27
Jun
যত সময় এগোচ্ছে তত আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে আসামের বন্য পরিস্থিতি। যত দিন যাচ্ছে ততই যেন এই রাজ্যের দুর্যোগের কালো মেঘ আরো ঘন হচ্ছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া নদীর প্লাবন, অন্যদিকে একনাগাড়ে বৃষ্টি, উত্তর-পূর্বের অসম এখন যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। বন্যা কবলিত এই রাজ্যে প্রায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যাওয়ার কারণে ঘরছাড়া লক্ষ লক্ষ মানুষ। এমতাবস্থায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে সোমবার সকালে জানা গেল বন্যা পরিস্থিতির জেরে জমা জলে ডুবে চার শিশুসহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে অসমে। এই নিয়ে চলতি বছরে উত্তর-পূর্বের এই রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল…
