Sonakshi Sarkar

1520 Posts
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত শিলিগুড়ির ভক্তিনগর এলাকার একটি বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত শিলিগুড়ির ভক্তিনগর এলাকার একটি বাড়ি

আজ ভোর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর এনজেপি মেইনরোড সংলগ্ন ৩৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। আগুনে পুড়ে একাধিক সরঞ্জাম ছাই হয়ে যায়। আগুনের কবলে পড়ে পুড়ে যায় তিনটি গাড়ি। শর্ট সার্কিট থেকেই আগুনে সূত্রপাত বলে জানা যায়। এরপরে খবর দেওয়া হয় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এবং দমকলকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকেরা। অবশেষে ফায়ার ব্রিগেড তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ করে। এই বিষয়ে বাড়ির মালিক বিকি রায় জানান, আজ ভোররাতে আগুন লাগে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং পরিচয় পত্রগুলিও বাঁচানো যায়নি। তবে শেষমেষ ফায়ার ব্রিগেড অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ করে।…
Read More
রাস্তা মেরামতের দাবি জানিয়ে বিক্ষোভ জলপাইগুড়ির বামন পাড়া এলাকায়

রাস্তা মেরামতের দাবি জানিয়ে বিক্ষোভ জলপাইগুড়ির বামন পাড়া এলাকায়

শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বামন পাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পরে স্থানীয় পুর নাগরিকেরা। এই প্রসঙ্গে দেবব্রত মজুমদার ক্ষোভের সঙ্গে জানান, এই পরিষেবা ঠিক মতো দিতে পারে না, তারাই আবার পৌর কর্পোরেশন এর দাবী করে, আমরা দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানানোর সঙ্গেই বর্তমান পৌর কাউন্সিলরের পদত্যাগ দাবী করছি। অপরদিকে রাস্তা নিয়ে নাগরিকদের কষ্টের কথা স্বীকার করে নিয়ে স্থানিয় কাউন্সিল বলেন, এর আগে ওই রাস্তা নির্মাণের কাজ স্থানীয়দের বাধায় বন্ধ হয়েছিলো, পুনরায় পৌরসভা, উত্তরবঙ্গ উন্নয়ন নিগম, সহ এম ই ডি দফতরের কাছে আবেদন করা হয়েছে। এছাড়া এলাকাবাসী একটি মাস পিটিশন জমা দিয়েছেন। যে সংস্থাই হোক দ্রুত রাস্তার…
Read More
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলেন বেলাকোবা ফাঁড়ির পুলিশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলেন বেলাকোবা ফাঁড়ির পুলিশ

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খোগেশ্বর রায়, রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার, বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিত কুন্ডু সহ অন্যান পুলিশ আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
Read More
পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে অভিনব কর্মসূচি পালন জলপাইগুড়ি শহরে

পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে অভিনব কর্মসূচি পালন জলপাইগুড়ি শহরে

বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের চালশায় স্থানীয় গ্রিন ডুয়ার্স সহ অন্যান্য পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে এক অভিনব কর্মসূচি পালন করা হয়। একদিকে যেমন বৃক্ষ রোপণ করা হয়, এর সঙ্গে লাটাগুরি - চালশা সড়কের পাশে থাকা গাছ গুলিতে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অবৈধ ভাবে গাছের গায়ে পেরেক পুতে লাগানো বিজ্ঞাপনের বোর্ড গুলোকে পেরেক সমেত তুলে ফেলে দেওয়া হয়। এই প্রসঙ্গে গ্রীন ডুয়ার্স স্বেচ্ছা পরিবেশ সংগঠনের পক্ষে সুমন চৌধুরী জানান, শুধু মাত্র আজকের দিনেই নয়, বিশ্ব পরিবেশ দিবস কে সামনে রেখে আগামী এক মাস ধরে এমন নানান কর্মসূচি পালন করা হবে জঙ্গলমহলে।
Read More
রোনাল্ডোর গোলে জার্মানিকে হারাল পর্তুগাল

রোনাল্ডোর গোলে জার্মানিকে হারাল পর্তুগাল

উয়েফা নেশন্স লিগের ফাইনালে পুনরায় জায়গা করে নিয়েছে পর্তুগাল। ২০১৯ সালে প্রথমবার এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল তারা। ট্রফিও জিতেছিল। ছয় বছর পর আবার ট্রফির লড়াইয়ে নামবে তারা। বুধবার রাতে পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। গোল করে দেশকে জিতিয়েছেন ৪০ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০০ সালে শেষবার জার্মানিকে হারিয়েছিল পর্তুগাল। ২৫ বছর পর আবার জিতল তারা। প্রথমবার জার্মানির মাটিতেই তাদের হারাল পর্তুগাল। ২৫ বছর আগে জার্মানিকে হারানোর সেই ম্যাচে সের্জিয়ো কনসিসাও হ্যাটট্রিক করেছিলেন। বুধবার তাঁর ছেলে ফ্রান্সিসকোও জার্মানির বিরুদ্ধে গোল করলেন। ম্যাচের পর পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ রোনাল্ডোর প্রশংসা করে বলেছেন,“যারা রোজ উন্নতি করতে চায়, শক্তিশালী হতে চায়, সেরাটা দিতে চায় তাদের…
Read More
১৮টা বছরের অপেক্ষা! অবশেষে জয় বেঙ্গালুরুর, আবেগে ভাসলেন কোহলি

১৮টা বছরের অপেক্ষা! অবশেষে জয় বেঙ্গালুরুর, আবেগে ভাসলেন কোহলি

আর বাকি মাত্র চার বল। কান্না শুরু কোহলির। শশাঙ্ক সিংহ জশ হ্যাজলউডের বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতেই হাঁটু মুড়ে মাটিতে বসে পড়লেন তিনি। দু’হাতে ঢাকলেন চোখ। পাশ থেকে দুই সতীর্থের পিঠ চাপড়ানি, গোটা মাঠের গর্জন, সতীর্থদের পাগলপারা উচ্ছ্বাস— কিছুই যেন স্পর্শ করতে পারছিল না তাঁকে। ১৮টা বছর অপেক্ষা তো কম নয়! ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট পর ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন যখন তাঁর সঙ্গে কথা বলতে গেলেন, তখনও চোখে জল কোহলির। কোহলির কথায়, “এই ট্রফি দলের জন্য যতটা, ততটাই সমর্থকদের জন্য। ১৮টা বছর পেরিয়ে গিয়েছে এই দিনটা দেখতে। এই দলটাকে নিজের যৌবন, নিজের সেরা সময় এবং অভিজ্ঞতা দিয়েছি। প্রত্যেক মরসুমে ট্রফি…
Read More
রাতে বারবার ঘুম ভাঙে? কোনো রোগের ইঙ্গিত নয় তো?

রাতে বারবার ঘুম ভাঙে? কোনো রোগের ইঙ্গিত নয় তো?

সুস্থ থাকতে রোজ পর্যাপ্ত ঘুম প্রয়োজন। কিন্তু অনেকেই ঠিকমতো ঘুমাতে পারেন না। অনেকেরই গভীর ঘুমের অভাব রয়েছে। আবার অনেকে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার সমস্যায় ভোগেন। চিকিৎসকদের একাংশের দাবি, বারবার ঘুম ভেঙে যাওয়া শরীরের একাধিক রোগের নানা লক্ষণের ইঙ্গিত হতে পারে। তাই এরকম হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। কেন ঘুম ভাঙে সাম্প্রতিককালে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রাতে গড়ে ছয় থেকে সাত ঘণ্টা ঘুমান। ঘুমের মধ্যে সাধারণত প্রতি ৯০ মিনিট অন্তর আমাদের ‘স্লিপ সাইকেল’ বদলাতে থাকে। সেই সময়ে ঘুম ভাঙা স্বাভাবিক। সারা দিনে যদি অত্যাধিক পরিমাণে জল, কফি বা মদ পান করা হয়, তাহলে রাতে বারবার ঘুম ভাঙতে পারে। বয়স্কদের…
Read More
এখনও লোকনাথ ব্রহ্মচারীর জন্ম বা তিরোধান দিবসে ডাক পাই : ভাস্বর

এখনও লোকনাথ ব্রহ্মচারীর জন্ম বা তিরোধান দিবসে ডাক পাই : ভাস্বর

ছোটপর্দায় লোকনাথ ব্রহ্মচারীর জীবন নিয়ে নির্মিত ধারাবাহিকে মুখ্য চরিত্রে ভাস্বর চট্টোপাধ্যায়। তখনও তিনি মহাপুরুষের জীবন সম্পর্কে সবিস্তার জানতেন না। তাই নিখুঁত ভাবে তিনি লোকনাথ ব্রহ্মচারীকে পর্দায় ফোটাতে পারবেন কিনা তা নিয়ে দ্বন্দ্বে ভুগেছেন! কারণ, চেহারার দিক থেকেও উভয়ের কোনও মিল নেই। যে ভয় পেয়েছিলেন অভিনেতা সেটাই বাস্তব হল। ধারাবাহিক সম্প্রচার হওয়ার মাত্র তিন দিনের মাথায় অভিনেতাকে সমাজমাধ্যমে শুনতে হয়েছে, “লোকনাথ বাবার চরিত্রে ভাস্বরকে একটুও মানায়নি। ওঁকে বাছা মস্ত ভুল।” এইসব মন্তব্য কানে আসতেই ভেঙে পড়েছিলেন অভিনেতা। মঙ্গলবার, লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষ্যে ভাস্বর সংবাদমাধ্যমে জানান, “প্রত্যেক দিন দুরুদুরু বুকে স্টুডিয়োয় পা রাখতাম। আর লোকনাথ বাবাকে ডাকতাম, তোমার পায়ে নিজেকে সঁপে…
Read More
সাইকেলে নানা রকম ব্যালান্সিংয়ের খেলা দেখিয়ে সকলের মন জয় করলেন জলপাইগুড়ির গৌরাঙ্গ দাস

সাইকেলে নানা রকম ব্যালান্সিংয়ের খেলা দেখিয়ে সকলের মন জয় করলেন জলপাইগুড়ির গৌরাঙ্গ দাস

একটি পুরনো সাইকেল। নেই ব্রেক, নেই চাকার মার্কেট। কিন্তু তাতেই যেন যাদু দেখালেন গৌরাঙ্গ দাস। জলপাইগুড়ির রাহুতবাগান থেকে প্রায় ৪০ কিমি পথ পেরিয়ে পৌঁছেছেন মেখলিগঞ্জের বাগডোকরা মোড়ে। সেখানকার একটি ছোট পাড়ায় বাচ্চাদের ভিড় দেখেই ছোট মাইক হাতে হাঁক ছাড়লেন, “সার্কার সার্কাস! সার্কাস দেখতে চলে আসুন!” মুহূর্তেই ৮ থেকে ৮০—সব বয়সের প্রায় ৫০ জন মানুষ ভিড় জমালেন। শুরু হলো সাইকেল নিয়ে গৌরাঙ্গের নানা রকম ব্যালান্সিংয়ের খেলা। কখন এক চাকায় সাইকেল চালাচ্ছেন, কখনও আবার চলন্ত সাইকেলে দাঁড়িয়ে পড়ছেন নিজেই।  চোখের পাতা দিয়ে ব্লেড তোলা, সাইকেলের টায়ার ঘুরিয়ে শরীরের মধ্য দিয়ে পার করে দেওয়া—সবই দেখালেন অনায়াসে।  সব খেলা চলছে ব্রেকহীন সাইকেলেই। প্রতিটি কীর্তিকলাপে…
Read More
সেতিঝোরা  সংলগ্ন জাতীয় সড়ক এনএইচ-১০-এ আচমকাই আগুন সিকিম গামি ট্রাকে

সেতিঝোরা  সংলগ্ন জাতীয় সড়ক এনএইচ-১০-এ আচমকাই আগুন সিকিম গামি ট্রাকে

সিকিম নম্বরের একটি ট্রাক (নং SK 01 D 4234) আজ সকালে সেতিঝোরা সংলগ্ন জাতীয় সড়ক ১০ (NH10)-এ আচমকাই আগুন ধরে যায়। ঘটনার ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর পেয়েই দমকল একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ ও প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
Read More