Sonakshi Sarkar

1520 Posts
আগামী ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে শিলিগুড়ি এবং স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির “বৃদ্ধাশ্রম”

আগামী ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে শিলিগুড়ি এবং স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির “বৃদ্ধাশ্রম”

এলাকার কিছু যুবকের প্রচেষ্টায় সমাজে অবহেলিত বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রয় দিতে গড়ে তুলেছে "বৃদ্ধাশ্রম" নামে একটি আস্তানার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঠিক পেছনে নি রোঙ্গিয়াতে শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটির উদ‍্যোগে আগামী ১৩ই জুলাই বৃদ্ধা আশ্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চলেছে। এই বিষয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব কক্ষে এক সাংবাদিক সন্মেলনে মিলিত হন সংস্থার সম্পাদক  নব কুমার বসাক সহ অনেমেষ দাস, অলোক দাস, সাবির আলম। নব কুমার বসাক সাংবাদিকদের জানাতে গিয়ে তাদের প্রধান লক্ষ্যে কথা ব‍্যখ‍্যা করেন। সম্পূর্ণ বিনা মূল্যে তারা এই পরিশেবা দিবেন। মোট ৪০ সিটের এই বৃদ্ধা আশ্রমে অসহায় বৃদ্ধ বৃদ্ধারা থাকতে পারবেন। আপাতত ৬ জনকে নিয়ে ১৩ তারিখ থেকে যাত্রা…
Read More
সড়ক নিরাপত্তা সপ্তাহে বালাসন ট্রাফিক গার্ডের উদ্যোগে সমাজকল্যাণমূলক কর্মসূচির আয়োজন

সড়ক নিরাপত্তা সপ্তাহে বালাসন ট্রাফিক গার্ডের উদ্যোগে সমাজকল্যাণমূলক কর্মসূচির আয়োজন

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বালাসন ট্রাফিক গার্ডের তরফে আয়োজিত হল ফুটবল প্রতিযোগিতা। সোমবার বালাসন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গোয়েল মোড় সংলগ্ন মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন মহিলা ও পুরুষ সকল প্রতিযোগীরাই এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ADCP অভিষেক মজুমদার,ACP সাজিদ ইকবাল,বলাসন ট্রাফিক গার্ডের oc গোবিন্দ রায় সহ অন্যান্য সকল পুলিশ আধিকারিকেরাও। পাশাপাশি, এদিন খাপরাসী হাই স্কুলের পড়ুয়াদের হাতে ৫০টি স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।এছাড়াও এদিন একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও দেওয়া আয়োজন করা হয় ট্রাফিক গার্ডের তরফে। মূলত ট্রাফিক পুলিশের সাথে সমাজের সাধারণ মানুষদের সম্পর্ক আরো সুদৃঢ় করতে জানিয়েছেন এডিসিপি…
Read More
খুব শীঘ্রই শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক মাতৃসদন হাসপাতাল

খুব শীঘ্রই শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক মাতৃসদন হাসপাতাল

শিলিগুড়ি শহরবাসীর জন্য আসছে আরও একটি সুখবর। খুব শীঘ্রই শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক মাতৃসদন হাসপাতাল। এই নতুন হাসপাতাল হবে ৩০ শয্যাবিশিষ্ট এবং থাকছে একাধিক আধুনিক পরিষেবা। শহরের মেয়র গৌতম দেব জানিয়েছেন, এই হাসপাতালের মধ্যে থাকবে ইসিজি, আল্ট্রাসাউন্ড, ব্লাড ব্যাঙ্ক এবং দিন-রাত খোলা ওষুধের দোকান। চিকিৎসকদের জন্য থাকবার ব্যবস্থাও করা হবে হাসপাতালের মধ্যেই। এই নতুন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে ও স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলেই আশাবাদী প্রশাসন। শহরের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।
Read More
গভীর রাতে রেশন সামগ্রীর পিকআপ ভ্যান আটক করল জলপাইগুড়ি পুলিশ

গভীর রাতে রেশন সামগ্রীর পিকআপ ভ্যান আটক করল জলপাইগুড়ি পুলিশ

উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে চাল এবং আটা। জলপাইগুড়ির বেলাকোবার ঘটনা। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। সেই গাড়িতে ছিলো বস্তা বস্তা চাল এবং আটার প্যাকেট। প্রায় ১৭৭০ কিলো চাল এবং ৭৮৫ কিলো আটা ছিলো তাতে। সেই সব সামগ্রীর কোনো বৈধ নথি দেখাতে না পারায় সেসব বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়িতে থাকা দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেইসব সামগ্রী রেশনের। রাতের অন্ধকারে এক জায়গা থেকে অন্যত্র অবৈধভাবে পাচার করা হচ্ছিলো। পরে তা খোলা বাজারে বিক্রি করা হতো। এই…
Read More
উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী পুজো কমিটির তরফে খুঁটি পুজোর বিশেষ আয়োজন

উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী পুজো কমিটির তরফে খুঁটি পুজোর বিশেষ আয়োজন

শিলিগুড়ি, প্রত্যেক বারের ন্যায় এবার উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজা কমিটি খুটি পূজা সম্পন্ন হল। এবারে তাদের পুজো ৬৩ বছরে পদার্পণ করল। এবার প্রথম স্থানের লক্ষ্যে নিয়ে পূজা মন্ডপ সাজাতে চলেছে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজা কমিটি। প্রতিবছর বিভিন্ন অভিনব আকর্ষণীয় পূজা মন্ডপ উপহার দিয়ে থাকে শিলিগুড়ি সেন্টাল কলোনি দুর্গাপূজা কমিটি। এবার তাদের বিশেষ আকর্ষণ, মাটির টানে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন আকর্ষণীয় পূজা মণ্ডপ উপহার দিয়ে উত্তরবঙ্গবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন, এবারও তাদের এই পরিবেশ বান্ধব এই পূজা মন্ডপ শিলিগুড়িতে স্থান অধিকার করবে আশাবাদী তারা।
Read More
৫৯ বছরে পদার্পণ করল শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবের ঐতিহ্যবাহী দুর্গা পূজা

৫৯ বছরে পদার্পণ করল শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবের ঐতিহ্যবাহী দুর্গা পূজা

উত্তরবঙ্গের অন্যতম বড় দুর্গাপূজা হিসেবে পরিচিত শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবের খুঁটি পূজা সম্পন্ন হল উল্টো রথের প্রাক্কালে। এবারে ৫৯ বছরে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী পূজা। প্রতিবছরই অভিনব মণ্ডপ ও থিমে দর্শনার্থীদের মুগ্ধ করে সঙ্ঘশ্রী ক্লাব। এবারে পুজো কমিটির বিশেষ আকর্ষণ ‘দিগন্তের সুর, যেখানে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে মণ্ডপের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করেই সাজানো হবে পুরো মণ্ডপ। প্রথম স্থানের জন্য লড়াইয়ে নামছে তারা। শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলতেই প্রতি বছর নতুনত্বের ছোঁয়া আনা হয় থিমে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ‘‘প্রতিবছরই আমাদের থিমে থাকে নতুনত্ব। দর্শনার্থীরা…
Read More
রক্তের সংকট দূর করতে বেসরকারি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে

রক্তের সংকট দূর করতে বেসরকারি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে

শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর মোড়ের এই বেসরকারি হাসপাতালে আয়োজন করা হল রক্তদান শিবিরের। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বহু সহৃদয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাফল্যের মুখ দেখল এই শিবির। জানা গিয়েছে, হাসপাতালে রক্তের অপ্রতুলতা মেটাতেই এই পদক্ষেপ। নার্সিংহোমের এক চিকিৎসক জানান, রক্তের চাহিদা প্রায়শই বাড়ে, আর সেই সংকট দূর করতেই এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত করিমুল হক। নার্সিংহোমের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষেরাও স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকরা জানিয়েছেন, এই ধরনের সামাজিক উদ্যোগ আগামীদিনেও নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
Read More
বৃষ্টিতে কিছুটা নিস্তার পেলেও ফের গরমে নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসীদের

বৃষ্টিতে কিছুটা নিস্তার পেলেও ফের গরমে নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসীদের

গরমের হাত থেকে কিছুটা নিস্তার পেলেও ফের রোদের ঝলমলেতে ঠান্ডার পরিবেশ কাটলো। হঠাৎই আজ দুপুর বৃষ্টির দেখা মিলেছিল। অনেকেই ভেবেছিল এই বৃষ্টির ফলে হয়তো গরমের হাত থেকে কিছুটা রেহাই পাবে। কিন্তু বৃষ্টি কিছুটা হবার পর ফের গরমের পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়িতে। আর এই নিয়ে এক শহরবাসী বলেন জলপাইগুড়ি শহরে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। কিন্তু তা সাময়িক। এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়া দরকার। তাই না হলে গরমের হাত থেকে কিছুটা রেহাই পেলেও ফের গরমের পরিবেশ তৈরি হচ্ছে। আমাদের স্বস্তি মিলছে না।
Read More
শিক্ষাকে ব্যাবসায় পরিণত করার সরকারী চক্রান্তের বিরুদ্ধে ছাত্র সমাজের অভিযান

শিক্ষাকে ব্যাবসায় পরিণত করার সরকারী চক্রান্তের বিরুদ্ধে ছাত্র সমাজের অভিযান

শুক্রবার ছাত্র শিক্ষক এবং অভিভাবক মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শকের কার্যালয় চত্বরে জমায়েত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠণের সদস্যরা। মূলত রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা ক্ষেত্রে চরম অবনতি এবং জাতীয় শিক্ষা নীতির মধ্যে দিয়ে শিক্ষাকে ব্যাবসায় পরিণত করার সরকারী চক্রান্তের বিরুদ্ধে এই ডি আই অফিস অভিযান বলেই জানা যায়। এই প্রসঙ্গে অভিভাবক রাহিনা বেগম বলেন ,আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রাজ্যের ৮ হাজারের বেশি প্রাথমিক স্কুল বন্ধ করে দিলো সরকার, অপরদিকে কেন্দ্রিয় সরকারের জাতীয় শিক্ষা নীতিকে সামনে রেখে শিক্ষা কে ব্যাবসায় পরিণত করার কাজ শুরু করেছে, আমরা এর বিরুদ্ধে , আমরা চাই সমাজের…
Read More
শুক্রবার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে পালিত হলো ‘টয় ট্রেন দিবস’

শুক্রবার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে পালিত হলো ‘টয় ট্রেন দিবস’

৪ঠা জুলাই ১৮৮১ সালে পাহাড়ি আঁকাবাঁকা পথের নিস্তব্ধতা ভেঙে প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিয়েছিল ঐতিহাসিক টয় ট্রেন। সেই ঐতিহ্যকে স্মরণে রাখতে এই প্রথমবার ‘টয় ট্রেন দিবস’ উদযাপিত হলো শিলিগুড়িতে। শুক্রবার নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশন এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যৌথ উদ্যোগে শিলিগুড়ির শুকনা স্টেশনে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় এই দিনটি। সকাল থেকেই আর্ট এক্সিবিশন ও ড্রয়িং কম্পিটিশনের মাধ্যমে স্টেশন চত্বর জমজমাট হয়ে ওঠে। প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। শুধু শিশুরাই নয়, শতাধিক চিত্রশিল্পীও তাদের তুলি আর রঙে ফুটিয়ে তোলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের গৌরবগাথা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল এক ঐতিহ্যবাহী টয় ট্রেন, যেখানে দর্শনার্থীরা ফটো সেশন…
Read More