Blog

পাহাড়ে টানা ভারী বৃষ্টিতে সেবকে ধ্বস

পাহাড়ে টানা ভারী বৃষ্টিতে সেবকে ধ্বস

দুদিনের টানা ভারী বৃষ্টিতে ধ্বস পাহাড়ের বিভিন্ন এলাকায় । গতকাল রাত থেকে মিরিক সহ পাহাড়ের বিভিন্ন স্থানে অবিরাম বৃষ্টির জেরে বহু এলাকায় ধস নেমেছে ।সূত্রের খবর সেবকে কালীমন্দিরের কাছে ভুমিধ্বস নামে। ফলে শিলিগুড়ি -সিকিম, কালিম্পঙ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যানবাহন বন্ধ হয়ে পড়েছে। ধ্বস নামানোর কাজ শুরু হয়েছে । এদিকে মিরিক মহকুমার পানিঘাটা দুধিয়াগামী রাস্তাতেও ধ্বস নামে । এর জেরে সকাল থেকেই দুধিয়াগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে রয়েছে । প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই শুরু হয়েছে রাস্তা পরিস্কারের কাজ । যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।
Read More
মালদায় গ্রেপ্তার এক অবৈধ অনুপ্রবেশকারী

মালদায় গ্রেপ্তার এক অবৈধ অনুপ্রবেশকারী

মালদায় গ্রেপ্তার এক অনুপ্রবেশকারী। সূত্রের খবর কিছুদিন আগেই বাংলাদেশ থেকে এক অনুপ্রবেশকারী ইংরেজবাজারের যদুপুর গ্রামে ঢুকে আত্মগোপন করে ছিল। সেই মতো খবর ছিল পুলিশের কাছে আর সেই সূত্র ধরে সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে ধৃত ব্যক্তির নাম বাবু শেখ। পুলিশ জানতে পারে তার বাড়ি বাংলাদেশের যশোর জেলা এলাকায়। এদিন সকালে রবীন্দ্র ভবন সংলগ্ন গৌড়কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাফেরা করছিল ওই যুবক । তাকে দেখে পুলিশের সন্দেহ হয় । এরপর জিজ্ঞাসাবাদ করতেই একের পর এক অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে ওই যুবক । পরে পুলিশে জেরায় বাংলাদেশী নাগরিকের কথা স্বীকার করে সে। পুলিশ জানিয়েছে , ধৃত ব্যক্তি প্রাথমিক…
Read More
স্কুল খোলার গাইডলাইন জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক

স্কুল খোলার গাইডলাইন জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক

স্বরাষ্ট্রমন্ত্রক স্কুল খোলার জন্য নয়া গাইডলাইন জারি করল৷ ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খুলবে ক্লাস ৯ থেকে ১২ অবধি ক্লাসের জন্য৷ কনটেইনমেন্ট জোনে নেই এমন স্কুলগুলি খোলারই শুধুমাত্র নির্দেশ দেওয়া হয়েছে৷ নিজেদের পাঠ্যক্রম থেকে যাতে পড়ুয়ারা পিছিয়ে না পড়ে আবার সুরক্ষাও যাতে বজায় থাকে সেই সবদিকেই রাখা হয়েছে নজর৷ MHA এক নির্দেশিকা জারি করল যাতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস রয়েছে৷ যেভাবে হোক প্রত্যেক পড়ুয়ার মধ্যে অন্তত ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে৷ বায়োমেট্রিক্স উপস্থিতি রেজিস্ট্রেশনের বদলে স্কুলগুলিতে যাতে অন্যভাবে উপস্থিতি নেওয়া হয় তার জন্যেও নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষদের৷ পড়ুয়াদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতেই হবে৷ পাশাপাশি নিয়মিত ব্যবধানে সাবান দিয়ে হাত ধুতে…
Read More
শহরের নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল ইবি

শহরের নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল ইবি

কলকাতা: মঙ্গলবার বিকেলে তিলজলা থানা এলাকার তপসিয়া রোডে একটি কারখানায় হানা দেয় কলকাতা শহরের একটি কারখানায় হানা দিয়ে কয়েক হাজার নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল ইবি (ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ)৷ হিমালয় ও ডাবর কোম্পানির নামে তৈরি হচ্ছিল ওই স্যানিটাইজার৷ যা ব্যবহারে মানুষের হাতের সুরক্ষার পরিবর্তে ক্ষতি হতে পারে৷ ডাবর কোম্পানির নামে সাড়ে পাঁচ হাজারের বেশি হ্যান্ড স্যানিটাইজার এর বোতল৷ সাড়ে তিন হাজারের বেশি লেভেল দেওয়া খালি বোতল৷ আর ২৫ লিটার লিকুইড হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করেছেন ইবি র অফিসাররা৷ আর হিমালয় কোম্পানির লেভেল দেওয়া সাড়ে হাজারের বেশি ১০০ এমএল হ্যান্ড স্যানিটাইজার এর বোতল বাজেয়াপ্ত করা হয়৷ এছাড়া প্রায় সাড়ে চার হাজার লেভেল দেওয়া খালি…
Read More
পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে রক্তদান শিবি রের আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের

পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে রক্তদান শিবি রের আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের

উত্তরে সাড়ম্বরে পালিত হচ্ছে রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস। এই করোনা পরিস্থিতিতে সামাজিক স্বাস্থ্যবিধি বজায় রেখে সমাজ সংস্কারক, উত্তরের বিখ্যাত সমাজসেবক মনীষী পঞ্চানন বর্মার ৮৬ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং সাধারণ মানুষরা। কোচবিহারে পার্থপ্রতিম রায় , উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ বিশিষ্ট নেতারা রাজবংশী জাতির জনককে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই বিশিষ্ট দিনটিতে আজ ধুপগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির আয়োজন করে । সঙ্গে দু:স্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক ও ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় বলে জানা গিয়েছে।
Read More
বম্বে হাইকোর্টের নির্দেশে জয় পেলেন কঙ্গনা

বম্বে হাইকোর্টের নির্দেশে জয় পেলেন কঙ্গনা

মহারাষ্ট্র সরকার বনাম অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত লড়াইয়ের প্রথম রাউন্ডে বড় জয় পেলেন অভিনেত্রী। ভাঙা যাবে না কঙ্গনা রানাওয়াতের অফিস, বুধবার দুপুরে এমনই রায় দিল বম্বে হাইকোর্ট। কিন্তু ততক্ষণে পালি হিলস অবস্থিত কঙ্গনার মনিকর্নিকা ফিল্মসের অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বই।  মহারাষ্ট্র সরকারের সঙ্গে প্রকাশ্যে সংঘাতে জড়িয়েছেন কঙ্গনা। এর মাঝেই বুধবার বিএমসির তরফে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কঙ্গনার অফিস। এই কাজ শুরু হতেই বম্বে হাইকোর্টে অভিযোগ করেন কঙ্গনা। এদিন নির্দিষ্ট সময় দুপুর পৌনে তিনটে নাগাদ মুম্বই এসে পৌঁছোলেন কঙ্গনা। বিমানবন্দরে কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই মায়ানগরীতে পৌঁছালেন কঙ্গনা। ছিল মুম্বই পুলিশের বাহিনীও। এদিন কঙ্গনাকে এয়ারপোর্টে কালো পতাকা দেখিয়ে বিরোধ প্রদর্শন করতে পৌঁছেছিল…
Read More
রনজি খেলার ডাক শিলিগুড়ির ছেলের

রনজি খেলার ডাক শিলিগুড়ির ছেলের

সিকিমের হয়ে রনজি খেলার ডাক পেল শিলিগুড়ির ছেলে । জানা গিয়েছে শিলিগুড়ির খালপাড়া এলাকার শাহবাজ আনোয়ার নামে এক তরুণ সিকিমের হয়ে রনজি খেলার ডাক পেয়েছে । সে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলে । এই খবরে আপ্লুত শিলিগুড়ির ক্রিকেট প্রেমীরা। এর আগে শাহবাজ সিকিমের এক টুর্নামেন্টের খেলায় নজরকাড়া সাফল্য পায় । সেই পারফর্ম দেখেই সিকিম সরকারের তরফ থেকে রনজি খেলার ডাক আসে বলে জানা গেছে । জাতীয় ক্রিকেটে শিলিগুড়ি ইতিমধ্যে একটি মানচিত্র তৈরি করে ফেলেছে । জাতীয় খেলোয়াড় ঋদ্ধিমান সাহা দেশের হয়ে খেলছে, টেস্ট ক্রিকেটে একনম্বর উইকেট কিপার । এবার শাহবাজ আনোয়ার রনজিতে ডাক পাওয়ায় উৎসাহিত শিলিগুড়ির ক্রিকেট খেলোয়াড়রা ।মঙ্গলবার তাঁর বাড়িতে গিয়ে…
Read More
কলসেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাবের অবৈধ ব্যবসা, পুলিশি হানা

কলসেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাবের অবৈধ ব্যবসা, পুলিশি হানা

বর্ধমান রোডে এক কল সেন্টারে পুলিশি হানা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আজ স্থানীয় খালপাড়া পুলিশ অভিযান চালায়। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন, ফোন নম্বরের তালিকা। অভিযোগ কল সেন্টারের আড়ালে যুবকদের ফোন করে ফাঁদে জড়িয়ে টাকা আদায় করে নিত এই চক্রটি । শিলিগুড়ি শহরে এই কলসেন্টার এর আড়ালে এরকম অবৈধ ব্যবসা জালের মতো বিস্তার ঘটছে বলে পুলিশের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। এনিয়ে পুলিশ দ্রুত এরকম অবৈধ স্থানগুলোতে হানা দেবে বলে জানা গিয়েছে।
Read More
কঙ্গনা রানাউতের বিরূদ্ধে মুখ খুললো অভিনেত্রী নাগমা

কঙ্গনা রানাউতের বিরূদ্ধে মুখ খুললো অভিনেত্রী নাগমা

এবার কঙ্গনা রানাউতের বিরূদ্ধে কথা বললেন অভিনেত্রী নাগমা। তিনি বলেন তার মতে কঙ্গনা রানাউত বিশ্বের দরবারে মুম্বাইয়ের নাম নষ্ট করতে সহায়ক ভূমিকা পালন করছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে ভাবে কঙ্গনা নেপোটিসম এবং ড্রাগের কথা টেনে এনেছেন এবং ' অভ্যন্তরীণ এবং বহিরাগত' দের নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন তা তিনি কোনো ভাবেই সমর্থন করেন না। সর্বশেষে মুম্বাইকে কঙ্গনা যেভাবে পাকিস্তানের সাথে তুলনা করেছেন তাতে তিনি একেবারেই খুশী নয়। অভিনেত্রী নাগমা কথা গুলি তার ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছে। টুইটের লেখা রয়েছে কঙ্গনারানৌত মহারাষ্ট্রের মুম্বাইয়ের নাম নষ্ট করছে। বিশ্বজুড়ে মুম্বই মহারাষ্টারের নামে মিথ্যা রটনা ছড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন…
Read More
শিলিগুড়িতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী

শিলিগুড়িতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী

শিলিগুড়ি ঘোঘোমালীতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী । অভিযোগ স্ত্রী এবং শিশু সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নির্যাতিতার স্বামী । এহেন অবস্থায় ন্যায্য অধিকারের দাবিতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসে স্ত্রী । নির্যাতিতার অভিযোগ তার তার স্বামী তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না, শিশু সন্তানেরও ভরণপোষণ নিচ্ছে না । এরকম অসহায় অবস্থায় পড়ে অবশেষে ন্যায়ের দাবিতে স্বামীর বাড়ির সামনে রাত পর্যন্ত ধর্ণায় বসে থাকলেন স্ত্রী ও দশ মাসের শিশু সন্তান । ওই নির্যাতিতা মহিলার অভিযোগ স্বামী পুলিশ কর্মী হওয়ায় তাকে গ্রেপ্তার করছে না প্রশাসন । পুলিশকে বার বার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার । পরিবারের অভিযোগ, নির্যাতিতার…
Read More