আসাম

চালু হচ্ছে চালকহীন মেট্রো

চালু হচ্ছে চালকহীন মেট্রো

নয়াদিল্লি: প্রথম চালকহীন মেট্রো ট্রেন পরিষেবা চালু হতে চলেছে দিল্লিতে। ড্রাইভারহীন ট্রেন পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে, যা একেবারেই সুরক্ষিত থাকবে। শুরু হবে ২০২১ সালে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিষেবা চালু হওয়ার সাথে সাথে ৩৭ কিমি ব্যাসার্ধের মধ্যে দিল্লি-এনসিআরের যাত্রীরা তাদের সুবিধার্থে অত্যাধুনিক পরিষেবা ব্যবহার করতে পারবেন। ২০২২ সালের মধ্যে দিল্লি মেট্রোর পুরো নেটওয়ার্কে এই সুবিধাটি পাওয়া যাবে। ২০২২ এর মধ্যে চালকবিহীন মেট্রোতে ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা।
Read More
ভাইস চ্যান্সেলর ড. মহেন্দ্রনাথ রায়কে সম্বর্ধনা দিল জিসিপিএ

ভাইস চ্যান্সেলর ড. মহেন্দ্রনাথ রায়কে সম্বর্ধনা দিল জিসিপিএ

আলিপুরদুয়ারের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব মিলতেই ড. মহেন্দ্রনাথ রায়কে সম্বর্ধনা দিল জিসিপিএ। এদিন গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের সভাপতি বংশীবদন বর্মন ভিসি মহেন্দ্রনাথ রায়কে পুষ্পস্তবক এবং হলুদ গামছা তুলে দিয়ে সম্বর্ধিত করেন। উল্লেখ্য গত কয়েকদিন আগে নানা জল্পনা শেষে একবছরের জন্য আলিপুরদুয়ারের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। এর আগে মহেন্দ্রনাথ বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। উত্তরবঙ্গের রাজবংশী ভূমিপুত্র হিসেবে তাঁর ভিসি হিসেবে যোগদানের মুহূর্তেই পুরো উত্তরবঙ্গ জুড়ে খুশির হাওয়া দেখা দেয়। এদিন এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার রায়।
Read More
চিন্তা বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা

চিন্তা বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা

দৈনিক সংক্রমণের হার সামান্য বাড়লেও সামগ্রিক সংক্রমণের হারের নিম্নগামী যাত্রা কিন্তু অব্যাহত রয়েছে ভারতে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বাংলার ১,৪৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন বাংলার ২৯ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৫৯৮। যদিও বেড়েছে টেস্টের সংখ্যা। ফের উর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ।
Read More
প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার তারিখ

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার তারিখ

কলকাতা: এবার ঘোষণা হল ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ৷ ১ জুন থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ চলবে ১০ জুন পর্যন্ত৷ আজই পরীক্ষার বিস্তারিত সূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ করোনার জেরে এবার ফেব্রুয়ারির বদলে মাধ্যমিক পরীক্ষা হবে জুনে। উল্লেখ্য অতিমারির আবহে ২০২১ সালের জুন-জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্য সরকারের তরফে সেই প্রস্তাবে সবুজ সঙ্কেত পাওয়ার পরই পরীক্ষার সূচি ঘোষণা করে পর্ষদ।
Read More
জলে ডুবে মৃত্যু হল মালায়লম অভিনেতা অনিল নেদুমাঙ্গাদের

জলে ডুবে মৃত্যু হল মালায়লম অভিনেতা অনিল নেদুমাঙ্গাদের

ফের শোক সংবাদ বিনোদন জগতে। জলে ডুবে মৃত্যু হল মালায়লম অভিনেতা অনিল নেদুমাঙ্গাদের। জানা যায়, থোডুপুজায় মালঙ্কারা ড্যামে স্নান করতে নেমেছিলেন অভিনেতা, স্রোতের তোড়ে নিয়মন্ত্রণ হারিয়ে ভেসে যান। অনিল নেদুমাঙ্গাদের প্রয়াণে দক্ষিণী সিনেমা জগতে শোকোর ছায়া নেমে আসে। আয়াপ্পানুম কোশিয়াম, কামাত্তিপাদাম, পাভাদা-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অনিল নেদুমাঙ্গাদ। থোডুপুজায় তাঁর পরবর্তী ছবি জজু জর্জের শ্যুটিং চলছিল। শ্যুটিংয়ের মাঝেই মালাঙ্কারা বাধে স্নান করতে নামেন তিনি, সেই সময়ই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
Read More
দার্জিলিংয়ে অনিতের বিশাল সভা

দার্জিলিংয়ে অনিতের বিশাল সভা

শীতের মরশুমে ক্রমশ উত্তপ্ত হয় উঠছে পাহাড়ের রাজনীতি । বিমলের জনসভার পর আজ পাল্টা সভায় দার্জিলিংয়ে সভা করেন অনিত থাপা। বিনয় গোষ্ঠীর মোর্চার সাধারণ সম্পাদক অনিত থাপার এই জনসভাকে ঘিরে এদিন টানটান উত্তেজনা ছিল। এদিন দার্জিলিংয়ের সোনাদা থেকে চকবাজার পর্যন্ত এই মিছিল যায়। এই মিছিলে অনিত থাপাকে সমর্থন জানিয়ে পাহাড়ে পরিবর্তনের স্লোগান তুলে পাহাড়ের বিভিন্ন এলাকার প্রচুর মানুষ এদিন মিছিলে যোগদান করে। এদিনের এই মিছিলে পাহাড়বাসীর ভিড় কার্যত জনসমুদ্রে পরিণত হয়। এদিন মিছিল দার্জিলিংয়ের চকবাজারে পৌঁছনোর পর চকবাজারে এক জনসভার আয়োজন করা হয়। এদিনের এই জনসভায় বক্তব্য রাখেন মোর্চা সাধারণ সম্পাদক অনিত থাপা ও মোর্চা নেতৃত্বরা।
Read More
এবিভিপির  রাষ্ট্রীয় সম্পাদক হিসেবে ফের আরেকবার মনোনীত হলেন সপ্তর্ষি সরকার

এবিভিপির রাষ্ট্রীয় সম্পাদক হিসেবে ফের আরেকবার মনোনীত হলেন সপ্তর্ষি সরকার

অখিল ভারতীয় বিদ্যার্থ পরিষদের রাষ্ট্রীয় সম্পাদক হিসেবে ফের আরেকবার মনোনীত হলেন সপ্তর্ষি সরকার। জানা গেছে গত দুদিন ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৬৬ তম অধিবেশন চলছে নাগপুরে। সেই অধিবেশনেই তাঁর দায়িত্ব ঘোষণা হয়। অধিবেশনের শেষদিনে বিদ্যার্থী পরিষদের সদস্যের উদ্যেশ্যে ভাষণ দেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।উত্তরবঙ্গের ধুপগুড়ি শহরের ছেলে সপ্তর্ষি সরকার এর আগেও রাষ্ট্রীয় সম্পাদক পদে।ছিলেন। পুনরায় ওই পদে মনোনীত হওয়ায় খুশির হাওয়া উত্তরবঙ্গ জুড়ে। উল্লেখ্য সপ্তর্ষি সরকার দীর্ঘদিন ধরে সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির সক্রিয় সদস্য।
Read More
চাবাগানের  শ্রমিকদের শীতবস্ত্র দান করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের

চাবাগানের শ্রমিকদের শীতবস্ত্র দান করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের

চাবাগানের দুঃস্থ শ্রমিকদের শীতবস্ত্র দান করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জানা গেছে শনিবার প্রভাত রিতু সেবা সদন স্বেচ্ছাসেবী সংস্থা‌র পক্ষ থেকে চা-বাগানের শ্রমিক ও শিশুদের মধ্যে কম্বল, শীতবস্ত্র, মাস্ক ও স‍্যানিটাইজার বিতরণ করা হয়। জলপাইগুড়ি‌ সদর ব্লকের ডেংগুয়াঝার চা বাগানের হান্টুপাড়া শ্রমিক লাইনে বাসিন্দা‌দের মধ্যে মোট আড়াইশো কম্বল ও বস্ত্র বিতরণ করে ওই এনজিও সংস্থাটি।এক‌ইসাথে তুলে দেওয়া হয় মাস্ক ও স‍্যানিটাইজার। বাগানের বাসিন্দারা‌ও যাতে যোগব‍্যায়াম ও প্রাণায়ামের মাধ্যমে সুস্থ সবল থাকতে পারে তা নিয়ে‌ও এদিন সকলের মধ্যে সচেতনতা প্রচার করে‌ন তারা। প্রভাত রিতু সেবা সদন স্বেচ্ছাসেবী সংস্থা‌র পক্ষ থেকে প্রভাতচন্দ্র সরকার বলেন, চা-বাগানের বাসিন্দা‌দের সুস্বাস্থ্যের কথা ভেবেই এই সচেতনতা প্রচার করছেন…
Read More
হবু শ্বশুরবাড়িতে জমিয়ে ক্রিসমাস পালন আলিয়া-র

হবু শ্বশুরবাড়িতে জমিয়ে ক্রিসমাস পালন আলিয়া-র

বড়দিন বলে কথা। বছরের শেষ উৎসবে পরিবারের সঙ্গে সেই উৎসবমুখরতার খুশি ভাগ করে নিতে প্রতিবারের মতো এবারও ট্র্যাডিশন মেনে বার্ষিক ক্রিসমাস লাঞ্চের আসর জমে উঠেছিল কাপুর পরিবারের৷ প্রয়াত অভিনেতা শশী কাপুরের জুহু হোমে বসেছিল আসর৷ করিনা, করিশমা, সইফ, রনবীর তো ছিলেনই ৷ তার সঙ্গে ছিলেন হবু বউমা আলিয়া ভাটও৷বড়দিনে একসঙ্গে পুরো কাপুর পরিবার মজা।করলেন ঘরে থেকেই। করোনা আবহে যেহেতু বাড়ির বাইরে বেরোনোটা অনেকটা ঝুঁকিপূর্ণ তাই এদিন বাড়িতে থেকেই সবাই গেট টুগেদার করে।দিনটি কাটিয়ে দিলেন "অল কাপুর ফ্যামিলি"।
Read More
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু  মালদার চার শ্রমিকের

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু মালদার চার শ্রমিকের

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল মালদার চার শ্রমিকের। চার যুবকের নিথর দেহ গ্রামে ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। জানা গেছে ওই মৃত চার যুবক মালদার রতুয়া থানার ভাদ গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দা।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চার শ্রমিকের নাম আব্দুল আজিজ (৩৫), হাবিবুর রহমান (৩০), আব্দুল মান্নান (৪৫) এবং মোহাম্মদ জাহির (৩৬)।  গত দুই মাস আগে ভাদো গ্রামেরই প্রায় ১৫ জন শ্রমিক হিমাচল প্রদেশ গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে । তাদেরই মধ্যে ওই চার শ্রমিক বুধবার দুপুরে হিমাচল প্রদেশের একটি এলাকায় টাওয়ারের কাজের জন্য ট্রাক্টর করে যাচ্ছিলেন। মাঝপথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে…
Read More