Sonakshi Sarkar

1522 Posts
আইপিএল প্লে-অফে তিন দল, শেষ পর্যন্ত বাকি কোন দল জায়গা করে নেবে প্লে-অফে?

আইপিএল প্লে-অফে তিন দল, শেষ পর্যন্ত বাকি কোন দল জায়গা করে নেবে প্লে-অফে?

আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে তিনটি দল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতে গুজরাত টাইটান্স প্লে-অফে চলে গিয়েছে। একই সঙ্গে শেষ চারে নিশ্চিত জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। বাকি রয়েছে আর একটি জায়গা। তার জন্য লড়াইয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। আগেই লড়াই থেকে ছিটকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের পয়েন্ট ১২ ম্যাচে ১৪। মুম্বাইয়ের নেট রানরেট সবচেয়ে বেশি (+১.১৫৬)। দিল্লির পয়েন্ট ১২ ম্যাচে ১৩। নেট রানরেট +০.২৬০। লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১১ ম্যাচে ১০। তাদের নেট রানরেট এই তিন দলের মধ্যে সবচেয়ে কম (-০.৪৬৯)। এই…
Read More
ঘুষ মামলায় সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত

ঘুষ মামলায় সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত

জলপাইগুড়ি পুলিশ সদাই জনগণের জন্য,এর মধ্যে যারা ভুল কাজ করবে তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হবে, সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়া প্রসঙ্গে জেলা পুলিশ সুপার। গত শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের অধীনে জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পোস্ট অফিস মোড়ে ডিউটি করার সময় বেআইনি ভাবে এক মোটর সাইকেল আরোহীর কাছ থেকে নগদ টাকা নিচ্ছেন এক সিভিক ভলেন্টিয়ার এমন ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্যে জুড়ে। ঘটনার আঁচ পেতেই নড়েচড়ে বসে জেলা পুলিশ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে বরখাস্ত করা হয় কাজ থেকে এবং পোস্ট অফিস মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক এ এস আইকে সাসপেন্ড করা হয়। এই ঘটনা প্রসঙ্গে সোমবার জেলা…
Read More
টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে একাধিক নাম! কাকে অধিনায়ক হিসাবে বেছে নিতে চান শাস্ত্রী ও গাভাস্কার?

টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে একাধিক নাম! কাকে অধিনায়ক হিসাবে বেছে নিতে চান শাস্ত্রী ও গাভাস্কার?

রোহিত শর্মার অবসর নেওয়ার পর ভারতের টেস্ট অধিনায়কের পদ এখন ফাঁকা। সেই জায়গায় দায়িত্ব পাবেন কে? আলোচনায় একাধিক নাম। রোহিত অধিনায়ক থাকাকালীন সহ-অধিনায়কের দায়িত্ব ছিল জসপ্রীত বুমরাহের কাঁধে। কিন্তু তাঁকে অধিনায়ক হিসাবে চাইছেন না রবি শাস্ত্রী এবং সুনীল গাভাস্কার। শাস্ত্রীর মতে এমন কাউকে অধিনায়ক করা হোক, যিনি আগামী বেশ কিছু বছর টানা ভারতের হয়ে খেলবেন। শাস্ত্রী বলেন, “কাউকে অধিনায়ক হিসাবে তৈরি করা হোক। আমার মনে হয় শুভমনকে অধিনায়ক করলে ভাল হবে। ২৫-২৬ বছর বয়স ওর। ঋষভ পন্থও রয়েছে। বয়স কম হওয়ার জন্য এই দু’জন ভাল বিকল্প হতে পারে।” বুমরাহকে অধিনায়ক করার পক্ষপাতী নন গাভাস্কারও। ভারতের প্রাক্তন অধিনায়ক সংবাদ সংস্থা পিটিআই-কে…
Read More
তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

গ্রীষ্মের তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে। শনিবার শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এবং ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর। এই উদ্যোগের মাধ্যমে তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রয়োজনীয় জলের বোতল, ছাতা ও সানগ্লাস ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়।কর্মকর্তাদের মতে, এই সামগ্রীগুলো তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে অনেকটাই স্বস্তি দেবে এবং তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে সহায়ক হবে।
Read More
শিলিগুড়ির হোটেল গুলিতে লাগাতার অনিয়মের অভিযোগে কড়া পদক্ষেপ শিলিগুড়ি পৌরনিগমের

শিলিগুড়ির হোটেল গুলিতে লাগাতার অনিয়মের অভিযোগে কড়া পদক্ষেপ শিলিগুড়ি পৌরনিগমের

শহরের হোটেল ও রেস্তোরাঁয় লাগাতার অনিয়মের অভিযোগে উত্তপ্ত শিলিগুড়ি। কোথাও খাবার রাখা হয়েছে বাথরুমে, আবার কোথাও বিরিয়ানির থালায় মিলছে পোকা। ক্রমবর্ধমান এই অভিযোগের জেরে ক্ষোভে ফুঁসছে শহরের খাদ্যপ্রেমীরা। বিশেষ করে বিরিয়ানি প্রেমীদের মধ্যে ব্যাপক অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে কঠোর পদক্ষেপ নিল শিলিগুড়ি পৌরনিগম। সম্প্রতি পৌরনিগমের সভাকক্ষে মেয়র গৌতম দেবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসডিও, সিওমেচ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ডেপুটি মেয়র ও এমএমআইসিরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি বিশেষ পর্যবেক্ষক দল গঠন করা হবে, যারা প্রতি শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তের হোটেল ও রেস্তোরাঁয় ‘সারপ্রাইজ ভিজিট’ করবে। দলটি সেখানকার…
Read More
দেশী ওয়ান সাটার ও কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করলেন এনজেপি থানার পুলিশ

দেশী ওয়ান সাটার ও কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করলেন এনজেপি থানার পুলিশ

একাধিক অপরাধ মুলক কাজের সঙ্গে যুক্ত, এর আগেও পুলিশের হাতে পাকরাও হতে হয়েছে অপরাধ মুলক কাজের অপরাধে। সেই অপরাধীকে আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ ফের গ্রেফতার করল এনজেপি থানার সাদা পুলিশ। ধৃতএর নামে বিভাস দত্ত। পুলিশ সুত্রে জানাগেছে শিলিগুড়ির কামরাঙ্গাগুড়ি এলাকায় একটি দেশী ওয়ান সাটার ও একটি কার্তুজ নিয়ে কোন অপরাধ মুলক কাজ সংগঠিত করার উদ্যশ্য ঘোরাঘুরি করছিল।সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
ভারত-পাক পরিস্থিতি নিয়ে মুখ খুলতেই কটাক্ষের শিকার কুণাল খেমু!

ভারত-পাক পরিস্থিতি নিয়ে মুখ খুলতেই কটাক্ষের শিকার কুণাল খেমু!

পহেলগাঁও ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন বলিউডের বেশ কয়েক জন তারকা। ঘটনার ১৫ দিন পরে পাকিস্তানি জঙ্গি ঘাঁটির উপর প্রত্যাঘাত হানে ভারতীয় সেনা। সেই ঘটনার জয়জয়কার করে কয়েক জন সমাজমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ভাগ করে নেন। কিন্তু ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে চুপ ছিলেন বেশির ভাগ তারকা। অবশেষে ভারত-পাক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কুণাল খেমু। কুণাল লেখেন, “ক্রমশ সব কিছু স্বাভাবিকের দিকে এগোচ্ছে। কিন্তু আমরা সকলে পরিবার হিসেবে বা দেশ হিসেবে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। অতীতেও এমন কঠিন সময় আমরা পার করেছি। আমি নিশ্চিত, ভবিষ্যতেও করব। ‘আমরা’ বলছি, কারণ এই ঘটনা আমাদের হয়তো সরাসরি আঘাত করেনি। কিন্তু আমরা প্রত্যেকেই আহত…
Read More
আরসিবির বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ কেকেআরের, এমন পরিস্থিতিতে কেকেআর শিবিরের উদ্বেগ বৃদ্ধি করেছেন আবহবিদেরা!

আরসিবির বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ কেকেআরের, এমন পরিস্থিতিতে কেকেআর শিবিরের উদ্বেগ বৃদ্ধি করেছেন আবহবিদেরা!

শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিতলে বিরাট কোহলিদের প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে যাবে। অন্য দিকে, অজিঙ্ক রাহানের দলকে প্লে-অফের আশা টিকিয়ে রাখতে হলে জিততেই হবে। এমন পরিস্থিতিতে কেকেআর শিবিরের উদ্বেগ বৃদ্ধি করেছেন আবহবিদেরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৩৪ শতাংশ। সময় যত এগোবে, বৃষ্টির সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। স্বাভাবিক ভাবেই চিন্তিত কেকেআর শিবির। খেলা না হলে গত বারের চ্যাম্পিয়নদের আর আশা থাকবে না। পুরো ৪০ ওভার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী অন্তত ৫ ওভার করে দু’টি ইনিংস না হলে টি-টোয়েন্টি ম্যাচ…
Read More
টেস্ট অধিনায়ক হিসাবে শুভমনকেই চান গম্ভীর, অপেক্ষা সরকারি ঘোষণার

টেস্ট অধিনায়ক হিসাবে শুভমনকেই চান গম্ভীর, অপেক্ষা সরকারি ঘোষণার

টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর অধিনায়ক হিসাবে গৌতম গম্ভীর এমন এক জনকে চাইছেন, যিনি দীর্ঘ দিন খেলবেন। ৩১ বছরের জসপ্রীত বুমরাহকে পছন্দ নয় তাঁর। ভারতীয় দলের কোচের পছন্দ শুভমন গিল। তাঁর সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে আলাদা করে বৈঠকও করেছেন গম্ভীর। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে শুভমনের দক্ষতা প্রমাণিত। গত বছর থেকে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছে। এ বার পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে শুভমনেরা।’’ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচকদের সঙ্গে আরও কথা বলবেন গম্ভীর। কথা হতে পারে বিসিসিআই কর্তাদের সঙ্গেও। বোর্ডের একটি সূত্রের দাবি, ভাবনায় রয়েছে ঋষভ পন্থের নামও। কর্তাদের একাংশের মতে, কোহলি-রোহিতের অবসরের পর বিশ্বের…
Read More
হাইকোর্টের প্রধান বিচারপতি সার্কিট বেঞ্চের স্থানান্তর প্রক্রিয়া খতিয়ে দেখতে উপস্থিত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে

হাইকোর্টের প্রধান বিচারপতি সার্কিট বেঞ্চের স্থানান্তর প্রক্রিয়া খতিয়ে দেখতে উপস্থিত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সঙ্গে ছিলেন আরও কয়েকজন বিচারপতি। গত ৮ মে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ল্যান্ড ডিড হস্তান্তর হয়েছে। রাজ্যের তরফে তা তুলে দেওয়া হয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে। এখন সার্কিট বেঞ্চের সামান্য কিছু কাজ বাকি। দ্রুত তা শেষ করে স্থায়ী ভবনে সার্কিট বেঞ্চ পুরোদমে চালু করতে জোর তৎপরতা চলছে। হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন সেসবই খতিয়ে দেখেন।
Read More