করোনা মহামারির পর থেকে ক্রমশ বেড়েছে ওয়ার্ক ফ্রম হোমের প্রবণতা।বাড়িতে বসেই অফিসের কাজ করছেন অনেকে তবে কাজের জায়গা আলাদা না রেখে বিছানাতেই করছেন অফিসের কাজ।বাস্তুশাস্ত্র বলছে, এই অভ্যাস মোটেই ভালো নয়। হতে পারে কেরিয়ারের চরম ক্ষতি। বিছানায় বসে কাজের অভ্যাস খুবই ক্ষতিকারক।বিছানা হল আরামের জায়গা। অফিসের কাজ বিছানায় বসে করলে কাজে আলস্য আসতে পারে। আর তা থেকে কাজের মান খারাপ হয়। বাস্তুশাস্ত্র মতে, বিছানায় বসে কাজের ফলে রাহু ও কেতুর নজরে পরতে পারেন আপনিও।তাই বিছানায় বসে কাজ না করে নিচের এই অভ্যাসগুলো পালন করুন ।
বাস্তুশাস্ত্র মতে কেরিয়ারের উন্নতি চাইলে কী করতে হবে?
১. ওয়ার্ক ফ্রম হোম করলে আদর্শ একটি জায়গা বেছে নিয়ে, উত্তর-পূর্ব দিকে টেবিল এবং চেয়ারে বসে কাজ করার অভ্যাস করুন।
২. কাজের জায়গা আপনার শোওয়ার ঘর থেকে যেন দূরে হুয়, যাতে কাজে মনোযোগ করতে পারেন।
৩. প্রতিদিন অবশ্যই কাজের জায়গা পরিষ্কার করুন। সকাল ও সন্ধ্যায় রুম ফ্রেশনার ব্যহার করুন।
৪. পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা রাখুন
