11
Jan
১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। সারাদেশে শুরু হয়েছে প্রস্তুতি। কোভিড -১৯ এর বর্তমান অবস্থা এবং এর টিকাদান কর্মসূচি নিয়ে কথা বলতে আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক হবেটিকাকরণ নিয়ে। টিকাকরণ নিয়ে বিভিন্ন দিক নিয়ে বিশদ পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। কোভিড -১৯ টিকাকরণ প্রচারে প্রায় ৩ কোটি স্বাস্থ্যকর্মী ও কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
