Sonakshi Sarkar

1803 Posts
জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় কিছু যুবকের গুন্ডামি ও অশ্লীলতায় হতবাক সেখানকার বাসিন্দারা

জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় কিছু যুবকের গুন্ডামি ও অশ্লীলতায় হতবাক সেখানকার বাসিন্দারা

একশ্রেণীর উৎশৃঙ্খল যুবক যুবতীদের অভব্য আচরনে অতিষ্ঠ শহরের প্রান কেন্দ্রে থাকা আবাসনের বাসিন্দারা।অভিযোগ পেয়ে অভিযানে মহিলা পুলিশের উইনার্স টিম। জানা গেছে জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় রয়েছে একের পর এক শপিং মল। রাত ৮ টার পর থেকে সেখানে স্কুল ও কলেজ পড়ুয়া যুবক যুবতীরা ভিড় জমায় বলে অভিযোগ। আর মলের পেছনে থাকা আবাসন গুলির অন্ধকার এলাকায় জমায়েত হয়ে চলে নেশায় আসর। একইসাথে অশ্রাব্য ভাষায় গালিগালাজ চলে অধিক রাত পর্যন্ত। আর এহেন উৎশৃঙ্খল আচরনে ফ্ল্যাটে টেকা দায় হয় বয়স্ক মানুষদের। বাধ্য হয়ে তারা লিখিত অভিযোগ করেন পুলিশের কাছে। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালায়।সেখানে অন্ধকারে থাকা কয়েকজন যুবক যুবতীকে…
Read More
ডাক্তারদের আন্দোলনের জেরেই নিরাপত্তা সম্পর্কে সতর্ক হলেন জেলা প্রশাসন

ডাক্তারদের আন্দোলনের জেরেই নিরাপত্তা সম্পর্কে সতর্ক হলেন জেলা প্রশাসন

জলপাইগুড়ি : জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা এবং সুরক্ষার তত্ত্বাবধান করলেন জেলা শাসক শামা পার্ভিন এবং জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল। জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন এবং পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং ব্যক্তিগতভাবে সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। জেলা শাসক ও পুলিশ সুপার রোগী, রোগীর পরিবারের সদস্য, ডাক্তার, নার্স এবং হাসপাতালের কর্মীদের সাথে কথা বলেন, তাঁদের সকলের মতামত শোনেন এবং উদ্বেগের বিষয়গুলি সমাধান করেন।
Read More
মায়াগুড়ি যাত্রী কার্যালয়ের পাশে অবস্থিত রেস্তোরাঁ ও বার বন্ধের দাবিতে বিক্ষোভ করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা

মায়াগুড়ি যাত্রী কার্যালয়ের পাশে অবস্থিত রেস্তোরাঁ ও বার বন্ধের দাবিতে বিক্ষোভ করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা

জলপাইগুড়ি : যাত্রী কার্যালয়ের পাশেই গজিয়ে উঠবে বার ও রেস্টুরেন্ট! যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি'র চূড়াভান্ডার এলাকার এক ব্যাক্তি বার ও রেস্টুরেন্টের জন্য লাইসেন্স আবেদন করে ঘর নির্মাণের কাজ চালু করেন। এই গ্রামের মানুষেরা দিন আনে দিন খায়! সেই জনবসতি এলাকায় মদের দোকান যদি করা হয় তাহলে মদ খেয়ে অশান্তি, সামাজিক বিশৃঙ্খলা সহ নতুন প্রজন্মের ভবিষ্যৎরা নষ্ট হবে। তারাও খুব কম মূল্যে হাতের নাগালে মদ পেয়ে গেলে তারাও নেশাগ্রস্ত হবে।' ইতিমধ্যে এবিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের দারস্ত হয়েছেন। জানা যায়, এই বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলাশাসক, ময়নাগুড়ি ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি সহ চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও স্মারকলিপি…
Read More
তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পূনরায় খুলে গেল জঙ্গল

তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পূনরায় খুলে গেল জঙ্গল

আলিপুরদুয়ার: আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল। তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে পূনরায় জঙ্গল খুললো। জঙ্গল খোলার সাথে সাথে জলদাপাড়াতে কার সাফারি, হাতি সাফারি করতে পর্যটকদের ঢল নামে। এদিন জলদাপাড়া গেটে পর্যটকদের স্বাগত জানায় বনকর্মীরা।এবার জলদাপাড়াতে হাতি সাফারিতে হাতি সংখ্যা বৃদ্ধি হয়েছে। জলদাপাড়ার হলং ও শালকুমার গেট থেকে হাতি সাফারি শুরু হয়েছে।
Read More
নানান ফলে ঠাসা দোকান কিন্তু বাজারে ক্রেতার দেখা নেই, চিন্তিত ব্যবসায়ীরা

নানান ফলে ঠাসা দোকান কিন্তু বাজারে ক্রেতার দেখা নেই, চিন্তিত ব্যবসায়ীরা

ময়নাগুড়ি: বিভিন্ন প্রজাতির ফলে ঠাসা দোকান। পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিশ্বকর্মা পূজার বাজারে ক্রেতা শূন্য ময়নাগুড়ি ফল বাজার। ভালো ব্যবসার আশায় প্রত্যেকেই। চূড়ান্ত ব্যস্ততা থাকার কথা গোটা বাজারজুড়ে। কিন্তু বিশ্বকর্মা পূজা আজ বাদে পরশু! কিন্তু এবারের বাজারের চিত্রটা ছিল একেবারে উলটো। মাছি মারার অবস্থা দোকানে দোকানে। “আগের মতো আর সেই বিক্রি নেই” একটাই কথা মুখে মুখে ঘুরছে ব্যবসায়ীদের। এই পুজো কার্যত শারদোৎসবের রূপ নেয় এখানে। ময়নাগুড়ি শহরে যানবাহন থেকে শিল্প কারখানা সবটাই বৃদ্ধি পেয়েছে তাই এ বছর বাজার উঠবে বলেই আশা ছিল ফল বিক্রেতাদের। মঙ্গলবার কর্মের দেবতা বিশ্বকর্মার পুজো। পুজোর আগে ভালো লাভের আশায় থাকেন বাজার ছোটোখাটো ফুটপাথের দোকান থেকে…
Read More
সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে জশন-ই-ঈদ মিলাদুন্নবি’ উৎসব

সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে জশন-ই-ঈদ মিলাদুন্নবি’ উৎসব

শিলিগুড়ি : সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে উদযাপন করা হলো 'জশন-ই-ঈদ মিলাদুন্নবি' উৎসব অর্থাৎ নবী দিবস। ইসলাম ধর্মে ‘ইদ-মিলাদ-উন-নবী’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ইদ-মিলাদ-উন-নবী উৎসবটি বাংলায় নবী দিবস নামে পরিচিত। ইসলাম ধর্মের প্রবর্তক মহম্মদের জন্মদিনটি স্মরণ করে প্রতি বছর ইদ-মিলাদ-উন-নবী পালিত হয়। তাই সোমবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে এই উৎসব। বেলা বাড়তেই বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে জুলুস। একাধিক তাজিয়া বের হতেও দেখা গিয়েছে শিলিগুড়ির রাজপথে। এছাড়াও এদিন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আয়োজন করা হয় ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন ক্যাম্প। ঠিক তেমনি শিলিগুড়ির বর্ধমান রোডের ঝংকার মোড়ে দাতা মালংসা দাতা শাহীম সাহ-র তরফে জুলুসে আগত সকলকে ফুড…
Read More
দিল্লিতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া’-তে জলপাইগুড়ির চা অন্তর্ভুক্ত করা হবে

দিল্লিতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া’-তে জলপাইগুড়ির চা অন্তর্ভুক্ত করা হবে

শনিবার জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষে থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনটির সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। ক্ষুদ্র চা চাষী এবং সেড গার্ডেন এর প্রতিনিধিদের উপস্থিতে এই প্রসঙ্গে বিজয় বাবু জানান, জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ থেকে ২২ শে সেপ্টেম্বর দিল্লীতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া শীর্ষক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে,সেই স্থানে ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি কার্যালয়ের চেষ্টায় জেলার চা প্রদর্শনের জন্য বিনামূল্যে একটি স্টল বরাদ্দ করতে সমর্থ হয়েছে। এই মুহুর্তে ভারতের দ্বিতীয় চা উৎপাদক জেলা এই জলপাইগুড়ি, এবং উৎপাদিত চায়ের ৬৫ শতাংশ চা পাতার উৎপাদক ক্ষুদ্র চা চাষীরা।
Read More
৪৩টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ

৪৩টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ

বিভিন্ন সময় শিলিগুড়ি শহরের মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন প্রান্ত থেকে চুরি এবং ছিনতাই হওয়া ৪৩ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার প্রকৃত মালিকের খোঁজে তদন্ত করে তা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানাই এই উদ্যোগ নিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। এতে খুশি শহরের আমজনতা। শিলিগুড়ি শহর লাগোয়া মাটিগাড়া এলাকার রাস্তাঘাটে এবং অনেক সময় বাড়িতেও মোবাইল চুরি এবং ছিনতাই এর ঘটনা ঘটে। প্রতিটি ক্ষেত্রেই মোবাইল চুরির এবং ছিনতাই এর…
Read More
গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে

গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে

গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর শনিবার সকাল থেকেই স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে। পুজোর আগেই ঠান্ডার পরিবেশ জলপাইগুড়ি জেলা জুড়ে। বেশ কয়েকদিন লাগাতার প্রচণ্ড দাবদাহের থেকে আজ  শনিবার সকাল থেকেই গরমের হাত থেকে রক্ষা পেয়েছেন  জলপাইগুড়ি জেলার বাসিন্দারা। সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে ।আর এই বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারন মানুষজন ।কারণ বেশ কয়েকদিন থেকে লাগাতার গরমের জন্য সাধারণ মানুষের জীবন একেবারে নাজেহাল হয়েছিল। আজ সকালে হালকা বৃষ্টিপাত হওয়ার হলে জলপাইগুড়ির প্রাকৃতিক পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। এই আবহাওয়ায়  খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
Read More
৩৩টি চুরি যাওয়া ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ

৩৩টি চুরি যাওয়া ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ

শিলিগুড়ি, চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশ।জানা গিয়েছে, শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকায়  বেশকিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোট ৩৩টি ফোন উদ্ধার করে পুলিশ।তার মধ্যে এদিন ২৯টি ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। অন্যদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
Read More