আসাম

তামিলনাড়ু থেকে গ্রেফতার অনীশ ঠাকুর

তামিলনাড়ু থেকে গ্রেফতার অনীশ ঠাকুর

অবশেষে পুলিশের জালে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে অভিযুক্ত শার্প শুটার অনীশ ঠাকুর। এবার আর ভাগ্য সঙ্গ দেয়নি অনীশের। গ্রেফতার করল তামিলনাড়ু পুলিশ। তামিলনাড়ুতে একটি স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতি ঘটনায় তাঁকে আটক করে সে রাজ্যের পুলিশ। মণীশ খুনের সময় ওই দুষ্কৃতী ঘটনাস্থলেই ছিল বলে গোয়েন্দাদের দাবি। অনীশকে হেফাজতে পেতে তামিলনাড়ু যাচ্ছেন পশ্চিমবঙ্গ সিআইডির আধিকারিকরা। ঘটনার ৮৭ দিনের মাথায় এই নিয়ে মোট ১১ জন গ্রেফতার হলেন। গত ৪ অক্টোবর সন্ধ্যায় টিটাগড় থানার কাছে বিজেপির পার্টি অফিসের সামনে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্ল।
Read More
চমক রাজ্য বাজেট পেশে

চমক রাজ্য বাজেট পেশে

বিধানসভা নির্বাচনের আগে ‘মাস্টারস্ট্রোক’ দিতে পারে রাজ্য সরকার। বিধানসভার আসন্ন অধিবেশনে রাজ্য বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিজেরই বাজেট ভাষণ পড়ার নজির কম। এই মর্মে রাজ্যপালের কাছ থেকে অনুমতি নিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আজ ৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করা হবে। ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হবে বলে জানা গিয়েছে৷ খরচের অনুমোদন নেওয়া হবে আগামী তিন মাসের। অন্যদিকে, রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্ট বক্তৃতা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস জোট৷ এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় বাজেট পেশ করেছিলেন জ্যোতি বসু।
Read More
নজিরবিহীন অর্থ বরাদ্দ হল রেল খাতে

নজিরবিহীন অর্থ বরাদ্দ হল রেল খাতে

একুশের বিধানসভা ভোটের আগে বাংলায় ‘উপহার’ যে আসতে চলেছে, তা প্রত্যাশিত ছিল। ভারতীয় রেলের ইতিহাসে নজিরবিহীন ভাবে বিপুল অর্থ বরাদ্দ হল পশ্চিমবঙ্গের রেল পরিষেবার খাতে। রাজ্যে রেল ব্যবস্থায় আগামী দিনে মোট ৬৬৩৬ কোটি টাকা খরচ করতে চলেছে ভারতীয় রেল, এদিন এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুষ গয়াল। পশ্চিমবঙ্গের মেট্রো রেল প্রকল্পের কাজেও অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।
Read More
হবে কলকাতা বইমেলা

হবে কলকাতা বইমেলা

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর বইপ্রেমীদের জন্য। অবশেষে আগামী জুলাই মাসেই শুরু হতে চলেছে কলকাতার ৪৫তম আন্তর্জাতিক বইমেলা। আয়োজক সংস্থা পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সল্টলেক করুণাময়ী মোড়ের মাঠেই চলবে এই মেলা। করোনা অতিমারীর কারণে স্থগিত ছিল বইমেলা। গিল্ড জানিয়েছে, এ বারের মেলার থিম হতে চলেছে কান্ট্রি বাংলাদেশ। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও পালিত হবে বইমেলায়। পাশাপাশি, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, আনিসুজ্জামানের মতো ২০২০ সালে প্রয়াত বিশিষ্টদের প্রতিও বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।
Read More
ফেসবুক বন্ধ মায়ানমারে

ফেসবুক বন্ধ মায়ানমারে

ঘটে গিয়েছে বড় সেনা অভ্যুত্থান। মায়ানমারের রাষ্ট্রপিতি আং সান সু চি – কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তদন্তের জন্য তিনি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। প্রশাসনের দখল নিয়েছে সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের পর মায়ানমারের জুন্টা সরকার (সামরিক সরকার) দেশে ফেসবুক নিষিদ্ধ করল। ফেসবুক সহ অন্যান্য মেসেজিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
Read More
চাপ বাড়াচ্ছে সরকার

চাপ বাড়াচ্ছে সরকার

৬৮ দিনে পরল কৃষক আন্দোলন। কৃষকদের একটাই দাবি নয়া তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে। এই আন্দোলন অন্তত অক্টোবর পর্যন্ত চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে কৃষকরা। তবে আন্দোলনকে আটকানোর চেষ্টা করছে সরকার। সিংঘু, তিকরি ও গাজিপুর সীমানা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল দিল্লি পুলিশ। কংক্রিটের ব্যারিকেড, তার উপরে কাঁটাতারের বেড়া ও রাস্তায় পেরেক পুঁতেছে দিল্লি পুলিশ। সঙ্গে ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে।
Read More
এবার রাজনীতিতে সৌমিক

এবার রাজনীতিতে সৌমিক

এবার ময়দানেও রাজনীতি। উত্তরপাড়ায় তৃণমূলের তরফে প্রার্থী হতে চলেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সৌমিক দে। ‘দুয়ারে সরকার’ প্রকল্পের কাজ চলাকালীন বেশ সক্রিয় ছিলেন সৌমিক। তৃণমূল দলে থেকে এলাকায় ভালোই কাজ করছেন সৌমিক।
Read More
স্কুল খুলেছে রাজ্যে

স্কুল খুলেছে রাজ্যে

অবশেষে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলছে রাজ্যের স্কুলের দরজা৷ ১২ ফেব্রুয়রি থেকে খুল স্কুল৷ ক্লাসে সোশ্যাল ডিস্টেন্সিং সহ কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক৷ প্রতি সপ্তাহে নির্ধারিত সময়ে একটি করে ক্লাস নেওয়া হতে পারে৷ স্কুল খোলা হলেও এখনই খুলছে না রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি৷ করোনাকালে গত বছর মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ।
Read More
মেট্রো হবে কলকাতা থেকে বারাসত পর্যন্ত

মেট্রো হবে কলকাতা থেকে বারাসত পর্যন্ত

কলকাতা বিমানবন্দর থেকে বারাসত পর্যন্ত হবে মেট্রোর কাজ। অবশেষে কাটল জমি জট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৎপরতায় এবার নিউ বারাকপুর থেকে বারাসত পর্যন্ত মেট্রো যাবে মাটির নীচ দিয়ে। রেল মন্ত্রককে এই ব্যাপারে উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রুট নির্মাণ হওয়ার কথা ছিল যশোর রোড ধরে। কিন্তু যশোর রোড সংকীর্ণ হওয়ার ফলে আশেপাশের জমি অধিগ্রহনের প্রয়োজন হয়ে পড়েছিল। জমিজটের কারণে এতদিন পর্যন্ত আটকে গিয়েছিল কাজ।
Read More
এবার পাকিস্তানেও

এবার পাকিস্তানেও

এবার পাকিস্তানে শুরু হতে চলেছে করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া। চিন থেকে প্রথম পর্যায়ে পাকিস্তানে এসে পৌঁছেছে সিনোফার্মের তৈরি ভ্যাকসিনের পাঁচ লক্ষ ডোজ। তবে সিনোফার্ম ভ্যাকসিনক সবুজ সংকেত দেয়নি বেজিং। করাচিতে টিকাটির প্রথম দফার ট্রায়াল শেষ হওয়া পথে। আপাতত ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। তবে বিশেষজ্ঞের মতে অন্যান্য ভ্যাকসিনের মতো ততটা স্বচ্ছ নয় সিনোফার্ম ভ্যাকসিন।
Read More