আসাম

ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার হবে

ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার হবে

তুমুল লড়াই আর অনেক তিক্ততার পর শুরু হল ৪৬তম প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমল। নয়া আমলের দ্বিতীয় দিনেই ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা দিল বাইডেন প্রশাসন। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় আগামিদিনে ভারতের প্রতি দীর্ঘকালীন, দ্বিপাক্ষিক এবং সফল সম্পর্ক রাখতে চান বাইডেন প্রশাসন এই বার্তাই দিলেন তিনি। ২০১৩ সালের জুলাইয়ে শেষবার এদেশে পা রেখেছিলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্কের প্রসঙ্গে জেন স্যাকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের উল্লেখও করেন। ইতিমধ্যে প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পর বাইডেনকে ‘উষ্ণতম অভ্যর্থনা’ জানিয়েছেন মোদী। কমলা হ্যারিসকেও আলাদা করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী।
Read More
বিপুল ক্ষয়ক্ষতির মুখে সেরাম

বিপুল ক্ষয়ক্ষতির মুখে সেরাম

পুণের সেরাম ইনস্টিটিউটে আগুন লাগার ফলে করোনার টিকার ওপর কোনও প্রভাব না পড়লে ও বিপুল পরিমাণে আর্থিক ক্ষয়ক্ষতির মুখে সংস্থা জানিয়েছেন সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা। বিপুল সংখ্যক বিসিজি টিকা নষ্ট হয়েছে। মোট এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর নাগাদ সেরামের মঞ্জরী প্ল্যান্টে আগুন লাগে। এদিন কারখানায় আসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মৃতদের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সেরাম।
Read More
তীব্র হচ্ছে বার্ড ফ্লু

তীব্র হচ্ছে বার্ড ফ্লু

করোনার মধ্যেই বার্ড ফ্লু আতঙ্ক তীব্র হচ্ছে দেশ জুড়ে। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, হিমাচল প্রদেশে হাঁস, মুরগি, পাখির মৃত্যুতে সংক্রমণের ঘটনা ঘটেছে, সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্র। আগামিকাল কেন্দ্রের তরফ থেকে জানা যায়, যেসব জায়গায় বার্ড ফ্লু ধরা পড়েছে সেসব জায়গায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই বারো রাজ্যের কিছু জায়গায় বন্ধ হয়েছে মুরগির দোকান। উল্লেখ্য দিল্লি, মহারাষ্ট্র, ছত্তীসগড়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কেরল, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত সহ পঞ্জাব এই বারো রাজ্যে বার্ড ফ্লুর খোঁজ ,মিলেছে। তাই কেন্দ্রের বিশেষ উদ্যোগে যুক্ত রয়েছে এই বারো রাজ্য৷ তবে মানুষের শরীরে এই রোগ সংক্রমিত হতে পারে না বলেই অভয় দিয়েছে প্রশাসন।
Read More
বিশ্বের বেশীরভাগ দেশই করোনার টিকা কিনতে চায় ভারতের কাছে

বিশ্বের বেশীরভাগ দেশই করোনার টিকা কিনতে চায় ভারতের কাছে

টিকার জন্য ভারতের দিকে তাকিয়ে বিশ্বের অনেক দেশ। প্রায় সবকটি প্রতিবেশী দেশই করোনার টিকা কিনতে চায় ভারতের কাছে। এই দেশগুলির মধ্যে রয়েছে সিসিলি, থাইল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মরিশাস। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ভারতের থেকে টিকা কিনতে চাওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তাইল্যান্ডও ভারতের তৈরি সেরাম ইনস্টিটিউটের টিকা কেনার জন্য আগ্রহ দেখিয়েছে।
Read More
মাত্র কয়েকদিনের অপেক্ষা, মা হচ্ছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী

মাত্র কয়েকদিনের অপেক্ষা, মা হচ্ছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই মা হবেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। মা হওয়ার আগে এবার নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রীর স্বামী অভিনেতা রাজা গোস্বামী।শুক্রবার পোস্ট করা নতুন ছবি কার্যত নেটিজেনদের নজর কেড়েছেন এই হ্যাপি কাপল। রাজা ছবি পোস্ট করে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছে তাঁদের ভালবাসা। আর সেখানে স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।
Read More
উত্তরবঙ্গ উৎসব শুরু হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি

উত্তরবঙ্গ উৎসব শুরু হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি

দশমতম উত্তরবঙ্গ উৎসব শুরু হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে। উৎসব চলবে দশ তারিখ পর্যন্ত ।এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্যের পর্যটনমন্ত্রী জানান যে উত্তরবঙ্গ উৎসব নিয়ে ইতিমধ্যে বৈঠক হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর এই উৎসবের দার্জিলিং জেলার দায়িত্বে থাকছেন পর্যটনমন্ত্রী। এদিন মন্ত্রী জানান দার্জিলিং সমতলে শিলিগুড়ি আর বিধাননগর দুটি জায়গায় এবার উৎসব হচ্ছে। শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের প্রথম দিন এবং দ্বিতীয় দিন অর্থ্যাৎ এক এবং দুই তারিখ ।বিধাননগরে হচ্ছে দুই এবং তিন তারিখ। জানা গেছে অনুষ্ঠান শুরু হওয়ার প্রথম দিনে একটি সভা যাত্রা বের হবে মাল্লাগুড়ি থেকে। গৌতম দেব জানিয়েছেন শিলিগুড়ি এবং বিধাননগরের পাশাপাশি দার্জিলিং এবং কালিমপঙ…
Read More
তৃণমূলে যোগ দিলেন অভিনেতা সৌরভ

তৃণমূলে যোগ দিলেন অভিনেতা সৌরভ

মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিনের ইন্সপিরেশন, তাই তাঁর দলের সৈনিক হিসেবে শুক্রবার  তৃণমূলে যোগ দিলেন টলি অভিনেতা সৌরভ দাস। এ দিন তৃণমূল ভবনে অভিনেতার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের মহাসচিব পার্থও চট্টোপাধ্যায়।বাবার স্বপ্ন পূরণ করার জন্য অভিনয় জগতে এসেছেন সৌরভ। তাঁর বাবা রাজনীতি করতেন। তাই এটাও একটা তাঁরই স্বপ্ন পূরণের অঙ্গ বলে মনে করেন সৌরভ।অভিনেতা জানিয়েছেন, তৃণমূলে জদ গিয়ে তাঁর পুনর্জন্ম হল। এ দিন দলে যোগ দিয়ে সৌরভ বলেন, "আমি দৃড় প্রতিজ্ঞ, কখনও ভাবিনি এ রকম একজন মানুষের হাত মাথায় পাব। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে ইন্সপিরেশন।"
Read More
উন্নয়ন মূলক কর্মসূচি গুলি মানুষের সামনে তুলে ধরতে জনসংযোগের নির্দেশ

উন্নয়ন মূলক কর্মসূচি গুলি মানুষের সামনে তুলে ধরতে জনসংযোগের নির্দেশ

দুয়ারে সরকারের পর এবার মানুষের ঘরে গিয়ে জনসংযোগের নির্দেশ পেতেই তৃণমূলের নেতা কর্মীরা ছুটছেন এক পাড়া থেকে আরেকপাড়া। মমতা সরকারের সমস্ত উন্নয়ন মূলক কর্মসূচি গুলি মানুষের সামনে তুলে ধরতে। এমনই চিত্র অর্থ্যাৎ কর্মসূচি শুরু করল আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেস।আগামী মাসের শুরুতে আলিপুরদুয়ার শহরে ময়দানে নামছে তৃনমূল কংগ্রেস। আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেসের দলীয় দফতরে এক সাংবাদিক বৈঠকে এখবর জানান টাউন ব্লক সভাপতি দীপ্ত চ্যাটার্জী। তিনি বলেন,দিদির উন্নয়ন এই শ্লোগান কে সামনে রেখে ৬৮ টি প্রকল্প মানুষের কাছে তুলে ধরতে চাই।মমতা ব্যানার্জীর বিকল্প নেই।তিনি রাজ্য জুড়ে উন্নয়ন করেছেন।তা মানুষের কাছে তুলে ধরব। এখানে ৬৮ টি প্রকল্প রয়েছে।আলিপুরদুয়ার শহরের পর তা…
Read More
কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ কেন্দ্রের মোদি সরকার রেল, ব‍্যাঙ্ক সহ বিভিন্ন দপ্তর বিক্রি করে দিচ্ছে। এবার কৃষক দের‌ও বিক্রি করার চেষ্টা করছে ।এই অভিযোগ তুলে জলপাইগুড়ি শহরের রাস্তায় নামল কংগ্রেস কর্মী‌রা।কংগ্রেসের কৃষক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। অবিলম্বে কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামেন তারা। শুক্রবার জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দান থেকেে এই মিছিল বের গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। কংগ্রেসের কৃষক সংগঠনের জেলা সভাপতি গিরিজা রায় বলেন, জনবিরোধী কৃষি আইন সাধারণ কৃষকদের ওপর চাপিয়ে দিয়ে চরম দুর্গতি ডেকে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে‌ই তাদের এই আন্দোলন।
Read More
কংগ্রেসে ভাঙন ধরাল শাসক দল তৃণমূল

কংগ্রেসে ভাঙন ধরাল শাসক দল তৃণমূল

কংগ্রেসের গড় বলে পরিচিত মালদায় এবার ভাঙন ধরাল শাসক দল তৃণমূল।এদিন কংগ্রেসের দৌলত নগর অঞ্চল সভাপতি শেখ দানেশ মিয়া তৃণমূলে যোগদান করলেন। সঙ্গে প্রায় তিনশোরও বেশি কর্মী সমর্থককে নিয়ে তৃনমূলে যোগ দিলেন বলে দাবি তৃণমূলের।জানা গেছে টানা ৩৫ বছর ধরে অঞ্চল কংগ্রেস সভাপতি ছিলেন তিনি। তার সঙ্গে এদিন কংগ্রেস ছেড়ে ৩০০ জন তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর। দলবদলের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ নজিবর রহমান, হরিশ্চন্দ্রপুর-২ ব্লক তৃণমূল সভাপতি হজরত আলি,…
Read More