বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ এরই মাঝে বদল হয়েছে সরকার। এই পরিস্থিতিতে বকেয়া ডিএইস্যুতে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ও পে কমিশন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি সপ্তম বেতন কমিশন চালু করার বিষয়েও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ”২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ আগের সরকার শুরু করেছিল। আমি তা আরও অনেকটা দিয়ে দিয়েছি। বাকি ২০১৫ থেকে ২০১৯ সালের, সেটাও আমরা দিয়ে দেব।” শুভেন্দু অধিকারী জানান, ”২০% ডিএ আগেই বাজেটে ঘোষণা হয়েছে। অক্টোবর মাস, পুজোর মাসেই অগ্রিম বেতন পাবেন। তখনই পেয়ে যাবেন ২০% ডিএ। এসেই গেল সময়। নকিং দ্য ডোর।” পাশাপাশি তিনি জানিয়েছেন, চলতি অর্থবর্ষের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
