24
Feb
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অপ্রত্যাশিত তুষারপাতে সেজে উঠল উত্তরবঙ্গের পাহাড়। মঙ্গলবার দার্জিলিং জেলার অন্তর্গত সান্দাকফু এলাকায় তুষারপাতের খবর ছড়াতেই পর্যটকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। সাধারণত ফেব্রুয়ারি মাসে এই সময় তুষারপাত খুব একটা দেখা যায় না। তবে এ বছর মাসের একেবারে শেষ লগ্নে হওয়া তুষারপাত পর্যটন মহলে নতুন করে আশার সঞ্চার করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো মঙ্গলবার দার্জিলিং জেলায় হালকা শিলাবৃষ্টি হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, ভোর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। পূর্বাভাস মতোই মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ আশেপাশের জেলায় বৃষ্টি নামে। আবহাওয়াবিদদের মতে, শীতের প্রভাব এখন…
