Blog

ভারতের গোল্ডকুইন স্বপ্না বর্মনের নিজের বাড়ি থেকে উদ্ধার হয় গাছের গুড়ি ,ব্যাপক চাঞ্চল্য

ভারতের গোল্ডকুইন স্বপ্না বর্মনের নিজের বাড়ি থেকে উদ্ধার হয় গাছের গুড়ি ,ব্যাপক চাঞ্চল্য

গত সোমবার জলপাইগুড়িতে ভারতের গোল্ডকুইন স্বপ্না বর্মনের নিজের বাড়ি থেকে উদ্ধার হয় গাছের গুড়ি , এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জুড়ে। এশিয়াডে হেপটাথেলনে সোনাজয়ী স্বপ্নার বাড়িতে কাল হঠাৎ হানা দেয় বনদপ্তর।বিশেষ সূত্রে খবর পেয়ে বনদপ্তর পুরো প্রস্তুতি নিয়ে স্বপ্না বর্মনের বাড়িতে হানা দিয়ে তিস্তানদী থেকে ভেসে আসা বেশকিছু গাছের গুড়ি উদ্ধার করে এবং বৈধ কাগজপত্র দেখতে চায় বনদপ্তরের কর্তারা। এই ঘটনায় বনকর্তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে স্বপ্না বর্মন ।স্বপ্না বর্মনেরঅভিযোগ "তার কথা না শুনেই তাকে আঙ্গুল দেখিয়ে অসম্মানজনক দুর্ব্যবহার করেছে তাঁরা"।বনকর্তারা জানিয়েছেন কাঠের বৈধ কাগজপত্র দেখতে এসেছি,কাগজপত্র দেখাতে পারেন নি ওরা।30দিনের মধ্যে বৈধ কাগজ দেখাতে হবে।স্বপ্না বর্মনের পরিবার জানিয়েছে ,ঘর…
Read More
আক্রান্ত ৯ লাখে পৌঁছাল ৩ দিনে

আক্রান্ত ৯ লাখে পৌঁছাল ৩ দিনে

করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ন'লাখে পৌঁছাতে সময় লাগল তিন দিন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৬,৭৫২। সেই নিরিখে গত তিন দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫,৮৩৬ জন। আর গত ১৪ দিনে সেই সংখ্যাটা প্রায় ৩.২১ লাখ। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮,৪৯৮ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০,০০০-এর গণ্ডি না ছুঁলেও গত কয়েকদিনে সেই সংখ্যাটা ২৫,০০০-এর বেশি থাকছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্য়েই মৃতের সংখ্যাও ক্রমশ উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫৩ জনের মৃত্যু হয়েছে। তার ফলে গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়ার পর এখনও ২৩,৭২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে টানা…
Read More
সারা আলি খানের ড্রাইভার কোভিড-১৯ পজিটিভ

সারা আলি খানের ড্রাইভার কোভিড-১৯ পজিটিভ

সোমবার রাতে সইফ আলি খান ও অমৃতা সিং কন্যা অভিনেত্রী সারা আলি ইনস্টা পোস্টে অভিনেত্রী বলেন, আমি সকলকে জানা চাই আমার ড্রাইভার করোনা রিপোর্ট পজিটিভ। বিএমসিকে সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি জানিয়েছি এবং উনাকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।  আমার পরিবার,এবং বাড়ির অনান্য স্টাফ এবং আমার করোনা রিপোর্ট নেগেটিভ। তবে আমরা প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ জানাই বিএমসিকে আমার গোটা পরিবারের তরফ থেকে,তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সকলে সুরক্ষিত থাকুন'। তবে স্বস্তির বিষয় হল সারা,তাঁর ভাই ইব্রাহিম,মা অমৃতা সহ অনান্য হাউজ স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ। সারা আলি খান এবং তাঁর ভাই ইব্রাহিম আলি খান সদ্যই সইফের…
Read More
পশ্চিমবঙ্গে খুন বিজেপি বিধায়ক? সিবিআই চেয়ে প্রতিবাদ মিছিল বিজেপির

পশ্চিমবঙ্গে খুন বিজেপি বিধায়ক? সিবিআই চেয়ে প্রতিবাদ মিছিল বিজেপির

বিজেপি বিধায়কের মৃত্যুর প্রতিবাদে এবং 12 ঘন্টা বন্ধের সমর্থনে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে প্রতিবাদ মিছিল বিজেপির।গতকালই হেমতাবাদে বিজেপি বিধায়ক হেমেন্দ্রনাথ রায়ের সাতসকালে চায়ের দোকানে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির দাবি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ 12 ঘন্টা বন্ধ ডেকেছিল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষ সহ উত্তরবঙ্গের সমস্ত বিজেপি সাংসদ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।এবং রাজ্যে একজন বিধায়ক খুন হয়ে যাওয়ায় রাজ্যের নিরাপত্তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
Read More
ফেবিফ্লু: গ্লেনমার্কের বিপণন-পরবর্তী নজরদারি সমীক্ষা

ফেবিফ্লু: গ্লেনমার্কের বিপণন-পরবর্তী নজরদারি সমীক্ষা

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস ফেবিফ্লু বিষয়ে একটি পোস্ট মার্কেটিং সার্ভেইল্যান্স (পিএমএস) স্টাডি আরম্ভ করেছে, যার লক্ষ্য ১০০০ জন রোগীর উপরে এই ড্রাগের কার্যকারিতা ও নিরাপত্তা আরও ভালভাবে পর্যবেক্ষণ করা, যাদের চিকিৎসায় এই ওরাল অ্যান্টিভাইরাল প্রয়োগ করা হয়েছে। এটি এক ওপেন লেবেল, মাল্টিসেন্টার সিঙ্গল আর্ম স্টাডি’র অঙ্গ। এরউপরে, গ্লেনমার্ক ফেবিফ্লু’র মূল্য ২৭% হ্রাস করেছে। নতুন এমআরপি হচ্ছে ট্যাবলেট-প্রতি ৭৫ টাকা, যা পূর্বে ছিল ট্যাবলেট-প্রতি ১০৩ টাকা। এই মূল্যহ্রাস সম্ভব হয়েছে অধিকতর পরিমাণে উৎপাদনের সুবিধার জন্য, কারণ এপিআই ও ফর্মুলেশন উভয়ই সম্ভব হয়েছে ভারতে গ্লেনমার্কের উৎপাদনকেন্দ্রে, আর সেই সুবিধা দেশের রোগীদের প্রতি প্রসারিত করা হচ্ছে। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড (ইন্ডিয়া বিজনেস),…
Read More
বিনা চিকিৎসায় রেফার করলে কঠোর শাস্তি

বিনা চিকিৎসায় রেফার করলে কঠোর শাস্তি

চিকিৎসার অভাবে দ্বিতীয় কোনও ‘শুভ্রজিৎ’-এর মৃত্যুও চায় না রাজ্য। রোগীর রেফার প্রশ্নে এবার আরও কঠোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠলেই কড়া দাওয়াই। শো-কজ, সাসপেন্ড। এমনকী ক্লিনিক্যাল এসট্যাবলিসমেন্ট আইন প্রয়োগ করে অভিযুক্ত হাসপাতালের লাইসেন্স বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে স্বাস্থ্য দপ্তর। সে ক্ষেত্রে পার পাবে না কেউই। সরকারি হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতাল—সবার ক্ষেত্রেই একই নিয়ম। আবার বাছবিচার চলবে অসুখের ক্ষেত্রেও। কোভিড-পজিটিভই হোক বা স্ট্রোক কিংবা অন্য অসুখ। রোগীকে চিকিৎসা না করে রেফার করলেই জুটবে শাস্তি। খুব শীঘ্রই এ সংক্রান্ত পূর্ণাঙ্গ একটি ‘গাইড লাইন’ও প্রকাশ করতে চলেছে স্বাস্থ্য ভবন।শুক্রবার ইছাপুরের যুবক শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় কলকাতা মেডিক্যাল হাসপাতালে। তার আগে তাকে…
Read More
নিউ আলিপুরে নাবালিকার রহস্যমৃত্যু

নিউ আলিপুরে নাবালিকার রহস্যমৃত্যু

নিউ আলিপুরে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে তোলপাড়। প্রাথমিক তদন্তে নেমেই দিশাহারা পুলিস। উঠে আসছে একের পর এক প্রশ্ন। সেগুলির যোগসূত্র টেনে আপাত ‘নিরীহ’ এই মৃত্যুর পিছনে বড়সড় রহস্যের গন্ধ পাচ্ছেন তদন্তকারীরা। আটক করা হয়েছে ছাত্রীর ‘ডিভোর্সি’ মা ও তাঁর প্রেমিককে। শুক্রবার বিকেলের ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে আসা হয় ওই ছাত্রীকে। তার বাড়ি নিউ আলিপুরের ‘ই’ ব্লকে। বছর দশেক বয়স। স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ত সে। সঙ্গে ছিলেন মা সান্ত্বনা ভট্টাচার্য ও তাঁর ‘বয়ফ্রেন্ড’ অভিজিৎ নাগ। ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তারপরই হাসপাতাল থেকে বেপাত্তা হয়ে যান সান্ত্বনা-অভিজিৎ। প্রথম প্রশ্ন এখানেই। কেন নিজের মেয়ের…
Read More
করোনা আক্রান্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান

করোনা আক্রান্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা যোগী আদিত্যনাথ সরকারের ক্যাবিনেট মন্ত্রী চেতন চৌহান করোনা আক্রান্ত হয়েছেন। চেতন চৌহানের রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁর পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করে দেখা হবে। বর্তমানে তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে খবর। যোগী মন্ত্রিসভায় সৈনিক কল্যাণ, হোমগার্ড, পিআরডি ও সিভিল সিকিউরিটি মন্ত্রীর দায়িত্ব সামলান এই প্রাক্তন ক্রিকেটার। চেতন চৌহানের আক্রান্ত হওয়ার খবর দেন আরও দুই প্রাক্তন ক্রিকেটার। আকাশ চোপড়া টুইট করে বলেন, “চেতন চৌহানজিও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কঠিন রাত। এক রাতেই অমিতাভ বচ্চন ও চেতন চৌহানজি।”
Read More
একাধিক অভিযোগে বিদ্ধ মেডিক্যাল কলেজ

একাধিক অভিযোগে বিদ্ধ মেডিক্যাল কলেজ

একই দিনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠে এসেছে চারটি গুরুতর অভিযোগ। ‘রেফার রোগে’ হয়রানি করোনা রোগীর। অ্যাম্বুল্যান্সেই পড়ে রইলেন করোনা আক্রান্ত যুবক। হৃদরোগ নিয়ে এনআরএস মেডিক্যাল কলেজে  ভর্তি হয়েছিলেন নলপুরের এক যুবক। অবস্থার অবনতি হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়মমাফিক করোনা পরীক্ষা করে হাসপাতাল। সোমবার  সকালে ওই যুবকের রিপোর্ট পজিটিভ আসে। অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় মেডিক্যালে। কিন্তু মেডিক্যালে কোনওভাবেই ভর্তি নিচ্ছিল না বলেই অভিযোগ। ‘স্বাস্থ্য দফতরের নির্দেশ না থাকায় ভর্তি করা হবে না’, পরিবারকে সাফ জানায় মেডিক্যাল কলেজ হাসপাতাল। বিকেল পর্যন্ত অ্যাম্বুল্যান্সেই পড়ে ছিলেন সেই করোনা আক্রান্ত যুবক। এ দিকে, ফের 'রেফার রোগ'-এ হয়রানির শিকার এক প্রসূতি। ১১ জুলাই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন দক্ষিণ ২৪ পরগনার…
Read More
শ্রমিক পরিবারকে আর্থিক সাহায্য সোনুর

শ্রমিক পরিবারকে আর্থিক সাহায্য সোনুর

লকডাউনের সময় যেসব শ্রমিকরা মারা গিয়েছেন, বা আহত হয়েছেন, সেরকম ৪০০-র বেশি পরিবারকে সাহায্য করবেন বলিউডের অভিনেতা সোনু সুদ। ৪৬ বছরের এই অভিনেতা জানিয়েছেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, লকডাউনে মারা গিয়েছেন, বা আহত হয়েছেন, এরকম শ্রমিকের পরিবারকে সাহায্য করব। আমি মনে করি তাঁদের সাহায্য করা আমার কর্তব্য। ইতিমধ্যেই এরকম ৪০০-র বেশি পরিবারের সঙ্গে কথা বলেছি আমি। কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে।” জানা গিয়েছে, ইতিমধ্যেই ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের একাধিক রাজ্য সরকারের সঙ্গে কথা হয়েছে সোনু সুদের। লকডাউনে মৃত বা আহত শ্রমিকদের পরিবারের খোঁজ করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বের করার আবেদন করেছেন অভিনেতা। সেই বিষয়েই কাজ করছে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনগুলি। মহারাষ্ট্র থেকে…
Read More