিজেপি-নীতিশের এনডিএ জোট। মহাগটবন্ধন কে কাঁটায় কাঁটায় টক্কর দিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছেছে বিজেপি। আর এই খুশির ঢেউয়ে ঢাক ঢোল নিয়ে বিজয়মিছিল করল জলপাইগুড়ি জেলার বিজেপি কর্মী-সমর্থকরা। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি‌র বিজেপি অফিসে‌র সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি ডিবিসি রোড, মার্চেন্ট রোড, কদমতলা সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বিজেপি নেতা কর্মীদের বক্তব্য, বিহারে বিধান‌সভা নির্বাচনে‌র মধ‍্য দিয়ে বিজেপি যে ঝড় তুলে‌ছে আগামী‌দিনে সেই ঝড় আছড়ে পড়বে পশ্চিম‌বঙ্গেও
Read More
প্রেমিকাকে বিয়ের প্রস্তাব রাহুলের

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব রাহুলের

বিগবসের ঘরে বিয়ের মরশুম ! জানা গেছে বিগবসের প্রতিযোগী দিশাকে অনুষ্ঠানেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল বৈদ্য। গপ্পোটা হল, গোটা বিগবসের টিআরপি এখন ধরে রেখেছেন ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল বৈদ্য ৷ যিনি কিনা দিশার প্রেমে একেবারে হাবুডুবু ৷ আর তাই সুযোগ পেয়ে বিগবসের ঘরে সবার সামনে রাহুল বৈদ্য সোজা দিশাকে প্রোপোজ করে বসলেন ৷ এই প্রোপোজল অবশ্য প্রেমের নয়, বরং একেবারে বিয়ের ! হ্যাঁ, ঠিক এরকমটাই করলেন রাহুল ৷ আর সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ভিডিওতে দেখা গিয়েছে, সাদা টিশার্টের পিছনে ‘ম্যারি মি’ লিখে রাহুল প্রোপোজ করছেন দিশাকে ৷ রাহুল বলছেন, দিশাই তাঁর প্রেম, যার জন্য তিনি…
Read More
রক্তদান শিবিরের আয়োজন চাপড়ার দাসপাড়ায়

রক্তদান শিবিরের আয়োজন চাপড়ার দাসপাড়ায়

রক্তসঙ্কটের দিনে চোপড়ায় নাগরিক কমিটি আয়োজন করল রক্তদান শিবিরের। জানা গেছেদাসপাড়া নাগরিক শান্তি রক্ষা মঞ্চের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার । এই রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক । রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া স্পোর্টিং ক্লাব মাঠে । এলাকার প্রায় ৮০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন । দাসপাড়া নাগরিক শান্তি রক্ষা মঞ্চের সম্পাদক রৌশন আলম জানান, আমরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকি। সেই সামাজিক কাজকর্মের মধ্যে রক্তদান শিবির অন্যতম একটি কাজ এই বছর আমাদের এই রক্তদান শিবির পঞ্চম তম । এই রক্তদান শিবিরে…
Read More
অবশেষে সেনা সরাতে রাজি হল ভারত-চিন

অবশেষে সেনা সরাতে রাজি হল ভারত-চিন

লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চিনের সেনাবাহিনী। পরিস্থিতি সামাল দিতে এপর্যন্ত ৮ দফা সামরিক বৈঠক হয়ে গিয়েছে দু’দেশের মধ্যে। এবার সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে চিন। পূর্ব লাদাখের একাধিক এলাকা থেকে অবশেষে সেনা সরাতে রাজি হল ভারত-চিন। ধাপে ধাপে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হবে। জানা গিয়েছে, যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক এবং সাজোঁয়া গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রতিদিনই সেনা সরানোর এই গোটা প্রক্রিয়াটি খতিয়ে দেখবে দু’পক্ষ। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা ও যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছে দুই দেশ।
Read More
বিজেপি তৃণমূল উভয়ই সাম্প্রদায়িক -কটাক্ষ বিমান বসুর

বিজেপি তৃণমূল উভয়ই সাম্প্রদায়িক -কটাক্ষ বিমান বসুর

রাজ্যে সাম্প্রদায়িক পরিস্থিতি আরো জটিল করে তুলছে বিজেপি এবং তৃণমূল এই অভিযোগ এনে রাজ্যের শাসকদল এবং বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করলেন সিপিএম নেতা বিমান বসু। শাসকদলের সঙ্গে জোটের প্রসঙ্গে তিনি এদিন জানিয়েছেন মালদা জেলা পাটি অফিসে এক সাংবাদিক বৈঠকে বিমান বসু বলেন, রামনবমী করছে বিজেপি। হনুমান জয়েন্তি করছে তৃণমূল। আবার কত দূর্গা পূজা করছি সেটাও দেখছে তৃনমূল। এটা কিসের ইঙ্গিত? প্রতিযোগিতা মুলক সাম্প্রদায়িক দল বিজেপি ও তৃনমূলকে পরাস্ত করতে সমস্ত শক্তিকে মিলিত হবে।বাংলায় ১৬ পার্টির দল আছে । সকলের সাথে প্রাথমিক ভাবে আলোচনা শুরু হবে জানালেন বিমান বসু।
Read More
অনলাইন নিউজ পোর্টালগুলিকে রমরমা রুখতে আইন আনছে সরকার

অনলাইন নিউজ পোর্টালগুলিকে রমরমা রুখতে আইন আনছে সরকার

অনলাইন নিউজ পোর্টাল গুলির নজরদারিতে নতুন আইন আনছে কেন্দ্রীয় সরকার। বিগত এক-দুইবছরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল গুলি। সাংবাদিকতায় কোনোরকন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও হাতে একটি মোবাইল ফোন এবং একটি বুম নিয়ে সাংবাদিকের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে যত্রতত্ৰ। মিডিয়া হাউস গুলি বারবার অভিযোগ করছিল এই ভুয়ো চনেলগুলি নিয়ে। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষর করা নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার । এতদিন পর্যন্ত খবর বা স্ট্রিমিং-এর ডিজিটাল কনটেন্টের উপর নজরদারি চালানোর জন্য কোনও আইন বা স্বশাসিত সংস্থা ছিল না । একটি স্বশাসিত সংস্থার মাধ্যমে প্ল্যাটফর্মগুলির উপর নজরদারি চালানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল ।…
Read More
মহিলাদের স্বনির্ভর করতে তিনদিনের কর্মশালার আয়োজন জলপাইগুড়িতে

মহিলাদের স্বনির্ভর করতে তিনদিনের কর্মশালার আয়োজন জলপাইগুড়িতে

মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল জন শিক্ষণ সংস্থা । জলপাইগুড়ির শিয়ালপাড়া এলাকায় সংস্থার নিজস্ব ভবনে এদিন প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়। জানা গেছে, বুধবার সকাল থেকে জলপাইগুড়ি‌র শিয়াল পাড়ায় অবস্থিত জন শিক্ষণ সংস্থার দপ্তরে শুরু হয়েছে এই কর্মশালা‌। জন শিক্ষণ সংস্থার ডিরেক্টর শৈবাল বসু বলেন, তিন দিনের এই খাদ্য প্রক্রিয়াকরণ কর্মশালা‌র মধ‍্য দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেলাই, সস, জ‍্যাম, জেলি ও আচার সহ বিভিন্ন রকমের খাবার তৈরির কৌশল শেখানো হচ্ছে। এই কর্মশালা থেকে প্রশিক্ষণ‌প্রাপ্ত মহিলারা পরবর্তীতে অন‍্যান‍্য মহিলাদের শেখাতে পারবেন বলে তিনি জানান ।
Read More
বিক্ষোভের মুখে অশোক ভট্টাচার্য্য

বিক্ষোভের মুখে অশোক ভট্টাচার্য্য

মহানন্দা ঘাটে পরিদর্শনের গিয়ে বিক্ষোভের মুখে পড়ল শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য্য। জানা গেছে শিলিগুড়ি লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাটে বিউটিফিকেশনের কাজ তদারকি করতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন তিনি। এলাকাবাসীর অভিযোগ তারা প্রতিবছর মহানন্দার ঘাটে ছটপূজা করলেও এবার ঘাট সাজানোর নামে নদীর ঘাট বরাবর জায়গায় সিমেন্টের রেলিং তুলে দিয়েছে প্রশাসন ।যার ফলে ছটের ঘাট বানাতে এবং নদীতে নামতে সমস্যায় পড়বেন পুণ্যার্থীরা। এদিন অশোক বাবু সেখানে ঘাট পরিদর্শনে গেলে এলাকাবাসী তাদের সমস্যা জানিয়ে বিক্ষোভ দেখান প্রশাসককে। এলাকাবাসী জানিয়েছেন এই ব্যারিকেডের ফলে অনেকটা পথ ঘুড়ে পুণ্যার্থীদের নদীতে নামতে হবে ফলে ভিড় বাড়বে। তাদের দাবি ব্যারিকেড না ভেঙেই সিঁড়ি তৈরি…
Read More