Blog

কলকাতার নিউ টাউনে ফিরতে পারে অত্যাধুনিক ট্রাম

কলকাতার নিউ টাউনে ফিরতে পারে অত্যাধুনিক ট্রাম

কলকাতা লাগোয়া নিউ টাউনে নতুন নামে ফিরতে পারে ট্রাম। নিউ টাউনের অ্যাকশন এরিয়া থ্রির সঙ্গে নারকেলবাগানের সংযোগ হিসাবে লাইট রেল ট্রান্সপোর্ট তৈরির প্রস্তাব রয়েছে। টেন্ডার প্রকাশ করে হিডকো অ্যাকশন। গোটা প্রকল্পটিই হবে PPP মডেলে। হিডকোর টেন্ডার অনুসারে প্রাথমিক পর্বে ১০ কিলোমিটার মেইন লাইন ও ৩ কিলোমিটার ব্রাঞ্চ লাইন তৈরির প্রস্তাব রয়েছে। সেক্ষেত্রে হাতিশালা থেকে নারকেলবাগান পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ LRT তৈরি হতে পারে। সঙ্গে নারকেলবাগানের সঙ্গে LRT-র মাধ্যমে যুক্ত হতে পারে আমেটি বিশ্ববিদ্যালয়, মহিষবাথান ও শাপুরজি আবাসন। অত্যাধুনিক এই ট্রাম মাটির ওপর দিয়েই চলবে। তবে গুরুত্বপূর্ণ কিছু মোড়ে তা ফ্লাইওভারে উঠতে পারে। নতুন এই ট্রামে থাকবে ছোটছোট স্টেশন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই…
Read More
করোনায় প্রয়াত দেশের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ

করোনায় প্রয়াত দেশের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ

করোনাভাইরাস কেড়ে নিল আরও অমূল্য কিংবদন্তী এক চিকিৎসকের। আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এস আই পদ্মাবতীর (১০৩)। নিজের হাতে প্রতিষ্ঠা করা ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে শেষ ১১ দিন ধরে চিকিৎসা চলার পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে যে, করোনা আক্রান্ত হওয়ার আগে পর্যন্তও, সক্রিয় এবং সুস্থ জীবন কাটিয়েছিলেন দেশের প্রথম মহিলা কার্ডিওলজিস্ট। তার জন্ম মায়ানমারে, ১৯১৭ সালের ২০ জুন৷ তিনি রেঙ্গুনের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে লন্ডনে চলে যান, সেখানে তিনি রয়েল কলেজ অফ ফিজিসিয়ান্স থেকে এফআরসিপি এবং তারপরে এডিনবার্গের রয়েল কলেজ অফ ফিজিসিয়ান্স থেকে এফআরসিপিই পেয়েছিলেন। এর বেশ…
Read More
নিজের দপ্তরকেই আইসলেশন সেন্টার  বানিয়ে ফেললেন সাংসদ  দেব

নিজের দপ্তরকেই আইসলেশন সেন্টার বানিয়ে ফেললেন সাংসদ দেব

এবারে ডেবরার সাংসদদপ্তর আইসোলেশন ক্যাম্পে পরিণত করে ফেললেন দেব। বহু মানুষ আছেন যাদের একটা ঘরেই জীবন যাপন করতে হয়। সে ক্ষেত্রে করোনা আক্রান্তকে এখানে যাতে আইসোলেশনে  রেখে চিকিৎসা করানো যেতে পারে এবং সংক্রমণ যাতে পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে না পরে সেই কারণেই নিজের অফিস ব্যবহার করলেন সাংসদ। এখানে মোট ছটি বেডের ব্যবস্থা রয়েছে । সব রকমের মেডিকেল ইকুইপমেন্ট, ওষুধ বা ডাক্তারের ব্যবস্থাও পাওয়া যাবে এই আইসোলেশন সেন্টারে। দেবের দেওয়া অ্যাম্বুলেন্সও ভীষণ ভাবেই কাজে লাগছে এই সাংঘাতিক পরিস্থিতিতে।
Read More
চিনকে হুঁশিয়ার করতে সাবমেরিন কিনবে কেন্দ্র

চিনকে হুঁশিয়ার করতে সাবমেরিন কিনবে কেন্দ্র

নয়াদিল্লি: এবার ছটি অত্যাধুনিক সাবমেরিন কেনার প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত। মূলত দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য বিস্তারের খেলা রুখতেই ভারতীয় নৌবাহিনীতে যোগ হতে চলেছে এই ছটি সাবমেরিন। এজন্য বরাদ্দ করা হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। আগামী মাসের মধ্যে নিলামের সব কাজ শেষ করতে চাইছে কেন্দ্র। আমদানির পরিমাণ কমিয়ে দেশকে স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এই প্রজেক্ট বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পার্টনারশিপ মডেলে ভারতেই তৈরি হবে এই সাবমেরিনগুলো। প্রতিরক্ষা মন্ত্রক ও ভারতীয় নৌবাহিনী যৌথ উদ্যোগে নিলামের ব্যবস্থা করেছে। এই মেগা প্রজেক্টের নাম দেওয়া হয়েছে P-75 I। রিকোয়েস্ট ফর প্রপোজাল বা আরএফপি অক্টোবর…
Read More
১৮ অক্টোবর পর্যন্ত চলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার

১৮ অক্টোবর পর্যন্ত চলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার

১ অক্টোবর থেকে শুরু হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ৷ সু্প্রিম কোর্টের নির্দেশ মতো ইউজিসি নির্দেশিকা মেনে ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার । শিক্ষামন্ত্রী-উপাচার্য বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন , ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। গত শনিবারই সুপ্রিমকোর্ট জানিয়ে দেয় যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের ফাইনাল পরীক্ষা নিতে হবে। সর্বোচ্চ আদালতের এই ঘোষণার পরেই আজকে রাজ্যের সিদ্ধান্তে ব্যাকফুটে বর্তমান রাজ্য প্রশাসন। কিভাবে পরীক্ষা নেবে তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলি। ইউজিসির তরফে শেষবারের জারি করা গাইডলাইনে বলা হয়েছিল পরীক্ষা তিন ধরনের মাধ্যমের সাহায্যে নিতে পারে যে কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ। অনলাইন, অফলাইন এবং অনলাইন অফলাইন…
Read More
প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

মহাভারতে বিলীন হয়ে গেলেন ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি । কয়েকদিন আগেই নিজের ঘরে পরে গিয়ে আঘাত পান কংগ্রেসের প্রবীণ নেতা বছর চুরাশির প্রণব বাবু । সঙ্গে সঙ্গেই ভর্তি করা হয় দিল্লির সেনা হাসপাতালে।ভেন্টিলেটরে ভর্তি করা হলেও মাঝে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। মস্তিষ্কের আঘাতের সঙ্গে ধরা পড়ে ফুসফুসের সংক্রমণ । আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন অভিভাবক । প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
Read More
প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

গত ৯ অগস্ট রাতে বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে চোট লাগায় পর দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফিরলই না প্রণব মুখোপাধ্যায়ের। শেষমেশ সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৫ বছর। গত সোমবার প্রণব মুখোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় তিনি করোনা আক্রান্ত। লেখা হয়, অন্য চিকিৎসার জন্য সেনা হাসপাতালে যাওয়ার পর তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে। পরে জানা যায়, প্রণববাবু ভারসাম্য হারিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রণববাবু। গত দু’দশকের বেশি সময় ধরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর…
Read More
সিবিআইয়ের প্রশ্নবাণে বিধ্বস্ত রিয়া

সিবিআইয়ের প্রশ্নবাণে বিধ্বস্ত রিয়া

আজ ফের সিবিআই জেরা রিয়াকে ।সিবিআই রিয়াকে প্রশ্ন করে, তিনি নিজেকে সুশান্তের মৃত্যুর জন্য কতটা দায়ী করেন ? রিয়ার আচমকা ব্যবহারে পরিবর্তনের ফলেই কি সুশান্তের মৃত্যু ? সিবিআই রিয়াকে এও প্রশ্ন করে, ৮ জুন বাড়ি ছাড়ার পর তিনি কি ভেবেছিলেন সুশান্ত আত্মহত্যা করতে পারে ? যদি এমনটা ভেবে থাকেন, তাহলে কাউকে কি সেই ভানবার কথা জানিয়েছিলেন ? সিবিআই এও জানতে চায়, সুশান্ত কি রিয়াকে কখনও বলেছিলেন, তিনি আত্মহত্যা করতে চান ? সুশান্ত মামলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রিয়া চক্রবর্তীকে ২৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এদিন সুশান্তের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। কীভাবে সুশান্তের চিকিৎসা করানো হত ? কী…
Read More
প্রশান্ত  ভূষনের   জরিমানা ১ টাকা !

প্রশান্ত ভূষনের জরিমানা ১ টাকা !

সুপ্রিম কোর্ট এবং তার কয়েকজন বিচারপতির বিরুদ্ধে বেশ কয়েকটি ট্যুইট করায় প্রশান্ত ভূষণকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করা হয়েছিল ৷ আদালত অবমাননার শাস্তি ১ টাকা জরিমানা ! ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার জন্য প্রশান্ত ভূষণকে সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ জরিমানা অনাদায়ে তিন মাসের জেল এবং তিন বছরের জন্য প্রশান্ত ভূষণ আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করতে পারবেন না বলেও নির্দেশে জানিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ৷ গত ১৪ অগাস্ট প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করেছিল শীর্ষ আদালত ৷শাস্তি ঘোষণার আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাঁকে ক্ষমা চাইতে বললেও রাজি হননি প্রশান্ত ভূষণ ৷ তাঁর যুক্তি ছিল, মতপ্রকাশের স্বাধীনতা তাঁর মৌলিক অধিকারের মধ্যে…
Read More
সার্ভিস রোড তৈরি না হওয়ায় রাস্তার  কাজ বন্ধ করে দিলেন ইসলামপুরের বাসিন্দারা

সার্ভিস রোড তৈরি না হওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দিলেন ইসলামপুরের বাসিন্দারা

নিকাশি নালা, ও সার্ভিস রোড তৈরি না হওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দিলেন ইসলামপুরের স্থানীয় বাসিন্দারা । জানা গিয়েছে ইসলামপুরের ইলুয়াবাড়ি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছে নিকাশি নালা ও মসজিদ যাবার সার্ভিস রোড নিয়ে । ঠিকাদার কর্তৃপক্ষ প্রতিশ্রুতিও দেয় তৈরি করার । কিন্তু কথা রাখেনি বাইপাস কর্তৃপক্ষ । রাস্তার কাজ প্রায় শেষ হয়ে গেলেও স্থানীয় বাসিন্দাদের সমস্যার সমাধান হয়নি। তাই আজ রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মহম্মদ নুর উদ্দিন জানান,বাইপাস তৈরীর সময় এলাকার বাসিন্দাদের দাবি মেনে সংশ্লিষ্ট সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে সে বিষয়ে তারা উদাসীন । স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাক্কিরা চৌধুরী…
Read More