আসাম

আলুর দাম নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার

আলুর দাম নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার

খোলা বাজারে আলুর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর আগে আলুর দাম বৃদ্ধি নিয়ে একাধিকবার মজুতদারদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তাতে কাজ হয়নি। এবার আলুর দামে লাগাম পরাতে এবার ময়দানে নামল কৃষি বিপণন দফতর। বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যে বিভিন্ন বাজারে ২৫ টাকা কিলোগ্রাম দরে আলু বিক্রির ব্যবস্থা করছে তারা। শর্ত ভঙ্গ করলে শাস্তির মুখে পড়তে হবে দোকানিকে। রাজ্যের বাইরে আলু যাওয়া বন্ধ থাকবে। আলু বাইরে যাওয়া আটকাতে পুলিশকে নজরদারি চালাতে বলা হয়েছে। মঙ্গলবারও আলুর দাম বৃদ্ধি নিয়ে নবান্নে স্বরাষ্ট্রসচিব, কৃষি বিপণন সচিব ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এর অর্থ, সরকার যে পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে, পাইকারি এবং খুচরো বাজারের ব্যবসায়ীরা…
Read More
শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের আবেদন

শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের আবেদন

অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার (২৫ নভেম্বর) থেকেই শুরু হচ্ছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। ২০১৪ সালে টেট উত্তীর্ণদের নথিপত্র যাচাই করার জন্য আবেদন নেওয়া হবে। পর্ষদের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের পাশাপাশি বিএড প্রশিক্ষণপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। রাজ্যে মোট ২২,৫০০ জনের মতো প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ প্রার্থী আছেন। আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
Read More
পাইপ ফেটে যাওয়ায় কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপ ফেটে যাওয়ায় কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিছনে টালার জলের পাইপ ফেটে যাওয়ায় তা মেরামতির কারণে আগামী শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে রবিবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত উত্তর কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ। স্থায়ীভাবে সারাতে ২৪ ঘণ্টা জল সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কলকাতা পুরনিগম। রবিবার বিকেল থেকে হবে জল সরবরাহ।
Read More
তপসিয়ায় ক্ষতিগ্রস্তদের ‘আশ্রয়’ তৈরি করবে কলকাতা পুরসভা

তপসিয়ায় ক্ষতিগ্রস্তদের ‘আশ্রয়’ তৈরি করবে কলকাতা পুরসভা

গত ১০ নভেম্বর কারখানায় রাসায়নিক ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিজেদের ‘আশ্রয়’ তৈরিতে আর্থিক সাহায্য করবে কলকাতা পুরসভা। আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় তপসিয়ার বিশাল বড় ঝুপড়ি। ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য পুরমন্ত্রীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বৈঠক করবেন পুরসভার মুখ্যপ্রশাসক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তপসিয়া বিশাল ঝুপড়িতে ১০৪টি পরিবার থাকতেন ৩৫টি ঘরে।
Read More
সোনির আলফা ৭সি ক্যামেরা সিস্টেম

সোনির আলফা ৭সি ক্যামেরা সিস্টেম

সোনি ইন্ডিয়া তার ইমেজিং লাইন-আপে নতুন সংযোজন হিসেবে নিয়ে এসেছে আলফা ৭সি ফুল-ফ্রেম ক্যামেরা (মডেল আইএলসিই-৭সি) ও এফই ২৮৬০এমএম এফ৪-৫.৬ (মডেল এসইএল২৮৬০) জুম লেন্স। আলফা ৭সি বিশ্বের ক্ষুদ্রতম ও সর্বাধিক হালকা ফুল-ফ্রেম ক্যামেরা যার পারফর্ম্যান্স অতুলনীয়। এরসঙ্গে বিশ্বের ক্ষুদ্রতম ও সর্বাধিক হালকা এফই ২৮৬০এমএম এফ৪-৫.৬ স্ট্যান্ডার্ড জুম লেন্স জুড়লে ফুল-ফ্রেম ইমেজিংয়ের এমন অভিজ্ঞতা দেবে যা অন্য কোনও কিছুর সঙ্গে তুলনীয় নয়। এই ক্যামেরার এনপি-এফজেড১০০ ব্যাটারি দীর্ঘসময় ধরে ব্যবহারের শক্তি জোগায়। লো-নয়েজ ও হাই রিজোলিউশনের সমন্বয়ে এক্সেলেন্ট ইমেজ কোয়ালিটি দিতে পারে সোনির আলফা ৭সি।  আলফা ৭সি-র (শুধুমাত্র বডি) দাম ১৬৭,৯৯০ টাকা ও আলফা ৭সিএল (নতুন কেআইটি লেন্স এসইএল২৮৬০-সহ) ১৯৬,৯৯০ টাকা। নতুন…
Read More
‘স্বচ্ছতা অউর পানি’

‘স্বচ্ছতা অউর পানি’

ভারতে জলসঙ্কট ও স্বাস্থ্য সমস্যা সমাধানের কাজ চলছে আরবি-র হার্পিকের মিশন পানি কর্মসূচির মাধ্যমে। এবার, ওয়ার্ড টয়লেট ডে-তে জল প্রতিজ্ঞা দিবস ভার্চুয়াল ইভেন্টে রেকিট বেঙ্কাইজার গ্রুপের সিইও লক্ষ্ণণ নরসিংহন ও গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত এআর রহমান উদ্বোধন করেছেন ‘পানি অ্যান্থেম’। প্রসূণ যোশী লিখিত ‘অ্যান্থেম ফর সেভিং ওয়াটার’ দেশের জল ও স্বাস্থ্য সংক্রান্ত আচরণবিধি পরিবর্তনে সচেষ্ট হবে। এআর রহমান ও শিশুদের একটি কয়্যারের দ্বারা লঞ্চ হওয়া অ্যান্থেমটি ভারতের বিভিন্ন অঞ্চলে জল সঞ্চয়ের ব্যাপারে মিশন পানিতে যুক্ত হওয়ার জন্য সকলকে সচেতন করবে। মিশন পানি কর্মসূচিতে যোগ দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের স্কুলের ছাত্রছাত্রীরা জল সঞ্চয়ের জন্য ‘জল প্রতিজ্ঞা’ গ্রহণ করবে। ‘জল প্রতিজ্ঞা’ গ্রহণ করে এই…
Read More
রাজ্যের সঙ্গে মউ স্মাইল ট্রেনের

রাজ্যের সঙ্গে মউ স্মাইল ট্রেনের

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ও স্মাইল ট্রেন ইন্ডিয়ার মধ্যে একটি মউ স্বাক্ষরের ফলে তাদের সহযোগিতার মেয়াদ বৃদ্ধি হল ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত। উভয়ের এই সহযোগিতার ফলে ২০১৩ সাল থেকে ৩ হাজারেরও বেশি কাটাঠোঁট নিয়ে জন্মানো ছেলেমেয়ে বিনামূল্যে সার্জারির সুযোগ পেয়ে উপকৃত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ‘ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস’ ডাঃ অজয় চক্রবর্তী জানান, স্মাইল ট্রেন ইন্ডিয়া এনজিওর সঙ্গে তাদের সম্পর্ক প্রথম থেকেই সফল। ২০১৩ সাল থেকে এপর্যন্ত কাটাঠোঁট নিয়ে জন্মগ্রহণ করা ৩ হাজারেরও বেশি ছেলেমেয়েকে বিনামূল্যে নিরাপদ চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর আশা, পরবর্তী তিনবছরে তারা একসঙ্গে কাজের মাধ্যমে আরও অনেক কাটাঠোঁটযুক্ত ছেলেমেয়ের উপকারে…
Read More
‘নিভার’ আছড়ে পড়ছে

‘নিভার’ আছড়ে পড়ছে

বুধবার সন্ধ্যে নাগাদ ভারতের কয়েকটি উপকূল রাজ্যগুলিতে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন নিভার। আশঙ্কায় তটস্থ হয়ে রয়েছে পুদুচেরি, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চল। যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয়, তা জন্য সবরকমের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বাতিল করা হয়েছে ৪৯ টি বিমান। ২৫ নভেম্বর ২৪ টি ট্রেন সম্পূর্ণ বাতিল থাকছে। সাইক্লোন নিভার চরম আকার ধারন করছে।
Read More
শেষ নিঃশ্বাস ত্যাগ করেলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল

শেষ নিঃশ্বাস ত্যাগ করেলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল

বুধবার ভোরে প্রয়াত কংগ্রেসের প্রবীণ নেতা ও সাংসদ আহমেদ প্যাটেল৷ ৭১ বছর বয়সী আহমেদ প্যাটেল গুরুগ্রামের হাসপাতালে ভর্তি ছিলেন। কোভিড আক্রান্ত হয়ে মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্ষীয়ান নেতার মৃত্যুর খবর দেন তাঁর ছেলে ফয়সাল প্যাটেল। কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন আহমেদ প্যাটেল৷ কংগ্রে নেতা আহমেদ পাটেলের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আটবারের সাংসদ আহমেদ প্যাটেল লোকসভায় তিনবার এবং রাজ্যসভায় পাঁচবার মেয়াদ শেষ করেছেন।
Read More
মিহিরের মান ভাঙাতে আসরে  রবি ঘোষ,বাড়ি গিয়ে দেখা করলেন বিক্ষুব্ধ বিধায়ককে

মিহিরের মান ভাঙাতে আসরে রবি ঘোষ,বাড়ি গিয়ে দেখা করলেন বিক্ষুব্ধ বিধায়ককে

মান ভাঙাতে অভিমানী নেতা মিহির গোস্বামীর বাড়ি গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার তৃনমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ নেতা তথা বিধায়ক গত কয়েকদিন ধরেই দলের বিরূদ্ধে তোপ দেগে দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। কখনো সামাজিক মাধ্যমের মারফত , কখনো বা সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে তৃণমূলের দলীয় নেতাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে দলকে বিড়ম্বনায় ফেলে দিয়েছেন। ইতিমধ্যে তাঁর বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। এবার মিহিরের মান ভাঙাতে আসরে নামলেন খোদ রবি ঘোষ। দীর্ঘ আঠারো বছর পর পরস্পর বিরোধী সম্পর্ক ভুলে বিক্ষুব্ধ বিধায়কের বাড়ি গিয়ে দেখা করলেন মন্ত্রী। মঙ্গলবার সকালে মিহির ঘোষ স্বামীর বাড়িতে উপস্থিত হন বন্ধু…
Read More