বর্ষাকালে এই সবজিগুলি কিনলে হতে পারে পেটের সমস্যা , জেনে নিন কী সেই সবজি

বর্ষার বাজার মানেই নানা ধরনের টাটকা শাকসবজি। যেদিকে চোখ যায় সবুজ সবজিতে ভরা। তবে বর্ষায় যেসব সবজি খাওা উচিত নয়। জেনে নিন এই বর্ষায় কী খাওয়া উচিত নয়। বর্ষায় পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তাই ভুলেও পালং শাক খাওয়া ঠীক নয়। ভালো করে ধুয়ে এই শাক খাওয়া উচিত, নইলে পেটের সমস্যা দেখা দিতে পারে।

ফুলকপি বাঁধাকপি– ফুলকপি ও বাঁধাকপির মধ্যে ছোট ছোট পোকা দেখা যায়। তাই বর্ষায় ভুলেও এই দু’টি  সবজি একেবারেই খাবেন না।

মাশরুমমাশরুম অনেকেই খেতে ভালোবাসে। তবে বর্ষায় মাশরুম শরীরের জন্য খুবই  ক্ষতিকারক, না খাওয়াই ভালো।

আলুবর্ষায় আলুতে অঙ্কুর বা শিকড় বেরিয়ে আসে, এমন আলুতে সোলানিন নামক একটি প্রাকৃতিক  উপাদানের মাত্রা বেড়ে যেতে পারে। তাই অঙ্কুরিত বা সবুজ রঙ ধারণ করা আলু এড়িয়ে চলাই ভালো।

তবে পেট ভালো রাখতে ভরা বর্ষায় কী খাবেন।বর্ষার মরশুমে লাউ, ঝিঙে, বিনস খেলে হজমের সমস্যা এড়ানো সম্ভব।বর্ষাকালে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে পেটের সংক্রমণ, বদহজম ও অন্যান্য মৌসুমি সমস্যার ঝুঁকি অনেকটাই কমে।