আগরতলা

আগরতলার জয়নগর চরকা সংঘ এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

আগরতলার জয়নগর চরকা সংঘ এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

রাজধানী আগরতলাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ! ঘটনা উত্তর জয়নগরে গোবিন্দ পালের বাড়িতে। জানা গেছে বৈদ্যুতিন শর্ট সার্টিফিকেট থেকে উৎপত্তি অগ্নি সংযোগে গোটা ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা আগরতলার জয়নগর চরকা সংঘ এলাকায়। দমকল বিভাগের মোট তিনটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনে আগুন। রবিবার দুপুরে আচমকা শ্রী পালের বাড়িতে অগ্নিসংযোগ দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বিশাল আকার ধারণ করে। বাড়ির লোক এবং স্থানীয়রা কোন কিছু বুঝে ওঠার আগেই গোটা বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির মালিক গোবিন্দ পাল পশ্চিমবঙ্গে থাকেন। বাড়িতে ছিল দুটি ভাড়াটিয়া পরিবার। পরিবারের লোকেরা জানান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে। মুহূর্তের মধ্যেই গোটা…
Read More
আমতলী সংলগ্ন বাইপাস এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত ১

আমতলী সংলগ্ন বাইপাস এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত ১

রাজধানী আগরতলার আমতলী সংলগ্ন বাইপাস এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক এক যুবক। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই নেশা সামগ্রী আটক করে আমতলী থানার পুলিশ। খবর পেয়ে ছুটে যান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ ও আমতলীর মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে। নেশা সামগ্রী আটক হওয়ার নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান খয়েরপুর থেকে আমতলির দিকে বাইপাস ধরে একটি অটো নেশা সামগ্রী নিয়ে আসছে। সেই খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অটুটিকে আটক করে তল্লাশি চালিয়ে অটো থেকে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ট্যাবলেট গুলো প্যাকেটিং অবস্থায় দুটি বেগের…
Read More
পূর্ব আগরতলা থানায় বাইক উদ্ধার, স্বস্তি ফিরল মালিকদের

পূর্ব আগরতলা থানায় বাইক উদ্ধার, স্বস্তি ফিরল মালিকদের

রাজধানী আগরতলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোট তিনটি বাইক উদ্ধার করে আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গত জুন মাসে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে এই তিনটি বাইক চুরির মামলা রুজু হয়েছিল। এরপর থেকেই পুলিশ অভিযানে নামে। চুরি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আগরতলা শহর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আজ আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চুরি যাওয়া বাইকগুলি তাদের আসল মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় বাইকের মালিকদের…
Read More
রাজ্যব্যাপী প্রতিবাদ আন্দোলনের ঘোষণা করল সিপিআইএম  

রাজ্যব্যাপী প্রতিবাদ আন্দোলনের ঘোষণা করল সিপিআইএম  

স্মার্ট মিটার সংযোগ এর বিরোধী সিপিআইএম দল। তাই এই সংযোগ বন্ধ করতে হবে। একই সাথে সিএনজি পিএনজি গ্যাস ও বিদ্যুৎ-মাশুলের বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে। এই দাবিতে আগামী এক সপ্তাহ ব্যাপি সারা রাজ্যে প্রতিটি জেলা ও মহকুমায় অবস্থিত বিদ্যুৎ নিগমের কার্যালয়গুলির সামনে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ সংগঠিত করবে দল। আর তাতে যদি সরকার সাড়া না দেয় তাহলে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য থাকবে দল। মঙ্গলবার আগরতলায় মেলার মাঠ স্থিত সিপিআইএম দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পার্টির রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার সংযোজন নিয়ে ক্রমশ যেন উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি।…
Read More
আগরতলা রেল স্টেশন থেকে ১ জন মহিলা ড্রাগ প্যাডলার আটক

আগরতলা রেল স্টেশন থেকে ১ জন মহিলা ড্রাগ প্যাডলার আটক

রবিবার  রাতে আগরতলায় জিআরপি থানার পুলিশ,  এবং আগরতলা আর পি এফ মিলে ১ জন মহিলা ড্রাগ প্যাডলার কে আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে, এবং উনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৫: কে জি ২২৫ গ্রাম শুকনা গাঁজা ০৭ টি পেকেটে ,  যেগুলি ১টি হাত বেগের মধ্যে রাখা ছিল । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায় যে  এগুলি  নিয়ে কেরল রাজ্যে যাবেন । মহিলার বিরুদ্ধে আগরতলা জিআরপি থানাতে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান।   আগামী কাল উনাকে  আদালতে প্রেরণ করা হবে। এই গাঁজা কেরল এ প্রায় ১ লক্ষ…
Read More
আগরতলা টাউন হলের নামকরণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা টাউন হলের নামকরণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হবে: মুখ্যমন্ত্রী

শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষক দিবসে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের ড. শ্যামাপ্রসাদ মুখার্জি পুরস্কার প্রদান করা হবে। আগামী বছর তাঁর জন্মদিনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সামাজিক, রাজনৈতিক, দেশ সেবা ও প্রশাসনিক কাজে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের ড. শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলা টাউন হল প্রাঙ্গণে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি স্থাপন করা হবে। ড. মুখার্জিকে শ্রদ্ধা নিবেদনের জন্য আজকের দিনে টাউন হল তাঁর নামে উৎসর্গ করা হল। আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করে এই উল্লেখযোগ্য ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ…
Read More
১,৮০০ কোটি টাকার বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প জোর কদমে চলছে: বিদ্যুৎমন্ত্রী

১,৮০০ কোটি টাকার বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প জোর কদমে চলছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ জানান যে, ১,৮০০ কোটি টাকার একটি প্রকল্পের অধীনে রাজ্যের বিদ্যুৎ সংক্রমণ পরিকাঠামোর আধুনিকীকরণ কাজ চলছে। তিনি আরও জানান, এমন একটি প্রযুক্তি শীঘ্রই চালু হবে যার মাধ্যমে বিদ্যুৎ বন্ধ না করেই  লাইনে মেরামতের কাজ করা যাবে। মন্ত্রী নাথ এই কথা বলেন গোমতি জেলার অন্তর্গত অমরপুরে একটি নতুন ১৩২ কেভি সাবস্টেশন উদ্বোধনের সময়। তিনি বলেন, ভারত সরকার ও বিশ্বব্যাঙ্কের যৌথ সহায়তায় নির্মিত এই সাবস্টেশনটি অমরপুর, চেলাগাং, রাঙামাটি, মালবাসা, থালছড়া, দেববাটি, অনারাইবাড়ি, কাসকো, খামারিয়াবাড়ি এবং পার্শ্ববর্তী বিস্তৃত এলাকাগুলির জনগণকে উপকৃত করবে। মন্ত্রী জানান, বিদ্যুৎ সংযোগ বিঘ্ন না ঘটিয়ে লাইনের মেরামতের প্রযুক্তি রাজ্যে শীঘ্রই চালু করা হবে। তিনি…
Read More
পুরসভা এলাকায় এবার গোলাপি অটো, পরিবহণ মন্ত্রী জানালেন বাড়বে কড়া নজরদারি

পুরসভা এলাকায় এবার গোলাপি অটো, পরিবহণ মন্ত্রী জানালেন বাড়বে কড়া নজরদারি

আগরতলা পুর নিগম এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোকে অন্য মহকুমার অটো থেকে আলাদাভাবে চিহ্নিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, এখন থেকে পুর নিগম এলাকার সমস্ত অটোরিকশার সামনের অংশ হবে গোলাপি রঙের। এর মাধ্যমে শহরের যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জননিরাপত্তা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। মন্ত্রী সাফ জানিয়েছেন, প্রতিটি অটোকে তাদের রুট পারমিট স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে এবং কেউই নির্ধারিত পারমিটের সীমার বাইরে যেতে পারবেন না। কেবলমাত্র বিশেষ প্রয়োজনে, যেমন চিকিৎসা সংক্রান্ত কারণ বা বিমান যাত্রার ক্ষেত্রে, বাইরের অটোরা যথাযথ প্রমাণপত্র দেখিয়ে পুর নিগম এলাকায় প্রবেশ করতে পারবে। নিয়ম ভঙ্গকারী অটোর…
Read More
নারীর ক্ষমতায়ন: আইন ও সরকারি প্রকল্প নিয়ে বিশেষ কর্মশালা

নারীর ক্ষমতায়ন: আইন ও সরকারি প্রকল্প নিয়ে বিশেষ কর্মশালা

আগরতলার প্রজ্ঞা ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে একটি একদিবসীয় কর্মশালার আয়োজন করা হয়েছে। "মহিলা সংক্রান্ত আইন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সম্পর্কিত প্রকল্প" শীর্ষক এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো নারী সম্পর্কিত আইন, মিশন শক্তি প্রকল্পের আওতাধীন বিভিন্ন উদ্যোগ, এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সমস্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই কর্মশালায় মহিলাদের স্বার্থ সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, দপ্তরের জেলা আধিকারিকগণ, সিডিপিও, সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। মন্ত্রী টিঙ্কু রায়…
Read More
রেল থেকে উদ্ধার পিস্তল ও ম্যাগাজিন গুলি

রেল থেকে উদ্ধার পিস্তল ও ম্যাগাজিন গুলি

রেল থেকে উদ্ধার দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রচুর অস্ত্র। অস্ত্র গুলির মধ্যে রয়েছে ৮ টি পিস্তল ও ১৬ টি ম্যাগাজিন। গোপন খবরের ভিত্তিতে আরপিএফ পিস্তল ও ম্যাগাজিন গুলি উদ্ধার করে। আরপিএফ এর সহকারী কমান্ডেন্ট বি কে সিনহা ও জিআরপি থানার ওসি তাপস দাস বৃহস্পতিবার রাতে আগরতলা রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান। তারা জানান পাঞ্জাবের ফিরোজপুর থেকে আগরতলা গামি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে এই পিস্তল ও ম্যাগাজিন গুলি উদ্ধার করা হয়। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটি বদরপুর রেল স্টেশনে পৌঁছানোর পর আরপিএফের দুই জোয়ান ট্রেনটিতে নজরদারি করার জন্য ওঠেন। ট্রেনটি যখন আগরতলা রেল স্টেশনে পৌঁছায় তখন আরপিএফ এর দুই জোয়ান…
Read More