আসাম

মেহুল চোক্সী পালিয়ে যাওয়ার আশঙ্কায় জামিনের আবেদন খারিজ করল ডমিনিকা

মেহুল চোক্সী পালিয়ে যাওয়ার আশঙ্কায় জামিনের আবেদন খারিজ করল ডমিনিকা

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা কাণ্ডে অভিযুক্ত মেহুল চোক্সীর জামিনের আবেদন খারিজ করে দিল ডমিনিকার হাই কোর্ট। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আদালতের দাবি, বিমানে করে চোক্সীকে অন্য দেশে নিয়ে যাওয়ার সময় পালিয়ে যেতে পারেন তিনি। সেই আশঙ্কায় এই মুহূর্তে তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। এর আগে গত বুধবার চোক্সীকে ‘নিষিদ্ধ অভিবাসী’ ঘোষণা করে ডমিনিকা। গত ২৬ মে বেআইনি ভাবে ডমিনিকায় প্রবেশের অভিযোগে মেহুলকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় ১৩,৫০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুলকে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য নয়াদিল্লির তরফে আবেদন জানানো হলেও গত সপ্তাহে তা খারিজ করে দিয়েছিল ডমিনিকা সরকার। ভারতের আবেদনের প্রেক্ষিতে আগেই মেহুলের উপর…
Read More
বিধায়কের উপর হামলার ঘটনায়, ক্লাব ও দোকান ভাঙল পুর কর্তৃপক্ষ

বিধায়কের উপর হামলার ঘটনায়, ক্লাব ও দোকান ভাঙল পুর কর্তৃপক্ষ

প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ-র উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তদের একজনের দোকান ছাড়াও যে ক্লাব থেকে হামলা করা হয় তা ভেঙ্গে দিল পুর কর্তৃপক্ষ। শনিবার সকালে পৌরসভার কর্মীরা বুলডোজার দিয়ে শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় থাকা বয়েজ ক্লাব ও পাশেই থাকা একটি মোবাইলের দোকান ভেঙে দেয়। উল্লেখ্য গত ৬ মে শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ-র উপর হামলা চালানো হয়। অভিযোগ ওই ক্লাব থেকে লাঠিসোটা নিয়ে বেশ কয়েকজন তার উপর আক্রমণ করে। তাকে বিভিন্ন ভাবে আঘাত করা ছাড়াও তার হাত ভেঙ্গে দেওয়া হয়। তার দুই নিরাপত্তারক্ষীও আক্রান্ত হয়। টানা একমাস কলকাতায় চিকিৎসার পর উদয়ন গুহ দিনহাটা…
Read More

সংক্রমণ কম হলেও, কমছে না দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর হার অল্প হলেও কম ছিল কিন্তু ১০ জুন থেকে বদলালো সেই চিত্র। দেশে দৈনিক মৃত্যু মে মাসে পৌঁছে গিয়েছিল ৪০০০ এর উপরে এবং দেশের সক্রিয় রোগীর সংখ্যাও নেমেছে ১১ লক্ষের নিচে। কিন্তু গত তিন দিন দেশের দৈনিক মৃত্যু সংখ্যা বেড়েই চলছে, হঠাৎ মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিহারে কোভিড আক্রান্তের মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৯৭১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে, ১০ জুন যোগ হয় ওই মৃত্যুর সংখ্যা। অর্থাৎ দেশে দৈনিক মৃত্যু ৬ হাজার ছাড়িয়ে যায়। দেশে অতিমাড়ির পর্ব এখনও পুরোপুরি ঠিক হয়নি, ১১ জুনও দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজারের…
Read More

এবার হাতির হামলা এক বিয়ের অনুষ্ঠানে, বাজির শব্দে রেগে যাওয়ার ফলেই এই কান্ড

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সরাই ইনায়েত এলাকার আমলাপুর গ্রামে। বাজির অতিরিক্ত শব্দের ফলে রেগে গিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে হামলা চালায় হাতিটি, সেই বিয়ের অনুষ্ঠানে। বিয়ে বাড়ির প্যান্ডেল ও গোটা চারেক গাড়ি উল্টে দেয় সে। ঘটনার দিন অর্থাৎ শুক্রবার রাতে নারায়ণ পুরের বাসিন্দা আনন্দ ত্রিপাঠীর বিয়ে ছিল। তিনি বরযাত্রীদের সঙ্গে আমলাপুর গ্রামে বিয়ে করতে,একটি হাতিও তারা সঙ্গে নিয়ে যান। অনুষ্ঠানের বাজনার সাথে চলছে দেদার বাজি ফাটানো সেই শব্দেই বিরক্ত হয় হাতিটি তারপর একসময় রেগে গিয়ে প্যান্ডেলের দিকে এগিয়ে ভাঙচুর শুরু করে সে। এই বেগতিক পরিস্থিতি দেখে সবাই পালিয়ে যায় সেখান থেকে।
Read More

কোভিড টিকার ওপর জিএসটি এবং ছাড়পত্র ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধে, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল তার ওপর রয়েছে কোভিড টিকার ওপর জিএসটি। অনেক অনুরোধ জমা পরার পরেও টিকার ওপর থেকে পণ্য পরিষেবা কর তুলে নেয়ার প্রশ্নই নেই বলে এবার জানিয়ে দিলো কেন্দ্র সরকার। কেন্দ্রের দাবি টিকা কেনার দ্বায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ায় এই ক্ষেত্রে কর তুলে নেওয়ার কোনও যুক্তি খাটে না। বৈঠক মিটতেই সংবাদমাধ্যমের দ্বারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন কোভিড টিকার উপর ৫% জিএসটি থাকবে এবং ঘোষণা মতোই কেন্দ্র ৭৫% টিকা কিনবে। তবে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ টসিলিজুমাব এবং অ্যাম্ফোটেরিসিন বি-র ওপর কোনও জিএসটি নেওয়া হবে না। কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এর উপর জিএসটি কমানোর আবেদন মঞ্জুর করা হয়েছে বলে…
Read More
ভারী বৃষ্টির পূর্বাভাষ সারা বাংলায়

ভারী বৃষ্টির পূর্বাভাষ সারা বাংলায়

গরমে নাভিঃশ্বাস উঠছে বাংলার মানুষের। এবার কাটতে চলেছে এই অস্বস্তি করা গরম। স্বস্তি মিলতে চলেছে বর্ষার আগমনে। একদিকে যখন ইয়াসের স্মৃতি এখনো দগদগে, এরইমধ্যে নিম্নচাপের হাত ধরে বাংলায় ঢুকে পড়েছে বর্ষা। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলোতে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। তার জেরে উপকূলবর্তী জেলাগুলোতে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনটাই মত আলিপুর আবহাওয়া দপ্তরের। ইতিমধ্যেই বজ্রপাতে জেরে রাজ্যের প্রায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এই কারণে গতকাল থেকেই এ বিষয়ে সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের দোসর অমাবস্যার কটাল।…
Read More
দল বদলের সাথে সাথেই বিজেপির দেওয়া নিরাপত্তা ছাড়তে চলেছেন মুকুল

দল বদলের সাথে সাথেই বিজেপির দেওয়া নিরাপত্তা ছাড়তে চলেছেন মুকুল

গেরুয়া শিবির ছেড়ে ফের তৃণমূলে মুকুল রায়। এবার তৃণমূলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় নিরাপত্তা ত্যাগ করতে চেয়ে চিঠি দিয়েছেন মুকুল রায়। শুক্রবারই সপুত্র ফের পুরনো দলে ফিরেছেন তিনি। একদা তৃণমূলের সেকেন্ডে ইন কম্যান্ড বিজেপি-তে যোগ দেওয়ার পরে তাঁকে নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার রাতেই তাঁর কাঁচরাপাড়ার বাড়ির সামনে পুলিশ মোতায়েন হয়েছে। শুধু তাঁকে নয় তাঁর ছেলে শুভ্রাংশু রায়ও সেই নিরাপত্তা পাচ্ছেন। যদিও তখনো তাঁর দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী রাতে তাঁর বাড়িতেই ছিল৷ খুব শীঘ্রই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করবেন তিনি। শনিবার কেন্দ্রকে চিঠি লিখে নিরাপত্তা ছাড়তে চলেছেন মুকুল। শুক্রবার তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক…
Read More
দৈনিক করোনা সংক্রমণে স্বস্তি এল দেশে ও রাজ্যে

দৈনিক করোনা সংক্রমণে স্বস্তি এল দেশে ও রাজ্যে

করোনা টেউয়ের দাপটের সঙ্গে মোকাবিলায় বাংলা। প্রায় দু’মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণ ৫ হাজারের নিচে। সঙ্গে কমছে মৃত্যুও। যা নিঃসন্দেহে আশার আলো। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন বাংলার ৪,৮৮৩ জন। রাজ্যের করোনা পরিস্থিতির ক্রমাগত উন্নতিতে স্বস্তি। রাজ্যে কড়া বিধিনিষেধ জারির কারণে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ। তবে সাবধান করছেন চিকিৎসকেরা। সামান্য বেলাগাম হলেই বদলে যাবে চিত্র। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৫২,৯৮৭। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৮৯ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ৭৩১। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন…
Read More
ফের ৩ জন ডাকাতকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ

ফের ৩ জন ডাকাতকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ

ডাকাতির ছক কষার আগেই ডাকাত দলের ৩ পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পলাতক আরোও বেশ কয়েকজন। বাকিদের খোজে তল্লাশি পুলিশের। লকডাউনে বেড়েছে ছোট বড় চুরি রাহাজানির ঘটনা। মাঝে মধ্যেই পুলিশের জালে ধরা পরছে এমনি কিছু দুষ্কৃতি। তার পরেও এমন কাজ লাগাতার সংগঠিত করছে দুস্কৃতিরা। বৃহস্পতিবার গভীর রাত্রে ফের এক ডাকাত দলের ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে এদিন গভীর রাত্রে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে মাদানি বাজার এলাকায় জড়ো হয়েছিল। গোপন সুত্রের খবরের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশকে দেখে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও,…
Read More
বাতিল হতে চলছে রথ উৎসব

বাতিল হতে চলছে রথ উৎসব

করোনার করাল গ্রাস যেন কিছুতেই কাটছে না। এক বছরেরও বেশি সময় ধরে তার প্রকোপ একের পর এক উৎসবে। করোনার প্রকোপে গেল বছরের চিত্রই আবার ফিরে আসবে এবছরও। আবারও করোনাভাইরাসের কোপ পড়ল পুরীর রথযাত্রা অনুষ্ঠানে। গতবছর করোনা অতিমারী পরিস্থিতিতে অনেক টালবাহানার পর মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ভক্তদের ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল রথযাত্রা উৎসব। বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে এই বছরেও একই রকমভাবে ভক্তদের ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। যে সমস্ত সেবাইতদের করোনা রিপোর্ট নেগেটিভ থাকবে ওই সময় শুধুমাত্র তাঁরাই রথযাত্রার নিয়ম পালনের অধিকারী হবেন বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। কঠোরভাবে মেনে চলা হবে যাবতীয় করোনাভাইরাস সংক্রান্ত রীতি। জানানো হয়েছে ওড়িশায় রথযাত্রা চলাকালীন…
Read More