আসাম

আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে

আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে

নয়াদিল্লি: ক্রমশই বাড়ছে উদ্বেগ৷ ভারতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন স্ট্রেন৷ বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২০৷ এই সংখ্যা বাড়তে থাকলে আরও বিপজ্জনক হতে পারে পরিস্থিতি৷ আলাদা আলাদা আইসোলেশন রুমে রাখা হয়েছে সব রোগীকেই। করোনার ভাইরাসের প্রোটিন বারবার পরিবর্তন হওয়ায় এই রূপ নিয়েছে৷
Read More
কলকাতাতেও করোনার নতুন স্ট্রেন

কলকাতাতেও করোনার নতুন স্ট্রেন

এবার করোনার নতুন সুপার সংক্রামক স্ট্রেন চলে কলকাতাতেও। ভারতের পর কলকাতাতেও এবার মিলল করোনার নতুন স্ট্রেন। কলকাতার এক মেডিক্যাল কলেজের অধ্যক্ষর ছেলের শরীরে নতুন স্ট্রেন মিলেছে। লন্ডন থেকে কলকাতায় ফেরেন ওই যুবক। পরিবারের সবাইকে আইসোলেশনে যেতে বলেছে রাজ্য সরকার। কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে একবারের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুবককে। সতর্ক না হলে আগামী দিনে দেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ আসতে পারে মনে করেছে কেন্দ্র।
Read More
পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি ইন্দোনেশিয়ায়

পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি ইন্দোনেশিয়ায়

প্রাণঘাতী নতুন করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বিভিন্ন দেশে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দেশের দরজা বন্ধ হচ্ছে। এবার পয়লা জানুয়ারি থেকে সকল দেশের পর্যটকদের জন্য বন্ধ হল ইন্দোনেশিয়ার দরজা। জারি হচ্ছে নতুন নির্দেশিকা। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিলেন ইন্দোনেশিয়ার গভর্নর। শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা ছাড়া সকল বিদেশি ভ্রমণকারীদের ক্ষেত্রেই জারি হতে চলেছে এই নিষেধাজ্ঞা।
Read More
গাছ নিয়ে ব্যতিক্রমী আড্ডা

গাছ নিয়ে ব্যতিক্রমী আড্ডা

ব্যতিক্রমী আড্ডা। সাহিত্যবাসর, বইমেলা ,ফুলমেলা এসব সবাই শুনেছি।তবে গাছ নিয়ে আড্ডা? হ্যাঁ আজ কোচবিহারে একটি সামাজিক গ্রুপের সদস্যরা আড্ডা দিল। জানা গেছে এই গ্রুপের সদস্যরা আগামী দিনে গাছেমাটিতে উপযোগী গাছ রোপন , বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ক কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেন।কোচবিহার এনএন পার্কে এদিনের এই আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় উপস্থিত ওই গ্রুপের সদস্য শর্মিষ্ঠা দে জানান,আজ সত্যিই খুব ভালো সময় কাটলো গাছতুতো বন্ধুদের সাথে।অনেকের সাথেই আজ প্রথম পরিচয় ,তবুও মনে হয় কতো দিনের চেনা। সকলের সাথে আড্ডা ,গাছ বিনিময় সব মিলে খুব ভালো একটা দিন কাটলো সবার সাথে। তারা জানিয়েছেনিজেদের বাড়িতেই বৃক্ষ জাতীয় চারা গুলোকে অল্প বড় করে ( forest deperment থেকে…
Read More
টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অভিযোগে বিডিও অফিসে তালা লাগিয়ে প্রতিবাদ

টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অভিযোগে বিডিও অফিসে তালা লাগিয়ে প্রতিবাদ

উন্নয়নের কাজে টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অভিযোগে তৃনমূল পরিচালিত বোর্ডের সদস্যরা এদিন বিডিও অফিসে তালা লাগিয়ে প্রতিবাদ করল।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার কালচিনি ব্লকে। এদিন বিডিও-র বিরুদ্ধে অভিযোগ আনেন তৃণমূল পরিচালিত কালচিনি পঞ্চায়েত সমিতির শাসক দলের কর্মাধ্যক্ষ ও সদস্যরা।মঙ্গলবার বিকেলে আলিপুরদুয়ারের জেলা শাসকরের সাথে জরুরি বৈঠক সেরে নিজের দপ্তরে ফেরেন কালচিনির বিডিও। কিন্তু অফিসের মূল গেটে তালা ঝুলতে লক্ষ্য করে আচমকাই রাস্তায় বসে পড়েন তিনি।সেখানে বসেই অস্থায়ী ভাবে দপ্তরের বিভিন্ন কাজ সামলাতে শুরু করেন তিনি।ঘটনা চাউর হতেই অসম্ভব চাঞ্চল্য তৈরি হয় বিডিও অফিস চত্বরে।তাঁর ওই অভিনব প্রতিবাদে হতচকিত হয়ে পড়েন ব্লক অফিসে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষও।বিডিওর সরাসরি অভিযোগ 'দুয়ারে সরকার' কর্মসুচি নিয়ে…
Read More
ছবি প্রতি নেবেন একশো তিরিশ কোটি! ঘোষণা আক্কির

ছবি প্রতি নেবেন একশো তিরিশ কোটি! ঘোষণা আক্কির

বলিউডে অশ্মমেধের ঘোড়া ছোটাচ্ছেন কয়েক বছর ধরে। তাঁর ছবি মানেই সুপারহিট। হ্যাঁ অক্ষয় কুমারের কথাই হচ্ছে । হাতে এখনো রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের কাজ। যেকাজেই হাত দেন সোনায় সোহাগা ! কমেডি থেকে, সিরিয়াস , বা সামাজিক থেকে একশন সমস্ত ছবিতে পারফেকশনিস্ট এর ভূমিকায় দেখতে পাওয়া অক্ষয় কুমার এবার তার পারিশ্রমিক বাড়াতে চলেছেন। বলিউড হাঙ্গামায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এক লাফে নিজের পারিশ্রমিকটা অনেকটাই বাড়িয়ে ফেললেন অক্ষয় ! জানা গিয়েছে, এখন থেকে তিনি নাকি ছবি সই করলেই তাঁকে পারিশ্রমিক হিসেবে দিতে হবে ১৩৫ কোটি টাকা !
Read More
নতুন পুলিশ সুপার অফিস ভবনের উদ্বোধন

নতুন পুলিশ সুপার অফিস ভবনের উদ্বোধন

মালদা জেলার যানজটের সমস্যার সমাধানে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে মালদা জেলার পুলিশ প্রশাসন। জানা গেছে এদিন মালদায় নতুন পুলিশ সুপার অফিস ভবনের উদ্বোধন করতে এসে একথা বলেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। মঙ্গলবার দুপুর ১২ টায় মালদা শহরের ফুড পার্ক সংলগ্ন এলাকায় পুলিশ সুপার অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। তাঁর সঙ্গে ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া , জেলাশাসক রাজর্ষি মিত্র সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন বিধায়ক নিহার ঘোষ, প্রাক্তন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী , সাবিত্রী মিত্র মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় মন্ডল প্রমুখ। এদিন…
Read More
করোনায় আক্রান্ত দক্ষিণ অভিনেতা

করোনায় আক্রান্ত দক্ষিণ অভিনেতা

কোভিডে আক্রান্ত হলেন দক্ষিণী অভিনেতা রামচরন। জানা গেছে কোভিডে আক্রান্ত হলেও উপসর্গ নেই তাঁর। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছে। নিজেই ট্যুইট করে সবাইকে সে কথা জানালেন তিনি ৷রাম চরণ ট্যুইট করে লিখলেন, ‘আমি করোনায় আক্রান্ত ৷ তবে আমার সেরকম কোনও উপসর্গ নেই ৷ নিজেকে কোয়ারেন্টাইন রেখেছি ৷’ রাম চরণ আরও লিখলেন, ‘সবাইকে অনুরোধ করছি ৷ যারা এতদিন আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন ৷’ ডিসেম্বরের শুরু থেকে পরিচালক রাজা মৌলির নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন রাম চরণ ৷ এই ছবিতে রাম চরণের সঙ্গে দেখা যাবে অজয় দেবগণ ও আলিয়া ভাটকেও ৷ রাম চরণ করোনায় আক্রান্ত হওয়ার…
Read More
রিলায়েন্সের নতুন শোরুম উদ্বোধন বন্ধ করে দিল বামপন্থী শ্রমিক সংগঠন

রিলায়েন্সের নতুন শোরুম উদ্বোধন বন্ধ করে দিল বামপন্থী শ্রমিক সংগঠন

দিল্লিতে কৃষক আন্দোলনের জেরে বন্ধ হয়ে গেল রিলায়েন্সের নতুন শোরুম উদ্বোধন। অভিযোগ দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সমস্যার সমাধান না করেই এই শোরুম খুলতে দেওয়া যাবে না। মঙ্গলবার জলপাইগুড়ি‌র কদমতলা এলাকায় উদ্বোধনের সকালে‌ই শোরুম বন্ধ করে দেন তারা। বামপন্থী শ্রমিক নেতা জিয়া‌উল আলম বলেন, দিল্লিতে অবস্থান‌রত কৃষক‌দের সমস্যার সমাধান না হ‌ওয়া পর্যন্ত এই শোরুম খুলতে দেওয়া হবে না। এই নিয়ে এদিন সকাল থেকে শোরুমের সামনে বিক্ষোভ আন্দোলন শুরু করেন বামপন্থী শ্রমিক সংগঠনের সদস্যরা। আন্দোলনের নেতৃত্বে ছিলেন বামপন্থী শ্রমিক নেতা জিয়াউল আলম, কৃষ্ণ সেন প্রমুখ। লাল ঝান্ডা নিয়ে রিলায়েন্স সংস্থা‌র বিরুদ্ধে শ্লোগান দেন তারা। এক‌ইসাথে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে‌ও শ্লোগান দেন বামপন্থী শ্রমিক…
Read More
একই পরিবারের তিনসদস্যের নিখোঁজে চাঞ্চল্য

একই পরিবারের তিনসদস্যের নিখোঁজে চাঞ্চল্য

একই পরিবারের তিনসদস্যের নিখোঁজে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের দলগাঁও চাবাগানে। জানা গেছে বাগানের ইলেকট্রিক শ্রমিক উত্তম দাসের স্ত্রী সন্তানসহ তিনজন গত ২১ তারিখ থেকে নিখোঁজ। উত্তমদাস শামুকতলা থানাতে এবিষয়ে মিসিং ডায়েরি করেছে। বাগানের শ্রমিকের স্ত্রী পুত্র সহ তিনজনের একেবারে নিখোঁজ হয়ে যাওয়ায় বাগানমহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যায়। মঙ্গলবার উত্তম দাস বলেন, গত ১৭ ই ডিসেম্বর স্ত্রী দীপালি দাস(৩৫)(দীপা), কন্যা দেবলীনা দাস(১৩) ও বছর নয়ের পুত্র সোম দাস এই ৩ জন মিলে আলিপুরদুয়ারের কামাক্ষাগুড়ি এলাকায় স্ত্রীর মাসির বাড়ি বেড়াতে যায় এবং গত ২১ ডিসেম্বর বাড়ি ফেরার কথা বলে গাড়িতে ওঠে, কিন্তু আজ ২৯ ডিসেম্বর হয়ে গেলেও তারা বাড়ি ফেরেনি। উত্তম…
Read More