আসাম

শিলিগুড়িতে শুরু হল ব্লাড মোবাইল পরিষেবা

শিলিগুড়িতে শুরু হল ব্লাড মোবাইল পরিষেবা

শিলিগুড়িতে আনুষ্ঠানিক ভাবে শুরু হল ব্লাড মোবাইল পরিষেবা। রক্ত সঙ্কট মেটাতে সমগ্র রাজ্যে প্রায় ১০ টি অত্যাধুনিক মানের রক্ত সংগ্রহ করবে মোবাইল ভ্যান। ফলে রাজ্যে সহ শিলিগুড়িতে রক্তের চাহিদা অনেকটাই মিটবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্তারা।পশ্চিমবঙ্গের দশটি জেলায় ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এই পরিষেবা। আজ থেকে চালু হল শিলিগুড়িতে। এদিন শিলিগুড়ির জংশন এলাকা থেকে এই ব্লাড ভ্যানটি আনুষ্ঠানিক ভাবে সূচনা করলেন মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানা গেছে এই অত্যাধুনিক বাসটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থেকে সমগ্র দার্জিলিং জেলা ঘুরে ঘুরে রক্ত সংগ্রহ করবে। শীততাপনিয়ন্ত্রিত এই বাসে একসঙ্গে তিনজন রক্তদান করতে পারবে।রয়েছে বসার জায়গা। সুন্দর পরিকাঠামো বিশিষ্ট…
Read More
ছটঘাট নিয়ে সমস্যা  চলছেই  মহানন্দায়

ছটঘাট নিয়ে সমস্যা চলছেই মহানন্দায়

আর হাতেগোনা মাত্র কয়েকটা দিন । শ্যামা পুজা শেষ । ছটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । কিন্তু শিলিগুড়িতে ছটপুজাকে কেন্দ্র করে সমস্যা চলছে । সমস্যার সূত্রপাত মহানন্দার একতীরে রেলিং লাগানোকে কেন্দ্র করে । কিছুদিন ধরেই সিমেন্টের রেলিং লাগানো হচ্ছে নিরঞ্জন মৌলিক ঘাটে ।এক শ্রেণীর মানুষের অভিযোগ ঘাটের একদিনে যেভাবে রেলিং দেওয়া হয়েছে তাতে ছট পুজায় সমস্যায় পড়বে পুণ্যার্থীরা । তাদের অভিযোগ ঘাটে সিঁড়ির জায়গা না রেখেই রেলিং লাগিয়ে দিয়েছে এতে পুণ্যার্থীদের ৫০০ মিটার ঘুরে নদীর জলে নামতে হবে। এতে যেমন ভিড় বাড়বে তেমনি সমস্যায় পড়বে মানুষরা। এই পরিস্থিতিতে শিলিগুড়ি পুরনিগমের বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্য্য , শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ জেলা…
Read More
৫০ টি মোবাইল সহ গ্রেপ্তার দুই মালদায়

৫০ টি মোবাইল সহ গ্রেপ্তার দুই মালদায়

প্রায় ৫০ টিরও বেশি দামি স্মার্টফোন সহ গ্রেপ্তার দুই। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার গোয়েশপুর এলাকায়। পুলিশ সূত্রের খবর ধৃত দুইজনের নাম সাহেব দাস ও দেবব্রত সরকার। জানা গেছে এমাসের প্রথম দিকে মালদা শহরের এক নামি দোকান থেকে সমস্ত মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনায় তদন্তে নেমে ওই দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, সাহেব দাস(২৩)। বাড়ি হবিপুর থানা এলাকায়। অন্যজনের নাম,দেবব্রত সরকার (২৫)। বাড়ি ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকায়।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৫০ টি নামিদামি কোম্পানির মোবাইল। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।
Read More
টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় গ্রেপ্তার আরো দুই

টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় গ্রেপ্তার আরো দুই

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় আরো ২ জনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। জানা গেছে সোমবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দিলীপ বর্মন এবং জগন্নাথ সরকার নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।চুরির ঘটনায় এর আগে মোহাম্মদ আশরাফ,মোহাম্মদ সাদ্দাম এবং মোহাম্মদ কাইফ নামে ৩ দুষ্কৃতীকে ধরা পড়েছে। শিলিগুড়ি শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরেই চুরি হচ্ছিল মোবাইল টাওয়ারে ব্যাটারি।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় এই বিষয় নিয়ে বেসরকারি মোবাইল কোম্পানি গুলির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয় এনজেপি থানাতে ।অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী ।রবিবার মেলে সাফল্য ।এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার…
Read More
বাতিল হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন

বাতিল হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন

শীতকালে দিল্লিতে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। শীতকালীন অধিবেশনে দিল্লির পরিস্থিতি দেখে আর ঝুঁকি নিতে চাইছে সরকার। তাই সংসদের অধিবেশন বাতিল করতে পারে কেন্দ্র। তাই পরিবর্তে আগামী বছর বাজেট অধিবেশন খানিকটা দীর্ঘায়িত করা হতে পারে। করোনা পরিস্থিতির উপর নজর রেখে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী বছর বাজেট অধিবেশনের সঙ্গে সেটা মিলিয়ে দেওয়া হতে পারে। নিয়ম অনুযায়ী শীতকালীন অধিবেশনের সপ্তাহ তিনেক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদীয় কমিটির বৈঠক হয়।
Read More
আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলায়

আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলায়

কলকাতা: চিন্তা বাড়াচ্ছে বাংলা৷ কলকাতা ও উত্তর ২৪ পরগণায় বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা৷ সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত ৭২৮ জন৷ শুধু কলকাতায় মোট আক্রান্ত প্রায় ৯৫ হাজার৷ দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৭১৮ জন৷ মোট আক্রান্ত প্রায় ৯০ হাজার৷ এই দুই জেলায় মোট আক্রান্ত ১ লক্ষ ৮৪ হাজার ২৩৫ জন৷ একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ১৪ জনের৷ আর উত্তর ২৪ পরগণায় ১৪ জন৷ কলকাতায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৭৪ জন৷
Read More
বড়সড় নাশকতার ছক রাজধানীতে

বড়সড় নাশকতার ছক রাজধানীতে

নয়াদিল্লি: দিল্লি পুলিশের তৎপরতায় আবার বড়সড়ও সন্ত্রাসবাদী হামলা থেকে রক্ষা পেল রাজধানী দিল্লি। সোমবার রাতে দিল্লি পুলিশের স্পেশাল সেল অপারেশন চালিয়ে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত দুই জঙ্গিকে গ্রেফতার করে। রাজধানীতে বড় হামলার ছক করছিল তারা। দিল্লি পুলিশ সূত্রে খবর, দিল্লিতে একাধিক জায়গায় নাশকতা হামলা করার পরিকল্পনা ছিল জঙ্গিদের। পাশাপাশি, একাধিক ভিভিআইপি-ও ছিল তাঁদের নিশানায়। দুই অপরাধীকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Read More
চীনা সামগ্রীর নিষেধাজ্ঞায় দেশীয় কোম্পানিগুলির লাভ

চীনা সামগ্রীর নিষেধাজ্ঞায় দেশীয় কোম্পানিগুলির লাভ

করোনা পরিস্থিতি , গালোওয়ানে সীমান্ত সমস্যায় এবার চীনা সামগ্রী বর্জনের ডাক দিয়েছিল ভারত সরকার। সেই সঙ্গে ভোকাল ফর লোকাল বা স্বদেশীয় দ্রব্যের ওপর জোর প্রচার হয়েছিল। আর এই প্রচারে দেশের অর্থনীতিতে লাভের ইঙ্গিত মিলল এমনটাই দাবি সিএআইটির। রবিবার এমনই তথ্য জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স । অন্যদিকে, ভারতীয় বিক্রেতারা চিনের পণ্য বয়কট করার জন্য সেই রপ্তানিকাররা ৪০ হাজার কোটি টাকার লোকসানের সম্মুখিন হয়েছেন। উল্লেখ্য, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিনের মধ্যে অশান্তির কারণে সিএআইটি চিনের পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। সিএআইটি তাদের এক বিবৃতিতে বলেছেন, ‘‌ভারতের শীর্ষ বিপনণ কেন্দ্র হিসাবে বিবেচিত এরকম ২০টি ভিন্ন শহর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটা…
Read More
কোচবিহারে ফের গোষ্ঠী সংঘর্ষ

কোচবিহারে ফের গোষ্ঠী সংঘর্ষ

ফের গোষ্ঠী সংঘর্ষের শিরোনামে উত্তরের কোচবিহার। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা ক্ষেত্র নাটাবাড়ির দেওচড়াই এলাকায় এই উত্তেজনা ছড়ায়।সূত্রের খবর রবিবার রাত থেকেই দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দেওচড়াই চুলকানি বাজার এলাকা।সোমবার সকালে এলাকায় উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। তিনি এলাকার ছাড়তেই পুনরায় চরম আকার ধারণ করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ঘটানার সূত্রপাত রবিবার। রাত সারে আটটা নাগাদ দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চুলকানীর বাজার এলাকায় দুটি বাইক বাইক ভাঙচুর করা হয় । খবর পেয়ে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌছায় এলাকায় । ঘটনায় রবীন্দ্রনাথ ঘোষ ঘোষিত অঞ্চল সভাপতি মজিবর রহমানকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ, সেই সাথে…
Read More
শ্রাবন্তীর তৃতীয় স্বামী  রোশন ঘুরছেন একাকী

শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন ঘুরছেন একাকী

 শ্রাবন্তীর থেকে অনেকদিন ধরেই আলাদা থাকছেন স্বামী রোশন সিং। সূত্রের খবর দুর্গাপুজার আগে থেকেই শ্রাবন্তী ও রোশন আলাদা থাকছেন। ইদানিং তাদের ব্রেকআপের খবর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে শ্রাবন্তীর মুখ না খুললেও, শ্রাবন্তীর সঙ্গে আলাদা থাকার কথাটা প্রথম সংবাদমাধ্যমকে বলেন শ্রাবন্তীর বর রোশন সিংই৷ তিনি জানিয়েছিলেন, দুর্গাপুজোর অনেকদিন আগে থেকেই শ্রাবন্তী আর তিনি আলাদা থাকছেন ৷তৃতীয় বিয়েও টিকল না শ্রাবন্তীর। এদিকে রোশন সিং সেই একাকীত্ব থেকে সময় কাটাচ্ছে পাহাড়ে জঙ্গলে একাকী। তবে এত সবের মাঝে গতকালই রোশন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ৷ ছবিতে দিয়ে দেন তারিখও ৷ ছবিতে দেখা যাচ্ছে, এক পাহাড়ি ঝরনার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি৷…
Read More