আলিপুরদুয়ার

প্রতারণার ছক বানচাল করলো আলিপুরদুয়ার পুলিশ

প্রতারণার ছক বানচাল করলো আলিপুরদুয়ার পুলিশ

নিজেকে সেন্ট্রাল আইবি (Central IB)-এর আইপিএস অফিসার পরিচয় দিয়ে প্রতারণার ছক কষার অভিযোগে আলিপুরদুয়ার পুলিশের হাতে গ্রেফতার হলেন এক যুবক। ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস, তিনি বিধাননগরের বাসিন্দা। জানা গেছে, অভিযুক্ত যুবক আলিপুরদুয়ারের এক হোটেলে দীপব্রত চক্রবর্তী নামে ভুয়ো আধার ও ভোটার কার্ড জমা দিয়ে নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দেন। এরপর তিনি এলাকার একাধিক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ শুরু করলে তাঁর কথায় অসঙ্গতি লক্ষ্য করেন ব্যবসায়ীরা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফ্লাইওভার সংলগ্ন কোর্ট বাজার এলাকা থেকে বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। পুলিশ তাঁর কাছ থেকে একাধিক ভুয়ো আধার ও এপিক কার্ড এবং মোবাইলে আইপিএস পরিচয়পত্র…
Read More
ফালাকাটা পুরসভায় ফের নতুন প্রশাসন

ফালাকাটা পুরসভায় ফের নতুন প্রশাসন

শেষপর্যন্ত সব জল্পনার অবসান ঘটল। ফালাকাটা পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অভিজিৎ রায় ও ভাইস চেয়ারম্যান হলেন রুমা রায় সরকার। শুক্রবার বোর্ড অব কাউন্সিলরসের বৈঠক শেষে তাঁদের শপথ গ্রহণ করানো হয়। এই দিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায়ের সভাপতিত্বে। তবে বিদায়ী চেয়ারম্যান প্রদীপ মুহুরি ও বিদায়ী ভাইস চেয়ারম্যান জয়ন্ত অধিকারী বৈঠকে উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, গত ৭ নভেম্বর দলীয় নির্দেশ মেনে পদত্যাগ করেন প্রদীপ মুহুরি ও জয়ন্ত অধিকারী। তাঁরা আলিপুরদুয়ার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগপত্র জমা দেন। প্রদীপ মুহুরি ফালাকাটা পুরসভার ১০ নম্বর ওয়ার্ড ও জয়ন্ত অধিকারী ১৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে…
Read More
ফুটবলার হাতি! জলদাপাড়ার পিলখানায় ফুটবল খেলছে হস্তি শাবক, ভিডিও ভাইরাল

ফুটবলার হাতি! জলদাপাড়ার পিলখানায় ফুটবল খেলছে হস্তি শাবক, ভিডিও ভাইরাল

অবিশ্বাস্য কিন্তু সত্যি! জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানায় এক হস্তি শাবকের ফুটবল খেলার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছোট্ট এই শাবককে দেখা যাচ্ছে ফুটবলটি শুঁড় দিয়ে ঠেলে, কখনও পায়ে ঠোকর মেরে খেলতে। উপস্থিত বনকর্মীরা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। বনকর্মী সূত্রে খবর, এই হস্তি শাবকটি পিলখানায় বড় হচ্ছে অভিভাবক হাতিদের সান্নিধ্যে। শাবকটির খেলাধুলার প্রতি আগ্রহ দেখে বনকর্মীরাও মাঝে মাঝে তাকে বল এনে দেন। তাদের কথায়, “মানুষের মতোই এই শাবক খেলতে ভালোবাসে, বিশেষ করে বল নিয়ে।” ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় উচ্ছ্বাস। কেউ লিখেছেন, “প্রকৃতির মিষ্টি রূপ এটাই!” আবার কেউ বলেছেন, “এই হাতি একদিন হয়তো সত্যিকারের ফুটবলার হবে!” প্রকৃতিপ্রেমীদের মতে, এমন মুহূর্ত…
Read More
বিডিও অফিসে বিজেপি সাংসদের ভাইরাল ভিডিও

বিডিও অফিসে বিজেপি সাংসদের ভাইরাল ভিডিও

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিডিও অফিসে প্রবল উত্তেজনা। অভিযোগ, এলাকার সাংসদ মনোজ টিগগা অফিসে ঢুকে বিডিওর সঙ্গে অশোভন আচরণ করেন। সূত্রের খবর, ২৯ অক্টোবর সাংসদ সরাসরি বিডিওর চেম্বারে গিয়ে আঙুল তুলে অকথ্য ভাষায় বিডিওকে আক্রমণ করে। সেই ঘটনার দৃশ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঠিক কী কারণে সাংসদ এভাবে ক্ষুব্ধ হন, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় চলমান সরকারি কাজ নিয়ে কিছু মতবিরোধের জেরেই এই উত্তেজনা তৈরি হয়। বর্তমানে ভাইরাল ভিডিওটি ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Read More
ছটঘাটে বুনো হাতির হা*নায় উ*ত্তেজনা

ছটঘাটে বুনো হাতির হা*নায় উ*ত্তেজনা

মঙ্গলবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে আচমকা বেরিয়ে আসে একটি বুনো হাতি ও সরাসরি হ্যামিল্টনগঞ্জের বাসরা ছটঘাটের দিকে রওনা দেয়। তখন ওই ঘাটে হাজার হাজার দর্শনার্থী ও ভক্তদের ভিড় ছিল ছট উৎসব উপলক্ষ্যে। ফলে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় ব্যাপক আতঙ্কের পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে সেখানে কর্তব্যরত বনকর্মীরা দ্রুত সক্রিয় হয়ে হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কিছুক্ষণ পর হাতিটি ছটঘাট এলাকা ছেড়ে সড়ক ধরে এগিয়ে যায় ও শেষে পুনরায় পাশের জঙ্গলে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হয়নি বলে বন দপ্তর সূত্রে খবর। স্থানীয়দের মতে, উৎসবের ভিড়ের মাঝখানে এ ধরনের ঘটনা বড়সড় বিপদের কারণ হতে পারত। বন দপ্তর…
Read More
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে ফের উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সোমবার তাঁর সফরের কথা থাকলেও, ক্ষতিগ্রস্ত তিন জেলার পরিস্থিতি আরও ঘনিষ্ঠভাবে বুঝে নেওয়ার উদ্দেশ্যে রবিবারই তিনি আলিপুরদুয়ারে এসে পৌঁছান। দুর্যোগ পরবর্তী সময়ের বাস্তব চিত্র নিজের চোখে দেখতে রবিবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের হাসিমারা ও সুভাসিনী চা বাগান এলাকায় যান। সেখানকার বাসিন্দাদের হাতে নিজে হাতে ত্রাণসামগ্রী বিতরণ করতে দেখা যায় তাঁকে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী। সোমবার যাওয়ার কথা জলপাইগুড়ি জেলায়, যেখানে নাগরাকাটা সহ একাধিক এলাকা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াবেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সাথে চলমান ত্রাণ…
Read More
নারী শক্তিকে সম্মান জানিয়ে আলিপুরদুয়ারে দুর্গোৎসবের এক অনন্য দৃষ্টান্ত

নারী শক্তিকে সম্মান জানিয়ে আলিপুরদুয়ারে দুর্গোৎসবের এক অনন্য দৃষ্টান্ত

দুর্গাপুজো মানেই দেবী দুর্গার আগমন, আর দুর্গা মানেই নারী শক্তির প্রতীক। সেই নারী শক্তিকেই সমাজের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সম্মান জানাতে এক অনন্য উদ্যোগ নিল আলিপুরদুয়ারের সায়ন্তী দাস ও ধতুপর্না চৌধুরী। দুর্গাপুজোর দিন আয়োজিত হলো এক বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান, যেখানে সমাজের কর্মজীবী নারীদের কৃতিত্বকে সামনে আনা হয়। শুরু হওয়া অনুষ্ঠানে ছিল নাচ, গান, আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। মঞ্চে একের পর এক পরিবেশনায় ফুটে উঠল ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক। পাশাপাশি চলল নারী শক্তিকে সম্মান জানানোর অনুষ্ঠান। এদিন সম্বর্ধিত হন বিভিন্ন ক্ষেত্রের নারীরা— শর্মিষ্ঠা চক্রবর্তী: শিক্ষিকা, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কারিগর। তামালিকা সরকার: ইএনটি সার্জন, স্বাস্থ্য পরিষেবার অন্যতম প্রতিনিধি। বাবিথা…
Read More
টাকা নিয়ে বিবাদে ছেলের হাতে বাবা খুন

টাকা নিয়ে বিবাদে ছেলের হাতে বাবা খুন

সংসারে টাকা দেওয়া নিয়ে বিবাদের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান এলাকায়। পুলিশ অভিযুক্ত বাবা মঙ্গল কাশ্যপকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, বাবা ও ছেলে দু'জনেই শ্রমিক। ছেলে দিওয়াশ কাশ্যপ সংসারে টাকা দেয় না বলে বাবার অভিযোগ ছিল। এই নিয়ে বৃহস্পতিবার রাতে ফের তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। অভিযোগ, রাত ১১টা নাগাদ সেই বিবাদের সময় বাবা মঙ্গল কাশ্যপ ধারালো ছুরি দিয়ে ছেলে দিওয়াশের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দিওয়াশকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালচিনি থানার পুলিশ এসে অভিযুক্ত মঙ্গল কাশ্যপকে গ্রেপ্তার করে। মৃতদেহ…
Read More
হাতির দাঁত ও চিতাবাঘের দাঁত সহ গ্রেপ্তার দম্পতি

হাতির দাঁত ও চিতাবাঘের দাঁত সহ গ্রেপ্তার দম্পতি

ফের সাফল্যের নজির গড়ল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বিশেষ অভিযানে হাতির দাঁত ও চিতাবাঘের দাঁত সহ কোচবিহারের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে তিন টুকরো হাতির দাঁত (ওজন আনুমানিক ২ কেজি), চিতাবাঘের চারটি দাঁত ও একটি ছোট গাড়ি। গ্রেফতার হওয়া দম্পতির নাম পরিমল দে ও তার স্ত্রী দেবযানী দে। তারা কোচবিহার জেলার কোতোয়ালি থানার ঝিনাইডাঙ্গা এলাকার বাসিন্দা। দেবযানী পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। ধৃত পরিমল এর আগেও অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল বলে বন দপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, জলদাপাড়া সংলগ্ন সোনাপুর এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করা হয়।
Read More
দুর্নীতির দায়ে গ্রেপ্তার JDA ইঞ্জিনিয়ার, গুরুত্বপূর্ণ ফাইলও গায়েব

দুর্নীতির দায়ে গ্রেপ্তার JDA ইঞ্জিনিয়ার, গুরুত্বপূর্ণ ফাইলও গায়েব

এক বছরের দীর্ঘ পলাতক জীবন শেষে শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটির (JDA) সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার পার্থসারথি দাস। তাঁর বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকার আর্থিক দুর্নীতি এবং গুরুত্বপূর্ণ সরকারি ফাইল লোপাটের গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, পার্থসারথি তাঁর স্ত্রীকে ঠিকাদার সাজিয়ে ৩৫ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ না করিয়েই অর্থ আত্মসাৎ করেন। একই সঙ্গে, দুর্নীতির প্রমাণ গোপন করার উদ্দেশ্যে ২৮টি গুরুত্বপূর্ণ ফাইল লোপাট করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই JDA চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার নির্দেশে পার্থসারথিকে বরখাস্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারি এড়াতে তিনি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন জানান,…
Read More