আসাম

ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ‘নেতাজি মেমোরিয়াল’ বলে ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ‘নেতাজি মেমোরিয়াল’ বলে ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

এবছর নেতাজি সুভাষ চন্দ্র বসু বিহারের ১২৫ তম জন্মবার্ষিকী। তাই কেন্দ্রের শাসক দল বিজেপি সাড়ম্বরে পালন করতে চলেছে এই দিন। এই অনুষ্ঠান পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বছরভর পালিত করা হবে নেতাজির জন্মদিবস। ২০২১-এর ২৩শে জানুয়ারি থেকে ২০২২-এর ২৩শে জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। নেতাজির জন্মদিবস পালনের আবারও আরও এক নয়া সিন্ধান্ত নেয় কেন্দ্র। ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম বদলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে হতে পারে। তারসাথে যুক্ত হতে পারে আজাদ হিন্দ ফৌজের নাম।
Read More
বাংলায় আসছেন অমিত শাহ

বাংলায় আসছেন অমিত শাহ

৩০ জানুয়ারি ২ দিনের জন্য বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অংশ নেবেন দলের তিনটি আলাদা কর্মসূচিতে। ইসকন মন্দিরে যাবেন শাহ। যোগ দিতে পারেন বিজেপির রথযাত্রায়। যেতে পারেন জেলা সফরেও নদিয়া-বনগাঁ, হাওড়া শহর ও উলুবেড়িয়ায়। একুশে বাংলা দখলে গেরুয়া শিবিরের বিশেষ নজর মতুয়া মহলে। বিধানসভা ভোটের আগে মতুয়া মন ধরে রাখতেই এই কৌশল। ফের ১১, ১২ তারিখ বাংলায় আসতে পারেন তিনি। তার আগে ৫ ফেব্রুয়ারি ২ দিনের জন্য বঙ্গ সফরে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 
Read More
দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে করোনার টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে ৫০ বছরের বেশি বয়সের মানুষদের ও যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়া হবে। এবার দ্বিতীয় পর্যায়েই করোনা ভ্যাকসিন নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য সব মুখ্যমন্ত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে। মোদী জানান, টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় পর্যায়ে সবাইকে টিকা দেওয়া হবে, যাঁরই ৫০ বছরের ঊর্ধ্বে বয়স। তবে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ কবে থেকে শুরু হবে, তা এখনও জানা যায়নি। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন-এই দুই টিকা ভারতে প্রদান করা হচ্ছে।
Read More
‘গোলি মারো’ স্লোগানে গ্রেপ্তার ৩ BJP নেতা

‘গোলি মারো’ স্লোগানে গ্রেপ্তার ৩ BJP নেতা

নির্বাচন ঘিরে রাজ্যে তৈরি হচ্ছে অশান্তির বাতাবরণ। বুধবার হুগলির চন্দননগরে শুভেন্দু অধিকারীর মিছিলে ‘গোলি মারো’ স্লোগান ঘিরে বিতর্ক আরও বাড়ল। 'গোলি মারো' স্লোগান দেওয়ার অভিযোগে BJP যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচী নিয়েছে পদ্ম শিবির। প্রসঙ্গত, সোমবার টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী ও রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। এই মিছিলে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও অরূপ বিশ্বাস।
Read More
কিছুটা কমেছে শীতের দাপট

কিছুটা কমেছে শীতের দাপট

অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকখানি বাড়ল রাতের দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের জন্য হালকা গরম লাগছেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘন কুয়াশার দাপট অব্য়াহত থাকবে জেলাগুলিতে। শহর কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় কমেছে ৪ ডিগ্রি। তবে আজ সারাদিন খানিকটা মেঘলাই থাকবে আকাশ। দিনের সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার থেকেই শুরু হতে পারে বৃষ্টিপাত।
Read More
ভুটানকে ভারতের সাহায্য

ভুটানকে ভারতের সাহায্য

বর্তমানে ভারতের কাছে রয়েছে দুই হাতিয়ার কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। দেশজুড়ে শুরু হয়ে গেছে করোনা টিকাকরণের কর্মসূচী। এবার বাংলাদেশের পাশাপাশি ভুটানের দিকেও সাহায্যের হাত বাড়াতে উদ্ধত হয়েছে ভারত সরকার। ভুটানের উদ্দেশ্য পাঠানো সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন এর ১.৫ লক্ষ ডোজ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার।
Read More
ধূপগুড়ির ঘটনায় মুখ্যমন্ত্রীর সাহায্য

ধূপগুড়ির ঘটনায় মুখ্যমন্ত্রীর সাহায্য

মঙ্গলবার রাতে ধূপগুড়ি জলঢাকা সেতুর কাছে পাথরবোঝাই লড়ির সঙ্গে টাটা ম্যাজিক ও মারুতি ভ্যানের ধাক্কা লাগয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ শিশু–সহ ১৪ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত ১৫ জন। এই মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ১৪ জনের পরিবারকে আড়াই লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা গুরুতর আহত হয়েছেন তাঁদের ৫০ হাজার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
Read More
প্রজাতন্ত্র দিবস  হবে এবার সামাজিক দূরত্ব বজায় রেখে

প্রজাতন্ত্র দিবস হবে এবার সামাজিক দূরত্ব বজায় রেখে

এবার করোনার কোপ প্রজাতন্ত্র দিবসে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ – এ দর্শকের সংখ্যাও একেবারে কমিয়ে ফেলা হয়েছে। প্রত্যেক বছর যতটা রাস্তা হাঁটা হত, এ বছর তাঁর অর্ধেক রাস্তাও হাঁটা হবে না। রাস্তার পরিমাণ ৮.২ কিলোমিটার থেকে ৩.৩ কিলোমিটার করা হয়েছে। প্যারেডেও মানতে হবে সামাজিক দূরত্ব। প্রতিটি বাহিনীর মধ্যে থাকবে নির্দিষ্ট দূরত্ব।
Read More
পণের  ১৫ লক্ষ টাকা মেটাতে না পেরে  আত্মহত্যা  ষোড়শী কনের

পণের ১৫ লক্ষ টাকা মেটাতে না পেরে আত্মহত্যা ষোড়শী কনের

ফেসবুকে প্রেম, প্রেমের সম্পর্ক ছাদনাতলা গড়ানোর আগেই বাঁধ সাধে পণ। বরপক্ষের পণের দাবি ১৫ লক্ষ টাকা মেটাতে না পেরে শেষপর্যন্ত আত্মহত্যা করল ষোড়শী আদরি খাতুন। এই ঘটনায় বরপক্ষের পরিবারেই বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কনেপক্ষ।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মারডাঙ্গী এলাকায়। জানা গেছে মাত্র কয়েকমাস আগেই ফেসবুকে প্রেম হয় প্রতিবেশী যুবকের সঙ্গে।কিন্তু ছেলের বাড়ি থেকে বিয়েতে মত দিলেও ১৫ লক্ষ টাকা পণ চাওয়া হয় বলে অভিযোগ। আর সেই টাকা জোগার করতে পারে নি ওই ছাত্রীর পরিবার। এরপর বিয়ে ভেঙে যাওয়ার কারণেই বিষ খেয়ে আত্মহত্যা করে দশম শ্রেণীর ওই ছাত্রী। বুধবার সকালে চিকিৎসা চলাকালীন মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এই ঘটনায়…
Read More
শ্রমিক মেলার উদ্বোধনে বিধায়ক সৌরভ চক্রবর্তী

শ্রমিক মেলার উদ্বোধনে বিধায়ক সৌরভ চক্রবর্তী

আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল শ্রমিকমেলা। বুধবার এরই শ্রমিক মেলার উদ্বোধনে ছিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সভাপতি শিলা দাস সরকার।এছাড়াও হাজির ছিলেন শ্রমদপ্তরের ডেপুটি লেবার কমিশনার ঋত্বিক মুখার্জি সহ অন্যান্য ব্যাক্তিরা। চা বাগানের শ্রমিক সহ অন্যান্য পেশায় কর্মরত শ্রমিকদের সহায়তা করতে এই মেলা।জানা গেছে এই মেলা বুধবার এবং বৃহস্পতিবার চলবে।জেলার অসংগঠিত শ্রমিকদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ দিতেই এই মেলার আয়োজন। বিভিন্ন শ্রমিকদের সরকারি প্রকল্পগুলির সুবিধে দেওয়া এবং পরিচয় করাতেই এই মেলার আয়োজন বলে জানা গেছে।
Read More