Blog

ঘোষপুকুরে এক বেসরকারি কারখানায় বিক্ষোভ ভারতীয় মজদুর সংঘের

ঘোষপুকুরে এক বেসরকারি কারখানায় বিক্ষোভ ভারতীয় মজদুর সংঘের

মালিকের অন্যায় আচরণ ও শ্রমিকপক্ষের প্রতি অন্যায় আচরণ,শ্রমিকদের ন্যূনতম সুযোগ সুবিধাকে বঞ্চিত ইত্যাদি নানা গুরুতর দাবি নিয়ে আজ একটি বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখাল ভারতীয় মজদুর সঙ্ঘ শ্রমিক সংগঠন। ঘোষ পুকুরের কান্তিভিটা এলাকার এক বেসরকারি চিপস কারখানায় এদিন স্থানীয় শ্রমিকরা বিক্ষোভ দেখান। তাদের দাবি করোনার সময়কালীন পরিস্থিতিতে কারখানা চললেও শ্রমিকদের মাইনে দিচ্ছে না মালিক।মহিলা শ্রমিকদের সকাল ৮ থেকে ৫পর্যন্ত কাজ করিয়ে নিচ্ছে যা বর্তমান সময়ে শ্রমিকনীতির বিরুদ্ধ।অনেক মা- মহিলা শ্রমিক কে দুপুরবেলা ১ঘন্টারও ছুটি দিচ্ছে,ফলে মায়েরা তাদের শিশুদের অতিআবশ্যকীয় মাতৃদুগ্ধ দিতে পারছেন না। বাইরের শ্রমিককে এনে কাজ দিচ্ছে, অথচ এখানকার শ্রমিকরা ভালো কাজ করলেও বিনা নোটিশে তাদের ছাটাই করে দিচ্ছে…
Read More
নিসান ম্যাগনাইট কনসেপ্ট: প্রকাশ্যে এল ইন্টেরিয়রের ছবি

নিসান ম্যাগনাইট কনসেপ্ট: প্রকাশ্যে এল ইন্টেরিয়রের ছবি

ড্যাশবোর্ড ও কেবিন স্পেসের উপরে প্রাধান্য দিয়ে নিসান ম্যাগনাইট কনসেপ্টের ইন্টেরিয়র ইমেজ প্রকাশ করল নিসান ইন্ডিয়া। গাড়িটির গ্লোবাল আনভেইল হয়েছিল গত মাসে।  নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, এই গাড়ির শুধু এক্সটেরিয়র নয়, ইন্টেরিয়রেও গুরুত্ব দেওয়া হয়েছে প্রিমিয়ামনেস, সফিস্টিকেশন ও রুমিনেসের উপর। এর ডিজাইন ফিলসফির কোর এলিমেন্টগুলি প্রোডাকশন মডেলে থাকবে, যা আরও উন্নতমানের প্রযুক্তি-সহ বর্তমানে উন্নীত করার কাজ চলছে। তাঁর মতে নিসানের এসইউভি ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে নিসান ম্যাগনাইট কনসেপ্ট। নিসানের এসইউভি হেরিটেজ ও অ্যাডভান্সড টেকনোলজি নির্ভর নিসান ম্যাগনাইট কনসেপ্ট ডিজাইন করা হয়েছে স্টাইলিশ ডিজাইন-সহ এক প্রিমিয়াম অফারিং রূপে আগামীদিনের যাত্রার জন্য। এতে প্রতিফলিত হবে গ্রাহকদের লাইফস্টাইল।…
Read More
৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাসের কর মকুব,খুশি বাস মালিকেরা

৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাসের কর মকুব,খুশি বাস মালিকেরা

 বেসরকারি বাসের ভাড়া বাড়বে কি না,চলছে টানাপোড়েন । বাস মালিক কর্তৃপক্ষ বারবার দাবি করেছেন, কোভিড পরিস্থিতিতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বাস চালাতে গেলে বাস ভাড়া বাড়াতেই হবে। কিন্তু সরকার তা চায়নি। ফলে বেসরকারি বাস তেমন করে রাস্তায় দেখা যায়নি। কিন্তু একদিকে অফিস খুলে গিয়েছে অনেক জায়গায়। তাই স্বাভাবিকভাবে গণপরিবহণের অভাবে মুশকিলে পড়ছিলেন সাধারণ মানুষ। এবার সেই মুশকিল আসানে রাজ্য সরকার সিদ্ধান্ত নেন বেসরকারি বাসের কর মকুব করা হবে। স্বরাষ্ট্রসচিব জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাসের কর মকুব করছে রাজ্য সরকার। তার পাশাপাশি, পুরোন কর মেটালে জরিমানাও মকুব করা হবে বলে জানিয়েছন তিনি। তাছাড়া পুরো বছরের জন্য পারমিট ফি মকুব করা হয়েছে। রাজ্য…
Read More
বক্সি ডে টেস্টের ভেন্যু বদলাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া

বক্সি ডে টেস্টের ভেন্যু বদলাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়া ভিক্টোরিয়ায় কোভিড -১৯ –এর প্রভাব বেড়ে যাওয়ার কারণে মেলবোর্ন থেকে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্টটি নিয়ে যাওয়ার কথা ভাবছে। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬-৩০ ডিসেম্বর অ্যাডিলেডে হওয়ার কথা এঅ ঐতিহ্যের ম্যাচ। এক্ষেত্রে সিএ চেয়ারম্যান আর্ল এডিংস সিরিজটি সুষ্ঠভাবে পরিচালনার জন্য আলোচনা করতে এবং ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের ক্ষতি এড়াতে জাতীয় ক্রিকেট ক্যাবিনেটের বৈঠক আগামী সপ্তাহে জরুরি ভিত্তিতে আহ্বান জানিয়েছেন। ভিক্টোরিয়ার পরিস্থিতি ভাল নয় এবং ক্রিকেটের এক প্রবীণ কর্মকর্তা দেশের শীর্ষস্থানীয় দৈনিককে বলেছিলেন যে কোভিড -১৯ অতিমারির মধ্যে রাজ্য সীমান্ত বিধিনিষেধকে কেন্দ্র করে পরিকল্পনা অনুসারে বর্তমান সময়সূচী এগিয়ে যাওয়ার কোনও উপায়…
Read More
এবার বজরংবলীর মূর্তি হবে কর্নাটকে

এবার বজরংবলীর মূর্তি হবে কর্নাটকে

বুধবারই ধূমধাম করে অযোধ্যায় হয়ে গেল রাম মন্দিরের ভূমিপুজো। এই পরিস্থিতিতে এবার কর্নাটকের হাম্পিতে তৈরি হল হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। আর তাঁরাও ঘোষণা করে দিল, রামের যেমন মূর্তি হবে অযোধ্যায়, তেমনই হাম্পিতেও হবে হনুমানের আকাশছোঁয়া মূর্তি।হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, হাম্পিতে যে মূর্তি তৈরি হবে, তার উচ্চতা হবে ২১৫ মিটার। আর অযোধ্যায় রামের মূর্তি ২২১ মিটার হওয়ার কথা। রামের মূর্তির চেয়ে ৬ মিটার কম হবে হনুমান মূর্তির উচ্চতা। কারণ ভক্তের মূর্তি ভগবানের থেকে উঁচু হতে পারে না কোনও মতেই। হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধু সরস্বতী স্বামীর কথায়, 'ভগবান রামচন্দ্রের শাশ্বত ভক্ত হনুমানের মূর্তির উচ্চাত পরিকল্পিতভাবেই ৬ মিটার কম…
Read More
ছয় মাস পর প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল

ছয় মাস পর প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল

ছয় মাস পর প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল। এই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এ প্রথম হয়েছে রায়গঞ্জের সৌরদীপ দাস।রায়গঞ্জের ছেলে হলে সৌরদীপ পড়াশোনা করত ঝাড়খণ্ডের দেওঘরের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় হয়েছে দুর্গাপুরের শুভম ঘোষ এবং ঢাকুরিয়ার শ্রীমন্তী দে। এবছর ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলের পরীক্ষা। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৮৮ হাজার ৮০০ ছাত্রছাত্রী। পরীক্ষায় বসেছিলেন ৭৩ হাজার ১১৯ জন। এদের মধ্যে র‍্যাঙ্ক পেয়েছেন ৭২ হাজার ২৯৮ জন। শুক্রবার জয়েন্ট এন্ট্রাস কাউন্সিল বোর্ডের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মিত্র এক ভিডিও কনফারেন্স মারফত বোর্ডের দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন পরীক্ষার ফলাফল।জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে এবছর কাউন্সেলিংয়ে…
Read More
ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠকের ঝুলন্ত দেহ উদ্ধার

ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠকের ঝুলন্ত দেহ উদ্ধার

একের পর এক আত্মহত্যার খবরে শোকাচ্ছন্ন অভিনয় জগৎ। আবার আত্মঘাতী অভিনয় জগতের এক শিল্পী। মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো অভিনেত্রী অনুপমা পাঠকের। আত্মহত্যা করেন অনুপমা পাঠক। উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। সুইসাইড নোটে দুটি জিনিসের নাম উল্লেখ করেছেন এই ভোজপুরি অভিনেত্রী। তিনি লেখেন “মণীশ ঝা নামের এক ব্যক্তি মে মাসে আমার দু চাকা গাড়ি নিয়েছিলেন। কিন্তু বর্তমানে সে গাড়িটি আর ফিরিয়ে দিচ্ছেনা।” আরও একটি কারণ লেখেন ” উইসডন প্রোডাকশনকে আমি বন্ধুর কথায় ১০ হাজার টাকা দিয়েছিলাম কিন্তু সেটা ফেরত পায়নি।” এছাড়াও তিনি মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেন।
Read More
দরিদ্র মেয়ে  লক্ষ্মীর কলেজ ভর্তিতে প্রতিবন্ধকতা অর্থ

দরিদ্র মেয়ে লক্ষ্মীর কলেজ ভর্তিতে প্রতিবন্ধকতা অর্থ

এবারের উচ্চমাধ্যমিকে ৪৪৪ পেয়ে পাস করে তাক লাগিয়ে দিয়েছে ময়নাগুড়ির দিনমজুর কৃষকের মেয়ে লক্ষ্মী রায়।এবছর উচ্চমাধ্যমিক পরিক্ষার জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে ৪৪৪ নম্বর ৮৮.৮% পেয়ে পাশ করেছে।তার প্রাপ্ত নম্বর বাংলায় ৮৫, ইংরেজিতে ৮৫, ভূগোলে ৯২, সংস্কৃতে ৯১, দর্শনে ৯১,ইতিহাসে ৮১ নম্বর। তার ইচ্ছা ভবিষ্যতে সে ভূগোল নিয়ে পড়াশোনা করে শিক্ষিকা হতে চায়।কিন্তু তার পড়াশোনার অন্তরায় হতে চলেছে অর্থ।জানা গিয়েছে লক্ষ্মীর বাবা শিবু রায় সামান্য কৃষক,মা আরতি রায় গৃহবধূ।অভাবের সংসারে মেয়ের কলেজ ভর্তির টাকা এবং তার আগামী পড়ার খরচ কিভাবে জোগাবে ওই দরিদ্র দম্পতি টা নিয়েই রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের। আগামী ১০তারিখ থেকে কলেজে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে। ভর্তির…
Read More
বাজারে চলে আসলো কোভিড ট্যাবলেট কোভিহল্ট

বাজারে চলে আসলো কোভিড ট্যাবলেট কোভিহল্ট

কোভিড চিকিৎসায় আরো এগিয়ে বিজ্ঞান।বাজারে চলে আসলো কোভিড ট্যাবলেট কোভিহল্ট।এটা ভ্যাকসিন নয়,ট্যাবলেট।মাত্র ৪৯টাকায় পাওয়া যাবে এই করোনার ওষুধ । বিখ্যাত ফার্ম লুপিনের পক্ষ থেকে একটি মৃদু থেকে মাঝারী মানের ওষুধ লঞ্চ করা হয়েছে, যার নাম রাখা হয়েছে কোভিহল্ট। ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গেছে, সেই ফ্যাবিপিরাভির শ্রেণীর কোভিহল্ট।ডিসিজি আই এর তরফ থেকে ইতিমধ্যে জরুরি অবস্থায় দিয়ে দেওয়া হয়েছে ছাড়াপত্র। তবে এই ওষুধ যেমন খুশি খাওয়া যাবেনা ।ডাক্তারের পরামর্শ সহ ও রোগীর বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই খাবার অনুমতি দেওয়া হয়েছে ওষুধ। গতকাল বুধবার এই ওষুধ লঞ্চ করা হয়েছে। এই লুপিন লিমিটেডের যে প্রেসিডেন্ট তিনি এই ওষুধ নিয়ে অনেকটাই আশাবাদী। কারণ এখন দেশের, বিশ্বের…
Read More
সুপ্রিম কোর্ট থেকে নথি গায়েব হল বিজয় মালিয়া মামলার

সুপ্রিম কোর্ট থেকে নথি গায়েব হল বিজয় মালিয়া মামলার

দেশে না ফেরার জন্যে সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারত থেকে পলাতক লিকার ব্যারন, ব্যাংকের অনাদায়ী ঋণে অভিযুক্ত বিজয় মালিয়া। লকডাউনের মাঝেই করোনা পরবর্তী আর্থিক সংকটের সমাধানে কেন্দ্রীয় সরকারের ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের প্রশংসা করেছিলেন মালিয়া। সেইসঙ্গেই জানান, দেশের অর্থনীতির এই কঠিন সময় তিনি তাঁর সমস্ত ঋণ শোধ করতে চান। এহেন পরিস্থিতিতে হঠাতই সুপ্রিম কোর্ট থেকে গায়েব হয়ে গেল বিজয় মালিয়া মামলার গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি। আদালত অবমাননা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে অভিযুক্ত বিজয় মালিয়া যে আবেদন করেছিলেন, সেই মামলার বেশ কিছু তথ্য ছিল ওই সমস্ত নথিতে। নির্দেশ অবমাননার জন্যেও ২০১৭ সালে বিজয় মালিয়াকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট।…
Read More