Sonakshi Sarkar

1518 Posts
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণের জেরে মেয়র পারিষদ পদ থেকে ছেঁটে ফেলা হলো শ্রাবণী দত্তকে

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণের জেরে মেয়র পারিষদ পদ থেকে ছেঁটে ফেলা হলো শ্রাবণী দত্তকে

ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জেরে শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে বহিষ্কার করল পুরবোর্ড। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এরপরই এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। শিলিগুড়ি পুরনিগমে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব জানিয়েছেন, দলের নির্দেশে এবং পুরবোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এধরনের আচরণ কখনওই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই আমাদের নীতি।” মেয়র আরও জানান, আপাতত ওই দপ্তরের দায়িত্ব অন্য একজন মেয়র পারিষদের উপর অর্পণ করা হয়েছে। পাশাপাশি, ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখে…
Read More
শিলিগুড়িতে পালিত হল পুলিশ দিবস

শিলিগুড়িতে পালিত হল পুলিশ দিবস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২০সাল থেকে প্রতি বছর ১লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। গত ৬বছর ধরে গোটা রাজ্য জুড়ে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে।তেমনই সোমবার অর্থাৎ আজ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে পুলিশ কমিশনারেটের মাঠে পুলিশ দিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি. সুধাকর,ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার,ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং ও কাজী সামসুদ্দিন আহমেদ,এছাড়াও উপস্থিত ছিলেন এ.সি.পি, এ.ডি.সি.পি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ট্রাফিক ও থানার আইসি ওসিরা।অনুষ্ঠানে পুলিশ কমিশনার সি. সুধাকরকে পুলিশ দিবস উপলক্ষে ব্যাজ পরানোর পাশাপাশি তাকে ব্যান্ড স্যালুটও জানানো হয়।এদিন  রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামাও অনুষ্ঠানে…
Read More
অভিনব ঘটনার নজির গড়ল জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্রী‌ প্রিয়া দত্ত গুহ

অভিনব ঘটনার নজির গড়ল জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্রী‌ প্রিয়া দত্ত গুহ

সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক ঘণ্টার জন্য আইসি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেল সে। বর্তমান আইসি সঞ্জয় দত্ত তাঁকে নিজের চেয়ারে বসিয়ে সম্মান জানান। আসলে সোমবার পুলিশ দিবস পালন উপলক্ষে এমন অভিনব আয়োজন করা হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। ইংরেজি মাধ্যমের ছাত্রীকে এক ঘণ্টার জন্য আইসি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। বিশেষভাবে এই দিনটিকে পালনের উদ্যোগ নেয় জলপাইগুড়ি জেলা পুলিশ। তারই অঙ্গ হিসেবে এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি-র দায়িত্ব সামলাতে দেখা যায় শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেনীর ছাত্রী প্রিয়া দত্ত গুহকে। এমন সুযোগ পেয়ে খুব খুশি এক…
Read More
ড্রাগসের বিরুদ্ধে ক্রমশই ঐক্যবদ্ধ হচ্ছে জলপাইগুড়ি শহরবাসী

ড্রাগসের বিরুদ্ধে ক্রমশই ঐক্যবদ্ধ হচ্ছে জলপাইগুড়ি শহরবাসী

আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে উঠে এসেছিলো এলাকায় ড্রাগসের কালো ব্যবসার কথা, রাতেই থানায় ছুটে ছিলেন  খোদ তৃণমুল চেয়ার পার্সন, সোমবার সকালেও জনতার হাতে আটক তিন ড্রাগ কারবারি,এলাকায় উত্তেজনা। ড্রাগের বিরুদ্ধে বিক্ষোভ কোতোয়ালি থানায়। জলপাইগুড়ি পুরসভা ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা। এলাকার বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল।এরপর শনিবার  রাত ৯:৩০ নাগাদ পুরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল এর নেতৃত্বে এলাকার শতাধিক মহিলা সহবাসিন্দারা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ডেপোটেশন জমা দেয়। এলাকায় নেশা মুক্তি সমাজ গড়ার  লক্ষ্যে মহিলাদের বিক্ষোভ জারী রইলো সোমবার ও, এদিন সকালে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে স্থানীয় মানুষ মোট তিন ড্রাগস কারবারি কে…
Read More
চা বাগানের শ্রমিক মহল্লায় দিনের পর দিন বাড়ছে চিতা বাঘের আতঙ্ক

চা বাগানের শ্রমিক মহল্লায় দিনের পর দিন বাড়ছে চিতা বাঘের আতঙ্ক

চা বাগানের শ্রমিক মহল্লায় দিনের পর দিন বাড়ছে চিতা বাঘের হানা, এতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত জনগণ। রবিবার রাত্রে মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের ৫ নম্বর লাইন শ্রমিক মহল্লায় একটি বাড়িতে ঢুকে ছাগল তুলে নিয়ে গেল চিতা বাঘ। যদিও ওই সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছাগলটিকে রেখে পালিয়ে যায় চিতাটি। জানা যায়, রবিবার রাত্রে বাগানের ৫ নম্বর লাইনের বাসু ওরাওঁ এর বাড়ির মধ্যে ঢুকে পড়ে একটি চিতা বাঘ। ছাগলের ঘরের টিনের বেড়া ভেঙ্গে চিতাবাঘটি একটি ছাগলকে ধরে। ছাগলের চিৎকার শুনে বাড়ির লোকজন টের পেয়েছে দেখে চিতা বাঘটি একটি ছাগলকে গলায় ধরে নিয়ে যাচ্ছিল। ওই সময় তারা চিৎকার করলে…
Read More
টাকা ছিনতাই-এর অভিযোগে 2ই দুস্কৃতিকে গ্রেপ্তার করলেন এনজেপি থানার পুলিশ

টাকা ছিনতাই-এর অভিযোগে 2ই দুস্কৃতিকে গ্রেপ্তার করলেন এনজেপি থানার পুলিশ

গত ৩০ শে আগস্ট অর্থাৎ শনিবার রাতে এটিএম থেকে টাকা তুলে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল ফুলবাড়ী নিবাসী বিশ্বনাথ রায়। তবে ক্যানেল রোডে পৌঁছাতেই তার পিছু নেয় তিন দুষ্কৃতী। তাকে আটকে তার কাছে থাকা কুড়ি হাজার টাকা নগদ ও এটিএম কার্ডটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুলবাড়ি এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গত রবিবার ফুলবাড়ী থেকে রবিন রায় ও আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ছিনতাইয়ের  ১৫০০০ টাকা। বাকি টাকা ও দুষ্কৃতির খোজে তদন্তে নেমেছে পুলিশ।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল সিভিক ভলেন্টিয়ারসহ দুই যুবক

চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল সিভিক ভলেন্টিয়ারসহ দুই যুবক

চা পাতা চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল এক সিভিক ভলেন্টিয়ার ও তার সহযোগী। ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম উত্তম বর্মন, তিনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিকে কর্মরত ছিলেন। অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী। অভিযোগ, নিউ জলপাইগুড়ি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই ট্রাক বেরোনোর সময় গাড়ি ধীরগতিতে এলেই সেই সুযোগে ট্রাক থেকে চা পাতার বস্তা নামিয়ে নিত দুই যুবক। পরে সেই বস্তাগুলি অন্যত্র বিক্রি করা হত। দীর্ঘদিন ধরে চলা এই ঘটনায় এনজেপি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে, অভিযুক্তদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার।…
Read More
ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে

ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে

সকাল থেকেই মেঘের গর্জন আর ঝড়ো হাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, তিস্তা নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। শনিবার সকাল ৭টা নাগাদ ব্যারেজ থেকে ১৪৬২ কিউমেক জল ছাড়া হয়েছে। অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি এনএইচ-৩১ এর জলঢাকা নদীর উপরে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন একাধিক এলাকায় জল জমে গিয়েছে। রাস্তাঘাটে সকাল থেকে লোকজনের আনাগোনা অনেকটাই কম। দোকানপাট ও বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম। ভারী বৃষ্টির কারণে শহরের বিভিন্ন ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা…
Read More
জলপাইগুড়িতে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার

জলপাইগুড়িতে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার

বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ডিডিইউ ও কোতোয়ালি থানার যৌথ টিম শনিবার ভোরে এনএইচ-২৭-এর বিবেকানন্দপল্লীতে বিশেষ নাকা চেকিং চালায়। এসময় আটক হয় একটি ছয়চাকা কনটেইনার এবং গ্রেপ্তার করা হয় দুই যুবক—রাকেশ কুমার যাদব (৩০) ও অভদেশ কুমার (২০), দুজনেই বিহারের দরভাঙ্গা জেলার বাসিন্দা। গাড়ির চালকের আসনের পিছনে তৈরি বিশেষ চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মদ—২৪০ বোতল ৩৭৫ মি.লি. ও ৯৬ বোতল ৭৫০ মি.লি.  এর Imperial  Blue Whisky এবং ২০৫ বোতল Royal Stag Deluxe Whisky। প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করে, মদ অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে বলে এদিন দুপুর এ…
Read More
রাধাষ্টমী উপলক্ষ্যে ললিতা সপ্তমী থেকে শ্রীবাস অঙ্গন কুঞ্জে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন

রাধাষ্টমী উপলক্ষ্যে ললিতা সপ্তমী থেকে শ্রীবাস অঙ্গন কুঞ্জে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন

শ্রীধাম নবদ্বীপস্থ যোগপীঠ শ্রীশ্রী শ্রীবাস অঙ্গন মন্দিরে শ্রীশ্রী রাধাষ্টমী মহোৎসব উপলক্ষ্যে ২২শে আগস্ট থেকে ২৮শে আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত সপ্তাহ এবং পরীক্ষিত পারায়ণ অনুষ্ঠিত হয়। প্রত্যেহ সকাল ৮টা থেকে মূল শ্লোক পরায়ণ অনুষ্ঠিত হয় এবং সুপ্রবচন অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬টা থেকে। সুপ্রবচন পরিবেশন করেন প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী। আগামী ৩১শে আগস্ট রবিবার ভাদ্র শুক্লাষ্টমী শ্রীশ্রী রাধিকা জয়ন্তী অর্থাৎ বৃষভানু রাজনন্দিনী প্রাণেশ্বরী শ্রীমতী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি। আর এই মহোৎসবে প্রাক্ কালে অর্থাৎ ললিতা সপ্তমী থেকে রাধাষ্টমী রাত্রি পর্যন্ত প্রায় ৪৮ ঘন্টা শ্রীবাস অঙ্গন কুঞ্জে ভক্তদের জন্য অবারিত দ্বার প্রসাদ গ্রহণের নিমিত্তে। মন্দিরের সেবাইত শ্রীবাস গোস্বামী বলেন, এই ৪৮ ঘন্টা…
Read More