দার্জিলিং

ফেব্রুয়ারির শেষে সান্দাকফুতে তুষারপাত, ছাঙ্গুতে আটকে পড়া ৪৬ পর্যটককে উদ্ধার

ফেব্রুয়ারির শেষে সান্দাকফুতে তুষারপাত, ছাঙ্গুতে আটকে পড়া ৪৬ পর্যটককে উদ্ধার

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অপ্রত্যাশিত তুষারপাতে সেজে উঠল উত্তরবঙ্গের পাহাড়। মঙ্গলবার দার্জিলিং জেলার অন্তর্গত সান্দাকফু এলাকায় তুষারপাতের খবর ছড়াতেই পর্যটকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। সাধারণত ফেব্রুয়ারি মাসে এই সময় তুষারপাত খুব একটা দেখা যায় না। তবে এ বছর মাসের একেবারে শেষ লগ্নে হওয়া তুষারপাত পর্যটন মহলে নতুন করে আশার সঞ্চার করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো মঙ্গলবার দার্জিলিং জেলায় হালকা শিলাবৃষ্টি হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল একাধিক জেলা।  আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, ভোর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। পূর্বাভাস মতোই মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ আশেপাশের জেলায় বৃষ্টি নামে। আবহাওয়াবিদদের মতে, শীতের প্রভাব এখন…
Read More
পাহাড়ি ঐতিহ্যকে সামনে রেখে ‘ডোকো ট্রেল রান ২০২৫’

পাহাড়ি ঐতিহ্যকে সামনে রেখে ‘ডোকো ট্রেল রান ২০২৫’

খেলাধুলার সঙ্গে সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করল দার্জিলিং পাহাড়ের সোনাদা এলাকার রাজাহাট্টা গ্রামে অনুষ্ঠিত ‘ডোকো ট্রেল রান ২০২৫’। পাহাড়ি জীবনের প্রতীক 'ডোকো’-কে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ ট্রেল রান যেন পাহাড়ের আত্মপরিচয় ও সংগ্রামী জীবনের কথাই নতুনভাবে তুলে ধরল। এই ট্রেল রানে মোট ৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সেরা হন ইয়াকুব তামাং, দ্বিতীয় স্থান অধিকার করেন সুবর্ণা সুব্বা ও তৃতীয় হন লাকপা ছিরিং ভুটিয়া। পাহাড়ের আঁকাবাঁকা পথ, জঙ্গলের ট্র্যাক, খাড়া ঢাল ও ঝিরিপথ পেরিয়ে প্রতিযোগীরা যে দৌড় সম্পন্ন করেন, তা ছিল একদিকে শারীরিক সক্ষমতার পরীক্ষা, অন্যদিকে মানসিক দৃঢ়তারও প্রমাণ। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন…
Read More
তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের জনপ্রিয় ‘গ্লেনারিজ’

তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের জনপ্রিয় ‘গ্লেনারিজ’

দার্জিলিংয়ের অন্যতম ঐতিহ্যবাহী রেস্তরাঁ ও পানশালা ‘গ্লেনারিজ’-কে সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ জারি করল রাজ্য প্রশাসন। উপযুক্ত অনুমতি ও প্রয়োজনীয় নথি ছাড়াই পানশালা চালানোর অভিযোগে আগামী তিন মাসের জন্য বন্ধ করে দিল আবগারি দফতর। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই গ্লেনারিজ-এর বিরুদ্ধে নানান বেআইনি কার্যকলাপ ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ উঠছিল। আবগারি দফতর সেই অভিযোগ খতিয়ে দেখে দেখে নির্দিষ্ট নথিপত্রের অভাব ও নিয়মভঙ্গের বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের প্রধান অজয় এডওয়ার্ড। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে বৈধ অনুমতি ছাড়াই পানশালা পরিচালনার অভিযোগ উঠেছে। এর আগে দিন দুয়েক আগে, একটি নবনির্মিত সেতুর সামনে ‘গোর্খাল্যান্ড’ লিখে উদ্বোধন করে অবৈধ নির্মাণ…
Read More
হিউম পাইপ সেতুর উপর দিয়ে বইছে নদীর জল, বি*পদের আ*শঙ্কা স্থানীয়দের

হিউম পাইপ সেতুর উপর দিয়ে বইছে নদীর জল, বি*পদের আ*শঙ্কা স্থানীয়দের

প্রবল বর্ষণে দুধিয়া এলাকায় বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। দুধিয়া হিউম পাইপের সেতুর উপর দিয়ে প্রায় রাস্তা ছুঁই ছুঁই অবস্থায় বইছে নদীর জল। টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকাল থেকেই লাগাতার বর্ষণের ফলে পাহাড়ি ঝর্নাগুলির জল এসে বালাসনে মিলিত হওয়ায় নদীর প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি যদি এভাবে চলতে থাকে, তাহলে সেতুটি যে কোনও মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারে। পঞ্চায়েত সূত্রে খবর, প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।
Read More
শিলিগুড়িতে মহাকাল মন্দিরের আদলে তৈরি হবে শিব মন্দির, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়িতে মহাকাল মন্দিরের আদলে তৈরি হবে শিব মন্দির, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গবাসীর জন্য এক বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং সফরের শেষ দিনে মহাকাল মন্দির পরিদর্শনের পর তিনি ঘোষণা করেন—শিলিগুড়িতেও দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের আদলে একটি সুবিশাল শিব মন্দির তৈরি হবে। মুখ্যমন্ত্রী বলেন, “পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যেমন দীঘায় বিশাল জগন্নাথ মন্দির গড়ে উঠছে, তেমনই দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের আদলে শিলিগুড়িতেও এক সুবিশাল শিব মন্দির তৈরি করা হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, তবে রাজ্য সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, “এই মন্দির শুধু ধর্মীয় ভাবনা নয়, উত্তরবঙ্গের পর্যটন ও অর্থনীতির ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে।” প্রশাসনের সূত্রে জানা…
Read More
পাহাড়ে শান্তি ও আশীর্বাদ প্রার্থনা, মহাকাল মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর

পাহাড়ে শান্তি ও আশীর্বাদ প্রার্থনা, মহাকাল মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর

প্রাকৃতিক দুর্যোগের পর দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে দার্জিলিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিনের সফরে ধসে বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখা পাশাপাশি দুর্গতদের পাশে দাঁড়ানো ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠক— সবকিছুই সম্পন্ন করার পর সফরের শেষ দিনে মহাকাল মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী। দার্জিলিং ম্যাল সংলগ্ন মহাকাল মন্দির উত্তরবঙ্গের এক ঐতিহাসিক ও পবিত্র স্থান। একই চত্বরে শিব, বুদ্ধ ও গুরু পদ্মসম্ভবের উপাসনা হয়— যা পাহাড়ের বহু-ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, মহাকাল দেবতার আশীর্বাদে পাহাড় শান্ত থাকে ও প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি মেলে। মুখ্যমন্ত্রী এদিন ফুল, ফল ও ধূপ-দীপ দিয়ে মহাকালেশ্বরের পুজো অর্চনা করেন। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস…
Read More
মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতি-ছানার নাম দিলেন মুখ্যমন্ত্রী

মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতি-ছানার নাম দিলেন মুখ্যমন্ত্রী

মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতির ছানাটির নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার নাম রাখে ‘লাকি’। বর্তমানে ছানাটি জলদাপাড়া জাতীয় উদ্যানে নিরাপদে রয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে পুনর্মিলনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ছোট্ট ‘লাকি’কে আপাতত জলদাপাড়ার হলং পিলখানায় রাখা হয়েছে। সেখানে অভিজ্ঞ মাহুতদের তত্ত্বাবধানে তার যত্ন নেওয়া হচ্ছে। বনকর্মীরা জানিয়েছেন, ছানাটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
Read More
দার্জিলিংয়ের ভূমিধসে বিপর্যস্ত এলাকায় সক্রিয়ভাবে ত্রাণ ও সহায়তার কাজে দার্জিলিং বিধায়ক নিরজ জিম্বা

দার্জিলিংয়ের ভূমিধসে বিপর্যস্ত এলাকায় সক্রিয়ভাবে ত্রাণ ও সহায়তার কাজে দার্জিলিং বিধায়ক নিরজ জিম্বা

সম্প্রতি ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে ত্রাণ ও সহায়তার কাজে দার্জিলিং বিধায়ক নিরজ জিম্বা। জানা যায় নিয়মিত ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করছে, তাদের সহায়তা ও মানসিক সাহস জোগাচ্ছেন ক্ষতিগ্রস্তদের। বিধায়ক জিম্বা ও তাঁর দল ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলির মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী — খাদ্যশস্য, ত্রিপল, গরম পোশাক সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র বিতরণ করে। দুর্গম পাহাড়ি পথ ও অবরুদ্ধ যোগাযোগ ব্যবস্থার মধ্যেও তাঁদের ত্রাণ অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি নিয়েছেন। এই প্রসঙ্গে বিধায়ক নিরজ জিম্বা বলেন, “এই কঠিন সময় আমাদের শেখায় যে নেতৃত্ব মানে কোনো পদ নয়, বরং উপস্থিতির প্রমাণ। প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি সহায়তার হাত আমাদের…
Read More
দু*র্গতদের পাশে দাঁড়াতে পথে সিপিআইএম নেতারা

দু*র্গতদের পাশে দাঁড়াতে পথে সিপিআইএম নেতারা

লাগাতার বৃষ্টিতে পাহাড় ও সমতলজুড়ে তৈরি হয়েছে দুর্যোগের চিত্র। এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো দার্জিলিং জেলা সিপিআইএম। মঙ্গলবার সারাদিনব্যাপী ত্রাণসামগ্রী সংগ্রহ অভিযানে পথে নামেন সিপিআইএম বর্শিয়ার নেতা জীবেস সরকার সহ দলের অন্যান্য সদস্য ও কর্মীরা। এদিন শহরের বিভিন্ন দোকান ও এলাকায় ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে খাদ্যসামগ্রী, কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন তারা। জীবেস সরকার জানান, “আমরা চেষ্টা করছি মানুষে মানুষে সংহতি গড়ে তুলতে। দুর্গত পরিবারগুলোর হাতে এই সামগ্রী পৌঁছে দেওয়া হবে অতি শীঘ্রই।”
Read More
দুধিয়ায় সেতু বিপ*র্যয়! মুখ্যমন্ত্রীর পরিদর্শনের সম্ভাবনা

দুধিয়ায় সেতু বিপ*র্যয়! মুখ্যমন্ত্রীর পরিদর্শনের সম্ভাবনা

পাহাড়ে নতুন করে বৃষ্টি না হওয়ায় বালাসন নদীর জলস্তর কিছুটা কমেছে। তবে দুধিয়ায় ভেঙে পড়া লোহার সেতুর পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সেতুর ভাঙা পিলার ক্রমশ ঝুঁকে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ফলে নদীপারের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। সোমবার সকাল থেকেই ঘটনাস্থল কার্যত শুনশান। স্থানীয় প্রশাসন সেতু সংলগ্ন এলাকায় যাতায়াত বন্ধ রেখেছে। দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল আজ ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে, তারা ক্ষয়ক্ষতি ও নতুন ব্রিজ নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখবে বলে জানা গেছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীও আজ দুধিয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির পর্যালোচনা করবেন…
Read More