Blog

নিসান ইন্ডিয়া’র বি-এসইউভি

নিসান ইন্ডিয়া’র বি-এসইউভি

প্রযুক্তি-সমৃদ্ধ ও স্টাইলিশ বি-এসইউভি কনসেপ্টের হেডলাইট ও গ্রিলের একটি ঝলক প্রকাশ করল নিসান ইন্ডিয়া। এইপ্রথম বি-এসইউভি কনসেপ্ট বিশ্বের সামনে পেশ হতে চলেছে আগামী ১৬ জুলাই, নিসানের গ্লোবাল হেডকোয়ার্টার্সে। ভারতে কোম্পানির প্রথম কমপ্যাক্ট বি-এসিউভি’তে প্রতিফলিত হবে নিসান-নেস, যা এমন এক দর্শন যার মাধ্যমে মানুষ নিসানের যুগান্তকারী প্রোডাক্টস ও টেকনোলজির সঙ্গে পরিচিত হবেন। নিসানের গ্লোবাল এসইউভি হেরিটেজ ও অ্যাডভান্সড টেকনোলজির উপরে দাঁড়িয়ে নতুন কমপ্যাক্ট এসইউভি তৈরি হয়েছে ভবিষ্যতের যাত্রার জন্য, যাতে রয়েছে স্টাইলিশ ডিজাইন-সহ ফিচার-রিচ প্রিমিয়াম অফারিংস। এসব হল নিসান ইন্টেলিজেন্ট মোবিলিটি’র অঙ্গ। বি-এসইউভি হল নিরন্তর উদ্ভাবন ও জাপানিজ টেকনোলজি-সমৃদ্ধ নিসানের গ্লোবাল ইসইউভি ডিএনএ’র পরিচায়ক। এটি তৈরি হয়েছে নিসানের আইকনিক মডেলগুলির ভিত্তিতে,…
Read More
আমফানে ক্ষতিগ্রস্তদের গৃহ পুণঃর্নির্মাণে সাহায্য করছে স্বতন্ত্র’র হোম ইন্স্যুরেন্স

আমফানে ক্ষতিগ্রস্তদের গৃহ পুণঃর্নির্মাণে সাহায্য করছে স্বতন্ত্র’র হোম ইন্স্যুরেন্স

ভারতের গ্রামীণ এলাকায় কর্মরত স্বতন্ত্র মাইক্রোফিন প্রাইভেট লিমিটেড হল একটি পরবর্তী-প্রজন্মমুখী প্রযুক্তি-চালিত মাইক্রোফিনান্স কোম্পানি, যা শুধু মাইক্রো ক্রেডিট প্রদান করে তা-ই নয়, প্রদান করে একগুচ্ছ আর্থিক পরিষেবা – ক্যাশলেস হেলথ ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ও হোম ইন্স্যুরেন্স। প্রদত্ত সুবিধাগুলির সংহত তালিকা তৈরি হয়েছে গ্রামীণ গ্রাহকদের প্রয়োজনের ভিত্তিতে।  পশ্চিমবঙ্গ ও ওড়িশার সমুদ্রতটবর্তী অঞ্চলগুলিতে সাইক্লোন ‘আমফান’ জনিত কারণে উদ্ভূত সাম্প্রতিক বিপর্যয়ে স্বতন্ত্র মাইক্রোফিন-এর হোম ইন্স্যুরেন্স (স্ট্যান্ডার্ড ফায়ার স্পেশাল পেরিল পলিসি) ‘ঈশ্বরের ইচ্ছা’জনিত ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা প্রমাণ করেছে।   পশ্চিমবঙ্গ ও ওড়িশার বেশকিছু সমূদ্রতীরবর্তী জেলা এখনও সাইক্লোন-পরবর্তী পরিস্থিতির শিকার হয়ে রয়েছে।  হোম ইন্স্যুরেন্স-এর অধীনে গ্রাহকদের বাড়িঘর বীমাকৃত থাকে আগুন, বজ্রপাত, ঝড়,…
Read More
বাড়িতেই ফ্রিজে রইল দেহ

বাড়িতেই ফ্রিজে রইল দেহ

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চরম অমানবিক আচরণের অভিযোগ কলকাতা পুরসভা ও স্বাস্থ্যভবনের বিরুদ্ধে। আমর্হাস্ট স্ট্রিটে উপসর্গহীন করোনা রোগীর মৃত্যুর পরেও দেহ সংরক্ষণের জন্য সহযোগিতা করেনি পুরসভা ও স্বাস্থ্যভবন। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা নিয়েই বাড়িতেই ফ্রিজারের ব্যবস্থা করে ২ দিন ধরে দেহ সংরক্ষণ করল পরিবার। অমানবিক আচরণ করোনা সংক্রমণে উপসর্গহীন রোগীর মৃত্যু হয়েছিল আমর্হস্ট স্ট্রিট থানা এলাকায়। পরিবারের তরফে থানায় জানানো হয় প্রথমে। যতক্ষণ না করোনা রিপোর্ট আসছে ততক্ষণ দেহ সংরক্ষণের জন্য কলকাতা পুরসভা এবং স্বাস্থ্য ভবনের কাছে সাহায্য চেয়েছিল পরিবার। কিন্তু পুরসভা স্বাস্থ্যদফতরের দায়িত্ব বলে দায় এড়িয়ে যায়। আবার স্বাস্থ্যদফত তেমন গুরুত্বই দেয়নি বলে অভিযোগ। বাড়িতেই দেহ সংরক্ষণ পুরসভা ও স্বাস্থ্য…
Read More
চীন যোগ্য জবাব দিতে বেশি পরিমাণে ‘স্পাইস 2000’ কিনছে কেন্দ্র

চীন যোগ্য জবাব দিতে বেশি পরিমাণে ‘স্পাইস 2000’ কিনছে কেন্দ্র

একেই চীন থেকে আগত করোনা ভাইরাস তছনছ করে দিয়েছে গোটা বিশ্বকে। তার ওপর কিছুদিন আগে আচমকাই লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সম্পর্কে লিপ্ত হয় ভারত ও চীন। চীন ও ভারতের যুদ্ধের প্রাণ যায় কুড়িজন ভারতীয় জওয়ানের। চীনের তরফ থেকেও একাধিকবার ভারতকে হুমকিও দেওয়া হয়। যদিও মোদি সরকারের তরফ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মোদী জমানায় ভারতের দিকে চোখ তুলে তাইলে তার ফল হাড়ে হাড়ে বুঝতে হবে চীনকে। সীমান্তে উত্তেজনার মাঝেই গতকাল ভারত থেকে চীনের 59 টি অ্যাপ নিষিদ্ধ বলে ঘোষণা করে মোদি সরকার। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, লাদাখ সীমান্তে ভারত চীন উত্তেজনার পরিস্থিতিতে ইজরায়েল থেকে ‘স্পাইস 2000 ‘বোমা কিনতে চলেছে কেন্দ্র। ভারতের…
Read More
পেট্রল-ডিজেলের পর এবার হানাদারি হেঁশেলেও, সিলিন্ডারে সাড়ে ৪ টাকা দামি গ্যাস!

পেট্রল-ডিজেলের পর এবার হানাদারি হেঁশেলেও, সিলিন্ডারে সাড়ে ৪ টাকা দামি গ্যাস!

মাস পয়লা থেকে আরও বাড়ছে হেঁশেলের খরচ। কারণ ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। পয়লা জুলাই, বুধবার থেকে ভরতুকিহীন গ্যাস সিলিন্ডার (১৪.২ কেজি)-এর দাম বাড়ছে সাড়ে চার টাকা। ফলে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াচ্ছে ৬২০ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক সিলিন্ডার (১৯ কেজি)-এর দাম ৭ টাকা বেড়ে দাঁড়াচ্ছে ১২০০ টাকা ৫০ পয়সা। এই নিয়ে টানা দু'মাস বাড়ল রান্নার গ্যাসের দাম। তবে গ্রাহকরা জুলাইতে সিলিন্ডার কিনলে কত টাকা ভরতুকি হিসাবে পাবেন, তা সরকারি তেল সংস্থাগুলির তরফে এখনও জানানো হয়নি। ঠিক একমাস আগে একই পরিস্থিতির মধ্যে পড়েছিল দেশবাসী। একত্রিশে মে দেশের সব মেট্রো শহরে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৩৭ টাকা বাড়িয়ে দিয়েছিল তেল সংস্থাগুলি।…
Read More
পাকিস্তানি বিমান আর যেতে পারবে না ইউরোপে

পাকিস্তানি বিমান আর যেতে পারবে না ইউরোপে

ইউরোপিয়ান ইউনিয়ানের এয়ার সেফটি এজেন্সি জুলাই মাস থেকে পাকিস্তান ইন্টারন্যশানাল এয়ারলাইন্সকে ছয় মাসের জন্য ইউরোপে ব্যান করে দিলো। এই সিদ্ধান্তের পর এক জুলাই থেকে আগামী ছয় মাস ২০২০ এর ডিসেম্বর পর্যন্ত PIA এর কোন বিমান ইউরোপে ঢুকতে পারবে না। সম্প্রতি PIA এর পাইলটদের লাইসেন্স ভুয়ো হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ইউরোপিয়ান ইউনিয়ান এই সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে PIA এর একটি বিমান করাচিতে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। ওই দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়। পাকিস্তান এয়ারলাইন্স গত সপ্তাহে ভুয়ো লাইসেন্স ধারক ১৫০ পাইলটকে কাজে না আসার কথা জানিয়ে দিয়েছিল। কারণ করাচির বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তে পাইলট এবং ট্র্যাফিক কন্ট্রোল রুমকে দোষী পাওয়া গেছে।
Read More
পশ্চিমবঙ্গে আরও ভয়াবহ আকার নিচ্ছে করোনা

পশ্চিমবঙ্গে আরও ভয়াবহ আকার নিচ্ছে করোনা

চীন থেকে আগত করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব।বিশ্বের উন্নতশীল দেশগুলিতেও দাপিয়ে নিজের দাপট দেখিয়েছে কোভিড ১৯। মার্চ মাসে ভারতেও প্রবেশ করে করোনা ভাইরাস। তাই সংক্রমণ এড়াতে গত 23 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তের তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার। প্রথমে 15 দিনের ইঙ্গিত দিয়ে লকডাউন শুরু হলেও শেষে তা বাড়তে বাড়তে পৌঁছে প্রায় আড়াই মাসে। তারপর বিভিন্ন বিষয় চিন্তা করে গত ৮ ই জুন থেকে রাজ্যজুড়ে লকডাউন শিথিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বদলীয় বৈঠক ডাকার পর ফের জুলাই মাস জুড়ে লকডাউনের নির্দেশ দেন…
Read More
প্যাকেজিংয়ে সিঙ্গল-ইউজ প্লাস্টিক বন্ধ করল অ্যামাজন

প্যাকেজিংয়ে সিঙ্গল-ইউজ প্লাস্টিক বন্ধ করল অ্যামাজন

এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারতে অবস্থিত ৫০টিরও বেশি ফুলফিলমেন্ট সেন্টার থেকে প্যাকেজিংয়ে সিঙ্গল-ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দিল অ্যামাজন ইন্ডিয়া। ২০১৯-এর সেপ্টেম্বরে কোম্পানির তরফে জানানো হয়েছিল ২০২০-এর জুন নাগাদ তারা এই পরিবেশ-বান্ধব প্রয়াস বাস্তবায়িত করবে। নিজস্ব ফুলফিলমেন্ট নেটওয়ার্কে সিঙ্গল-ইউজ প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে অ্যামাজন ইন্ডিয়া বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে। ২০১৯-এর ডিসেম্বরে প্লাস্টিক প্যাকেজিং মেটেরিয়াল ব্যবহারের পরিবর্তে পেপার কুশন ব্যবহারের দ্বারা এব্যাপারে প্রথম মাইলস্টোন অর্জন করেছিল অ্যামাজন। চলতি বছরের গোড়ার দিকে নিরাপদ শিপমেন্টের জন্য সিল করার কাজে চালু করা হয়েছে ১০০ শতাংশ প্লাস্টিক-ফ্রি ও বায়োডিগ্রেডেবল পেপার টেপ। এছাড়া অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টারগুলি থেকে পাঠানো সবরকম প্লাস্টিক প্যাকেজিং মেটেরিয়াল ১০০…
Read More
পুরো বাংলা জুড়ে ছুটি ঘোষণা করলেন মমতার সরকার

পুরো বাংলা জুড়ে ছুটি ঘোষণা করলেন মমতার সরকার

রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু করার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে করণা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হার কমলেও সংক্রমণ বেড়েই চলেছে দিন দিন।করোনা মোকাবিলায় সবথেকে বড় যোদ্ধা হল ডাক্তার। সে কারণেই আগামী পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবসের কথা মাথায় রেখে রাজ্যজুড়ে ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবসে করোনা যোদ্ধা ডাক্তারদের ভূমিকা কে স্মরণ করে ঐদিন সারা রাজ্যে ছুটির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের ধন্যবাদ ও সম্মান জানিয়েই এই ছুটির ঘোষণা করে রাজ্য সরকার।
Read More
মেট্রো নিয়ে আজ রেল-রাজ্য বৈঠক

মেট্রো নিয়ে আজ রেল-রাজ্য বৈঠক

কলকাতা: আগামী ১ জুলাই থেকেই চলুক মেট্রো। তবে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে। রাজ্যের আপত্তি নেই। গত শুক্রবারই একথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর সেই আর্জি মেনেই তৎপর হয়ে উঠেছে রাজ্য এবং রেল দু’পক্ষ। আজ, সোমবার মেট্রো পরিষেবা সংক্রান্ত আলোচনার জন্য বৈঠক ডাকা হয়েছে নবান্নে। মেট্রো রেলের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং পরিবহণ দপ্তরের কর্তাব্যক্তিরা। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকেই মুখ্যমন্ত্রীর প্রস্তাব তুলে ধরা হবে মেট্রো কর্তৃপক্ষের কাছে। মেট্রোয় মুশকিল আসানের সম্ভাবনা দেখা দিলেও বাসের অবস্থা এখনও সেই তিমিরেই! রাজ্য সরকারের আর্থিক প্যাকেজের কথাতেও কাজ হয়নি। ভাড়া বাড়ানোর দাবিতে রবিবারও অনড় বাসমালিকরা। সোমবারও…
Read More