Sonakshi Sarkar

1522 Posts
শিলিগুড়ি ইসকন মন্দিরে দান বাক্স ভেঙে চুরির অভিযোগে গ্রেফতার এক দুষ্কৃতী

শিলিগুড়ি ইসকন মন্দিরে দান বাক্স ভেঙে চুরির অভিযোগে গ্রেফতার এক দুষ্কৃতী

তিনটি দান বাক্স ভেঙে প্রচুর নগদ টাকা চুরি করে এক দুষ্কৃতী। গত ২৯ তারিখ রাতে এই চুরির ঘটনা ঘটে। গোটা চুরির ঘটনাটি বন্দি হয় সিসিটিভি ক্যামেরায়। ৩০ তারিখ সকালে শিলিগুড়ি ইসকন মন্দিরের সাধুদের নজরে আসে বিষয়টি। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ইসকন মন্দিরের তরফে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশকে। এরপর বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে দুষ্কৃতিকে চিহ্নিত করার চেষ্টা চালায় ভক্তিনগর থানার পুলিস। অবশেষে পুলিশ জানতে পারে দুষ্কৃতির নাম সম্রাট দাস। অভিযুক্তের বাড়ি শিলিগুড়ির ঘোগোমালি এলাকায়। এরপর ভক্তিনগর থানার পুলিশ গতকাল রাতে গ্রেফতার করে অভিযুক্ত সম্রাট দাসকে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়…
Read More
৫ ঘন্টার মধ্যে এক ব্যক্তির হারানো জিনিসপত্র উদ্ধার করলেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

৫ ঘন্টার মধ্যে এক ব্যক্তির হারানো জিনিসপত্র উদ্ধার করলেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই টোটোতে হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেলেন শিলিগুড়ির শিবমন্দির এলাকার প্রবীর কুমার দে। পুলিশের এই দ্রুত ও সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি টোটোয় যাত্রা করার সময় ভুলবশত একটি ব্যাগ ফেলে যান, যেখানে ছিল ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই সাদা পোশাকের পুলিশ দ্রুত তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয় সূত্র ধরে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ওই টোটো ও চালককে শনাক্ত করে এবং হারানো ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।…
Read More
দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে শিলিগুড়িতে এলইডি স্ক্রিনে দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে শিলিগুড়িতে এলইডি স্ক্রিনে দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার

দীঘায় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে সারা রাজ্যজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ধারাবাহিকতায় শিলিগুড়িতেও নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিশেষ করে শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে এলইডি স্ক্রিন, যার মাধ্যমে দীঘায় অনুষ্ঠিত জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার দেখানো হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে শিলিগুড়ির সফদর হাশমি চকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী, সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আলম আনসারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত নেতারা জানান, ধর্মীয় সহনশীলতা ও…
Read More
অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে উৎসবের আমেজে মেতে উঠেছে জলপাইগুড়ি বাসী

অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে উৎসবের আমেজে মেতে উঠেছে জলপাইগুড়ি বাসী

আজ শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালী মন্দির, দিনবাজার কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় দেখা যায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক ব্যবসায়ী মন্দিরে এসে গনেশ পুজো দিয়েছেন। এজন্য সকাল থেকেই ভক্তদের ভিড় রয়েছে বিভিন্ন মন্দিরে। অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে বিভিন্ন ব‍্যবসায়ী প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি শহরে এদিন ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ গৃহস্থের ঘরেও পুজোর আয়োজন করতে দেখা যায়। গনেশ পুজোর পাশাপাশি অনেকই মা লক্ষ্মীর পুজো করেন। এদিন সকালে জলপাইগুড়ির যোগমায়া কালী মন্দিরে পুজো দিতে আসেন বহু ভক্ত।…
Read More
আইপিএল বেটিং ও অনলাইন জুয়ার চক্র চালানোর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করলেন জলপাইগুড়ি পুলিশ

আইপিএল বেটিং ও অনলাইন জুয়ার চক্র চালানোর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করলেন জলপাইগুড়ি পুলিশ

লাটাগুড়ির রিসর্টে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইপিএল বেটিং চালানোর অভিযোগে চার জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি পুলিস। তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল বাজেয়াপ্ত হয়েছে। জেলার পুলিস সুপার উমেশ খাণ্ডবাহালে বলেন, কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড থেকে আইপিএল বেটিং ও অনলাইন জুয়ার চক্র চালানোর অভিযোগে পুলিস দুজনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে এই চারজনের নাম পাওয়া যায়। সেই মতো তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করা হয়েছে। এই চক্রে আরও করা জড়িত তাদের খোঁজ চলছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলার পাশাপাশি রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
Read More
দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা রক্ষাকালী মন্দিরে স্থাপিত হল তিন কেজি ওজনের মা রক্ষাকালীর রুপার মুখাবয়ব

দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা রক্ষাকালী মন্দিরে স্থাপিত হল তিন কেজি ওজনের মা রক্ষাকালীর রুপার মুখাবয়ব

দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মন্দিরে এতদিন বছরে মাত্র চারদিন মায়ের রূপ দর্শনের সুযোগ পেতেন ভক্তরা। বাকি সময়টায় মূর্তি ছাড়াই চলত পুজার্চনা। দীর্ঘদিনের এই আক্ষেপের অবসান ঘটিয়ে, এবার সারা বছর মা রক্ষাকালীর রূপ দর্শনের সুযোগ করে দিল মন্দির কমিটি।  আনুষ্ঠানিকভাবে মা রক্ষাকালীর তিন কেজি ওজনের রুপার মুখাবয়ব স্থাপন করা হলো মন্দিরে। দিনভর পুজো, মিষ্টান্ন ভোগ, যজ্ঞ এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান ঘিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। মন্দিরের প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী জানান, "এতদিন ভক্তরা বছরে মাত্র চারদিন মায়ের রূপ দর্শন করতেন। ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছাকে সম্মান জানিয়ে মায়ের রুপার মুখাবয়ব তৈরি করা হয়েছিল। আজ তা প্রতিস্থাপন করা হল। এখন থেকে সারা…
Read More
তিন লক্ষ টাকার ব্রাউন সুগার সহ আটক দুই পাচারকারী

তিন লক্ষ টাকার ব্রাউন সুগার সহ আটক দুই পাচারকারী

নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে খবর আসে ফুলবাড়ীর গঠমাবাড়ি এলাকা দিয়ে পাচার হতে পারে ব্রাউন সুগার। গোপন সূত্রে সেই খবর পাওয়া মাত্রই এলাকায় নাকাবন্দী করে পুলিশ। মিলে যায় সাফল্য। জানা গিয়েছে গভীর রাতে একটি স্কুটি করে দুই যুবক ব্রাউন সুগার নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। স্কুটি থামিয়ে তাদের তল্লাশি করতেই উদ্ধার হয় ১০০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। ধৃতদের নাম মোঃ রাসেল এবং মোহাম্মদ আব্বাস। ধৃতদের মধ্যে মোঃ রাসেল এর বাড়ি কালাঙ্গিনী এলাকায় এবং মোহাম্মদ আব্বাসের বাড়ি আমাইদিঘিতে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে…
Read More
ডিমের কার্টনে করে গাঁজা পাচার করতে গিয়ে আটক এক পাচারকারী

ডিমের কার্টনে করে গাঁজা পাচার করতে গিয়ে আটক এক পাচারকারী

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পুলিশের বড়সড় সাফল্য পেলো। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, থানার পুলিশ হিলির বকশীগঞ্জ এলাকা থেকে ৯৩ কেজি ৪১০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ঘটনায় কথা জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হিলির বকশীগঞ্জ এলাকায়। ঘটনায় সরাসরি যুক্ত থাকায় হাতেনাতে পুলিশের হাতে ধরা পড়েন কাঞ্চন হালদার নামে এক ভারতীয়।  ধৃত ওই ব্যক্তির বাড়ি হিলি থানার ত্রিমোহিনীর চাপাহাট এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, ধৃত ঐ ব্যক্তি শিলিগুড়ি থেকে গাড়িতে করে আট বক্স গাজা নিয়ে আসেন হিলিতে । সে নিজে কেনে ও নিজেই বহন করে হিলিতে আনে। আরো জানা যায়, সেখান থেকে হাত বদলের মাধ্যমে বাংলাদেশে পাচার করা…
Read More
দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে জলপাইগুড়িতে শহরে

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে জলপাইগুড়িতে শহরে

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখানো হবে জলপাইগুড়িতে। এজন্য পুরসভার পক্ষ থেকে শহরের থানা মোড় ও কদমতলা মোড়ে জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। এছাড়াও তৃণমূলের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারিতে স্ক্রিনে দীঘার মন্দিরে জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত দেখানো হবে। জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে আজ দীঘায় মহাযজ্ঞ। এই উপলক্ষ্যে জলপাইগুড়ি শহরে নাম কীর্তন সহযোগে শোভাযাত্রার আয়োজন করেছে তৃণমূল। আজ সমাজপাড়া মোড় থেকে ওই শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করবে।
Read More
শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ও বিকাশ ঘোষ সুইমিং পুলের সহযোগিতায় দুদিনের আন্তঃ বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতা শুরু হল সোমবার। শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অবস্থিত বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলে জমকালো পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ৩৬টি ইভেন্টে ১৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। শিলিগুড়ির ১২টি স্কুল থেকে পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পারিষদ কাউন্সিলর বোরো চেয়ারম্যান পুরনিগমের সচিব ও বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলের বিভাগীয় প্রধান জয়ন্ত ব‍্যানার্জি। প্রথমবার এমন আয়োজন হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।মেয়র আনন্দের সাথে জানান পরীক্ষা মূলক ভাবে সাঁতার প্রতিযোগিতা  প্রথমবার করা হোল।আগামীতে ছাত্রছাত্রীদের…
Read More