আসাম

এবার ছেদ পড়েছে বড়দিনের উৎসবেও

এবার ছেদ পড়েছে বড়দিনের উৎসবেও

শীত বাড়তেই করোনা ফের ঊর্ধ্বমুখী হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। এই অবস্থায় বছরের শেষ উৎসব বড়দিনের আনন্দেও বাধ সাধতে পারে করোনা। চার্চে প্রবেশের ক্ষেত্রেও কঠোর কোভিড বিধি আরোপ করা হবে। কড়া দৃষ্টি রাখছে প্রশাসন। পার্ক স্ট্রিটের একাধিক জায়গায় নির্মাণ হবে ওয়াচ টাওয়ার। এবছর সংক্রমণ রুখতে নবান্ন থেকে ভার্চুয়ালী এলেন পার্কে ক্রিসমাসের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, ভিড় নিয়ন্ত্রণের জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হবে।
Read More
তেহরানে মৃত্যু পরমাণু বিজ্ঞানীর

তেহরানে মৃত্যু পরমাণু বিজ্ঞানীর

রহস্যজনকভাবে মৃত্যু হল ইরানের সবচেয়ে প্রবীণ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিযাদ। তাঁকে “ইরানে বোমার জনক” বলে বর্ণনা করতেন। এই বিজ্ঞানীকে ইরানের গোপন পরমাণু কর্মসূচির প্রধান বলে মনে করা হয়। তেহরানের কাছে আততায়ীর হাতে মৃত্যু হয়েছে তাঁর। দেশটির গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে মি ফখরিযাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
Read More
মন্ত্রী শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী

মন্ত্রী শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: তৃণমূল সরকারের মন্ত্রিসভায় রাজ্য পরিবহণ, সেচ এবং জলসম্পদ দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া দফতরগুলি আপাতত নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে জানিয়ে দেন৷ দলের সঙ্গে দূরত্ব বেশ কয়েক মাস ধরেই তৈরি হয়েছে শুভেন্দুর৷ আপাতত সাময়িক বিরতি দিতে চাইছেন শুভেন্দু অধিকারী৷
Read More
দীপিকার প্রোফাইল পিকচারে ভেসে উঠল রণবীর কাপুরের ছবি

দীপিকার প্রোফাইল পিকচারে ভেসে উঠল রণবীর কাপুরের ছবি

পাঁচ বছর পর হঠাৎ বদলাল সমীকরণ! দীপিকার প্রোফাইল পিকচারে ভেসে উঠল রণবীরের ছবি। সিংয়ের নয় কাপুরের। হঠাৎ পাঁচ বছর পর প্রোফাইল পিকচারে রণবীরকাপুর-দীপিকার ঘনিষ্ঠ ছবির পোস্ট নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বলিমহলে। অনেকে প্রশ্ন করেছে তাহলে কি সিংয়ের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরছে? উত্তর অজানা। বলি সুন্দরী দীপিকা পাদুকোনের ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি! যা নিয়ে জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কি রণবীর সিংহয়ের সঙ্গে বিয়ে ভাঙছে দীপিকার? বছর পাঁচেক আগে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙেছে। সেই সম্পর্ক ভাঙার পরে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন দীপিকা, তা এখন আর কারও অজানা নয়। অভিনেত্রী সেই সব কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। 
Read More
বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন,চাঞ্চল্য ফালাকাটায়

বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন,চাঞ্চল্য ফালাকাটায়

বাড়ির রান্না গ্যাস লিক করে মুহূর্তে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ফালাকাটার সুভাষপল্লী এলাকায়। গ্রামবাসীরা জানিয়েছেন অধীর সাহার বাড়িতে সকালবেলা গ্যাস লিক করে আগুন লাগে। যদিও হতাহতের কোনো খবর নেই। জানা গিয়েছে, এদিন সকালে ফালাকাটা সুভাষপল্লী অধীর সাহা চৌধুরীর বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। এই দেখে পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফালাকাটা দমকল বিভাগের একটি ইঞ্জিন। গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গিয়েছে, "যে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়।"
Read More
শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগের পরেই শহরে মোহন ভাগবত !

শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগের পরেই শহরে মোহন ভাগবত !

মন্ত্রিত্ব ত্যাগ করার দিনেই কলকাতা শহরে মোহন ভাগবত। জল্পনার পারদ জমেছে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা শুভেন্দুর দেখা করা নিয়ে। সূত্রের খবর আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে বিজেপি সঙ্ঘের সাহায্য নেবে তা রাজনীতির বোদ্ধাদের নতুন করে বলার কিছু নেই। সঙ্ঘও বিজেপিকে কর্মপন্থা ঠিক করে দিচ্ছে । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপি যে ফায়দা লুঠবে তা মুকুল, সৌমিত্র, নিশীথ, অর্জুনদের বিজেপিতে টেনে আনাতেই বোঝা গিয়েছিল। এবার মমতার সহযোদ্ধা এবং নন্দীগ্রাম আন্দোলনের প্রথমসারির নেতা , সদ্য ইস্তফা দেওয়া পরিবহনমন্ত্রী শুভেন্দুকে যে দলে টানতে চাইবে বিজেপি তা অনেকটাই অনুমান করেছেন অনেকে। জানা গেছে শুভেন্দুর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার দিনেই মোহন ভাগবতের সঙ্গে…
Read More
দিল্লিতে নিশীথের সঙ্গে মিহির , বিজেপিতে যোগদানের জল্পনা

দিল্লিতে নিশীথের সঙ্গে মিহির , বিজেপিতে যোগদানের জল্পনা

ইস্তফা দিয়ে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি যাত্রায় সঙ্গী হলেন সদ্য তৃনমূল থেকে ইস্তফা দেওয়া বিধায়ক মিহির গোস্বামী। সূত্রের খবর শুক্রবার সকালে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি এয়ারপোর্টে দেখা যায় তাঁকে। দিল্লি বিমানবন্দরে নেমে দিল্লির কেন্দ্রীয় পার্টি অফিসে যাওয়ার কথা মিহিরের। সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই বিজেপিতে যোগদান করতে পারেন তেমনটাই খবর পাওয়া যাচ্ছে।উল্লেখ্য দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার পর মিহিরের বাড়িতে গিয়ে দেখা করেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। বিজেপিতে যোগদানের বিষয়টি নিয়ে তখন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল। এছাড়াও আসামে কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান নিশীথের সঙ্গে এমনটাও রটে গত সপ্তাহ দুয়েক আগে। গতকাল নিজের ফেসবুক একাউন্টে দলত্যাগের…
Read More
শীতবস্ত্র দান করলেন মারোয়ারী যুব মঞ্চের সদস্যরা

শীতবস্ত্র দান করলেন মারোয়ারী যুব মঞ্চের সদস্যরা

শীতের শুরুতে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র দান করলেন মারোয়ারী যুব মঞ্চের জলপাইগুড়ি শাখার সদস্যরা। জানা গেছে মঞ্চের সদস্যরা এদিন জলপাইগুড়ির তিস্তাপার সংলগ্ন এলাকায় দুঃস্থ শিশুদের মধ্যে গরম পোশাক তুলে দেয়।শুক্রবার দুপুরে উত্তর সুকান্ত‌নগর কলোনি এলাকার ৬০ জন ছেলে মেয়ের হাতে শীতবস্ত্র তুলে দেন তারা। জলপাইগুড়ি‌র তিস্তা পার এলাকায় মূলত দরিদ্র শ্রেণীর মানুষেরা বসবাস করেন। এই এলাকার ছেলেমেয়েরা যাতে শীতের মধ্যে কষ্ট না পায় এজন্য শীতের শুরু‌তেই তাদের হাতে শীত‌বস্ত্র তুলে দিলেন মাড়োয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি‌ গ্রেটার শাখার সদস্যরা। সংস্থা‌র সম্পাদক আশিস মালাকা বলেন, আমরা ৬০-৭০ জনের জন‍্য শীতবস্ত্র এনেছি‌লাম। যদিও এখানে এসে দেখি কয়েক‌শো ছেলেমেয়ে চলে এসেছে। এজন্য যারা পোশাক পায়নি…
Read More
আগামী একমাসের মধ্যে তৃনমূল কংগ্রেস সরকার ভেঙে যাবে-সৌমিত্র খাঁ

আগামী একমাসের মধ্যে তৃনমূল কংগ্রেস সরকার ভেঙে যাবে-সৌমিত্র খাঁ

শিলিগুড়ির খড়িবাড়ির চায়ে পে চর্চায় যোগ দিয়ে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। এদিন উত্তরকন্যা অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে এক দলীয় কর্মসূচি এবং দলীয় কর্মীদের সঙ্গে চা-চক্রে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর অভিযোগ আগামী একমাসের মধ্যে তৃনমূল কংগ্রেসের সরকার ভেঙে যাবে। বিজেপির রাজ্য যুব সভাপতি আরো জানান , ত্যাগীর পার্টি এখন ভোগীর পার্টিতে পরিনত হয়েছে,ভবিষ্যতে পিসি আর ভাইপো ছাড়া আর কেউ এই পার্টিটে থাকবে না বললেন সমিত্র খাঁ।শিলিগুড়িতে এক দলিয় কর্মসূচিতে যোগদান করতে এসে শুভেন্দু অধিকারির মন্ত্রীত্ব ছাড়া নিয়ে সৌমিত্র খাঁ বলেন ৫৮ জন বিধায়ক বিজেপিতে আশার ইচ্ছা…
Read More
মহানন্দা অভয়ারণ্যে চালু হল নতুন সাফারি

মহানন্দা অভয়ারণ্যে চালু হল নতুন সাফারি

শিলিগুড়িতে আরেকটি জঙ্গল সাফারি শুরু করল বনদপ্তর। দীর্ঘ কয়েকবছর পর এবার ফের সুকনার মহানন্দা অভয়ারণ্য খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। জানা গেছে আজ থেকে সুকনার মহানন্দা অভয়ারণ্য খুলে গেল। শিলিগুড়ি বাসীর কাছে সুকনার রংটং শর্ট আউটিংয়ের জন্য অটোমেটিক চয়েস। আর সেই জায়গাতে এবার ভ্রমনপিপাসুদের কাছে খুলে যাচ্ছে এই অভয়ারণ্য। আপাতত ১ ঘণ্টার সাফারিতে বন্যপ্রাণী, বন ও পাহাড়ের সৌন্দর্য দেখার সুযোগ করে দিলো বনদপ্তর। শুক্রবার নতুন এই সাফারির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল(বন্যপ্রাণ) বিনোদকুমার যাদব, উত্তরবঙ্গের মুখ্য বনপাল(বন্যপ্রাণ) রাজেন্দ্র জাখর, পদ্মজা নাইডু চিড়িয়াখানার ডিরেক্টর ধরমদেও রাই ও অন্যান্য বনাধিকারিকেরা।জানা গেছে সুকনায় বনদপ্তরের অফিস কিংবা অনলাইনে এই সাফারির টিকিট কাটা…
Read More