Blog

কোচবিহারে বন্ধ বিমান বন্দরে নামল এয়ার এম্বুলেন্স

কোচবিহারে বন্ধ বিমান বন্দরে নামল এয়ার এম্বুলেন্স

কোচবিহারে বন্ধ বিমান বন্দরে নামল এয়ার এম্বুলেন্স । জানা গিয়েছে আজ শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার বিমানবন্দরে একটি এয়ার এম্বুলেন্স জরুরী অবতরণ করে এবং দুপুর একটায় আবার দমদমের উদ্দেশ্যে উড়ে যায়। সূত্রের খবর আলিপুরদুয়ারে এক ব্যবসায়ীর চিকিৎসার জন্য তাকে জরুরীকালীন ভিত্তিতে কোচবিহার বিমানবন্দরে আসে ।উল্লেখ্য বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি সত্ত্বেও কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হচ্ছে না। মাঝে কয়েকদিন ছোট যাত্রীবাহী বিমান চললেও বর্তমানে পরিষেবা বন্ধ ।
Read More
যমুনা ঢাকির অনুরাধা অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় করোনা পজিটিভ

যমুনা ঢাকির অনুরাধা অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় করোনা পজিটিভ

এবার করোনার কবলে টলিগঞ্জের অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। হালকা জ্বর জ্বর ভাব থাকায় করোনা টেস্ট করিয়ে ছিলেন দেবযানী। এরপর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। একমাত্র তিনি ও তাঁর ছেলের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে, পরিবারের অন্য সকলের রিপোর্ট নেগেটিভ। তেমন কোনও শারীরিক সমস্যা না থাকায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মা এবং ছেলে। দেবযানী চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ায় বাড়তি সতর্কতা মানা হচ্ছে যমুনা ঢাকির সেটে। আপাতত বাড়ি থেকেই শ্যুটিং করে পাঠাবেন অভিনেত্রী।
Read More
এনসিবি-র হেফাজতে শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে

এনসিবি-র হেফাজতে শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে

মুম্বই: শুক্রবার মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার করা হয় সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও। শনিবার আদালতে তাঁদের পেশ করা হয়। ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্যামুয়েল মিরান্ডা ও শৌভিক চক্রবর্তী কে এনসিবি-র হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার সকাল থেকেই শৌভিক চক্রবর্তীকে জেরা করছে এনসিবি। লাগাতার জেরার মুখে অবশেষে ভেঙে পড়েন সুশান্ত মৃত্যু মামলার অন্যতম অভিযুক্ত রিয়া চক্তবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী! সত্যি স্বীকার করলেন, ''রিয়াই নির্দেশেই ড্রাগ আনা হত।'' জেরার মুখে শৌভিক এও জানান, রিয়া একাধিকফ ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ রয়েছে রিয়া চক্রবর্তীর। তাঁর নির্দেশেই সুশান্তের বাড়িতে মাদক আনা হত! সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার…
Read More
ধুপগুড়িতে গ্রেপ্তার এবিভিপির ১৭ কার্যকর্তা

ধুপগুড়িতে গ্রেপ্তার এবিভিপির ১৭ কার্যকর্তা

ধুপগুড়ির এক নাবালিকা ছাত্রীর ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্য্কর্তারা। জানা গিয়েছে কিছুদিন আগেই ধুপগুড়ির ১৫ নং ওয়ার্ডে ১৪ বছরের এক নাবালিকা ধর্ষিত হয়। অভিযুক্ত এক জনকে পুলিশ গ্রেপ্তার করলেও আরেকজন অধরা। এরই প্রতিবাদে এবিভিপি ধুপগুড়ির সদস্যরা এদিন প্রতিবাদ মিছিলের আয়োজন করে। এবিভিপির অভিযোগ এদিন ১৭ জন কার্য্কর্তাকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় ধুপগুড়ি থানায় গিয়ে এবিভিপির সদস্যদের জামিন করে নিয়ে আসে। এই ঘটনায় এবিভিপির ছাত্রনেতারা পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়েছে ।তাদের দাবি পুলিশ ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার না করে ছাত্রদের ধরে জেলে ঢোকাচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জলপাইগুড়ির…
Read More
রাজগঞ্জে ধর্ষিতার বাড়িতে জলপাইগুড়ি লোকসভার সাংসদ জয়ন্ত রায়

রাজগঞ্জে ধর্ষিতার বাড়িতে জলপাইগুড়ি লোকসভার সাংসদ জয়ন্ত রায়

রাজগঞ্জে সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের নবম শ্রেণীর ছাত্রীর ধর্ষিতার বাড়িতে গেলেন স্থানীয় সাংসদ জয়ন্ত রায়। উল্লেখ্য কিছুদিন আগেই বালাবাড়ি এলাকার এক নবম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে খুন করে চার যুবক। পুলিশ তিন অভিযুক্তকে ধরলেও এক অভিযুক্ত অধরা। জানা গিয়েছে ওই অভিযুক্ত সেলিমুদ্দিন । গ্রামবাসীদের অভিযোগ ওই অভিযুক্ত স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যরা স্বামী হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এই ঘটনায় রাজগঞ্জে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে কিছুদিন ধরেই। এদিন ওই ধর্ষণ করে খুন হওয়া নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন জলপাইগুড়ি লোকসভার সাংসদ জয়ন্ত রায়। তিনি ওই পরিবারের সঙ্গে দেখা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন।এবং সেইসঙ্গে অভিযুক্ত…
Read More
আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই

আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই

শুক্রবার রাতে ইংরেজবাজার থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের সৌকতমোড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানের মাধ্যমে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে গ্রেফতার করে আনোয়ার শেখ(২২) এবং ওয়াসিম আক্রম(১৮) নামে দুই দুষ্কৃতীকে। জানা গিয়েছে ধৃতরা মানিকচক থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র গুলি বিক্রি করার উদ্দেশ্যে সৌকত মোড় এলাকায় জমায়েত হয়েছিল।
Read More
মধ্যবিত্তের সাধ্যানুযায়ী দামের মধ্যে স্বপ্নের নিবাস

মধ্যবিত্তের সাধ্যানুযায়ী দামের মধ্যে স্বপ্নের নিবাস

২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয়েছে মধ্যবিত্তের পকেটদুরস্ত সরকারি আবাসন প্রকল্প। যাতে পাওয়া যাবে পছন্দের বাড়ি মাত্র ১০০ দিয়ে বুকিং করে। মাত্র একশো টাকা খরচ করে অনলাইনে বাড়ির জন্য আবেদন পাঠানো যাবে। যা ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বার্ষিক আয় তিন লাখ টাকার কম হলেই এই বাড়ি বুক করার অনুমতি পাওয়া যাবে। আগ্রহীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত বাড়ি কিনতে চাইলে লগ ইন করতে হবে http://pmaymis.gov.in/ ওয়েবসাইটে। কেন্দ্রীয় প্রকল্পের অধীনে উত্তর প্রদেশের ১৯টি শহরে মোট ৩,৫১৬টি বাড়ির বুকিং ১ সেপ্টেম্বর থেকে চালু করেছে উত্তর প্রদেশে আবাস বিকাশ পরিষদ। একই সঙ্গে হরদোই, ফতেহপুর, কানপুর গ্রামীণ, কনৌজ, উন্নাও, বলরামপুর ও রায় বরেলি-সহ একাধিক…
Read More
শিলিগুড়িতে মশারি প্রদান স্বেচ্ছাসেবী সংগঠনের

শিলিগুড়িতে মশারি প্রদান স্বেচ্ছাসেবী সংগঠনের

একে করোনায় রক্ষে নেই , তার ওপর সঙ্গী ডেঙ্গি । প্রতিবছর ডেঙ্গি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় শহর শিলিগুড়িকে । আর এরই মধ্যে ডেঙ্গি নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে শিলিগুড়ি পুরনিগম । এই পরিস্থিতিতে আজ শিলিগুড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস সোসাইটি শহরের প্রায় শতাধিক পরিবারকে মশারি তুলে দিল। এদিন এই মশারি প্ৰদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । জানা গিয়েছে গৌতম দেবের হাত দিয়ে শহরের প্রায় ১০১ টি পরিবারের হাতে মশারি দান করা হয় । সঙ্গে ডেঙ্গি নিয়ে এলাকার মানুষকে সচেতনও করে বলে সূত্রের খবর ।
Read More
শিলিগুড়িতে কংগ্রেসের দুই প্রাক্তন মেয়র পারিষদ বিজেপিতে

শিলিগুড়িতে কংগ্রেসের দুই প্রাক্তন মেয়র পারিষদ বিজেপিতে

হাতের জোর কমছে শিলিগুড়িতে! কেন্দ্রে কংগ্রেস নেতৃত্ব টালমাটাল, প্রভাব পড়েছে কংগ্রেসের নীচু স্তরের নেতা কর্মীদের । শিলিগুড়িতেও কংগ্রেসের দুই প্রাক্তন মেয়র পারিষদ বিজেপিতে যোগদান করলেন। শুক্রবার শিলিগুড়ির ভেনাস মোড়ে বিজেপি কার্যালয় জয়মনি ভবনে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস ছেড়ে বিজেপি তে যোগ দান করলেন শিখা রায় ও রুমা নাথ। জানা গিয়েছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির উপস্থিতিতে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড এবং শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের  প্রাক্তন কাউন্সিলর তথা মেয়র পরিষদ কংগ্রেস নেত্রী শিখা রায় ও রুমা নাথ পদ্মফুলে যোগ দেয় । বিজেপি নেতা প্রবীণ আগরওয়াল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা ওই দুই নেত্রীদের হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ।বিজেপিতে এই…
Read More
কোচবিহারের বানেশ্বরে শিক্ষক দিবস পালন তৃণমূল কংগ্রেসের

কোচবিহারের বানেশ্বরে শিক্ষক দিবস পালন তৃণমূল কংগ্রেসের

কোচবিহারের বানেশ্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দ্বারা আজ আয়োজিত হল শিক্ষক দিবস অনুষ্ঠান । করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ মনীষীর জন্মদিন পালিত হল ।সূত্রের খবর এই শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ, তপশিলি জাতি উপজাতি দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, তৃণমূল জেলা যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক, অনুষ্ঠানের আহ্বায়ক জেলা পরিষদ সদস্য পরিমল বর্মন, সম্মানীয় শিক্ষকগণ সহ সর্বস্তরের নেতৃত্ব ।
Read More