আসাম

রাজ্যেও এবার বার্ড ফ্লু

রাজ্যেও এবার বার্ড ফ্লু

এবার বাংলাতেও ছড়াল বার্ড ফ্লু আতঙ্ক। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অনেকগুলি হাঁস, মুরগিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃত হাঁস-মুরগির নমুনা পাঠানো হচ্ছে। মৃতদেহের নমুনা কলকাতার পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। আলিপুরদুয়ার জেলাতেও বুনো পায়রার মৃতদেহ উদ্ধার হয়। বিষয়টি জানানোর পর প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকের কাছে খবর পাঠানো হয়। তবে এই মুহূর্তে আতঙ্কের কারণ নেই বলেই জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। দেশের চার রাজ্য কেরালা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে গত কয়েকদিনে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কয়েক লক্ষ পাখির। ইতিমধ্যেই দেশের এই রাজ্যে বার্ড-ফ্লু নিয়ে হাইঅ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় সরকার।
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ড বেহালায়

ভয়াবহ অগ্নিকাণ্ড বেহালায়

মঙ্গলবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বেহালার শিরিটি শ্মশান সংলগ্ন একটি প্লাস্টিক কারখানায়। প্লাস্টিকজাত দ্রব্য থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলে খবর দেওয়া হলে ৪ টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। প্রচুর টাকার সম্পত্তি পুড়ে নষ্ট হয়েছে এই অগ্নিকাণ্ডে। এখনও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। খতিয়ে দেখা হবে ওই কারখানায়।
Read More
গুরুতর আহত মন্ত্রী শ্রীপদ নায়েক

গুরুতর আহত মন্ত্রী শ্রীপদ নায়েক

কর্ণটাকে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন সস্ত্রীক কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী শ্রীপদ নায়েক। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা হয়। গুরুতর জখম হন তাঁর স্ত্রী এবং তাঁর আপ্ত সহায়ক। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর স্ত্রী ও আপ্ত সহায়কের। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়ুশ মন্ত্রকের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন শ্রীপদ নায়েক।
Read More
নিম্নমুখী কোভিড গ্রাফ

নিম্নমুখী কোভিড গ্রাফ

স্বস্তি জোগাচ্ছে বাংলার কোভিড গ্রাফ। নিম্নমুখী দৈনিক সংক্রমিতের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সোমবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১২ জন। কমেছে।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩৯ জন। টিকাকরণ – এর জন্য আর মাত্র কয়েকটা দিনের প্রতীক্ষা। ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হবে করোনা টিকাকরণ।
Read More
লাইসেন্স বাতিল হতে পারে বেসরকারি হাসপাতালগুলির

লাইসেন্স বাতিল হতে পারে বেসরকারি হাসপাতালগুলির

এবার বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে আরও কড়া হলেন মুখ্যমন্ত্রী। কড়া বার্তা দিলেন বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে। স্বাস্থ্যসাথী প্রকল্প না নিলে লাইসেন্স বাতিল হবে বেসরকারি হাসপাতালগুলির। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও যদি কোনও নাসিংহোম চিকিৎসা দিতে রাজি না হয়, সরকার কিন্তু তাদের লাইসেন্স বাতিল করার ক্ষমতা রাখে বলে জানিয়েছেন। রানাঘাটের জনসভা থেকেই এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
Read More
সেরামের চুক্তি সঙ্গে কেন্দ্র – এর

সেরামের চুক্তি সঙ্গে কেন্দ্র – এর

কোভিশিল্ড কেনার জন্য সরকারিভাবে সেরাম ইনস্টিটিউটের পারচেজ অর্ডারে স্বাক্ষর করল কেন্দ্র। প্রাথমিকভাবে ১.১ কোটি ডোজ কিনতে চলেছে কেন্দ্র। প্রতিটি টিকা ২০০ টাকায় কেনার চুক্তি হয়েছে। তবে এই ডোজ খোলা বাজারে বিক্রি হলে তার দাম পৌঁছে যাবে প্রতিটি ডোজ হাজার টাকা পর্যন্ত। তবে এখনিই কোনও ডোজ দেশের বাইরে রপ্তানি করতে পারবেন না। কারণ, দেশের জন্য পর্যাপ্ত ডোজ যোগান দেওয়ার পরেই তা বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। সোমবার সন্ধ্যা থেকেই টিকা বণ্টনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানানো হয়েছে।
Read More
বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনার টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলেরর মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জানালেন টিকাকরণের প্রথম পর্যায়ে ৩ কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। টিকাকরণের এই পুরো খরচ দেবে কেন্দ্র। রাজ্যকে এক পয়সাও খরচ করতে হবে। প্রথাম সারির যোদ্ধা যেমন স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। আগামী কয়েক মাসের মধ্যে দেশের ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে।
Read More
চোখের আলোর প্রকল্পের সূচনা হল জলপাইগুড়িতে

চোখের আলোর প্রকল্পের সূচনা হল জলপাইগুড়িতে

দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের পর এবার চোখের আলোর প্রকল্পের সূচনা হল জলপাইগুড়িতে।সোমবার পুরসভার উদ‍্যোগে লাবন্য মাতৃসদনে এই প্রকল্পের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভা‌র চেয়ারপার্সন পাপিয়া পাল ও পুরবোর্ডের অন‍্যতম সদস্য সৈকত চ‍্যাটার্জি। বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে শতাধিক মানুষের চোখের পরীক্ষা করা হয় এদিন।জলপাইগুড়ি পুরসভা‌র চেয়ারপার্সন পাপিয়া পাল ও পুরবোর্ডের অন‍্যতম সদস্য সৈকত চ‍্যাটার্জি বলেন, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মধ্যে চোখের আলো প্রকল্প‌ও একটি। যাদের চোখের সমস্যা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে তারা বিনামূল্যে চোখের চিকিৎসা করার সুবিধে পাচ্ছেন। পাশাপাশি চোখের ছানি অপারেশন থেকে শুরু করে বিনামূল্যে চশমা‌ও দেওয়া হচ্ছে সকলকে। আগামী বুধবার থেকে জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলেও…
Read More
কৃষি আইন স্থগিতের নির্দেশ শীর্ষ আদালতের

কৃষি আইন স্থগিতের নির্দেশ শীর্ষ আদালতের

স্থগিত করতে হবে কৃষি আইন জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। কৃষি আইন বাতিল করার দাবিতে এখনও দিল্লির রাজপথে অনড় রয়েছেন কৃষকরা। কৃষি আইন বদল নিয়ে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। টানা ৮ রাউন্ড বৈঠকের পরেও কৃষকদের সঙ্গে রফাসূত্র বের করতে পারেনি কেন্দ্রীয় সরকার। দিনের পর দিন রাজধানীতে প্রবল শীতের মধ্যে আন্দোলনরত কৃষকদের প্রাধান্য দিতেই এই রায় ঘোষণা করা হল। যদিও আইন সম্পূর্ণ বাতিল করা হবে কি-না তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি।
Read More
জামিনে মুক্ত হল শ্রীকান্ত মোহতা

জামিনে মুক্ত হল শ্রীকান্ত মোহতা

প্রায় দুই বছর পর জামিনে ছাড়া পেলেন টলিউডের অন্যতম চর্চিত প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস - এর অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা। মঙ্গল বা বুধবার ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরবেন শ্রীকান্ত। রোজভ্যালি চিটফান্ড মামলায় ২০১৯ সালের ২৪ জানুয়ারি মাসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন শ্রীকান্ত। সুপ্রিম কোর্টের রায়ে কয়েকটি শর্তের সাপেক্ষে তাঁকে মুক্তি দেওয়া হয়। গোটা এসভিএফ পরিবার আনন্দিত এই খবরে। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর কাছ থেকে সিনেমা প্রযোজনা করার জন্য ২৫ কোটি টাকা নিয়েছিলেন তিনি।
Read More