Blog

সোশ্যাল মিডিয়ায় কামব্যাক করলেন করণ জোহর

সোশ্যাল মিডিয়ায় কামব্যাক করলেন করণ জোহর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। অভিনেতার মৃত্যুকে ঘিরে নেটিজেনজের রোষের মুখে বলিউডের একটা বড় অংশ। নেপোটিজমের মূল কাণ্ডারী হিসাবে উঠে এসেছে করণ জোহরের নাম। ১৪ জুনের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং ও বুলিংয়ের মুখে পড়ে করণ জোহর। মাঝে শোনা গিয়েছিল একটি প্রাইভেট ইনস্টাগ্রাম প্রোফাইলও খুলেছিলেন করণ জোহর। তবে সেই তথ্য ফাঁস হয়ে গেলে সেই প্রোফাইলও ডি-অ্যাক্টিভেট করে দেন ধর্মা কর্ণধার।  সুশান্তের মৃত্যুর প্রায় ৫০ দিন পর নেপোটিজম বিতর্কের আঁচ কিছুটা হলেও কমেছে। কারণ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কেকেসিং। সম্প্রতি আর্সেনাল এফএ কাপ…
Read More
ক্যারিয়ারে উন্নতির লক্ষ্য নেই তবুও গতবছর থেকে সম্পত্তির পরিমাণ বাড়ছে রিয়ার

ক্যারিয়ারে উন্নতির লক্ষ্য নেই তবুও গতবছর থেকে সম্পত্তির পরিমাণ বাড়ছে রিয়ার

দীর্ঘ একমাসের বেশি সময় পেরিয়ে যাওয়ার পর প্রয়াত সুশান্তের বাবা কে কে সিং সুশান্তের মৃত্যুর কারণে ১৬ দফা অভিযোগ করে সুশান্তের কাছের বান্ধবী রিয়ার নামে এফআইআর দায়ের করেন। সুশান্তের পারিবারিক আইনজীবি বিকাশ সিং বলেন সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরিয়েছেন রিয়া। বিহার পুলিশ মুম্বাইয়ে এসে প্রথমেই অভিযান চালায় রিয়ার ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাঙ্কের তথ্য অনুযায়ী গতবছরে রিয়ার অ্যাকাউন্টে টাকার পরিমান ১০ লক্ষ থেকে হয় ১৪ লক্ষ। তাছাড়াও রিয়ার জীবন ধারণে বিপুল পরিবর্তন আসে। এমনকি সুশান্তের মৃত্যুর আগে রিয়ার ইউরোপ যাওয়ার সমস্ত খরচা হয় সুশান্তের অ্যাকাউন্ট থেকে। এছাড়াও বিহার পুলিশ তদন্ত করে বার করেছেন গতবছর থেকে রিয়ার নামে দু জায়গায় সম্পত্তি…
Read More
নতুন ভাইারাসের সংক্রমন চীনে

নতুন ভাইারাসের সংক্রমন চীনে

নতুন রোগের সংক্রমন চীনে। পূর্ব চীনের জিয়ানসু প্রদেশে এসফিটিএস ভাইারাসের সংক্রমনে ৩৭ জন বছরের শুরুতেই সংক্রমিত হয়েছিল। পরে আরও ২৩ জনের সংক্রমনের খবর এসেছে পূর্ব চীনের আনহুই প্রদেশ থেকে। কমপক্ষে ৬০ জন অসুস্থ হয়েছে। এই রোগের আক্রমনে আনহুই প্রদেশে মৃত্যু হয়েছে ৭ জনের। সরকারি সূত্রে জানানো হয়েছে, মানুষের থেকে মানুষের মধ্যে এই সংক্রমন ঘটছে। জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং থেকে এক মহিলার সংক্রমনের উপসর্গ হিসেবে জ্বর এবং কাশি দেখা গিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন রক্তে লিউকোসাইটের প্লেটলেট কমে গিয়েছে তার শরীরে। একমাস ধরে তার চিকিৎসা করা হয়েছে, তার পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এসএফটিএস ভাইরাসটি যদিও নতুন ভাইরাস নয়। চীনে এই প্যাথোজনটিকে…
Read More
করোনা আক্রান্ত অভিনেত্রী দিশা পাটনির বাবা

করোনা আক্রান্ত অভিনেত্রী দিশা পাটনির বাবা

দেশ জুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত হয়ে পড়ছেন তারকারাও। এবার করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী দিশা পাটনির বাবা জগদীশ সিংহ পাটনি। উত্তরপ্রদেশের বিদ্যুত্ দফতরের উচ্চ পদস্থ আধিকারিক তিনি। জগদীশ ছাড়াও ওই দফতরের আরও ২ আধিকারিক করোনা পজিটিভ। আপাতত জেলার প্রধান ইঞ্জিয়ারিনং অফিস সিল করে দেওয়া হয়েছে। রাজনীতির ময়দান থেকে রুপোলি পর্দা, বারবার সামনে আসছে করোনা সংক্রমণের খবর।
Read More
প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্য নগরী মুম্বাই

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্য নগরী মুম্বাই

দক্ষিণ মুম্বাইয়ের কোলাবা এলাকায় ৪৬ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এদিন মুম্বাই শহরের উপর দিকে ঘন্টায় সর্বোচ্চ ১০৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯৭৪ সালের পর বুধবারই সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে মুম্বাই কোলাবা এলাকাতে। এদিকে ভারী বৃষ্টিপাতে জল জমেছে শহরের রাস্তাঘাটেও। মুম্বাই ৩৪ টি রাস্তা, ৯ টি হাইওয়ে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে। রাস্তার ওপর উপরে পড়েছে বহু গাছ, যেগুলি কেটে রাস্তা সচল করার কাজ চালাচ্ছেন মুম্বাই পুরসভার কর্মীরা। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্য নগরী মুম্বাই। বিপর্যস্ত হয়েছে জনজীবন। জরুরী পরিষেবা ছাড়া সমস্ত অফিস কাছারি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। খুব প্রয়োজন…
Read More
সুশান্তের ফোন কলের ডিটেলস উঠে এলো

সুশান্তের ফোন কলের ডিটেলস উঠে এলো

সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটনে সবর গোটা দেশ। সুশান্তের বাবা সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে অভিযোগ করার পড়েই বিহার পুলিশ উঠে পড়ে লেগেছে এই তদন্তে। তারা মুম্বাইয়ে এসে চষে বেড়াচ্ছেন গোটা শহর। সুশান্ত তদন্তে এবার নয়া মোড়। উঠে এলো সুশান্তের ফোনের কল ডিটেলস। প্রকাশিত হলো সুশান্তের ফোন থেকে কোন নম্বরে কতবার ফোন এসেছে এবং গেছে। তথ্য অনুযায়ী ৮ই জুন থেকে ১৩ই জুন পর্যন্ত রিয়ার সাথে কোনো ফোন বা এসএমএস এর আদান প্রদান হয়নি সুশান্তের ফোন থেকে। ফোন ডিটেলস অনুযায়ী ২০ই জানুয়ারি থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত রিয়ার সাথে ১৯ বার কল হয় সুশান্তের। আবার আরও একটি চমকপ্রদ তথ্য হল ১৩ ই জুন রাত…
Read More
জম্মু-কাশ্মীরে নতুন উপরাজ্যপাল হিসেবে নিয়োগ হলেন বিজেপি নেতা মনোজ সিনহা

জম্মু-কাশ্মীরে নতুন উপরাজ্যপাল হিসেবে নিয়োগ হলেন বিজেপি নেতা মনোজ সিনহা

জম্মু-কাশ্মীরে নতুন উপরাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মনোজ সিনহাকে। মনোজ সিনহা প্রাক্তন মন্ত্রী থাকার পাশাপাশি তিনবার সংসদে বিজেপির প্রতিনিধিত্ব করেছেন। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি অজয় কুমার জানান, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল হিসাবে মনোজ সিনহাকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত ১৯৯৬ সালের মনোজ সিনহা প্রথমবার লোকসভার সাংসদ হয়েছিলেন। এরপর ১৯৯৯ সালে তিনি পুনরায় সংসদ হিসেবে নির্বাচিত হন। ১৯৮৯ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিজেপি ন্যাশনাল কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। জম্মু- কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির এক বছর পূর্তির দিনে ইস্তফা দিয়েছিলেন উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ইস্তফা গ্রহণ করেছেন। প্রসঙ্গত জম্মু কাশ্মীরের প্রাক্তন উপরাজ্যপাল জিসি মুর্মুকে কন্ট্রোলার এন্ড…
Read More
এবার মুখ খুললেন পবিত্র রিস্তার পরিচালক

এবার মুখ খুললেন পবিত্র রিস্তার পরিচালক

যতদিন যাচ্ছে সুশান্ত প্রসঙ্গে তার আসে পাশে থাকা ব্যাক্তিরা একে একে খুলছে মুখ। উঠে আসছে একের পর এক তথ্য। সম্প্রতি পবিত্র রিস্তার পরিচালক কুশাল জাভেরি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লেখেন। তিনি লেখেন ” আমি সুশান্ত এর সাথে জুলাই ২০১৮ থেকে ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত ছিলাম। সুশান্তকে সবচেয়ে খারাপ অবস্থায় দেখি যখন তার বিরুদ্ধে মি টু এর অভিযোগ আসে অক্টোবর ২০১৮তে। আমরা অনেক চেষ্টা করি সঞ্জনার সাথে যোগাযোগ করার কিন্তু তখন সঞ্জনা বিদেশে ছিল। কোনো ভাবেই তাকে পাওয়া যাচ্ছিল না।” তিনি আরও লেখেন ” সুশান্ত এই অপবাদের জন্য টানা ৪ দিন রাতে ঘুমোতে পারেননি। সুশান্ত জানতো তার পেছনে এই চক্রান্ত করছে কিন্তু…
Read More
চিনির দানায়  জাতীয় পতাকা এঁকে রেকর্ড গড়ল ময়নাগুড়ির ঋষিকেশ

চিনির দানায় জাতীয় পতাকা এঁকে রেকর্ড গড়ল ময়নাগুড়ির ঋষিকেশ

চিনির দানায় জাতীয় পতাকা একে রেকর্ড গড়ল ময়নাগুড়ির ঋষিকেশ ।অতি ক্ষুদ্র চিনির দানায় ভারতের জাতীয় পতাকা এঁকে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড গড়ল ময়নাগুড়ির ঋষিকেশ রায়।জানা গিয়েছে সে মাত্র ০.২ বর্গ মিলিমিটার অতি ক্ষুদ্র চিনির দানার উপরে জাতীয় পতাকা এঁকে তাক লাগিয়েছে। ঋষিকেশের এই প্রতিভায় অবাক ময়নাগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষ। ঋষিকেশ জানিয়েছে তার এই ক্ষুদ্র পতাকা আঁকতে সময় লেগেছে ৩০ মিনিট।যদিও ঋষিকেশ এই অঙ্কন বিদ্যা কোনো প্রতিষ্ঠান থেকে শেখেনি।ঋষিকেশের বাবা জানিয়েছেন আর্থিক অনটনের জন্য তাঁর ছেলেকে উৎসাহ দিতে পারে নি।কিন্তু ঋষিকেশের এই সাফল্যে গর্বিত তার দিন মজুর বাবা। ঋষিকেশ বর্তমানে সুকান্ত মহাবিদ্যালয়ে এডুকেশন অনার্সে তৃতীয় বর্ষে পড়াশোনা করছে।অতি ক্ষুদ্র চিনির দানার…
Read More
উত্তরবঙ্গ মেডিকেলে কর্মীদের বিক্ষোভ

উত্তরবঙ্গ মেডিকেলে কর্মীদের বিক্ষোভ

বিভিন্ন দাবীদাওয়া নিয়ে আজ মেডিকেল কর্মচারী সংগঠন বিক্ষোভ দেখাল প্রিন্সিপালের ঘরের সামনে।তারা একই সঙ্গে তাদের দাবিপত্র লিখিত আকারে জমা দেন প্রিন্সিপলকে।তাদের দাবি না মানলে কাজ বন্ধেরও হুঁশিয়ারি দেয় জানা গিয়েছে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ স্বজনপোষন করছে বলে অভিযোগ করেন তারা। তাদের অভিযোগ করোনা রোগীর সেবায় যে কর্মচারীরা কাজ করছে তাদের রোটেশন হিসেবে কাজ দেওয়া হচ্ছে না।কিছুজন দিনের পর দিন কাজ করে যাচ্ছেন।আর কিছু কর্মচারীকে কোভিড চিকিৎসায় ডিউটিতে ফেলছেন না ।তাদের আরো অভিযোগ যে কিছু কর্মচারীকে কোভিড চিকিৎসায় ডিউটি না দিয়ে বাকি কর্মচারীদেরকেই ডিউটিতে ফেলে তাদেরকে বিপদে ফেলছে।এছাড়াও হাসপাতাল ঊর্ধতন কর্তৃপক্ষ নানান অজুহাত দেখিয়ে তাদের কথা শুনতে চাচ্ছে না।এর…
Read More