Sonakshi Sarkar

1518 Posts
পর্যটকদের নজর কাড়তে প্রস্তুত চড়িদার দূর্গা প্রতিমা ও সাজসজ্জা

পর্যটকদের নজর কাড়তে প্রস্তুত চড়িদার দূর্গা প্রতিমা ও সাজসজ্জা

চড়িদার দূর্গা পুজো প্রতি বছরই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। পুরুলিয়ার এই গ্রাম এখন বিশ্ববিখ্যাত মুখোশশিল্পের জন্য। গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষই মৃৎশিল্পী, যারা প্রতিমা ও মুখোশ তৈরিতে দক্ষ। তাই প্রতিবছরই চড়িদার একমাত্র চড়িদা ষোলোআনা দূর্গা মন্দিরে প্রতিমার গড়নে থাকে অভিনবত্ব। এবছর ৪৩ তম বর্ষে পা দিল চড়িদা ষোলোআনা দূর্গা পূজা কমিটির পুজো। প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন গ্রামের শিল্পী রাধাগোবিন্দ দত্ত। কমিটির সভাপতি প্রধান রায় জানান, প্রতিবছরের মতো এবারও প্রতিমায় থাকবে চমক, কারণ শুধু গ্রামবাসী নয় আশপাশের গ্রাম ও পর্যটকরাও এই পুজোর দর্শনার্থী। তাঁদের কথা মাথায় রেখেই সাজসজ্জা থেকে প্রতিমা নির্মাণ সবকিছু করা হচ্ছে। সরকারি নিয়ম মেনেই পুজো হয় এবং নিয়মিত…
Read More
৫৫ গ্রাম সোনা সহ ফের চার দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ

৫৫ গ্রাম সোনা সহ ফের চার দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ

শিলিগুড়ির বিধান জুয়েলারি নামে হিলকার্ট রোডের সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরো চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকে বিহারের বাসিন্দা। বিহারের বৈশালী জেলার বিদুপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এদের। বিধানস নামে ঐ জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনার পর ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হয়েছিল ২ দুষ্কৃতি। এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছিল আরো ৬ দুষ্কৃতিকে। এবার আবার পুলিশের জালে চার দুষ্কৃতী উদ্ধার ৫৫ গ্রাম সোনা। সূত্রের খবর বিধানস নামে ওই জুয়েলারি থেকে দশ কোটি টাকারও বেশি সোনা এবং হীরে ও platinum এর গহনা লুট হয়েছিল। ওই ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা ১২…
Read More
নেপালে অশান্ত পরিস্থিতি, ইন্দো-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট

নেপালে অশান্ত পরিস্থিতি, ইন্দো-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট

নেপালে ফের অশান্ত পরিস্থিতি। সীমান্ত সংলগ্ন এলাকায় থমথমে পরিবেশ। খবর মিলেছে, নেপালের বিভিন্ন অঞ্চলে ফের ছড়িয়ে পড়েছে আগুন। সীমান্তবর্তী ভারতীয় এলাকা থেকেও দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। পরিস্থিতি সামাল দিতে ইন্দো-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। এদিন সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন উত্তরবঙ্গের এডিজি অজয় নন্দ। সঙ্গে ছিলেন সীমান্তরক্ষী বাহিনী এসএসবি-র ডিআইজি। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। এডিজি অজয় নন্দ জানান, “নেপালের পরিস্থিতি নিয়ে আমরা সম্পূর্ণ সজাগ। সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সন্দেহজনক যাতায়াতের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।” সীমান্তবর্তী গ্রামগুলিতেও বাড়ানো হয়েছে টহলদারি। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ…
Read More
চুরি যাওয়া টোটো সহ দুই যুবককে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

চুরি যাওয়া টোটো সহ দুই যুবককে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

চুরি হওয়া টোটো উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুই চোরকে। ধৃতদের নাম মাহফুজ আলম ও কবীর আলম। দুজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জলেশ্বরীর বাসিন্দা সুন্দরম ঠাকুর। অভিযোগে তিনি জানান, অরবিন্দপল্লির সমর বিড়ি ফ্যাক্টরির সামনে টোটো রেখে তিনি দিদির বাড়িতে যান। সেখান থেকেই অল্প সময়ের মধ্যেই টোটোটি চুরি হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রে খবর পেয়ে রাত প্রায় ১২টা নাগাদ বর্ধমান রোডে সন্দেহজনকভাবে ওই টোটো আটকায় পুলিশ। বৈধ কাগজপত্র চাইতেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। সেই…
Read More
উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের চলছে জোর তৎপরতা

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের চলছে জোর তৎপরতা

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জলপাইগুড়িতে জোর প্রস্তুতি লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর সকলকে ঘিরে প্রশাসনের জোর তৎপরতা। জলপাইগুড়ি পৌরসভা, বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য দপ্তরে আধিকারিক ও কর্মীদের ব্যস্ততা লক্ষ্য করা যায়।  আগামীকাল অর্থাৎ বুধবার সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান রয়েছে জলপাইগুড়িতে। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই বেশ কিছু ডিস্ট্রিবিউশন কর্মসূচি রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। এদিকে জলপাইগুড়ি শহর  এবং সংলগ্ন এলাকা রাস্তার দুধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ কন্যাশ্রী ( আমি "কন্যাশ্রী" কন্যা ভবিষ্যতের অনন্যা)  লক্ষীর ভান্ডার, পাড়ায় সমাধান, সবুজ সাথী সহ  সরকারি বিভিন্ন প্রকল্পের ফ্লেক্স-ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। এরই মাঝে জলপাইগুড়ি…
Read More
শনিবার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি পরিদর্শনে এলেন রাজ্যের প্রতিমন্ত্রী

শনিবার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি পরিদর্শনে এলেন রাজ্যের প্রতিমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার বেলাকোবা অঞ্চলে এলেন রাজ্যের কৃষি বিপণন ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। শনিবার সারিয়াম কালিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, সদর ব্লকের বিডিও মিহির কর্মকার সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ঘোষিত এই প্রকল্পে তিনটি বুথ মিলে গঠিত হচ্ছে একটি পাড়া। প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। বুথস্তরে গিয়ে সরকারি আধিকারিকরা মানুষের অভিযোগ ও প্রয়োজনীয়তার কথা শুনে সমাধান করবেন। ছোট রাস্তা, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, পানীয় জলের মতো নিত্য…
Read More
জলপাইগুড়িতে মাদক বিরোধী অভিযান, গ্রেফতার ৩ পাচারকারী

জলপাইগুড়িতে মাদক বিরোধী অভিযান, গ্রেফতার ৩ পাচারকারী

শহরে মাদকের বিরুদ্ধে টানা অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিনদিন ধরে রাতের পর রাত  অভিযান চালানো হয় বিভিন্ন এলাকায়। শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে অবৈধ তিনজন মাদক ব্যবসায়ী। শহরের একাধিক মদের আড্ডায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ নষ্ট করে দেওয়া হয়। পুলিশের লাঠিচার্জে আতঙ্ক ছড়ায় এলাকায়। জলপাইগুড়ি জেলা পুলিশের দাবি, এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলবে। অবৈধ মদ ও মাদক পাচার রুখতে কড়া নজরদারি চালানো হবে বলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে।
Read More
আগামী ৪ঠা অক্টোবর শিলিগুড়ির হিলকার্ট রোডে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল

আগামী ৪ঠা অক্টোবর শিলিগুড়ির হিলকার্ট রোডে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল

আগামী ৪ঠা অক্টোবর শিলিগুড়ির হিলকার্ট রোডে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছ’টা থেকে শুরু হবে উৎসব। শনিবার শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে এই নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শহরের একাধিক পুজো উদ্যোক্তা, মহিলা পরিচালিত পুজো কমিটি ও ক্লাবের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, গতবারের মতো এ বছরও কার্নিভালে ১২ থেকে ১৩টি ক্লাব অংশগ্রহণ করবে। এর মধ্যে কিছু পুরনো ক্লাব ছাড়াও নতুন ক্লাবও যুক্ত হয়েছে। ইতিমধ্যেই নয়টি ক্লাব নিজেদের নাম নথিভুক্ত করেছে। পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায়…
Read More
ঠাকুর পঞ্চানন বর্মা স্মরণে অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণে বিশেষ জোর

ঠাকুর পঞ্চানন বর্মা স্মরণে অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণে বিশেষ জোর

উত্তরবঙ্গের সমাজ সংস্কারক মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস (৯ সেপ্টেম্বর) উপলক্ষে উত্তরবঙ্গ কুল গুরু কুল শিষ্য ও ভক্ত সমাবেশ এবার গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চা ও সমাজসেবার সঙ্গে যুক্ত করতে।প্রতি বছরের মতো শুধু স্মরণসভা বা অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকছে না আয়োজকরা। তাঁদের পরিকল্পনায় রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার ও শিক্ষামূলক কর্মসূচি। আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি করুণা কান্তি অধিকারী বলেন, ঠাকুর পঞ্চানন বর্মার সংগ্রামী জীবন সমাজকে পথ দেখিয়েছে। এবার আমরা চাই তরুণ প্রজন্মও তাঁর আদর্শে অনুপ্রাণিত হোক। শুধু স্মরণ নয়, বরং তাঁর দর্শনকে জীবনে কাজে লাগানোই হবে আমাদের লক্ষ্য।" তিনি আরও জানান, অনুষ্ঠানের মাধ্যমে…
Read More
শুক্রবার শিক্ষক দিবস উপলক্ষে গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভুরিভোজের আয়োজন

শুক্রবার শিক্ষক দিবস উপলক্ষে গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভুরিভোজের আয়োজন

আর এই বিশেষ দিনে কার্যত ভুরিভোজের আয়োজন করা হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর উত্তর চক্রের গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এদিন মিড ডে মিলের মেনুতে আর পাঁচটা দিনের থেকেও শিক্ষক দিবস উপলক্ষে ছিল স্পেশাল মেনু। ডাল-ভাত- সব্জী- ডিম নয় , চিকেন বিরিয়ানি দিয়েই ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করলো স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই স্কুলে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রীদের পাতে চিকেন বিরিয়ানি দেওয়া হয় এদিন । স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর পাঁচটা দিন এই স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিল প্রস্তুত করেন । কিন্তু এদিন মিড ডে মিল প্রস্তুত করার দায়িত্ব কাঁধে তুলে নেন শিক্ষক-শিক্ষিকারাই। সকাল থেকে…
Read More