আসাম

গান্ধী ময়দানে সভা বিমলের

গান্ধী ময়দানে সভা বিমলের

পাহাড়ে রোশনকে দূত হিসেবে পাঠিয়ে জল মেপে অবশেষে সভায় ব্যাপক ভিড়ের আগাম পূর্বাভাস পেয়ে স্থান পরিবর্তন করল পুলিশের ডায়েরিতে নিখোঁজ বিমল গুরুং। প্রায় তিনবছর পর প্রকাশ্যে আসছেন মোর্চানেতা বিমল গুরুং। সেইমত একদা মোর্চার দোর্দন্ড প্রতাপশালী নেতার পুনরায় পাহাড়ে ওঠাকে ঘিরে রীতিমত উচ্ছাস দেখা গেছে।সেই মতো পাহাড়ে একেবারে না উঠে সমতলে থেকে আপাতত পাহাড়ের দিকে নজর রাখবেন বিমল। কারন সমতলে তরাই ডুয়ার্সে এখন বিমলের ভালো প্রভাব রয়েছে বলে দাবি বিমল পন্থী নেতাদের। বিমলের শিলিগুড়িতে আসার খবরে সমতলে গোপনে গোপনে রীতিমত বিমলপন্থী নেতাদের মিটিংও হয়ে গিয়েছে। জানা গেছে ৬ ডিসেম্বর সভা হওয়ার কথা ছিলো শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। কিন্তু আপাতত স্থির হয়েছে সভা…
Read More
‘স্মার্ট আপগ্রেড প্ল্যান’ চালু করল ফ্লিপকার্ট

‘স্মার্ট আপগ্রেড প্ল্যান’ চালু করল ফ্লিপকার্ট

স্যামসাঙের সঙ্গে হাত মিলিয়ে ফ্লিপকার্ট নিয়ে এসেছে ‘স্মার্ট আপগ্রেড প্ল্যান’। এর ফলে সহজ ও সাশ্রয়ী উপায়ে গ্রাহকরা স্মার্টফোন আপগ্রেড করার সুযোগ পাবেন। এই প্ল্যানের আওতায় গ্রাহকদের স্যামসাঙ গ্যালাক্সি স্মার্টফোন কেনার সময় মাত্র ৭০ শতাংশ দাম দিতে হবে। একবছর পর গ্রাহকরা ফ্লিপকার্ট থেকে আপগ্রেডেড নতুন ফোন কিনতে পারবেন ও আগেরটি ফিরিয়ে দিতে পারবেন, অথবা আগের ফোনটি রাখতে চাইলে বাকি ৩০ শতাংশ দাম মিটিয়ে দিতে পারবেন। স্মার্ট আপগ্রেড প্ল্যানে স্যামসাঙ গ্যালাক্সি স্মার্টফোন কেনার জন্য পেমেন্ট করা যাবে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ইএমআই পারচেজ বা বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ডের মাধ্যমে। চলতি বছরের অক্টোবর মাসে স্মার্ট আপগ্রেড প্ল্যান চালু করার পর দেখা গেছে প্রতি…
Read More
জানুয়ারিতে খোলা হতে পারে স্কুল

জানুয়ারিতে খোলা হতে পারে স্কুল

৪ জানুয়ারি থেকেই দশম - দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খোলা হতে পারে আইসিএসই বোর্ডে। বোর্ডের তরফে বলা হয়েছে যদি অনুমতি দেওয়া হয় স্কুল খোলার তাহলে রাজ্য সরকারের তরফে যে স্বাস্থ্য বিধি এবং গাইডলাইন দেওয়া হবে সেই গাইডলাইন মেনে চলবে স্কুল গুলি। দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ধাপে ধাপে স্কুল খোলা প্রয়োজন। যদিও বোর্ডের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেও এখনও পর্যন্ত সরকারি তরফে কোনো সিদ্ধান্ত হয়নি স্কুল খোলার। রাজ্যের স্কুল খোলা হবে নাকি সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More
একই গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা  যুবক -যুবতীর

একই গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবক -যুবতীর

প্রেমঘটিত কারণে একই গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবক -যুবতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুর এলাকার কুতুবপুর গ্রামে। প্রাতঃভ্রমনে বেরিয়ে এদিন এই যুবক যুবতীর একই গাছে মৃতদেহ ঝুলে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। গ্রামের পুকুর পাড়ে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এমনটাই অনুমান পুলিশের। গ্রামবাসীরা জানিয়েছে ওই দুই যুবক-যুবতীকে কোনো দিন একসঙ্গে ঘুরতে।দেখেনি স্থানীয়রা। যদিও মেয়ের বাড়ি থেকে ওই দুইজনের একটি ঘনিষ্ট ছবি পাওয়া গেছে। আত্মঘাতী ওই যুবকের নাম পবিত্র সিংহ (১৭)। বাড়ি কুশীদা গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামে। আত্মঘাতী যুবতীর নাম নিরূপা সিংহ ( ১৫)।বাড়ি কুতুবপুর গ্রামেই ।মেয়ের বাড়ি সূত্রে জানা যায়, প্রতিদিনের মত খাওয়া,দাওয়া করে তারা…
Read More
পরিত্যক্ত গুদামে আগুন  শিলিগুড়ির দুই মাইলে

পরিত্যক্ত গুদামে আগুন শিলিগুড়ির দুই মাইলে

চুরি করার পর পরিত্যক্ত গুদামে আগুন ধরিয়ে দিয়ে পালাল চোর। বুধবার গভীররাতে শিলিগুড়ির দুই মাইলে একটি পরিত্যক্ত গুদামে আগুন লাগার ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত দমকলবাহিনীকে খবর দেন । জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই গুদামঘর দুষ্কৃতী ও নেশাগ্রস্থদের আড্ডাস্থল হয়ে উঠেছিল।ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দিয়ে দীর্ঘ করার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ বিগত কয়েক বছর ধরেই বন্ধ এই গোডাউনে তবে অন্ধকারে সুযোগ নিয়ে মাঝেমধ্যেই পরিত্যক্ত গোডাউনে হানা দেয় চোর ও নেশাগ্রস্তরা। বুধবার গভীর রাতে গোডাউনে চুরি করতে এসে সামগ্রিক চুরি করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বললে প্রাথমিক অনুমান।ঘটনাস্থলে দমকলবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানা…
Read More
পাথরঘাটা নিউচামটাতে “দুয়ারে সরকার” পরিষেবা চালু হল

পাথরঘাটা নিউচামটাতে “দুয়ারে সরকার” পরিষেবা চালু হল

ঘোষণামতো মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা নিউচামটাতে এদিন "দুয়ারে সরকার" পরিষেবা চালু হল। রাজ্য সরকারের একাধিক প্রকল্পগুলি সমন্ধে মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি সেই প্রকল্পগুলির সুবিধা দেওয়ার জন্য ডিসেম্বর ও জানুয়ারি মাসে দফায় দফায় সারারাজ্যে এই কর্মসূচি শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণামতো। আধিকারীকেরা জানিয়েছেন, ডিসেম্বরের তিন ও ষোলো তারিখ এবং জানুয়ারির পাঁচ ও কুড়ি তারিখ এই দুয়ারে সরকার পরিষেবা চলবে। কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, স্বাস্থ্যসাথী, তফসিলি জাতি/উপজাতি শংসাপত্র সহ জনসাধারণের একাধিক সমস্যা এবং সেই সমস্যা গুলিকে সমাধান করতে রাজ্য সরকারের এই উদ্যোগ। বিধানসভা ভোটের আগে জনসাধারণের কাছে নানা সমস্যা এবং সমস্যাগুলির মুশকিল আসান করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা…
Read More
মেট্রো রেলের সংখ্যা বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ

মেট্রো রেলের সংখ্যা বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সোমবার অর্থাৎ ৭ ডিসেম্বর থেকে বাড়ছে মেট্রো রেলের সংখ্যা। সোমবার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা থেকে। তবে সোমবার থেকে নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ২৫ মিনিটে। পাশাপাশি বেশকিছু নিয়মের বদল করা হচ্ছে ই-পাসের ক্ষেত্রেও। ষাটোর্ধ বৃদ্ধ ও ১৫ বছরের কমবয়সি এবং মহিলাদের জন্য সারাদিনই কোনও ই-পাসের প্রয়োজন পড়বে না। এছাড়াও মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ই-পাসের ক্ষেত্রে সকাল সাতটা থেকে আটটা এবং রাত আটটার পরে মেট্রোতে সফর করলে কোনও ই-পাসের প্রয়োজন পড়বে না।
Read More
অপেক্ষার অবসান চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ

অপেক্ষার অবসান চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ

অবশেষে আজ দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে মাঝেরহাট ব্রিজের। ১ ডিসেম্বর নবান্নে সাংবাদিক বৈঠক করে ব্রিজ উদ্বোধনের চূড়ান্ত দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নেতাজির জন্মশতবর্ষর কথা মাথায় রেখে ব্রিজের নতুন নাম দেন 'জয় হিন্দ'। গত মাসেই সেতুর ওপর দিয়ে যান চলাচলের ছাড়পত্র দিয়েছিল ইঞ্জিনিয়াররা।
Read More
প্রয়াত মশালা কিং ধরমপাল গুলাটি

প্রয়াত মশালা কিং ধরমপাল গুলাটি

মশালা কিং নামে বিখ্যাত এমডিএইচ মশলার মালিক ধর্মপাল গুলাটি ৯৮ বছর বয়সে প্রয়াত হলেন। বৃহস্পতিবার সকালে দিল্লীর মানা চন্দন দেবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ধরমপাল সকলের কাছে দাদাজি অথবা মহাশয়জি নামেই পরিচিত ছিলেন। সংস্থার হাল আপাতত ধরেছেন ধরমপালের ছেলে। সংস্থায় তাঁর মালিকানা ছিল ৮০%। ১৯১৯ সালে শিয়ালকোটের এক ছোট্ট দোকান থেকে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমানে এমডিএইচ এক ১৫০০ কোটি টাকার সাম্রাজ্যের নাম।
Read More
কমছে অ্যাকটিভ কেস রোগীর সংখ্যা

কমছে অ্যাকটিভ কেস রোগীর সংখ্যা

মোট করোনা আক্রান্তের কমছে সংখ্যাটা ধীরে ধীরে। করোনার গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ারই ইঙ্গিত মিলছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৫১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটিই সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। এদিন দেশে মৃত্যু হয়েছে ৫২৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৭২৬ জন। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৯ লক্ষ ৭৩ হাজার ৩৭৩ জন।
Read More