Sonakshi Sarkar

1520 Posts
নদীয়ায় বর্ষা মরশুমে জোরকদমে চলছে মাছ ধরার প্রস্তুতি

নদীয়ায় বর্ষা মরশুমে জোরকদমে চলছে মাছ ধরার প্রস্তুতি

নদীয়ায় এই সময় রাজ্যে বর্ষা মরশুম চলছে। এমন পরিস্থিতিতে গঙ্গা ও অন্যান্য নদীতে মাছ ধরার প্রস্তুতি পুরোদমে চলছে। মাছ ধরার জন্য নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জেলেরা তাদের নৌকার ইঞ্জিন মেরামত, রঙ করা এবং মেরামতে ব্যস্ত। শুধু মাছ ধরার জন্যই নয়, সম্ভাব্য বন্যার ক্ষেত্রে ডুবে যাওয়া এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্যও নৌকা মেরামতের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। নদীয়ার অনেক জেলে ইতিমধ্যেই গঙ্গা ও সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন, আবার অনেকে নৌকা সম্পূর্ণ প্রস্তুত রাখতে ব্যস্ত। নৌকা মেরামতের কারিগররা বলছেন যে বর্ষার আগে কয়েক মাস ধরে তাদের কাজ অনেক বেড়ে যায়। তারা বংশ পরম্পরায় এই ঐতিহ্যবাহী কাজ করে আসছেন। কারিগরদের মতে,…
Read More
‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও,’বার্তার মধ্য দিয়ে বেঙ্গল সাফারিতে আয়োজিত হল মহোৎসব ২০২৫

‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও,’বার্তার মধ্য দিয়ে বেঙ্গল সাফারিতে আয়োজিত হল মহোৎসব ২০২৫

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং জেলাস্তরীয় বনমহোৎসব কমিটি ও বনদফতরের সহযোগিতায় সোমবার মহাসাড়ম্বরে আয়োজিত হল বনমহোৎসব ২০২৫। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক চত্বরে এই উৎসবের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বৃক্ষরোপণের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার সি সুধাকর, এসজেডিএ-র নব নিযুক্ত চেয়ারম্যান দিলীপ দুগ্গার, শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বনদফতরের মুখ্য বনপাল ড. কণা তালুকদার, বেঙ্গল সাফারির প্রধান মুখ্য বনপাল রাজেশ যাদব, মহাকুমা শাসক অবধ সিংহল-সহ অন্যান্য উচ্চপদস্থ বন আধিকারিক ও রেঞ্জাররা। অনুষ্ঠানের শুরুতে এক বিশেষ ট্যাবেলো উন্মোচন করেন মেয়র গৌতম দেব। তিনি জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের…
Read More
সোমবার মাদারিহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই দোকান

সোমবার মাদারিহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই দোকান

মাদারিহাটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই দুটি দোকান। সকালবেলায় মাদারিহাটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো দুটি দোকান। সকাল বেলায় দোকান খুলে ব্লাড সাম্পেল আনতে যাচ্ছিলেন দোকানের মালিক চঞ্চল সূত্রধর। যেখান থেকে ব্লাডাম্পেল সংগ্রহ করবেন সেখানে পৌঁছানোর আগেই তার কাছে ফোন যায় তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দোকানে ছুটে আসেন চঞ্চল বাবু। জানা যাচ্ছে মাদারিহাট বিডিও অফিসের উল্টোদিকে ল্যাবরেটরির দোকান রয়েছে চঞ্চল সূত্রধরের। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ল্যাব সহ পাশে থাকা প্রকাশ শিলের একটি সেলুন দোকান ও পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে এলাকার স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীরপাড়া থেকে দমকলের একটি…
Read More
গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় ১৮০০ বোতল মদ উদ্ধার করল শিলিগুড়ির আবগারি দপ্তর

গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় ১৮০০ বোতল মদ উদ্ধার করল শিলিগুড়ির আবগারি দপ্তর

ফুলকপির বস্তার আড়ালে পাচারের ছক! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৮০০ বোতল মদ উদ্ধার করল শিলিগুড়ির আবগারি দপ্তর। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪১ লাখ ৭৫ হাজার টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় রোশন কুমার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে বিহারের বাসিন্দা। সূত্রের খবর, শনিবার সকালে আবগারি দপ্তরের ওসি দীপক টিগ্গা গোপন সূত্রে খবর পান, একটি পিকআপ ভ্যানে ফুলকপির বস্তার আড়ালে বিপুল পরিমাণ মদ পাচারের চেষ্টা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর এলাকায় সার্কিট গেস্ট হাউসের সামনে বিহার নম্বরের একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটকানো হয়। জিজ্ঞাসাবাদে চালকের কথায় অসঙ্গতি পাওয়া গেলে…
Read More
গ্রীষ্মকালে বৃহত্তর রক্তদান শিবিরের আয়োজন করল শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি

গ্রীষ্মকালে বৃহত্তর রক্তদান শিবিরের আয়োজন করল শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি

প্রতি বছরের ন্যায় এবছরও গ্রীষ্মকালে বৃহত্তর রক্তদান শিবিরের আয়োজন করল শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি। শনিবার সমিতির কার্যালয়ে এই রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেখানে বহু মানুষ উৎসাহের সাথে রক্তদানে এগিয়ে আসেন। বিগত বছরে ব্যবসায়ী সমিতি এই রক্তদান শিবিরের মাধ্যমে ২০৩ ইউনিট রক্ত সংগ্রহ করেছিল যা তুলে দেওয়া হয়েছিল একটি বেসরকারি হাসপাতালের হাতে। ফলে এ বছর তাদের লক্ষ্য ২৫০ ইউনিট রক্ত।  ব্যবসায়ি সমিতির সদস্যরা জানান, গ্রীষ্মকালে সব থেকে বেশি রক্তের সংকট দেখা যায় ফলে রক্তের ঘাটতি মেটাতে প্রতিবছর এই সময়েই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। তারা আশাবাদী তাদের এই কাজের মাধ্যমে মানুষ আরো…
Read More
জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আটটি শাবক কোবরা উদ্ধার

জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আটটি শাবক কোবরা উদ্ধার

শনিবার সকালে জলপাইগুড়িতে অবস্থিত কেন্দ্রিয় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি বার্তা পেতেই ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরি। সংশোধনাগারে একটি পাইপ জানিয়ে বস্তুর ভেতর থেকে উদ্ধার করেন ৮ টি বিষাক্ত কোবরা সাপের ছানা। এই প্রসঙ্গে বিশ্বজিৎ দত্ত চৌধুরি জানান, এই গুলো স্পেটিকাল কোবরা ,সাধারণত এই সাপ ২৫ টির মত ডিম পারে যার মধ্যে থেকে ২৩ টির মতো সাপের জন্ম হয়, আমি আজ ৮ টি উদ্ধার করতে পেরেছি, মা সাপটি হয়তো আগেই এই স্থান থেকে সরে গিয়েছে, তবে এই স্থানে উপযুক্ত পরিবেশ রয়েছে সাপ থাকার , যে কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে অনুরোধ করেছি ।
Read More
ফের চেন ছিনতাই শিলিগুড়ির মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া এলাকায়

ফের চেন ছিনতাই শিলিগুড়ির মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া এলাকায়

দিনের বেলায় এক মহিলার গলা থেকে চেন ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন শিলিগুড়ি মহাকুম পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া অঞ্চলের জ্যোতিনগর গ্রামে এক মহিলা ফুল তুলে বাড়ি ফিরছিল সেই সময় ২ যুবক বাইকে করে এসে গলা থেকে। চেন ছিনতাই করে নিয়ে যায় জাগেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। সিসি ক্যামেরা তে দেখা যাচ্ছে ২ যুবক বাইক নিয়ে এসে হঠাৎ মহিলার উপরে। হামলা করে এর পরই আতঙ্কে তড়িঘড়ি বাড়ি ছুটে এসে পুরো ঘটনার কথা বলার পর। সকলে ছুটে এসে সিসি ক্যামেরা দেখে বুঝতে পারে এরপরেই গোটা ঘটনা খবর। লিখিতভাবে, পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হয়। ইতিমধ্যেই পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ দেখে…
Read More
ফের খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান শহর শিলিগুড়িতে

ফের খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান শহর শিলিগুড়িতে

শিলিগুড়ি,শহরের খাবারের গুণমান নিয়ে আবারও প্রশ্ন উঠল। শুক্রবার ফের শিলিগুড়ির এসএফ রোডে অভিযান চালাল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর। শহর ও আশেপাশের এলাকায় একাধিক হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে চালানো এই অভিযানে উঠে এল ভয়ঙ্কর সব অনিয়ম। অভিযান চলাকালীন একাধিক রেস্টুরেন্ট ও দোকানে পাওয়া যায় পুরনো, বাসি ও রীতিমতো পচা খাবার। একটি রেস্তোরাঁয় দু’দিনের পুরনো খাবার ফ্রিজে সংরক্ষণ করে পরিবেশনের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। কিছু দোকানে রান্নায় ব্যবহৃত হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত ডালডা ও প্লাস্টিকজাত উপাদান। আরও উদ্বেগজনক বিষয়, বেশ কয়েকটি দোকানে বাণিজ্যিক গ্যাসের পরিবর্তে ব্যবহার করা হচ্ছিল ঘরোয়া এলপিজি সিলিন্ডার যা আগুন লাগার বড় ঝুঁকি তৈরি করে।
Read More
রাস্তা মেরামতের দাবিতে ক্লাব মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির

রাস্তা মেরামতের দাবিতে ক্লাব মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে গাদং যাওয়ার রাস্তায়। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে এই রাস্তা দিয়ে টোটো, বাইক, ছোটো গাড়ি যাওয়া-আসা করতেই চায় না। পাশাপাশি গিলান্ডি সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার ক্লাব মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বের দাবি দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ে রয়েছেন গাদং এলাকার বাসিন্দারা। অথচ সেই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। তাই আজকে পথ অবরোধ করা হলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। প্রায় ৪৫ মিনিট পর অবরোধ তুলনায় বিজেপি কর্মী সমর্থকরা।
Read More
দোকান থেকে এক যুবকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ৮ জনকে গ্রেপ্তার করলেন পুলিশ

দোকান থেকে এক যুবকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ৮ জনকে গ্রেপ্তার করলেন পুলিশ

শিলিগুড়ি বাগরাকোটে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া ও অশান্তি পাকানোর ঘটনায় ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। ক্রিকেটে খেলাকে কেন্দ্র করে কয়েকদিন আগে ঝামেলার সুত্রপাত হয়। সেই ঘটনায় মঙ্গলবার হর্কাস কর্ণারের দোকান থেকে এক যুবকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক শংকর ঘোষ। এই পর ঘটনার রেশ এসে পড়ে পুরনিগমের ২০ ও ২৮ নম্বর ওয়ার্ডে। দুই ওয়ার্ডের মধ্যে ব্যাপক ঝামেলা তৈরি হয়। পরিস্থিতি হাতের নাগালে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ এলে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। পাল্টা…
Read More