Blog

মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ

মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ

আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় আক্রান্ত হয়েছেন প্রায় ৬৭ হাজার মানুষ। শনিবার আমেরিকায় আক্রান্ত হয়েছেন ৬৬,৫২৮ জন। মৃত্যু হয়েছে ৭৬০ জনের। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ট্যালি অনুসারে এই তথ্য জানা গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচদিনের মধ্যে চারদিনই দিনে ৬০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আমেরিকায়। আমেরিকায় এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৩,৫৫,৬৪৬। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৩৭,৪০৩ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১৪,৯০,৪৪৬ জন।
Read More
ভোপালের এলাকায় আতঙ্ক চরমে

ভোপালের এলাকায় আতঙ্ক চরমে

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে শিশুদের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ ৷ গত ১১ দিনে ৪৪ টি বাচ্চার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ এরমধ্য ১৫ বছরের কম বিভিন্ন বয়সী খুদে রয়েছে ৷ ভোপালে আনলকের মধ্যে ১১ দিনে মোট ১২৯৬০ টি স্যাম্পেল টেস্ট হয়েছে ৷ এরমধ্যে ৭৬৭ জন পজিটিভ হয়েছেন ৷ এই পজিটিভ রিপোর্ট আসা রোগীদের মধ্যে ১৫ বছরের কম ৪৪ টি বাচ্চা রয়েছে৷ ১ বছর থেকে ১৫ বছর পর্যন্ত বাচ্চারা করোনা পজিটিভ হয়েছে৷ আর যদি ১৮ বছর পর্যন্ত অর্থাৎ মাইনর ধরা হয় তাহলে সংখ্যাটি বেড়ে ৫৬ হবে ৷ ১ বছরের পাঁচটি শিশুর করোনার করাল থাবায় আক্রান্ত ৷ জানা যাচ্ছে একেবারেই…
Read More
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৮,৬৩৭

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৮,৬৩৭

স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮,৬৩৭ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জন। বিশ্ব সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। আনলকের দ্বিতীয় পর্বে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য৷ কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে দেশ। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৫১ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২,৬৭৪। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৩৪ হাজার…
Read More
কোভিড আক্রান্ত অমিতাভ ও অভিষেক

কোভিড আক্রান্ত অমিতাভ ও অভিষেক

কোভিড আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। এই ধাক্কা সামলে উঠবার আগেই মধ্যরাতে টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন। এই মুহূর্তে দুজনেই চিকিত্সাধীন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। অমিতাভের পরিস্থিতি স্থিতিশীল, চিন্তার কোনও কারণ নেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Read More
করোনা হানা অনুপম খেরের বাড়িতে

করোনা হানা অনুপম খেরের বাড়িতে

করোনার কবলে বলিউডের অপর এক তারকার পরিবার। রবিবার সকালে টুইটারে নিজের পরিবারের করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন অভিনেতা অনুপম খের। কোভিড-১৯ পজিটিভ তাঁর মা দুলারি খের, ভাই রাজু, ভাইয়ের স্ত্রী রিমা এবং ভাইঝি বৃন্দা। তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন অনুপম খের। অনুপম খের জানিয়েছেন, আপতত মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে অনুপম খেরের মাকে। তবে ভাইয়ের পরিবার হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
Read More
এবার বাজারে এল হিরে বসানো মাস্ক

এবার বাজারে এল হিরে বসানো মাস্ক

‌মহামারী করোনার বিরুদ্ধে লড়তে মাস্ক অন্যতম হাতিয়ার‌ । ভাইরাসের শরীরে প্রবেশ রুখতে পরতেই হবে মাস্ক। বাইরে বেরোলেই মুখ ঢাকতে হবে। গোটা দেশে জারি এই নিয়ম। আর তাই চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত অনেকেই বাড়িতেই মাস্ক তৈরি করতে শুরু করে দিয়েছেন। কিন্তু শুধু কাপড়ের মাস্ক নয়, ইতিমধ্যেই বাজারের এসে গিয়েছে বিভিন্ন ডিজাইন ও রঙের মাস্ক। এমনকি এক ব্যক্তি সোনা দিয়েও মাস্ক তৈরি করে ফেলেছেন। আর এবার বাজারে এল হিরে বসানো মাস্ক। বিয়ে বাড়ি বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানের কথা মাথায় রেখে এই মাস্ক তৈরি করেছে একটি গয়নার দোকান। মাস্কের দাম প্রায় ১,৪০,০০০ টাকা। এর আগে পুনের ওই ব্যক্তি পুরো…
Read More
রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ

রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ। একদিনে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৩৪৪ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। শনিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮,৪৫৩ জন। অন্যদিকে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৬। বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৯,৫৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১১ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১৭,৯৫৯। 
Read More
নিষিদ্ধ হবে গোহত্যা

নিষিদ্ধ হবে গোহত্যা

কর্ণাটকের পশুপালন মন্ত্রী প্রভু চৌহানের কার্যালয়ের তরফ থেকে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, ‘সরকার গোহত্যার উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আইন লাগু করতে প্রতিবদ্ধ। করোনার সঙ্কট কেটে গেলেই বিশেষজ্ঞদের একটি সমিতি গঠন করা হবে আর প্রয়োজন হলে এই সমিতি গুজরাট আর উত্তর প্রদেশে লাগু আইন অধ্যায়ন করার জন্য সেখানে যাবে।” পশুপালন মন্ত্রী চৌহান জানিয়েছেন যে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হবে আর অন্য রাজ্যের তুলনায় কর্ণাটকে এই আইন আরও কড়া ভাবে লাগু করা হবে।
Read More
নিষিদ্ধ হবে গোহত্যা

নিষিদ্ধ হবে গোহত্যা

কর্ণাটকের পশুপালন মন্ত্রী প্রভু চৌহানের কার্যালয়ের তরফ থেকে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, ‘সরকার গোহত্যার উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আইন লাগু করতে প্রতিবদ্ধ। করোনার সঙ্কট কেটে গেলেই বিশেষজ্ঞদের একটি সমিতি গঠন করা হবে আর প্রয়োজন হলে এই সমিতি গুজরাট আর উত্তর প্রদেশে লাগু আইন অধ্যায়ন করার জন্য সেখানে যাবে।” পশুপালন মন্ত্রী চৌহান জানিয়েছেন যে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হবে আর অন্য রাজ্যের তুলনায় কর্ণাটকে এই আইন আরও কড়া ভাবে লাগু করা হবে।
Read More
রেখার বাড়ি বাংলো সিল করল

রেখার বাড়ি বাংলো সিল করল

রেখার বাংলো ‘স্প্রিং সি’-তে কর্তব্যরত এক নিরাপত্তা কর্মীর শরীরে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গিয়েছে। খবর পেয়ে শনিবার বাংলোটি পুরকর্তারা সিল করে দিয়েছেন। শুধু তাই নয়, রেখার বাংলো চত্বরে করোনা হানার কারণে সংলগ্ন বান্দ্রা বাস স্ট্যান্ড-সহ গোটা এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে বৃহন্মুম্বই পুর নিগম। রেখার এই বাংলোয় শিফ্ট অনুযায়ী দুই জন নিরাপত্তা রক্ষী কাজ করেন বলে খবর। তাঁদেরই একজনের দেহে করোনা সংক্রমণ ঘটেছে। তবে এখনও পর্যন্ত অভিনেত্রী ও তাঁর পরিবারের সদস্য এবং বাংলোর অন্যান্য কর্মীদের শরীরে সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। দেখা যায়নি কোনও কোভিড উপসর্গও।
Read More