Blog

ছাত্রদের অনশন পড়ল চারদিনে, কাল রাজ্যপালের সঙ্গে কথা সাংসদ জয়ন্ত রায়ের

ছাত্রদের অনশন পড়ল চারদিনে, কাল রাজ্যপালের সঙ্গে কথা সাংসদ জয়ন্ত রায়ের

বর্তমান পরিস্থিতিতে কলেজের পরীক্ষা নিয়ে কলেজের সিদ্ধান্তহীনতার অভিযোগ নিয়ে ছাত্রদের অনশন আন্দোলন আজ চতুর্থ দিনে পড়ল । বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ি ফার্মেসী কলেজে পরীক্ষা নিয়ে ছাত্রদের বিক্ষোভ-প্রতিবাদ চলছে । ছাত্রদের অভিযোগ , রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ মেনে কলেজের ফাইনাল ইয়ার ছাত্রদের লিখিত পরীক্ষার বদলে আগের নম্বর বিবেচনা করে নম্বর দেওয়ার নির্দেশ থাকলেও কলেজ কর্তৃপক্ষ জোর করে লিখিত পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ছাত্রদের আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরে । ছাত্ররা আরো অভিযোগ করেছেন কিছুদিন আগে কলেজ কর্তৃপক্ষ মৌখিকভাবে পরীক্ষা না নেওয়ার কথা বললেও কোনো লিখিত বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি করেনি । এনিয়ে ক্ষোভ আরো বেড়েছে ছাত্রদের মধ্যে। কলেজের সিদ্ধান্তহীনতায় কলেজের ছাত্রছাত্রীরা গত…
Read More
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলিতে জখম হয়েছেন পুলিশকর্মী

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলিতে জখম হয়েছেন পুলিশকর্মী

কলকাতা: লকডাউনের দিনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলি৷ গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আহত পুলিশকর্মীর অস্ত্রোপচার হয়েছে৷ ঘটনার পরই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, দীনেশ কর্মকার নামে এক নিরাপত্তারক্ষীর নিজের বন্দুক থেকে গুলি বেরিয়ে তিনি আহত হয়েছেন৷ বৃহস্পতিবার সকালে ওই নিরাপত্তারক্ষী ডিউটি বদলের সময় হঠাৎ গুলির শব্দে কেপে উঠে এলাকা৷ কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরা গিয়ে দেখেন, দীনেশ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এদিন সকালে বন্দুক লোডিং- আন লোডিং করার সময়ই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে৷ এই ঘটনা একেবারে নিছক দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ৷ তবুও প্রকৃত…
Read More
উত্তরবঙ্গের সব জেলায় প্লাজমা থেরাপি চালুর সিদ্ধান্ত

উত্তরবঙ্গের সব জেলায় প্লাজমা থেরাপি চালুর সিদ্ধান্ত

কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সায় দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর । আর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সূচনা মিলতেই আশার বুক বাড়ছে উত্তরের মেডিকেল কলেজগুলি । উত্তরের অন্যতম মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালেও এই প্লাজমা থেরাপি চালুর সম্ভাবনা দেখা দিয়েছে । কয়েকমাস আগেই শিলিগুড়ির এক ব্লাড ব্যাংক সংস্থা শিলিগুড়িতে প্লাজমা থেরাপি চালু করতে রাজ্যকে অনুরোধ করে । নানা টালবাহানার পর অবশেষে রাজ্য ও কেন্দ্রের সায় মেলার পরই প্লাজমা থেরাপি নিয়ে তৎপরতা শুরু হয়েছে । বিশেষজ্ঞ মহল মনে করছে কোভিড চিকিৎসায় ভ্যাকসিন যতদিন না বাজারে আসছে ততদিন প্লাজমা থেরাপি করোনা চিকিৎসায় ফলদায়ী হবে । এজন্য প্ৰয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে খুব একটা বেশি…
Read More
শিয়ালদহ স্টেশনে তৈরি হবে অত্যাধুনিক মল

শিয়ালদহ স্টেশনে তৈরি হবে অত্যাধুনিক মল

কলকাতা: শিয়ালদহ স্টেশন চত্বরে হবে আধুনিক মল। যা থেকে প্রতি মাসে মোটা টাকা আয় হবে পূর্ব রেলের। স্টেশনের বাইরে এই জায়গা লিজে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। আন্তর্জাতিক মানের এই মল তৈরির জন্য স্টেশনের বাইরে ১৪ হাজার বর্গফুট এলাকা চিহ্নিত হয়েছে। শিয়ালদহের ডিআরএম শীলেন্দ্রপ্রতাপ সিং বলেন, বাণিজ্যিকভাবে এই জায়গা ব্যবহার করা হবে। করোনা পর্বে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় আয় কমেছে। আমরা তাই বেশি করে পণ্য পরিবহণে জোর দিচ্ছি। পাশাপাশি বিকল্পভাবে আয় বৃদ্ধির লক্ষ্যে রেলের জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More
শিলিগুড়ি লাগোয়া মহকুমা পরিষদের ব্লকগুলিতেও  বাড়ছে করোনা সংক্রমণ

শিলিগুড়ি লাগোয়া মহকুমা পরিষদের ব্লকগুলিতেও বাড়ছে করোনা সংক্রমণ

শিলিগুড়ি কর্পোরেশনের সঙ্গে শিলিগুড়ি লাগোয়া মহকুমা পরিষদের ব্লকগুলিতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । শিলিগুড়িতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা তিন অঙ্ক বা তারও বেশি হচ্ছে । শিলিগুড়ি মহকুমার অন্তর্গত মাটিগাড়া-নকশালবাড়ি , ফাঁসীদেওয়া ,খড়িবাড়ি ব্লক গুলিতেও প্রথম থেকেই কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল । শুধু আক্রান্ত নয় , করোনায় মারাও গিয়েছেন বেশ কয়েকজন । মাটিগাড়া, রানিডাঙ্গা, খড়িবাড়িতে যেভাবে দিনের পর দিন করোনা আক্রান্তের খবর মিলছে তাতে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের । শিলিগুড়ি শহরাঞ্চলের কোভিড পরিস্থিতি সামাল দিতেই যেখানে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের অবস্থা নাজেহাল তখন গ্রামাঞ্চলের করোনা সংক্রমণ নিয়ে কালাঘাম ছুটছে প্রশাসনের। গতকয়েকদিন আগেই মাটিগাড়ার বাজার সংলগ্ন এলাকায় একই…
Read More
দুই থেকে তিন হতে চলেছেন বিরুষ্কা

দুই থেকে তিন হতে চলেছেন বিরুষ্কা

নয়াদিল্লি: ২০২১-এর জানুয়ারিতেই বিরুষ্কার ঘরে আসবে নতুন অতিথি। অনুষ্কা শর্মা, বিরাট কোহলি দু'জনেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সুখবর শেয়ার করেছেন। সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা-বিরাট দম্পতি। তাঁরা জানাচ্ছেন জানুয়ারিতেই আসতে চলেছে পরিবারের তৃতীয় সদস্য। একই বার্তা ট্যুইট করেন বিরাট। বিরুষ্কা লেখেন, ‘আর তাহলে, আমরা এখন তিনজন! সে আসছে ২০২১-এর জানুয়ারিতে’। অর্থাৎ পরিবারে তৃতীয় সদস্য আসতে চলেছে জানুয়ারিতেই। প্রথম সন্তানের আগমনের আনন্দে স্বভাতই আহ্লাদে আটখানা এই তারকা দম্পতি। গোটা দেশের অন্যতম পাওয়ার কপল বিরুষ্কা। দীর্ঘদিন প্রেম সম্পর্কে আবদ্ধ থাকবার পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে রূপকথার বিয়ে সেরেছিলেন বিরাট-অনুষ্কা।1
Read More
সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো ২৪ ঘণ্টায়

সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো ২৪ ঘণ্টায়

নয়াদিল্লি: করোনা ভাইরাস ভারতে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো। গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫,৭৬০ জন। ফলে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩.১ লক্ষকেও ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত ২৫,২৩,৭৭১ জন রোগী এই রোগে সংক্রমিত হওয়ার পরেও সুস্থ হয়ে উঠেছেন। মোট করোনা সংক্রমণের বেশীরভাগ রোগীর সন্ধান মিলেছে মহারাষ্ট্রে, সেখানে মোট আক্রান্ত ৭,১৮,৭১১ জন। গোটা বিশ্বের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে তৃতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতেই।
Read More
করোনার আবহেই ১০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে লোকসভা সংসদ

করোনার আবহেই ১০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে লোকসভা সংসদ

করোনার আবহেই শুরু হতে চলেছে লোকসভা সংসদ । করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি ও সোশ্যাল ডিস্টেন্স মেনে শুরু হবে । সূত্রের খবর, তারজন্য প্ৰয়োজনীয় কাঠামো ও ব্যবস্থা তৈরি হচ্ছে । আইন সভার কক্ষ ছাড়াও লাইব্রেরী হলকে তৈরি রাখা হচ্ছে । দুটি কক্ষে ক্যাবল কানেকশনের মাধ্যমে যোগ করার ব্যবস্থা করা হচ্ছে ।দুটি কক্ষে প্রায় ১০টি স্ক্রিন রাখা হবে বিশ্বস্ত সূত্রের খবর। জানা গিয়েছে মন্ত্রী ও সাংসদদের আলাদা আলাদা বসার জায়গা এবং যথেষ্ট দূরত্ব রেখে তাদের আসন রাখার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে স্পিকার। করোনার কারনে কোনো পেপারও দেওয়া হবে না সাংসদদের বিকল্প ব্যবস্থা হিসেবে প্ৰত্যেক সাংসদকে পোর্টাল বা মেইল এ পাঠিয়ে দেওয়া হবে। এই…
Read More
স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার বিরুদ্ধে পোস্টার লাগাল বেকার যুবকরা

স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার বিরুদ্ধে পোস্টার লাগাল বেকার যুবকরা

সরকারী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গৃহ শিক্ষকতা করার প্রতিবাদে আলিপুরদুয়ারের বিভিন্ন স্কুলের সামনে পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানাল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। তাদের আবেদন, স্কুল শিক্ষকরা গৃহ শিক্ষকতা করার জন্য বঞ্চিত হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা । তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা গৃহ শিক্ষকতা করতে পারছে না। করোনা আবহে এসময় কর্ম সংস্থান নেই শূন্যপদও পূরণ হচ্ছে না । যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে কাজের জন্য । এরজন্য তাদের আবেদন স্কুল শিক্ষকরা গৃহ শিক্ষকতা না করে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সেই সুযোগ করে দেবার জন্য ।
Read More
ভারতে আপাতত বিনিয়োগ করবে না চিনা সংস্থা আলিবাবা

ভারতে আপাতত বিনিয়োগ করবে না চিনা সংস্থা আলিবাবা

 দেশজুড়ে চলছে চীনা দ্রব্যের বর্জন । সীমান্ত সমস্যায় বেড়ে চলা উত্তাপে ভারতের ব্যবসায় খেসারত দিচ্ছে চীনা সংস্থাগুলি । ভারতে ব্যবসা করা চীনা সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার একে একে বন্ধ করে দেওয়ায় আপাতত ভারতে বিনিয়োগ করতে চাইছে না চীনা সংস্থা আলিবাবা । ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে চীনা সংস্থাগুলিকে ছেঁটে ফেলে করা বার্তা দিয়েছে ভারত । তারই মধ্যে আলিবাবা এবার ভারতে বিনিয়োগের আগে বুঝেশুনে চলতে চাইছে । সংবাদ সংস্থা রয়টার্সকে আলিবাবা জানিয়েছে, ভারতে কোনও ব্যবসা খোলার বা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা নেই তাঁদের। এমনকী যেসব ভারতীয় কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা তাঁরা করেছিলেন, সেই সব প্ল্যানও স্থগিত রাখা হয়েছে।
Read More