আসাম

শীতের আমেজ কলকাতায়

শীতের আমেজ কলকাতায়

নতুন বছরের শুরুতে থাকছে শীতের আমেজ। শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে নতুন করে। আগামী কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে বলে জানা গিয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে। জেলাগুলিতেও তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে থাকবে। বছরের শেষে আরও একটি কনকনে ঠান্ডার স্পেল আনতে পারে এই রাজ্যে।
Read More
বড়দিনে বড়ো উপহার , কাল থেকে শুরু হচ্ছে টয়ট্রেনের জয়রাইড

বড়দিনে বড়ো উপহার , কাল থেকে শুরু হচ্ছে টয়ট্রেনের জয়রাইড

অবশেষে দীর্ঘ নয়মাস পর খুলে যাচ্ছে টয়ট্রেন। বেশ কয়েকমাস আগে আনলক পর্যায়ে পর্যটকদের জন্য পাহাড় খুলে গেলেও টয়ট্রেনের চাকা ঘোরে নি। এতে পাহাড়ে আসা পর্যটকের পাশাপাশি পর্যটন ব্যবসায়ীদের মুখ ভার ছিল। অবশেষে বড়দিনে সুখবর মিলল উত্তরপূর্ব সীমান্ত রেলের আধিকারিকের বক্তব্যে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, আপাতত তিন জোড়া ট্রেন দিয়ে জয় রাইড পরিষেবা শুরু করা হচ্ছে। আপাতত দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত এই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন তিনি। আধিকারিক শুভানন চন্দ জানান, রাজ্য সরকারের কাছে পুজোর আগেই অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় রাজ্য সরকার অনুমতি দেয়নি।এবার সেই অনুমতি পাওয়া গিয়েছে। তাই ২৫ ডিসেম্বর থেকে…
Read More
যাত্রীবোঝাই মিনিবাস উল্টে মৃত্যু এক, আহত ত্রিশ

যাত্রীবোঝাই মিনিবাস উল্টে মৃত্যু এক, আহত ত্রিশ

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল যাত্ৰীবোঝাই মিনিবাস। দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যুর খবর মিলছে,জখম হয়েছে প্রায় ত্রিশ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক।জানা গেছে বৃস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার মির্জাপুর কাজী রোড এলাকায়।ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুখুরিয়া মালদা রাজ্য সড়কের মির্জাতপুর এলাকায়।বন্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয় সূত্রে খবর , এদিন সকালে পুখুরিয়া থানার পরানপুর থেকে একটি মিনিবাস বোঝাই করে সকলের যাচ্ছিলেন মালদার পিরানাপির দরগায়।পথে মির্জাপুর কাজী রোড এলাকায় নিয়ন্ত্রণ হারায় মিনি বাসটি। রাস্তার উপরেই উল্টে যায় যাত্রী বোঝাই গাড়িটি। ঘটনার পরই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে আড়াইডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। তবে ঘটনায় পঙ্কজ…
Read More
নিম্নগামী করোনা গ্রাফ

নিম্নগামী করোনা গ্রাফ

নয়াদিল্লি: ভারতে দৈনিক সংক্রমণের গ্রাফ ক্রমেই নিম্নগামী। দৈনিক সংক্রমণ কমছে ভারতে। শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন ২৪ হাজার ৭১২ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩১২ জন। কোভিড আক্রান্তের সংখ্যার পাশাপাশি অতিমারিতে মৃত্যুর সংখ্যাও প্রতিদিন কমছে। সুসংবাদ হল ভারতে সম্ভবত করোনার দ্বিতীয় টেউ আছড়ে পড়বে না। ইতিমধ্যেই দেশজুড়ে টিকাকরণের প্রস্তুতি চলছে জোরদার তৎপরতার সঙ্গে।
Read More
উত্তরবঙ্গের  উন্নয়ন নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং

উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের পর্যটন নিয়ে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, উত্তরবঙ্গের বিস্তীর্ন এলাকা পর্যটনের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা সম্ভব। কিন্তু সেটা করেনি রাজ্য সরকার। যোগাযোগ ব্যবস্থাও সেভাবে গড়ে ওঠেনি। বিমান পরিষেবা চালু করার জন্য বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক চেষ্টা করলেও তা করতে দেওয়া হয় নি। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় যে সব রাস্তা হয়েছে, সেখানেও বোর্ডে প্রকল্পের নাম নেই বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে তার এই মন্তব্যের এদিন কড়া ভাষায় জবাব দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি বলেন, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী পর্যটক হিসেবে কোচবিহারে এসেছেন। তাকে রাজার…
Read More
বড়দিনে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ বিধিনিষেধ কলকাতা পুলিশের

বড়দিনে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ বিধিনিষেধ কলকাতা পুলিশের

করোনা কালে বড়দিন এবং বর্ষশেষের রাত উদযাপনে কলকাতার বিভিন্ন পানশালা বা ক্লাবে বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ৷ সতর্কতার কারণে নাইট ক্লাবে নাচানাচি বন্ধ করল কলকাতা পুলিশ৷ করোনা সংক্রমণের আশঙ্কায় শারীরিক দূরত্ব বজায় রাখতেই এই বিধিনিষেধ৷ স্বাস্থ্যবিধি যাতে মানা হয়, তা নিশ্চিত করতে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে পার্ক স্ট্রিটে৷ ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা রয়েছে পুলিশের৷ 
Read More
ক্যারিয়ারের শুরুতে লাজুক ছিলেন মিলিন্দ

ক্যারিয়ারের শুরুতে লাজুক ছিলেন মিলিন্দ

 মডেলিংয়ে আসা নিয়ে নস্ট্যালজিক হয়ে পড়লেন বিখ্যাত মডেল তথা অভিনেতা মিলিন্দ সোমন। বর্তমানে সুপার ফিট মিলিন্দ সমান তালে চালিয়ে যাচ্ছেন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও৷ বর্তমানে তাঁর বয়স ৫৫বছর হলেও যে কোনো তরুণ অভিনেতাকে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি৷ মডেলিং জগতে আসার আগে তিনি ছিলেন খুবই লাজুক৷ সেই কথা জানান এক সাক্ষাৎকারে৷সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পোস্টে অভিনেতা জানান, ১৯৮৯ সালে ছিল তাঁর প্রথম বিজ্ঞাপন অ্যাসাইনমেন্ট! যার আগে তিনি জানতেনও না মডেলিং নিয়ে কেরিয়ার হতে পারে। হঠাৎ এক ব্যক্তি একদিন তাঁকে ফোন করে কিছু ছবি তোলার প্রস্তাব দেন৷ কিন্তু সেই সময় তিনি লাজুক থাকায় প্রথমে দ্বিধা বোধ করেন। তবে এক ঘণ্টার কাজের জন্য যখন…
Read More
রণবীর-আলিয়ার বিয়ে জানুয়ারিতেই?

রণবীর-আলিয়ার বিয়ে জানুয়ারিতেই?

লকডাউন আনলক হতেই বলি এবং টলিপাড়ায় বিয়ের মরশুম শুরু হয়েছিল। আর এই তালিকায় এবার নাম যুক্ত হলো আলিয়া রণবীরের। গত দুবছর ধরে প্রেম করছে তারা। একাধিক জায়গায় ছুটি কাটাতে দেখা যায় একসঙ্গে। সোশ্যাল মিডিয়া স্টোরিতে লাভ রিঅ্যাক্ট হোক বা একে অপরের সঙ্গে একাধিক মুহূর্ত শেয়ার, বলিউডের গুঞ্জনেই রয়েছেন এই জুটি। সম্প্রতি বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, এই জুটি না কি বিয়ে করতে চলেছেন আগামী বছর। সত্যিই কি তাই? জানালেন আলিয়া নিজেই।লকডাউনের মধ্যেই একাধিক সেলেবকে বিয়ের পিঁড়িতে বসতে দেখা গিয়েছে এই বছর। বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছে এই রোম্যান্টিক কাপলও না কি বিয়ে করতে চলেছেন। অনেকে তো এই নিয়ে তাঁদের নাম জুড়ে…
Read More
আইন অমান্য করে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ

আইন অমান্য করে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ

আইন অমান্য করে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল ৪৩ জনের নামের বিরুদ্ধে। অভিযোগ পি ডব্লিউ ডির সরকারি জমির জলাশয় ভরাট করে একদল প্রোমোটারেরা বিক্রির চেষ্টা করছে। এই অভিযোগে এলাকার মানুষ হাইকোর্টের দারস্থ হয়। জানা গেছে কোর্টের আইন অমান্য করে রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করে ইতিমধ্যে সেখানে কংক্রিকেট পিলার তৈরি করে ইটের গাঁথনি শুরু করে। কোর্ট নোটিশ পাঠিয়ে মাটি ভরাট করার কাজ বন্ধ রাখতে বললেও তারা আইনকে অন্যান্য করে স্থানীয় কয়েকজন তৃনমূল কংগ্রেস নেতার মদতে অবৈধভাবে মাটি ভরাট ও প্রাচীর নির্মাণ কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি মাসের ২ তারিখে কোর্টে উভয়পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠালেও তারা…
Read More
কোচবিহার রাজবাড়ী ঘুরে দেখলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

কোচবিহার রাজবাড়ী ঘুরে দেখলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে এসে কোচবিহার রাজবাড়ী , গোসানিমারী রাজপাট ঘুরে দেখলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এদিন মদনমোহন ঠাকুরবাড়িতে পুজো দিয়ে কোচবিহার রাজবাড়ী এবং দিনহাটায় ঐতিহাসিক গোসানীমারি যান তিনি। মন্ত্রীর সঙ্গে ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায় এবং জেলার বিজেপি নেতৃত্বরা। কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জানান উত্তরবঙ্গে পাহাড় জঙ্গলের পাশাপাশি ঐতিহাসিক জায়গাগুলিকে কেন্দ্র করে পর্যটনের আরো উন্নতি হওয়া দরকার। সঙ্গে এই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ঐতিহ্যগুলি ধরে রাখারও আবেদন জানান স্থানীয়দের।
Read More