Blog

সামনের বছরের আগে করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে না

সামনের বছরের আগে করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে না

দীর্ঘ লকডাউনের পর সংসদের বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি শুক্রবার আলোচনায় বসে। আলোচনায় নেতৃত্ব দেন কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ। সেখানেই তথ্য ও প্রযুক্তি মন্ত্রক, বায়োটেকনোলজি মন্ত্রক, ও প্রধান বিজ্ঞান বিষয়ক পরামর্শদাতার উপস্থিতিতে সংসদীয় কমিটির সামনে করোনার ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, তাঁরা সংসদীয় কমিটিকে জানিয়ে দেন, আগামী বছর শুরুর আগে করোনা ভ্যাকসিন আসার সম্ভাবনা নেই। এদিন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু সংসদীয় কমিটির বৈঠকে দেরি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কিছু স্বাভাবিক কারণেই এভাবে মিটিংয়ে দেরি হয়েছে। তবে সংসদীয় কমিটি যে কাজ শুরু করেছে, এটাই একটা বড় বিষয়। যদিও এদিন সংসদীয় কমিটির ভার্চুয়াল মিটিংয়ের…
Read More
আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী

আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী

এবার হাওড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও উত্তর হাওড়ার বিধায়কের স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা। তার পরিবার সূত্রে খবর কিছুদিন আগে সোয়াব টেস্ট হয়। গতকাল তার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই তাকে হোম কোয়ারেন্টাইন করা হয়। সেখানেই এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার সাথে তার পরিবারের অন্যদেরকেও হোম কোয়ারেন্টাইন করা হয়েছে বলে সূত্রের খবর।গতকাল রাত্রে তার লালারসে নমুনার রিপোর্ট আসে। এরপরই বাড়িতেই তার চিকিৎসা শুরু হয়। প্রসঙ্গত রাজ্যে করোনার প্রভাব বৃদ্ধির সাথে সাথেই হাওড়া জেলা ছিল প্রথম সারিতে। এই মুহূর্তে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী হাওড়া জেলার স্থান দ্বিতীয়, কলকাতার পরে। এই মুহুর্তে হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৯৫…
Read More
রিলিজ ‘রাধেশ্যাম’-এর ফার্স্ট লুক

রিলিজ ‘রাধেশ্যাম’-এর ফার্স্ট লুক

দক্ষিণী ছবিতে বরাবরই পরিচিত মুখ ছিলেন অভিনেতা প্রভাস। পর্দায় ফিরছেন রোম্যান্টিক হিরো হিসেবে। তাঁর ছবির নায়িকা এ বার পূজা হেগড়ে। ‘রাধেশ্যাম’ বলে একটি রোম্যান্টিক ছবিতে এ বার দেখা যাবে প্রভাস আর পূজাকে। এটা ডার্লিংয়ের কেরিয়ারের ২০ নম্বর ছবি। দক্ষিণী ছবিতে এর আগেও রোম্যান্টিক নায়কের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তবে এ বার তিনি আরও পরিণত। তামিল, তেলেগু, মালয়ালম এবং হিন্দিতে রিলিজ হবে এই সিনেমা। এখনও রিলিজের ব্যাপারে অবশ্য কিছুই জানা যায়নি। তবে অনুমান আগামী বছর অর্থাৎ ২০২১ সালে রিলিজ হবে পরিচালক রাধাকৃষ্ণ কুমারের ‘রাধেশ্যাম’। দক্ষিণের ইন্ডাস্ট্রির অনেক তাবড় অভিনেতাই রয়েছেন এই সিনেমায়। প্রভাস নিজেই জানিয়েছিলেন ১০ জুলাই ছবির পোস্টার রিলিজ করবেন।…
Read More
‘খান’দের সম্পত্তির পরিমাণ তদন্তের দাবি তুললেন সুব্রহ্মণ্যম স্বামী

‘খান’দের সম্পত্তির পরিমাণ তদন্তের দাবি তুললেন সুব্রহ্মণ্যম স্বামী

শুক্রবারই বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য উন্মোচনের জন্য সিবিআই তদন্তের দাবি তুলেছেন। আইনজীবী নিয়োগ করার কথাও ঘোষণা করেছেলে। এবার সুব্রহ্মণ্যম স্বামী তোপ দাগলেন বলিউডের খান সাম্রাজ্যের বিরুদ্ধে। স্বামীর প্রশ্ন, সুশান্তের মৃত্যুতে চুপ কেন শাহরুখ, সলমন, আমির খানরা? একই সঙ্গে তাঁর দাবি, বলিউডের এই তিন ‘খান’দের সম্পত্তির পরিমাণ ইডি কিংবা সিবিআইকে খতিয়ে দেখা হোক। সম্পত্তির বৈধতাও খতিয়ে দেখতে তদন্ত করা হোক। এই সবের মধ্যেই এবার বিদ্ধ তিন খান।
Read More
এবার থেকে হোয়াটসঅ্যাপেও পেতে পারেন কোর্ট সমন

এবার থেকে হোয়াটসঅ্যাপেও পেতে পারেন কোর্ট সমন

হোয়াটসঅ্যাপ, ই-মেল, ইনস্টা মেসেজ অ্যাপ এবং ফ্যাক্সের মাধ্যমে আপনার কাছে যেতে পারে কোর্ট তলব। আদালত সমন পাঠাতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে পারে। শুক্রবার ভার্চুয়াল শুনানিতে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনা সংক্রমণ আবহে স্বাস্থ্যবিধি মানতে এই পদক্ষেপ। এমনটাই আদালত সূত্রে খবর। এদিনের শুনানিতে বিচারপতি এএস বোপান্না এবং আর সুভাষ রেড্ডির ডিভিশন বেঞ্চ বলেছে, "আমাদের পর্যবেক্ষণে এসেছে এই পরিস্থিতিতে পোস্ট অফিস গিয়ে কোর্টের নথি সংগ্রহ সম্ভব নয়। কিংবা পোস্ট অফিস থেকে লোক পাঠিয়ে সেই নথি পৌঁছে দেওয়া অসম্ভব। তাই এই কাজগুলো এবার থেকে ই-মেল, ফ্যাক্স বা হোয়্যাটসঅ্যাপ মাধ্যমে হতে পারে। আমরা ইনস্টা ম্যাসেঞ্জার অ্যাপস ব্যবহার করতে পারি। দুটি নীল দাগ বলে দেবে…
Read More
ভারতীয় সেনার জন্য জিপসি পাঠিয়েছে মারুতি

ভারতীয় সেনার জন্য জিপসি পাঠিয়েছে মারুতি

ভারতীয় সেনা তাদের কাজের জন্য অন্যান্য গাড়ির মধ্যে জিপসিকে বেশ নির্ভর করে। তাই মারুতি জুন মাসে ভারতীয় সেনার জন্য ৭০০ বেশি জিপসি পাঠায়। ভারতীয় সেনার কাছ থেকে অনুরোধ আশায় ওই জিপসি গাড়ি গুলি ডেলিভারি করা হয়েছে। এই জিপসির থাকে ১.৩ লিটার পেট্রোল মোটর। আর আগেই প্রমাণ হয়েছে এই গাড়ি সক্ষম ভারতীয় সেনাকে বহু বছর ধরে পরিষেবা দিতে বিশেষত পাহাড়ি অঞ্চল গুলিতে। নতুন এই জিপসি গুলির 4WD ড্রাইভ সক্ষম সব রকম প্রয়োজনে চলতে পারে। তবে মারুতির মুখপাত্র এই বিষয়ে কোন মন্তব্য করেননি। জিপসি যে সাহায্য করে থাকে সেটা হল এ গাড়ি ঘুরে বেড়ালেও খুব সামান্যই রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। বিশেষত দেশের সুদূর…
Read More
দেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে

দেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে

মাত্র চারদিন আগে যে সংখ্যাটা ছিল সাত লক্ষ, তা বদলে গেল প্রায় আট লক্ষে।‌ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়ার তথ্য অনুসারে, শুক্রবার শেষ একদিনে করোনা সংক্রমণ ধরা পড়েছে মোট ২৬,৫০৬ জনের শরীরে। তাই সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৯৩,৮০২ জন। এদিকে মৃত্যুর সংখ্যাও প্রায় ২২ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২১,৬০৪ জন। এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ‌১ কোটি ১০ লক্ষ কোভিড টেস্ট করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ। সবচেয়ে চিন্তার বিষয় যেখানে ১১০ দিন লেগেছে ১ লক্ষ করোনা সংক্রমণের জন্য, সেখানে পরে মাত্র ৫২ দিন লেগেছে ৮ লক্ষ…
Read More
স্বদেশী ভিডিও কলিং আপা বানিয়ে চীনকে টক্কর  অর্নব মোদকের

স্বদেশী ভিডিও কলিং আপা বানিয়ে চীনকে টক্কর অর্নব মোদকের

কিছুদিন আগেই লাদাখে ভারত ও চীন সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা | তারপরেই কেন্দ্রীয় সরকার ৫৯টি চিনা অ্যাপ ব্যান করে | ওই অ্যাপগুলি ব্যান হয়ে যাওয়ায় অনেকের মনেই প্রশ্ন উঠেছিল সেগুলি ছাড়া চলবে কী করে ? ঘাটালের জলসরা রামকৃষ্ণ হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী অর্ণব মোদকের মনেও এসেছিল সেই একই ভাবনা | সে ভেবেছিল দেশীয় প্রযুক্তিতে মানুষের সুবিধার্থে নতুন অ্যাপ বানাবেন | সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তিনি বেশ কয়েকমাস দিনে ১৬-১৮ ঘন্টা খেটে তৈরী করেছেন 'দৃষ্টি' অ্যাপ
Read More
করোনার কারণে বাতিল করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা

করোনার কারণে বাতিল করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা

 করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে বাতিল করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের ডিগ্রি দেওয়া হবে বলে জানালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। শনিবার তিনি বলেন, করোনা সংকটকে সামনে রেখে দিল্লি সরকার চূড়ান্ত পরীক্ষা-সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন, যাতে কেন্দ্রের অধীনে থাকা সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির জন্য এই একই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইউজিসি কমিশন (UGC) বিশ্ববিদ্যালয়গুলির টার্মিনাল সেমিস্টার সংক্রান্ত সংশোধিত নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়, সংশোধিত নির্দেশিকা অনুযায়ী চলতি বর্ষের বিশ্ববিদ্যালয় পরীক্ষা অবশ্যই ২০২০ সালের…
Read More
সরকারি কর্মীর কাছে ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি দিল স্থানীয় ক্লাব

সরকারি কর্মীর কাছে ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি দিল স্থানীয় ক্লাব

শুক্রবার কোচবিহার শহরে এক সরকারি কর্মীর কাছে ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি দিল শহরের এক স্থানীয় ক্লাব।কয়েকদিন আগেই বিনয় বর্মন নামে এক সরকারি কর্মচারী কাজের সুবিধার্থে কোচবিহার শহরে একটি জমিসহ বাড়ি কেনেন। বাড়িটি কেনার পর থেকেই একটি স্থানীয় ক্লাব বিনয় বর্মন কে ১০লক্ষ টাকা দাবি জানিয়ে বসে বিনয় বাবু এদিন পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যে টাকা না দিলে বিনয়বর্মন কে ওই বাড়িতে থাকতে দেওয়া হবে না।এমনকি টাকা না দিলে প্রাণনাশেরও হুমকি দেয় তারা।এই ঘটনার প্রেক্ষিতে শহরে তীব্র প্রতিবাদ জানিয়েছে একাধিক সংগঠন এবং পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ও আর্জি জানিয়েছেন অনেকে
Read More