আসাম

১৫জানুয়ারি  থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করবে আরএসএস

১৫জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করবে আরএসএস

রামমন্দির মামলা নিয়ে সুপ্রিমকোর্টের ঐতিহাসিক রায়ের পর দ্রুত মন্দির নির্মাণের কাজ শুরু হতেই অর্থ সংগ্রহের দায়িত্ব নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ । জানা গেছে আগামী জানুয়ারি মাসের ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করবে সঙ্ঘের সদস্যরা। এজন একটি কমিটি তৈরি করেছে। সূত্রের খবর এই কমিটির দায়িত্বে রয়েছেন সঙ্ঘের নিষ্ঠাবান কর্মীরাই। এদিন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে সাধনকুমার পাল জানান রামমন্দির নির্মাণের ভূমি পূজন ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার মন্দির নির্মাণে এবং অর্থ সংগ্রহে দেশের মানুষকেও অংশগ্রহণ করা হচ্ছে। দেশের প্রায় কুড়ি কোটি মানুষের কাছে কুপন নিয়ে অর্থ সংগ্রহ করা হবে। এজন্য ১০ টাকা, ১০০ টাকা এবং ১০০০ টাকার কুপন…
Read More
নতুন চেহারা নিচ্ছে করোনা ভাইরাস

নতুন চেহারা নিচ্ছে করোনা ভাইরাস

নতুন করোনা ভাইরাসআতংকের সৃষ্টি করেছে ব্রিটেনে। জিনগত পরিবর্তন হয়ে ভাইরাসটি নতুন চেহারা ধারণ করেছে। এই ভাইরাস অনেক বেশি শক্তিশালী বলে অনুমান বৈজ্ঞানিকদের। এই ভাইরাস এখনও পর্যন্ত লন্ডনের ৬০টি অঞ্চলে ১১০০ মানুষের শরীরে থাবা বসিয়েছে। এই আশঙ্কায় ফের বন্ধ হয়ে গিয়েছে ব্রিটেন-সহ অনেক দেশের বর্ডার। বাতিল হয়েছে লন্ডনগামী সমস্ত উড়ান। আজ মঙ্গলবার থেকেই ভারত-ব্রিটেন বিমান পরিষেবাও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকেই ফের লকডাউন ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডে।
Read More
খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে ইমন-নীলাঞ্জন

খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে ইমন-নীলাঞ্জন

আইবুড়ো পর্ব সেরেছেন। আইনি বিবাহ প্রক্রিয়াও সেরেছেন। ঘুরে এসেছেন পাহাড়ের কোল থেকেও।ইমনের বিয়ের জল্পনা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অবশেষে ১৯ অক্টোবর, তৃতীয়ার দিন তা বাস্তবায়িত হয়েছে।পাত্র টলিউডের নামী সুরকার নীলাঞ্জন ঘোষ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকার সঙ্গে জানা গিয়েছে কাজের সূত্রেই যুগলের পরিচয় । সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম । সম্পর্ক শুরুর কয়েক মাসের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন ইমন-নীলাঞ্জন । অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে । 
Read More
মোটরবাইক- স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক

মোটরবাইক- স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক

মোটরবাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কেরানিপাড়া এলাকায়। জানা গেছে মঙ্গলবার দুপুর বেলা দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্কুটি চালক। তার মাথায় ও চোখে গুরুতর আঘাত রয়েছে। স্থানীয় বাসিন্দা‌রা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে‌ন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছেন তারা।
Read More
শিশুমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে

শিশুমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে

শিশুমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। অভিযোগ, অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলেও নার্সরা অনুমতি দেয়নি। ফলস্বরূপ মৃত্যুর কোলে ঢলে পড়ে চার মাসের শিশু। এই ঘটনায় পরিবারের লোকজন তুফানগঞ্জ হাসপাতালে এসে বিক্ষোভ দেখায়। জানা গেছে ফুলবাড়ি অন্দরন গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী এলাকার বাসিন্দা সমীর দাসের চার মাসের সন্তানের শ্বাসকষ্ট দেখা দেয়। এবং সোমবার তড়িঘড়ি ওই শিশুকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে। রাতের দিকে অসুস্থ শিশুটির শারীরিক অবস্থা অবনতি ঘটলে পরিবারের কোচবিহার নিয়ে যেতে চাইলেও নার্সরা নিয়ে ডিসচার্জ করেননি। নার্সরা জানিয়েছে তখন হাসপাতালে ডাক্তার না থাকায় এবং অনুমতি না মেলায় ছাড়তে চাননি। এদিকে পরিবারের অভিযোগ…
Read More
জলপাইগুড়িতে বঙ্গধ্বনি যাত্রা

জলপাইগুড়িতে বঙ্গধ্বনি যাত্রা

ফের আরেকবার মুখ্যমন্ত্রীরূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়ে পুজো দিলেন জলপাইগুড়ি জেলার তৃনমূল নেতা কর্মীরা। জলপাইগুড়ি জেলার তৃনমূল কর্মীরা এদিন বঙ্গ ধ্বনি যাত্রায় সরকারের উন্নয়নমূলক কর্মসূচী গুলিকে সবার সামনে তুলে ধরে। ব্লক তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়‌বার মুখ‍্যমন্ত্রী হ‌ওয়ার প্রার্থনা করে জলপাইগুড়ি‌র যোগমায়া কালী মন্দিরে পুজো দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে বের হ‌ওয়া বঙ্গধ্বনি যাত্রা মিছিলে এদিন অংশ নেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল সহ বিভিন্ন নেতা কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। জনগণকে তৃণমূল সরকারের উন্নয়ন‌মূলক কাজকর্ম সম্পর্কে অবগত করতেই এই মিছিল। পাশাপাশি শহরের মানুষ কি কি সুবিধে পেয়েছেন তারই রিপোর্ট কার্ড প্রদর্শন করা হয় বঙ্গধ্বনি যাত্রার…
Read More
মাদার টেরেজার জীবনী নিয়ে ছবি

মাদার টেরেজার জীবনী নিয়ে ছবি

টেরেজার জীবনী নিয়ে বায়োপিক তৈরির ঘোষণা হয়েছে আগেই। হলিউডের বিখ্যাত কলাকুশলীরা তুলে ধরবেন নোবেলজয়ীর জীবন চিত্র। আর এই কাজে ১৯ ডিসেম্বর কলকাতায় পৌঁছল তারা। কলকাতায় শুরু হয়ে গেল মাদার টেরেজার বায়োপিক কবিতা অ্যান্ড টেরেজার শ্যুটিং ৷ উত্তর কলকাতার নানা জায়গায় তুমুল ব্যস্ততার মধ্যে দিয়েই চলল এই ছবির শ্যুটিং ৷ কবিতা অ্যান্ড টেরেজা ৷ মাদার টেরেজার জীবন নিয়ে তৈরি এই ছবির পরিচালক হলেন কমল মুসাল ৷ ছবিতে মাদারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন জ্যাকলিন ফ্রিতসাচি করনাজ ৷ ছবিতে রয়েছেন অক্টোবর ছবিতে থেকে বলিউডে পা রাখা একেবারে নতুন অভিনেত্রী বণিতা সাধু ৷ রয়েছেন দীপ্তি নাভালও ৷কলকাতার সঙ্গে বরাবরই আত্মিক টান ছিল মাদারের ৷…
Read More
যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে

যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর এলাকায়। সূত্রের খবর ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে বাইরে রয়েছে। সেই সুযোগ নিয়ে এবং চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অষ্টাদশী বধূকে দিনের পর দিন ধর্ষণ করেছে। গৃহবধূটি কিছুদিন আগে হরিশচন্দ্রপুর এলাকায় ওই অভিযুক্তের নামে এফআইআর করতে গেলে অভিযুক্ত মজিবুর রহমান নিজের প্রভাব খাটিয়ে এলাকা থেকে ওই গৃহবধূ এবং তার পরিবারকে গ্রাম ছাড়া করে দিয়েছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। সোমবার ওই গৃহবধূ মালদার বার এসোসিয়েশনের এক আইনজীবীর সাহায্য নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানেই অভিযুক্ত মজিবুর রহমানের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন এবং তার…
Read More
সোনু সুদের মন্দির তৈরি হচ্ছে তেলেঙ্গানায়

সোনু সুদের মন্দির তৈরি হচ্ছে তেলেঙ্গানায়

লকডাউনে তিনি সিঃস্বার্থভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ গাড়ি, বাসের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিয়েছেন নিজ-নিজ বাড়ি! এখানেই শেষ নয়! দেশের যে-কোনও প্রান্তে যখনই যে বিপদে পড়েছেন, সোনুকে একবার জানালেই হল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন 'দাবাং' স্টার! লকডাউনে বহু মানুষ কর্মহারা হয়েছেন। সোনু তাঁদের সাহায্য করেছেন নতুনভাবে জীবন শুরু করতে! এমনকী আমফানে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির অসহায় মহিলাকেও নতুন বাড়ি বানিয়ে দেন সোনু সুদ। আজ গোটা দেশ সোনু সুদকে ভগবানের মতো ভক্তি করে! মানুষের মনের মণিকোঠায় তাঁর অবিচল শ্রদ্ধার আসন। বিহারে বানানো হয়েছে তাঁর বিশাল মূর্তি, এবার তেলেঙ্গানার সিড্ডিপেট জেলার দুব্বা টান্ডা গ্রামে অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি হল মন্দির। মন্দিরে স্থাপিত…
Read More
বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

২০২১ সালের নির্বাচনের আগে তামিলনাড়ু সরকার এক বড় ঘোষণা করেছে রাজ্যের মানুষের জন্য। করোনাকালে পোঙ্গাল উৎসবের আগে রেশন কার্ডধারীদের নগদ অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপাড্ডি কে পালানিস্বামী। রেশন কার্ডধারীকে ২৫০০ টাকা নগদ এবং এক কেজি চাল, চিনি এবং একটি আঁখ বিনামূল্যে দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা রাজ্যবাসীর কাছে নিঃসন্দেহে খুশির খবর।
Read More