09
Jun
শিশুদের এই দাবদাহে নিয়মিত জল পান করবার তাগিদে এক অভিনব উদ্দ্যোগ গ্রহণ করলে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল, একিই সাথে শিশুদের প্রীয় খাবার বিরিয়ানি খাওয়ানো হল স্কুলে। শিশুদের স্বাস্থ্যের দিকে চিন্তা করে পঠনপাঠনের পাশাপাশি এক অভিনব উদ্দ্যোগ গ্রহণ করলে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রাইমারি কাউন্সিলর এর চেয়ারম্যান দীলিপ রায়,স্কুলের প্রাক্তন শিক্ষক বিধূভূষন রায় সহ স্কুলের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে "ওয়াটার বেল"এর সূচনা করা হয়। একি সাথে সকল ছাত্রদের বিরিয়ানি খাওয়ানো এবং পরিবেশের ওপর অঙ্কন প্রতিযোগিতা করা হয়।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন দাস এক বিবৃতিতে জানান,শহরে বর্তমানে প্রচন্ড গরম তাই শিশুরা জল খাওয়া নিয়ে খুব একটা আগ্রহ…
