আসাম

মালবাহী ট্রেনের লাইনচ্যুত ঘটনায় চাঞ্চল্য

মালবাহী ট্রেনের লাইনচ্যুত ঘটনায় চাঞ্চল্য

মালবাহী ট্রেনের লাইনচ্যুত ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধুপগুড়ির খলাইগ্রাম রেলস্টেশনে। জানা গেছে বুধবার রাতে সাড়ে দশটা নাগাদ একটি মালবাহী ট্রেনগাড়ি লাইনচ্যুত হয়ে যায়। সূত্রের খবর ট্রেনটি ধুপগুড়ি রেলস্টেশনের দিকে যাচ্ছিল।আচমকাই ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনায় তড়িঘড়ি খবর দেওয়া হয় ধুপগুড়ি রেলস্টেশনে । স্টেশনের আরপিএফ কর্মী এবং আলিপুরদুয়ার ডি আর এম অফিস আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। আধিকারিকরা জানিয়েছেন ৪৩ টি বগি নিয়ে ট্রেনটি ধূপগুড়ির দিকে যাচ্ছিল,স্টেশনের ৩ নং লাইন থেকে মেইন লাইনে ওঠার পথে বিপত্তি ঘটে।ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট এলাকার রেলের ট্রাফিক ইন্সপেক্টর শুভেন্দু রায়।জানা গেছে মেইন লাইনে লাইন চ্যুত ট্রেন থাকায় মেইন লাইন দীর্ঘক্ষন বন্ধ থাকে।ট্রেন চলাচল ব্যাহত হয়।
Read More
পরপর ব্যাংক লুঠের কিনারা করল পুলিশ

পরপর ব্যাংক লুঠের কিনারা করল পুলিশ

উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়ি শহরের নিরাপত্তা , অপরাধমূলক কাজকর্ম কমাতে পর্যাপ্ত সিসিটিভি লাগানোর আবেদন জানালেন পুলিশ কমিশনার। সূত্রের খবর শহর যত বড়ো হচ্ছে ততই উড়ে এসে জুড়ে বসা লোকজন শহর শিলিগুড়িতে নানা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ছে। বিগত একমাসের মধ্যে তিন চারটি ব্যাংক ডাকাতির চেষ্টা, লুঠ , প্রচুর পরিমানে এটিএম কার্ড উদ্ধারে ইতিমধ্যে পুলিশের বিশেষ টিম এসটিএফ অভিযানে নেমেছে।পাশাপাশি রাতে নজরদারি বাড়াচ্ছে পুলিশ। এদিন সাংবাদিক সম্মেলনে শিলিগুড়ি পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং জানান শহরে পর্যাপ্ত সিসিটিভি না থাকায় আমাদের অপরাধ সমাধানের জন্য অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে।তাই আমরা শহরের নামজাদা ব্যাক্তি সহ বিভিন্ন সংগঠনকে আহ্বান জানাবো তারা যাতে এগিয়ে আসেন সিসিটিভি লাগানোর…
Read More
কোভিশিল্ড টিকা নিলেন উত্তরবঙ্গের কোভিড১৯-এর বিশেষ পর্যবেক্ষক সুশান্ত রায়

কোভিশিল্ড টিকা নিলেন উত্তরবঙ্গের কোভিড১৯-এর বিশেষ পর্যবেক্ষক সুশান্ত রায়

করোনার প্রতিষেধক কোভিশিল্ড টিকা নিলেন উত্তরবঙ্গের কোভিড১৯-এর বিশেষ পর্যবেক্ষক সুশান্ত রায়। এদিন বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে কোভিড টিকা নিলেন তিনি। প্রথম পর্যায়ের কোভিড টিকা ইতিমধ্যে দেওয়া শেষ হয়েছে। এই কোভিড টিকা প্রথমে প্রথম সারির কোভিড যোদ্ধাদেরই দেওয়া হচ্ছে। সূত্রের খবর প্রথম পর্যায়ে রাজ্য সহ উত্তরবঙ্গেও টিকা নেওয়ার তালিকায় ডাক্তারদের নাম না থাকায় কোভিশিল্ড টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। তবে প্রশাসন এবং স্বাস্থ্যমন্ত্রক নির্দ্বিধায় সেই টিকা নিতে মানুষকে পরামর্শ এবং সচেতন করে। ডাক্তার সুশান্ত রায় জানান এই এখনও প্রথম পর্যায়ে ভ্যাক্সিন প্রদানের কাজ চলছে। স্বাস্থ্য কর্মীরা একে একে সকলে ভ্যাক্সিন নিচ্ছেন। এই ভ্যাক্সিন নিতে ভয়ের কোন কারন নেই। প্রথম ভ্যাক্সিন নেবার…
Read More
লক্ষাধিক টাকার সেগুন কাঠ সহ দুই গাড়িকে আটক করল বনদপ্তর

লক্ষাধিক টাকার সেগুন কাঠ সহ দুই গাড়িকে আটক করল বনদপ্তর

লক্ষাধিক টাকার সেগুন কাঠ সহ দুই গাড়িকে আটক করল বনদপ্তর। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোর রাতে বীরপাড়া পাগলিঝোড়া এলাকায় অভিযান চালায় বনদপ্তরের কর্মীরা। তারা জানিয়েছেন দুটি মারুতি গাড়ি থেকে এই মূল্যবান কাঠ উদ্ধার হয় । যার বাজার দর আনুমানিক দশ লক্ষ টাকা ।উদ্ধারকৃত কাঠ ও গাড়ি দলগাঁও রেঞ্জে নিয়ে আসা হয়েছে।
Read More
রাজীববাবুকে বিজেপিতে যোগদনের আহ্বান করলেন

রাজীববাবুকে বিজেপিতে যোগদনের আহ্বান করলেন

হাওড়ার ডোমজুরের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় পদ্মশিবিরেই যোগ দেবেন বলে জানালেন প্রাক্তন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “রাজীববাবু ভদ্রলোক, শিক্ষিত ও কাজের লোক। আমি আশা করব তিনি ভারতীয় জনতা পার্টিতেই আসবেন। আমরা একসঙ্গে কাজ করব। ভাল হবে।” এই সপ্তাহের শেষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু দলবদল করেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগদনের কথা রাজীববাবুকে।
Read More
ফেব্রুয়ারির সংসদ ভবন অভিযান বাতিল

ফেব্রুয়ারির সংসদ ভবন অভিযান বাতিল

লালকেল্লায় প্রজাতন্ত্র দিবসেই কৃষক আন্দোলনে ছন্দপতন ঘটেছে। প্রতিবাদী কৃষকের হিংস্র আচরণের সাক্ষী হয়েছে দেশ। এহেন পরিস্থিতিতে ফেব্রুয়ারির ১ তারিখে পূর্বপরিকল্পিত সংসদ অভিযান বাতিল করল কৃষক সংগঠনগুলি। ইতিমধ্যে কৃষকদের বিক্ষোভ থেকে সরে গিয়েছে রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিয়ন (ভানু) নামের দুই ইউনিয়ন। তবে প্রতিবাদ চলবে। জানুয়ারির ৩০ তারিখ দেশজুড়ে জনসভা ও অনশন হবে।
Read More
চালু হল ভাসমান লাইব্রেরি

চালু হল ভাসমান লাইব্রেরি

একটি আস্ত লঞ্চের ভেতরেই শিশুদের জন্য গ্রন্থাগার তৈরি হল শহরে এই প্রথমবার। শিশু-কিশোরদের বইয়ের সঙ্গে বাঁধতে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম হুগলি নদীতে ভাসল বোট লাইব্রেরি। দিনে ৩ বার মিলেনিয়াম পার্ক ও বেলুড় মঠ জেটির মধ্যে চলাচল করবে এই বোট লাইব্রেরি। এই লঞ্চে রয়েছে ৫০০ ইংরাজি ও বাংলা বই। এই বোট লাইব্রেরি সাজিয়ে তোলা হয়েছে অক্সফোর্ড বুক স্টোর থেকে সংগ্রহ করা বিভিন্ন বই দিয়ে। বোটে মিলবে WiFi পরিষেবা। এর আগে শহরবাসী পেয়েছে লাইব্রেরি ট্রাম।
Read More
ট্র্যাক্টর মিছিল ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা

ট্র্যাক্টর মিছিল ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা

প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্র দিল্লি| কৃষকদের ট্যাক্টর সমাবেশ ঘিরে পরিস্থিতি ক্রমে অশান্ত হয়ে ওঠ। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। আন্দোলনকারীরা ৩০০ ব্যারিকেড ভেঙেছেন। এই ঘটনায় ৮৬ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। লালকেল্লা, আইটিও, তিলকমার্গে আহতের সংখ্যা ৭৭। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের দিনের হিংসার এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
Read More
সাইবার ক্রাইমের পাঠ পাবে স্কুল পড়ুয়ারা

সাইবার ক্রাইমের পাঠ পাবে স্কুল পড়ুয়ারা

পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম। সেই কারণেই এবার সাইবার ক্রাইম নিয়ে সচেতনতার পাঠ দেওয়া হবে স্কুল পড়ুয়াদের। শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে এই বিষয়ে। প্রথমে প্রাথমিকের পড়ুয়াদের দিয়ে শুরু করলেও ধাপে ধাপে সব পড়ুয়াদের মধ্যেই সচেতনতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের। স্কুল পড়ুয়ারা সাইবার ক্রাইমের ফাঁদে যেন না পড়েন সেই বিষয়ে সচেতন করা হবে।
Read More
সুখবর ভোট দাতাদের জন্য

সুখবর ভোট দাতাদের জন্য

নাগরিকদের জন্য সুখবর নিয়ে এল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটার কার্ড না থাকলেও ভোটদানের সুযোগ মিলবে। এবার আসতে চলেছে ডিজিট্যাল ভোটার আইডি কার্ড বা ই-এপিক কার্ড। প্রতিটি ই-এপিক কার্ডে থাকবে একটি করে আলাদা আলাদা সুরক্ষিত কিউআর কোড, সিরিয়াল নম্বর, ভোটদাতার ছবি, পার্ট নম্বর সহ একাধিক তথ্য। মোবাইল বা কম্পিউটারে খুব সহজেই পিডিএফ ফর্মেটে ডাউনলোড করা যাবে এই ডিজিট্যাল ভোটার কার্ডটি। রেজিস্টা মোবাইল নম্বর থেকে ডাউনলোড করতে পারবেন এই ডিজিটাল এপিক কার্ড। দেশকে ডিজিট্যাল করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read More