সব হাসপাতালেই পাওয়া যাবে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বাংলার মানুষও এবার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবে। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়।

বাংলার পাশাপাশি দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়া যায়। নিয়ম অনুযায়ী, আয়ুষ্মান কার্ড থাকলেই যে কোনও বেসরকারি হাসপাতালে এর সুবিধা পাওয়া যায় না। সরকার অনুমোদিত অথবা এমপ্যানেলড হাসপাতাল হিসেবে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালেই এই প্রকল্পের সুবিধা মেলে।

বর্তমান সময়ে চিকিৎসা পরিষেবা বেশ ব্যয়বহুল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে অনেকটা সুরাহা হয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। এবার বাংলার মানুষও এর সুবিধা পাবেন।