Blog

দেশের ৬টি রাজ্য ইউনিভার্সিটির পরীক্ষা নিতে নারাজ

দেশের ৬টি রাজ্য ইউনিভার্সিটির পরীক্ষা নিতে নারাজ

কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি আদৌ হবে ? এই নিয়ে বিতর্ক তুঙ্গে । পশ্চিমবঙ্গ সাফ জানিয়ে দিয়েছে তারা ইউজিসির দেওয়া পূর্বেকার গাইডলাইন অনুসারে কাজ করবে । অন্যদিকে ইউজিসি বিষয়টি নিয়ে অনড় । ছাত্রছাত্রীদের মুল্যায়ন তথা ভবিষ্যতের জন্য এই পরীক্ষা নিতেই হবে । যদিও ছাত্রছাত্রীদের বেশিরভাগের মত পরীক্ষা বাতিলের পক্ষে অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রভৃতি হ্যাশট্যাগগুলি বেশ কয়েকদিন ধরে ট্রেন্ডিং এ চলছে । এমতা বস্তায় পশ্চিমবঙ্গের সঙ্গে একমত হয়ে পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে মুখ খুললেন আরও পাঁচ রাজ্য । এই পাঁচটি রাজ্য হল ওড়িশা , পাঞ্জাব , তামিলনাড়ু , দিল্লি এবং মহারাষ্ট্র । ফলে কিছুটা হলেও বল পেল রাজ্য এমনই মনে করছে ।যদিও…
Read More
করোনা আক্রান্ত ঐশ্বর্যক

করোনা আক্রান্ত ঐশ্বর্যক

রবিবার বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক-ঐশ্বর্য কন্যা আরাধ্যা বচ্চনের করোনা রিপোর্টও এদিন পজিটিভ আসে। বচ্চন পরিবারের আরোগ্য কামনায় সব মহল থেকেই আসছে ‘গেট ওয়েল সুন’ মেসেজ। ঐশ্বর্য-আরাধ্যার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে বিবেক লেখেন, ‘আমাদের প্রার্থনা সঙ্গে রয়েছে …পরিবার দ্রুত সুস্থ হয়ে উঠুক’। জানা গিয়েছে উপসর্গহীন করোনা পজিটিভ হওয়ায় বাড়িতেই থাকবেন ঐশ্বর্য ও আরাধ্যা। টুইট বার্তায় অভিষেক বচ্চন জানালেন, ‘ঐশ্বর্য এবং আরাধ্যার করোনা রিপোর্ট পজিটিভ। ওঁরা বাড়িতেই স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকবে। বিএমসিকে ইতিমধ্যেই সেই তথ্য জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহন্মুম্বই পুর নিগমের অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি জানিয়েছেন,বচ্চন পরিবারের হাউজ স্টাফ,সিকিউরিটি গার্ড সহ মোট ১৬ জনের করোনা…
Read More
রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি

রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি

গত কয়েকদিনের বৃষ্টিতে উত্তরের নদীগুলোর জলে ভেসেছিল উত্তরবঙ্গ। জল কমতেই দেখা দিয়েছে নদীভাঙন। এদিকে কোচবিহারে তোর্ষার জলে ভাসে একাদিক মহকুমা।রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে
Read More
গুগল বড় বিনিয়োগ করতে চলেছে ভারতবর্ষে

গুগল বড় বিনিয়োগ করতে চলেছে ভারতবর্ষে

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সোমবার গুগল ও আলফাবেটের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। আজ গুগল কর্তা সুন্দর পিচাই ঘোষণা করেছেন, ভারতের ৭৫ হাজার কোটি টাকা লগ্নি করবেন। আর এই লগ্নি করা হবে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে। তিনি জানান, এটা করা হবে ইকুইটি ইনভেসমেন্ট, অংশীদারিত্ব এবং কর্মক্ষম,পরিকাঠামো ও ইকোসিস্টেমের লগ্নি ইত্যাদি মাধ্যমে। এদিকে প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, এদিন সকালে সুন্দর পিচাইয়ের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি জানান বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে বিশেষত প্রযুক্তি প্রয়োগে কেমন করে ভারতীয় কৃষক ,যুব এবং উদ্যোগীদের জীবনযাত্রা বদলে দেওয়া যায় তা নিয়ে।
Read More
বিজেপি বিধায়কের পকেটে ছিল সুইসাইড নোট

বিজেপি বিধায়কের পকেটে ছিল সুইসাইড নোট

হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুকে পুলিশ কেন আত্মহত্যা বলছে তা নিয়ে সোমবার সকালে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সন্দেহ প্রকাশ করে রাজ্যের সাংবিধানিক প্রধান বলেন, তদন্তের আগে আত্মহত্যা বলে দেওয়া ধামাচাপা দেওয়ার ইঙ্গিত। সেই বিবৃতিতে বলা হয়েছে, “মৃতের শার্টের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে দু’জনের নাম লিখে তাঁর মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে।” একইসঙ্গে রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে, তদন্তের জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষে করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছিল। ফরেনসিক দলের বিশেষজ্ঞরাও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। বেলা পৌনে একটা নাগাদ টুইট করে পুলিশের তরফে এও বলা হয়েছে, ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তদন্ত শেষ হওয়া…
Read More
ভর্তি নিল না হাসপাতাল,ফের মৃত্যু

ভর্তি নিল না হাসপাতাল,ফের মৃত্যু

টাইফয়েড রোগীকে ভর্তি নিল না হাসপাতাল, রেফার করা হল তিন তিন বার,অবশেষে মৃত্যু। ২৬ বছরের অশোক রুইদাস নামে এক যুবককে sskm হাসপাতালে ভর্তি না নিয়ে পাঠিয়ে দেওয়া হল শম্ভুনাথ হাসপাতালে সেখান থেকেও ভর্তি না নিয়ে রেফার করে দেওয়া হল কলকাতা হাসপাতালে।অবশেষে চিকিৎসা না পেয়ে মৃত্যু।কিছুদিন আগেও বিনা চিকিৎসায় মারা যায় দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়া।ফলস্বরূপ উঠে আসছে একাধিক প্রশ্ন, কেন Sskm হাসপাতালে ভর্তি নেওয়া হলো না? টাইফয়েড রোগীকে কি ফিভার ইউনিটে ভর্তি করে লালারসের নমুনা পরীক্ষা করা যেত না? রোগীকে তিন তিনটি হাসপাতালে রেফার করা হলো কেন? এঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। কোলকাতার মতো শহরে এক টাইফয়েড রোগীকে…
Read More
বিজেপিতে যোগ দেবেন না সচিন পাইলট

বিজেপিতে যোগ দেবেন না সচিন পাইলট

গতকালই নিজের সমর্থক সমস্ত বিধায়কদের নিয়ে রাজস্থান থেকে হরিয়ানা চলে আসেন পাইলট। এরপর থেকেই জল্পনা হচ্ছিল যে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। এমনকি আজ বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহয়ের সাথে ওনার সাক্ষাৎ করার খবর শোনা যাচ্ছিল। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই জানিয়ে দিলেন যে, তিনি বিজেপিকে যোগ দেবেন না। তবে এবার খবর শোনা যাচ্ছে যে তিনি নতুন একটি রাজনৈতিক দল বানাতে পারেন।
Read More
একাধিক রাজ্যে ফের লকডাউনের প্রস্তুতি

একাধিক রাজ্যে ফের লকডাউনের প্রস্তুতি

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের নতুন ২৯০৮৯টি মামলা সামনে এসেছে ৷ এখনও পর্যন্ত একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ৷ এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৭৯৪৪৭ হয়ে গিয়েছে৷ দেশে যে ভাবে করোনা ছড়াচ্ছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে, আগামী দিনে বেশ কিছু শহরে ফের লকডাউন জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ প্রত্যেক সপ্তাহে ৫৫ ঘণ্টা লকডাউনের নির্দেশ জারি করেছে ৷ তামিলনাড়ুতে রবিবার রাজ্যে লকডাউন করার সিদ্ধান্তে নেওয়া হয়েছে ৷ এর জেরে বেঙ্গালুরুতে ১৪ জুলাই থেকে ৭ দিন লকডাউন ঘোষণা করেছে সরকার ৷ একই ভাবে বিহার, অসম, অরুণাচল প্রদেশে করোনার পরিস্থিতি দেখে নির্দিষ্ট কিছু এলাকায়…
Read More
করোনা ভ্যাকসিনে সাফল্যের দাবি রাশিয়ার

করোনা ভ্যাকসিনে সাফল্যের দাবি রাশিয়ার

সাড়া পৃথিবী জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই চলেছে।চিন্তার ভাঁজ সারা পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীদের।কিভাবে কবে করোনা ভ্যাকসিন আবিষ্কার হবে, বাজারে আসবে সে নিয়ে এখন সব দেশই চেষ্টা করছে নিজের সাধ্যমতো।শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের মানব ট্রায়াল।আর এর মানব ট্রায়ালে সাফল্য মিলেছে বলে দাবি করল রাশিয়ার এক বিজ্ঞানীদল।তারা বেশ কিছুদিন ধরে কিছু মানুষের উপর ভ্যাকসিন ট্রায়াল করছে,তাতে একদল মানুষ পুরোপুরী সুস্থ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।সেইসঙ্গে ভ্যাকসিন আবিষ্কারে বিশ্বের প্রথম দেশ হিসেবে নিজেকে দাবিও করেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, সে দেশের সেশনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা এ সাফল্য দেখিয়েছেন। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি…
Read More
ফের একবার চিনের কড়া সমালোচনা মার্কিন বিদেশসচিব মাইক পম্পেওর

ফের একবার চিনের কড়া সমালোচনা মার্কিন বিদেশসচিব মাইক পম্পেওর

লাদাখে ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবিশ্বাস্য রকমের আগ্রাসী মনোভাব দেখিয়েছে চিন৷ আর তার সঠিক জবাব দিয়েছে ভারত৷ বুধবার ফের একবার চিনের কড়া সমালোচনা করে এমনই বার্তা দিলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও৷  তবে এই ঘটনাকে বিচ্ছিন্ন ভাবে না দেখে সামগ্রিক ভাবে প্রতিবেশী দেশগুলির প্রতি শি জিনপিং সরকারের আগ্রাসী মনোভাবের অঙ্গ হিসেবে দেখা উচিত বলে মনে করেন মার্কিন বিদেশসচিব৷ শুধু ভারত নয়, চিন যেভাবে এবার ভুটানের ভূখণ্ড দখলে উদ্যত হয়েছে, তারও প্রবল সমালোচনা করেছেন মার্কিন বিদেশসচিব৷ তিনি বলেন, 'সম্প্রতি ভুটানের সঙ্গেও বিবাদে জড়িয়েছে চিনের কমিউনিস্ট সরকার৷ হিমালয় পর্বতমালা থেকে শুরু করে ভিয়েতনামের অধীনে থাকা সামুদ্রিক এলাকা, সেনকাকু দ্বীপপুঞ্জ-সহ এরকম আরও অনেক উদাহরণ…
Read More