আসাম

প্রথম বার মহাকাশ স্টেশনে মানুষ নিয়ে পাড়ি দিল চিনের রকেট

প্রথম বার মহাকাশ স্টেশনে মানুষ নিয়ে পাড়ি দিল চিনের রকেট

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভশ্চরদের নিয়ে যাওয়ার জন্য রওনা দিল চিনের রকেট। মহাকাশ স্টেশনে মানুষ পাঠানোর জন্য এটাই ছিল চিনের প্রথম উদ্যোগ। তা সফল হলে মহাকাশ গবেষণার প্রতিযোগিতায় যুগান্তকারী পদক্ষেপ হবে। চিনের সরকারি চ্যানেলে এই উৎক্ষেপন সরাসরি সম্প্রচারও করা হয়েছে। চিনের গোবি মরুভূমির জিউকুয়াং উৎক্ষেপণ কেন্দ্র থেকে বেজিংয়ের সময় সকাল ৯টা ২২ মিনিট অর্থাৎ ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫২ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছিল রকেটটি। সেই মহাকাশযানে ছিলেন ৩ জন নভশ্চর। তাঁরা হলেন নিয়ে হাইশেং, লিউ বোমিং এবং তাং হোংবো। ওই তিন নভশ্চরকে শুভেচ্ছাও জানিয়েছেন পরিবারের লোক এবং সহকর্মীরা। এই যাত্রার সাফল্য কামনা করে সকলে মিলে সে দেশের দেশাত্মবোধক গানও গেয়েছেন।…
Read More
শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট

শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট

আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত এক ব্যাক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তদন্তের স্বার্থে ১৪ দিনের রিমান্ডের আবেদন। গোপন সুত্রের খবরের ভিত্তিতে বুধবার এন জে পি থানার অন্তর্গত ভালোবাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত ব্যাক্তিকে গ্রেফতার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। পুলিশ সুত্রে জানা গেছে ধৃত ব্যাক্তি দানেশ মহম্মদ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা। কোন অপরাধমুলক কাজ সংগঠিত করতে শিলিগুড়ি এসেছিল সে। তার কাছ থেকে উদ্ধার হয় ৭ এমএম এর একটি অটোমেটিক পিস্তল, দুই রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন ও একটি মোবাইল। ধৃত ব্যাক্তিকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশী রিমান্ডের আবেদন জানানো হবে।
Read More
শিলিগুড়িতে প্রায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ

শিলিগুড়িতে প্রায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ

আরোও একবার বড়সর সাফল্য এনজেপি থানার পুলিশের। উদ্ধার দুটি গাড়ি সহ লক্ষাধিক টাকার গাঁজা। ঘটনায় ধৃত ৩ জন। একের পর এক বড়সর সাফল্য মান বাড়িয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। বিগত কয়েকমাসে শুধু নেশার দ্রবই নয়,আগ্নেয়াস্ত্র উদ্ধারেও সক্ষম হয়েছে তারা। তাদের এমন সাফল্য সুনাম কুড়িয়েছে পুলিশ কমিশনারের কাছেও।গত মঙ্গলবার ১৫৬ কিলো অর্থাৎ প্রায় ২১ লক্ষ টাকার গাজা উদ্ধার করার পর ২৪ ঘন্টা পার হতে না হতেই আবারও প্রায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। যার বাজার মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পুলিশ সুত্রে জানা গেছে, কোচবিহার থেকে দুটি ওয়াগনর গাড়ি গাঁজা নিয়ে ফুলবাড়ি…
Read More
উত্তর দিনাজপুরে স্বর্নলঙ্কার নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল এক দূস্কৃতী

উত্তর দিনাজপুরে স্বর্নলঙ্কার নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল এক দূস্কৃতী

এক দূস্কৃতী স্বর্নলঙ্কার নিয়ে পালাতে গিয়ে গ্রামবাসীরা তাকে হাতেনাতে ধরে ফেলে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার পাটইর গ্রামে। দূস্কৃতীর পরিচয় জানা যায়নি। আহত ওই দুস্কৃতিকে চিকিৎসার জন্য হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পরিবারসূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার পাটইর গ্রামের বাসিন্দা কৈলাস রাজবংশী সকালে ঘুম থেকে উঠে শৌচাগারে গিয়েছিলেন। এই অবস্থায় ঘর ফাঁকা থাকার সুযোগে এক দুস্কৃতি কৈলাশবাবুর ঘরের জানালা দিয়ে হাত বাড়িয়ে স্বর্নালঙ্কার নিয়ে চম্পট দেয়। কৈলাসবাবু শৌচাগার থেকে ঘরে এসে স্বর্নালঙ্কার দেখতে না পেয়ে বাইরে বের হন। দুস্কৃতি তাকে দেখে পালিয়ে যাবার চেষ্টা করে। কৈলাশবাবুর চিৎকারে ছুটে…
Read More
পূর্বের ঘোষণা অনুযায়ী কৃষকের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পূর্বের ঘোষণা অনুযায়ী কৃষকের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আগেই ঘোষিত হয়েছিল রাজ্য সরকার তরফে এবার নেওয়া হল সিদ্ধান্ত। বাংলার কৃষিক্ষেত্রকে আরও সমৃ্দ্ধ করতে দ্বিতীয় দফায় ‘কৃষকবন্ধু’ প্রকল্প চালু হল আনুষ্ঠানিকভাবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে সঙ্গেই বিভিন্ন জেলায় জেলাশাসকদের দপ্তর থেকে প্রকল্পের জন্য মাথা পিছু বরাদ্দ ১০ হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেল। তৃতীয়বার হ্যাট্রিক করে ক্ষমতায় আসতেই তা মন্ত্রিসভায় অনুমোদন করিয়ে নেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে খেতমজুর, বর্গাদারদের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। তাঁরা মাথা পিছু চার হাজার টাকা করে পাবেন। লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভ হল বাংলার কৃষকদের। এছাড়া বাড়ানো হয়েছে কৃষকদের বার্ধক্যভাতাও। এককথায় মাস্টারস্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।   কথা দিয়েছিলেন, রাজ্যের ক্ষমতায় ফিরলে কৃষকদের…
Read More
অবশেষে স্বস্তি দিয়ে ঘোষিত হল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের সময়

অবশেষে স্বস্তি দিয়ে ঘোষিত হল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের সময়

অবশেষে মিলল স্বস্তি। চিন্তা মিটলো পড়ুয়াদের। করোনা অতিমারীর জেরে দীর্ঘদিন ধরে বন্ধ বিদ্যালয় ও বারংবার পিছিয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া। মাধ্যমিক উচ্চমাধ্যমিক বাতিলের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মূল্যায়ন কীভাবে হবে, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে আগামিকাল (শুক্রবার) চূড়ান্ত ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং শিক্ষা দফতর। স্পষ্ট হবে গোটা বিষয়। সেইসঙ্গে তিনি জানান, জুলাইয়ের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে। প্রসঙ্গত, এবছর বাতিল হয়ে যায়, সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। সিবিএসই বোর্ডের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে গিয়েছিল…
Read More
কিছুটা বাড়লেও আজও নিয়ন্ত্রনেই রইলো সংক্রমনের সংখ্যা

কিছুটা বাড়লেও আজও নিয়ন্ত্রনেই রইলো সংক্রমনের সংখ্যা

দেশে করোনার দ্বিতীয় ধাক্কা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ। ৬০ হাজারের ঘরে নেমে যাওয়ার পর গত দু’দিনে কিছুটা বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। যা বেশ কিছুটা অস্বস্তিকর। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষেরও বেশি। অন্যদিকে নতুন করে মৃ্ত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩ হাজার ৫৭০ জন। করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর একটা সময় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু ক্রমাগত সচেতনতার প্রচার, কড়া বিধি নিষেধ এবং টিকাকরণের ফলে…
Read More
ভোগান্তি কলকাতাবাসীর, জলমগ্ন কলকাতা

ভোগান্তি কলকাতাবাসীর, জলমগ্ন কলকাতা

রাতভর টানা বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জলমগ্ন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। আবহাওয়ার উন্নতির আপাতত কোনও আশা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই বৃষ্টি। সঙ্গে সকাল সাতটা পর্যন্ত গঙ্গায় জোয়ার ছিল। কলকাতা উত্তর থেকে দক্ষিণ-- জল জমে যায় বহু রাস্তায়। জল থইথই করছে বেহালা, সার্দান অ্যাভিনিউয়ের মতো জায়গায়। সকালে রাস্তায় বেরিয়ে জলযন্ত্রণার মুখে পড়তে হয়েছে শহরবাসীকে। কলকাতা পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, একাধিক লকগেট খুলে দেওয়া হয়েছে। দ্রুত জল নেমে যাবে। তবে জল নামতে বেশ কিছুটা সময় লাগবে। তবে এখনই বৃষ্টি কমবে না বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। উল্টে,…
Read More
শোভন-বৈশাখী সম্পর্কের পারদ চড়লো আরও

শোভন-বৈশাখী সম্পর্কের পারদ চড়লো আরও

জল্পনা উঠল তুঙ্গে। রাজনীতিতে ত্রিকোণ প্রেমের এই গল্প বহু চর্চিত। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বার বার কথা হয়েছে রাজনীতিতে। এবার নয়া মোড় নিল শোভন-বৈশাখী অধ্যায়। অন্যমাত্রা পেল তাদের সম্পর্ক। রাজনীতি ও পরিবারের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই রীতিমতো বোমা ফাটালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। নিজের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে লিখে দিয়েছেন। গোলপার্কের ফ্ল্যাট নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে টানাপড়েনের মধ্যে এমনটাই ঘোষণা করলেন কলকাতার প্রাক্তন মেয়র। তাঁর অবর্তমানে নয়, এখন থেকেই সব সম্পত্তির মালিক বৈশাখীদেবী। শোভন এবং বৈশাখীর বন্ধুত্ব নিয়ে চর্চার অন্ত নেই। বুধবার সকালেই প্রোফাইলের এর নাম বদলে ভারচুয়াল জগতে এক নতুন ইনিংস শুরু করেছেন শোভন-বৈশাখী। প্রায় চার বছর ধরে এক…
Read More
ফের গাজায় বিমানহানা চালাল ইজারায়েল

ফের গাজায় বিমানহানা চালাল ইজারায়েল

গাজাতে বুধবার সকালে ফের বিমানহানা চালাল ইজারায়েলের বায়ুসেনা। প্যালেস্তাইনের সীমান্ত থেকে দক্ষিণ ইজারায়েলে আগুনের বেলুন উড়ে এসেছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তারক্ষীরা। তার পর এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এই বিমানহানা ফের মনে করালো মে মাসে ইজরায়েল এবং গাজার মধ্যে হওয়া যুদ্ধ। ১১ দিনের সেই যুদ্ধে ২৬০ জন প্যালেস্তানীয় এবং ১৩ জন ইজারায়েলির মৃত্যু হয়েছিল। এ ছাড়াও ১ হাজারের বেশি আবাসন, অফিস, দোকান ধ্বংস হয়েছিল। প্যালেস্তাইনের সূত্র মারফত জানা গিয়েছে, গাজার খান ইউনেস নামে একটি জায়গা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজারায়েলের বায়ুসেনা। খান ইউনেসে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-র চিত্র সাংবাদিকও বিমানহানার জেরে বিস্ফোরণের চাক্ষুস করেছেন বলে জানিয়েছেন। ‘আগ্নেয়…
Read More