Blog

ফুলবাড়ীর এক তেল কারখানায় আগুন , আতঙ্ক

ফুলবাড়ীর এক তেল কারখানায় আগুন , আতঙ্ক

শিলিগুড়ির অদূরে ফুলবাড়ীর এক তেল কারখানায় আগুন লাগলে ভয়াবহ আতঙ্ক ছড়ায় । জানা গেছে ফুলবাড়ীর ধনতলা এলাকায় এক সরষে তেল কারখানায় আগুন লাগে ।স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে দমকলবাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন কে খবর দেন । দমকলবাহিনীর ৪ টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোর রাতে কারখানায় ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে অবাক হয়ে যান গ্রামবাসীরা । কি কারনে আগুন লাগে তার তদন্ত শুরু হয়েছে ।গ্রামবাসীদের অভিযোগ মাঝেমধ্যেই কারখানায় আগুন লাগে । ওই কারখানায় ফায়ার সেফটির প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কিনা তারও তদন্ত করবে পুলিশ ।
Read More
দেওয়ানহাটে প্রায় দেড় কিমি রাস্তার কাজ শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

দেওয়ানহাটে প্রায় দেড় কিমি রাস্তার কাজ শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারে প্রায় দেড় কিমি রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহায়তায় প্রায় ২০লক্ষ টাকা ব্যয়ে ১৫৫০ মিটার পাকা রাস্তার কাজ শুরু হয়েছে দেওয়ানহাটে ।এদিন ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী রবি ঘোষ ।রাস্তার সংস্কারের ফলে দেওয়ানহাট এলাকার বাসিন্দাদের চলাচলে সুবিধে হল বলে জানা গেছে । দেওয়ানহাটে এই রাস্তা তৈরির কাজের ফলে খুশি এলাকাবাসী ।
Read More
তৃণমূল ছাত্র পরিষদের দলীয় কর্মসূচিতে অভিজিৎ দে ভৌমিক

তৃণমূল ছাত্র পরিষদের দলীয় কর্মসূচিতে অভিজিৎ দে ভৌমিক

আগামী ২৮ এ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি র প্ৰতিষ্ঠাদিবসের কর্মসূচি উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেসে বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহারে । এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।জানা গিয়েছে এদিন কোচবিহার স্টেশন চৌপথি ,খাগড়াবাড়িতে দলীয় কর্মী এবং যুব ছাত্রদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস নিয়ে আলোচনা হয় । করোনা পরিস্থিতিতে ছাত্র সংসদের প্ৰতিষ্ঠা দিবস কিভাবে পালিত হবে তা নিয়ে নানা পরিকল্পনা ও কর্মসূচী গ্রহণ করা হয় বলে সূত্রের খবর।
Read More
মোয়ামারী অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে সম্বর্ধনা পার্থ প্রতিম রায় এবং অভিজিৎ দে ভৌমিককে

মোয়ামারী অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে সম্বর্ধনা পার্থ প্রতিম রায় এবং অভিজিৎ দে ভৌমিককে

কোচবিহারের মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে যোগ দিলেন কোচবিহারের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় এবং যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । এই দলীয় সভায় নবনিযুক্ত দুই সভাপতিকে সম্বর্ধনাও করে মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেস । জানা গিয়েছে এই কর্মসূচিতে আগামী লোকসভা ভোট নিয়ে দলের সমস্ত কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক । প্রসঙ্গত আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে এবং কোচবিহারের সংগঠনকে মজবুত করতে কিছুদিন আগেই রদবদল আনা হয় কোচবিহার তৃণমূল কংগ্রেসে ।ইতিমধ্যে রাজ্যের যুব শক্তিকে প্রাধান্য দিয়ে জেলায় জেলায় যুব সংগঠনকে দলের কাজে লাগাতে তৎপর তৃণমূল । আর কাজকে জোরদার করতে কোচবিহারে জেলার…
Read More
চলে গেলেন অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব

চলে গেলেন অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব

২০২০ সালে আরও এক সদস্যকে হারাল হিন্দি টেলিভিশন জগত। চলে গেলেন অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব। বরুণ সোবতি ও সানায়া ইরানি অভিনীত ইস প্যায়ার কো ক্যায়া নাম দুঁ সিরিয়ালে অভিনয়ের সুবাদে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন এই অভিনেত্রী। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন সঙ্গীতা, ২৫ অগস্ট সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। অটোইমিউন রোগ ভাস্কুলাইটিসের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন অভিনেত্রী। বড় ধাক্কা টেলিভিশন দুনিয়ার কাছে। নেটফ্লিক্সের জনপ্রিয় শো সেক্রেড গেমসে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সঙ্গীত শ্রীবাস্তব। ইস প্যায়ার কো ক্যায়া নাম দুঁ'র পাশাপাশি থপকি প্যায়ার কি, ভঁওয়ার, দিল সমম্ভল যা জারার মতো টেলিভিশনে পর্দায় একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন সঙ্গীতা।
Read More
ব্যবসার জন্য সরকারের সহায়তা

ব্যবসার জন্য সরকারের সহায়তা

করোনা পরিস্থিতিতে বিপাকে সমস্ত ব্যবসায়ী মহল। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে সহায়তা করছে যোগী সরকার। ছোট ব্যবসায়ীরা পণ্য বিপণনের জন্য সরকারের থেকে পাবে ৫ লক্ষ টাকা। নতুন স্টার্ট আপ পলিসি ২০২০ এর অধীনে এই বিপণন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কম সুদেও লোন পেতে পারেন তাঁরা। এর মধ্যে রয়েছে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি লোনের সুদে ভর্তুকিও।
Read More
জাপানের প্রধানমন্ত্রী বৃহদন্ত্রের রোগে ভুগছেন

জাপানের প্রধানমন্ত্রী বৃহদন্ত্রের রোগে ভুগছেন

দীর্ঘ সময় ধরেই ক্রনিক আলসেরাটিভ কোলাইটিস রোগে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আগে। আলসেরাটিভ কোলাইস হল কোলন বা বৃহদন্ত্রের এক প্রদাহজনিত রোগ। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছেন জাপানের প্রধানমন্ত্রী। গত সপ্তাহেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সূত্রের খবর, এই অসুস্থতা আজকের নয়। ডাক্তাররা জানিয়েছেন শোনা গিয়েছে, ২০০৭ সালে এই রোগের বাড়াবাড়ির কারণেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন তিনি।
Read More
ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য চালু ডিজিটাল ডিভাইস পঠনপাঠন

ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য চালু ডিজিটাল ডিভাইস পঠনপাঠন

করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। করোনা অতিমারীর জেরে শিক্ষার্থীদের কথা ভেবেই এবার ট্যাব-সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস-এর মাধ্যমে বিকল্প পঠনপাঠন শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MAKAUT)। নিয়মিত পড়াশোনা থেকে পরীক্ষা, সবটাই বিকল্প পথে করতে চাইছে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মিত্র জানিয়েছেন, ইঞ্জনিয়ারিং কলেজগুলির পাশাপাশি ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়ারাও যাতে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন তার জন্য বিভিন্ন কলেজের কাছে আবেদন রাখা হবে। সূত্রের খবর, পরিকল্পনা কার্যকর করতে ইতিমধ্যেই শিক্ষা দফতরকে চিঠি দিয়েছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Read More
করোনা পরিস্থিতিতে নজরদারির অভাবে শিলিগুড়িতে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার

করোনা পরিস্থিতিতে নজরদারির অভাবে শিলিগুড়িতে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার

করোনা পরিস্থিতিতে নজরদারির অভাবে শিলিগুড়িতে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার । গ্রীন ট্রাইব্যুনাল এর নির্দেশিকা অগ্রাহ্য করে কিভাবে শহরে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে তা নিয়ে উঠছে প্রশ্ন । এনিয়ে শিলিগুড়ি পুরনিগমের কোনো হোলদোল নেই । শহরের মার্কেট , বাজার এবং সব দোকানে দেদার বিকোচ্ছে প্লাস্টিকের ক্যারিবাগ ।করোনা পরিস্থিতির আগে শিলিগুড়িতে প্লাস্টিকের ক্যারিব্যাগ নিষিদ্ধ ছিল। মাঝে মাঝে বাজারগুলিতে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নামত কর্পোরেশনের প্রতিনিধি ।কিন্তু বর্তমানে প্রশাসনিক নজরদারির অভাবে শিলিগুড়িতে আবার প্লাস্টিকের ব্যবহার বেড়েছে ।এনিয়ে পুরনিগমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More
বিধান মার্কেটের অবৈধ নির্মাণ পরিদর্শনে এসজেডিএ-র প্রতিনিধিরা

বিধান মার্কেটের অবৈধ নির্মাণ পরিদর্শনে এসজেডিএ-র প্রতিনিধিরা

এসজেডিএর বার বার হুঁশিয়ারি সত্ত্বেও বন্ধ হয়নি মার্কেটের অবৈধ নির্মাণ । গৌতম দেব বার বার অবৈধ নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও কোনো কর্ণপাতই করেননি মার্কেটের কিছু ব্যবসায়ী । মাঝে কিছুদিন নির্মাণ।কাজ বন্ধ থাকলেও করোনার সুযোগে আবার অবৈধ নির্মাণ বাড়ছিল ।কিছুদিন আগেই SJDAর প্রতিনিধিদের সঙ্গে মিটিংয়ে বসেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । বৈঠকের শেষে পর্যটনমন্ত্রী সংবাদ মাধ্যম মারফত জানিয়ে দেন যে মার্কেটের অবৈধ নির্মাণ নিয়ে আইন মাফিক কাজ করা হবে । নির্মাণ কাজ বন্ধ না হলে ভেঙে দেওয়া হবে সেই অবৈধ নির্মাণ । আজ এসজেডিএ র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন , নান্টুপাল, রঞ্জন সরকার এলাকা পরিদর্শনে যান । পুরো বিষয়টি খতিয়ে দেখতেই শিলিগুড়ি…
Read More